উত্তরপ্রদেশ, নিউজ ডেস্ক: গঙ্গাজলে হাত ধুয়ে দুর্নীতির টাকা ভাগ!উত্তরপ্রদেশের শাহজাহানপুরে এমনই একটি ভিডিও প্রকাশ্যে আসায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে, কয়েকজন কাউন্সিলর গঙ্গাজলের পাত্র হাতে নিয়ে শপথ নিচ্ছেন। অভিযোগ, পুরসভার বিভিন্ন কাজ থেকে পাওয়া কমিশন বা বেআইনি অর্থ নিজেদের মধ্যে ভাগ করে নেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হচ্ছিল।
ভিডিয়োতে এক ব্যক্তিকে গঙ্গাজলের পাত্র হাতে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তাঁর আশপাশে ছিলেন আরও কয়েকজন। তাঁদের উপস্থিতিতেই টাকা ভাগাভাগি সংক্রান্ত শপথ নেওয়া হয় বলে অভিযোগ। ভিডিওটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই রাজনৈতিক ও প্রশাসনিক মহলে বিতর্ক তৈরি হয়েছে।
যদিও ঘটনার সত্যতা যাচাই করেনি জাজবাত 24 বাংলা। তবে ভিডিওতে যাদের দেখা গিয়েছে, তাদের এখনও পরিচয় জানা যায়নি।
ঘটনাটি সামনে আসার পর প্রশাসনের নজরেও এসেছে বিষয়টি। অভিযোগের পিছনে সত্যতা কতটা, কাউন্সিলরদের বিরুদ্ধে ওঠা দাবি আদৌ প্রমাণিত কি না সবটাই খতিয়ে দেখা হচ্ছে।




