JAZZBAAT 24 BANGLA
১৩ সেপ্টে ২০২৬, ১২:০২ পিএম
Breaking
মমতার তৃণমূলকে ফের কমিশনের তলব! ১৬ সেপ্টেম্বরের শুনানিতে কী জমা দিতে হবে, সামনে বড় সিদ্ধা... ৪ মে-র পর থেকেই গা-ঢাকা! চেন্নাই থেকে গ্রেফতার তৃণমূলের উপপ্রধান, একাধিক অভিযোগে চাঞ্চল্য তিন বছর ধরে দরজায় পাকিস্তান, BRICS-এ ঢোকার স্বপ্নে ফের ধাক্কা! নেপথ্যে ভারত? ৯/১১-এর আগেই ওসামার নিশানায় ভারত! CIA-র গোপন নথিতে চাঞ্চল্যকর তথ্য ঘাসফুল কার? কমিশনের দরজায় দুই তৃণমূল, উপনির্বাচনের মুখে প্রতীক নিয়ে চরম টানাপড়েন বিশেষ সম্মান লাভ থেকে,বিশেষ সতর্কতা- নিজের ভাগ্য জানুন পুজোয় 'খারাপ খাবার' দিলেই বিপদ, হেল্প লাইন নম্বর চালু করল জেলা প্রশাসন লটারির টিকিটে এক কোটি! রাতারাতি কোটিপতি বাগদার দিনমজুর মমতার তৃণমূলকে ফের কমিশনের তলব! ১৬ সেপ্টেম্বরের শুনানিতে কী জমা দিতে হবে, সামনে বড় সিদ্ধা... ৪ মে-র পর থেকেই গা-ঢাকা! চেন্নাই থেকে গ্রেফতার তৃণমূলের উপপ্রধান, একাধিক অভিযোগে চাঞ্চল্য তিন বছর ধরে দরজায় পাকিস্তান, BRICS-এ ঢোকার স্বপ্নে ফের ধাক্কা! নেপথ্যে ভারত? ৯/১১-এর আগেই ওসামার নিশানায় ভারত! CIA-র গোপন নথিতে চাঞ্চল্যকর তথ্য ঘাসফুল কার? কমিশনের দরজায় দুই তৃণমূল, উপনির্বাচনের মুখে প্রতীক নিয়ে চরম টানাপড়েন বিশেষ সম্মান লাভ থেকে,বিশেষ সতর্কতা- নিজের ভাগ্য জানুন পুজোয় 'খারাপ খাবার' দিলেই বিপদ, হেল্প লাইন নম্বর চালু করল জেলা প্রশাসন লটারির টিকিটে এক কোটি! রাতারাতি কোটিপতি বাগদার দিনমজুর

একাধিক রাজ্যে কোভিডের নতুন সংক্রমণ, স্বাস্থ্য দফতরের কড়া নজরদারি

একাধিক রাজ্যে কোভিডের নতুন সংক্রমণ, স্বাস্থ্য দফতরের কড়া নজরদারি

দেশের বিভিন্ন রাজ্যে ফের করোনা সংক্রমণের খবর সামনে আসায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। দিল্লি, মুম্বই, অন্ধ্র প্রদেশ ও কর্নাটক-সহ একাধিক জায়গায় কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা বাড়ছে। কিছু এলাকায় মৃত্যুর ঘটনাও ঘটেছে। ফলে পরিস্থিতির উপর কড়া নজর রাখতে শুরু করেছে কেন্দ্র ও সংশ্লিষ্ট রাজ্যগুলির স্বাস্থ্য দফতর। যদিও বিশেষজ্ঞদের মতে, বর্তমান পরিস্থিতিকে অতীতের মতো ভয়াবহ বলে মনে করার কোনও কারণ নেই।

করোনা মহামারির ভয়াবহ স্মৃতি এখনও মানুষের মনে টাটকা। ২০১৯ সালের ডিসেম্বর মাসে চিন থেকে শুরু হওয়া করোনা সংক্রমণ অল্প সময়ের মধ্যেই গোটা বিশ্বে মহামারির আকার নেয়। ২০২০ সালে ভারত-সহ বহু দেশে লকডাউন জারি করা হয়। পরপর একাধিক ঢেউয়ে লক্ষ লক্ষ মানুষের মৃত্যু এবং কোটি কোটি মানুষ আক্রান্ত হওয়ার পর টিকাকরণ কর্মসূচির ফলে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে। ২০২২ সালের পর থেকে সংক্রমণের হার উল্লেখযোগ্যভাবে কমে যায়।

কিন্তু সম্প্রতি আবার কিছু রাজ্যে নতুন করে সংক্রমণের ঘটনা সামনে এসেছে। অন্ধ্র প্রদেশে আটজনের শরীরে করোনার সংক্রমণ ধরা পড়েছে। সেখানে ৫২ ও ৪৩ বছর বয়সী দুই ব্যক্তির মৃত্যুর খবরও মিলেছে। কর্নাটকে আক্রান্তের সংখ্যা ৩২ ছাড়িয়েছে। অন্যদিকে, মুম্বইয়ে গায়ক কুমার শানুর ছেলে জান কুমার করোনা আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে।

ওড়িশায় এখনও পর্যন্ত কোনও সংক্রমণের খবর না মিললেও, সম্ভাব্য পরিস্থিতির কথা মাথায় রেখে রাজ্য সরকার আগাম সতর্কতা জারি করেছে। হাসপাতালগুলিকে প্রস্তুত থাকতে বলা হয়েছে এবং নজরদারিও বাড়ানো হয়েছে।

বিশেষজ্ঞদের বক্তব্য, বর্তমান সংক্রমণ সীমিত পরিসরে রয়েছে এবং দ্রুত ছড়িয়ে পড়ার কোনও ইঙ্গিত এখনও পাওয়া যায়নি। আগের সংক্রমণ ও টিকাকরণের ফলে অধিকাংশ মানুষের শরীরে হাইব্রিড ইমিউনিটি তৈরি হয়েছে। তাই আগের মতো বড় আকারের সংক্রমণের সম্ভাবনা আপাতত কম। তবে বয়স্ক ব্যক্তি, গর্ভবতী মহিলা, দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত এবং কম রোগ প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন মানুষদের বেশি সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

চিকিৎসকদের মতে, জ্বর, শুকনো কাশি, গলা ব্যথা, সর্দি, নাক বন্ধ, শরীর ব্যথা, দুর্বলতা, মাথাব্যথা, বমি বমি ভাব বা ডায়ারিয়ার মতো উপসর্গ দেখা দিলে অবহেলা করা উচিত নয়। আর যদি শ্বাসকষ্ট, বুকে চাপ অনুভব করা বা অক্সিজেনের মাত্রা ৯৩ শতাংশের নিচে নেমে যায়, তাহলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া জরুরি।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ, আতঙ্ক নয়, সচেতনতাই এখন সবচেয়ে বড় অস্ত্র। জনবহুল স্থানে মাস্ক ব্যবহার, নিয়মিত হাত পরিষ্কার রাখা, অসুস্থ হলে বাড়িতে থেকে আইসোলেশনে থাকা এবং প্রয়োজন হলে দ্রুত চিকিৎসা নেওয়ার মাধ্যমে সংক্রমণের ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।

15 Views 0 Likes 0 Comments

Related News

কনডম ব্যবহারে কোন ভুলগুলি সবচেয়ে বেশি হয়? জানুন নিরাপদ যৌনসম্পর্কের গুরুত্বপূর্ণ নিয়ম
স্বাস্থ্য

কনডম ব্যবহারে কোন ভুলগুলি সবচেয়ে বেশি হয়? জানুন নিরাপদ যৌনসম্পর্কের গুরুত্বপূর্ণ ন...

নিউজ ডেস্ক: কনডম যৌনবাহিত সংক্রমণ (STI) এবং অনিচ্ছাকৃত গর্ভধারণের ঝুঁকি কমানোর অন্যতম সহজ ও কার্যকর উপায়। কিন্তু শুধু কনডম ব্যবহার করলেই হবে না, সঠিকভাবে ব্যবহার করাটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যবহারের সময় কিছু সাধারণ ভুল...

১২ সেপ্টে ২০২৬, ০৬:৫৭ পিএম · 2 মিনিট
মদে ছুঁয়েও দেখেননি, তবু লিভার নষ্ট ! নেপথ্যে কোন ‘নীরব’ শত্রু?
স্বাস্থ্য

মদে ছুঁয়েও দেখেননি, তবু লিভার নষ্ট ! নেপথ্যে কোন ‘নীরব’ শত্রু?

লিভারের ক্ষতি অনেকটা এগিয়ে যাওয়ার আগে শরীর অনেক সময় কোনও স্পষ্ট সংকেতই দেয় না। ফলে রোগী যখন বুঝতে পারেন, তখন ইতিমধ্যেই লিভারে fibrosis বা cirrhosis-এর মতো জটিলতা তৈরি হয়ে যেতে পারে।

১২ সেপ্টে ২০২৬, ০৬:৫৩ পিএম · 5 মিনিট
অনুমোদনের কয়েক দিনের মধ্যেই পরীক্ষায় ধাক্কা, স্তন ক্যানসারের নতুন ওষুধ নিয়ে প্রশ্ন
স্বাস্থ্য

অনুমোদনের কয়েক দিনের মধ্যেই পরীক্ষায় ধাক্কা, স্তন ক্যানসারের নতুন ওষুধ নিয়ে প্রশ্ন

এই পরীক্ষায় ক্যামিজেস্ট্র্যান্টকে palbociclib (Ibrance)-এর সঙ্গে দেওয়া হয়। অন্য দিকে তুলনামূলক গোষ্ঠীকে দেওয়া হয় palbociclib-এর সঙ্গে প্রচলিত হরমোন-নিয়ন্ত্রণকারী ওষুধ anastrozole।

১২ সেপ্টে ২০২৬, ০৬:২৭ পিএম · 3 মিনিট
ক্যাভিটি নেই, তবু দাঁতে অসহ্য ব্যথা! দাঁতের ‘দোষ’ না-ও হতে পারে, ৮ কারণ জানলে চমকে যাবেন
স্বাস্থ্য

ক্যাভিটি নেই, তবু দাঁতে অসহ্য ব্যথা! দাঁতের ‘দোষ’ না-ও হতে পারে, ৮ কারণ জানলে চমকে...

দাঁত দেখতে একেবারে স্বাভাবিক হলেও মাড়ির সমস্যা থেকে ব্যথা হতে পারে। মাড়ি সরে গেলে দাঁতের এমন অংশ বেরিয়ে আসে, যা সাধারণত মাড়ির আড়ালে ঢাকা থাকে।

০৯ সেপ্টে ২০২৬, ০১:১৯ পিএম · 3 মিনিট

Top Comments (0)

No approved comments yet.