JAZZBAAT 24 BANGLA
২৮ সেপ্টে ২০২৬, ১০:৩১ এএম
Breaking
Weather Update- হচ্ছে আবহাওয়ার পরিবর্তন, তবুও কি মিলছে স্বস্তি! ব্যাংক ধর্মঘট কি তবে বাতিল? ২৮-৩০ সেপ্টেম্বর ATM, UPI, ব্যাঙ্কে কী হবে? জেনে নিন নতুন আপডে... Rashifal: প্রেম, চাকরি, ব্যবসা ও অর্থে ১২ রাশির রাশিফল, জেনে নিন এক নজরে নেপালে ফের ভয়াবহ তুষারধস! হিমলাং হিমলে নিখোঁজ অন্তত ১০, চলছে উদ্ধার অভিযান ‘বন্দে মাতরম’ বিতর্ক থেকে বাংলা ভাগ! সুজনের নতুন বইয়ে স্বাধীনতার ‘অজানা’ ইতিহাস! ৪৮ ঘণ্টায় প্রাণহানি ১৮ জনের, প্লাবিত বিস্তীর্ণ এলাকা বর্ধমানে খুলল TVK-র প্রথম পার্টি অফিস বিমানবন্দরে বিদ্যাকে চুমু খেলেন সিদ্ধার্থ Weather Update- হচ্ছে আবহাওয়ার পরিবর্তন, তবুও কি মিলছে স্বস্তি! ব্যাংক ধর্মঘট কি তবে বাতিল? ২৮-৩০ সেপ্টেম্বর ATM, UPI, ব্যাঙ্কে কী হবে? জেনে নিন নতুন আপডে... Rashifal: প্রেম, চাকরি, ব্যবসা ও অর্থে ১২ রাশির রাশিফল, জেনে নিন এক নজরে নেপালে ফের ভয়াবহ তুষারধস! হিমলাং হিমলে নিখোঁজ অন্তত ১০, চলছে উদ্ধার অভিযান ‘বন্দে মাতরম’ বিতর্ক থেকে বাংলা ভাগ! সুজনের নতুন বইয়ে স্বাধীনতার ‘অজানা’ ইতিহাস! ৪৮ ঘণ্টায় প্রাণহানি ১৮ জনের, প্লাবিত বিস্তীর্ণ এলাকা বর্ধমানে খুলল TVK-র প্রথম পার্টি অফিস বিমানবন্দরে বিদ্যাকে চুমু খেলেন সিদ্ধার্থ

Rashifal: প্রেম, চাকরি, ব্যবসা ও অর্থে ১২ রাশির রাশিফল, জেনে নিন এক নজরে

Rashifal: প্রেম, চাকরি, ব্যবসা ও অর্থে ১২ রাশির রাশিফল, জেনে নিন এক নজরে
রাশিফল ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক: বদলাচ্ছে গ্রহ-নক্ষত্রের অবস্থান। বদলাচ্ছে ভাগ্য।অর্থলাভ থেকে সম্পর্কের টানাপোড়েন - জেনে নিন আজকের রাশিফল।

মেষ:  আপনার সহযোগিতায় আশেপাশের সকলেই মুগ্ধ হবে।  প্রেমিকার সঙ্গে দেখা করা নিয়ে বাড়িতে অশান্তির সম্ভবনা রয়েছে। সকলের সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। ব্যবসার উন্নতি হতে পারে। বসের কাছে সম্মান বৃদ্ধি পাবে। বন্ধুদের সঙ্গে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন।

বৃষ: অফিসে পরিকল্পনা মাফিক কাজ সম্পন্ন হবে। ব্যবসায় নজর দিন।বাবার সঙ্গে কোনও দরকারি আলোচনা হতে পারে। দূরের কোনও বন্ধুর সঙ্গে হঠাৎ দেখা হতে পারে। স্ত্রীর সঙ্গে বেড়াতে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বাড়িতে অতিথিদের আসতে পারে। ফলে একটু কাজের ক্ষতি হতে পারে। সন্তানের ব্যাপারে চিন্তা বাড়বে বাবা মায়ের।

মিথুন: শিল্পে আধুনিকতা আনতে হবে। সফলতা আসবে। ব্যবসায় কোনও নতুন পদ্ধতি অবলম্বন করুন। ক্রেতার বিশ্বাসযোগ্যতা বাড়ানোতে জোর দিন। সম্মান অর্জনের যোগ রয়েছে। চাকরিতে সমৃদ্ধ হবেন। মহাজনের সঙ্গে চুক্তি স্বাক্ষর করুন। কাজে স্বাচ্ছন্দ্য ফিরবে। আর্থিক দিক দিয়ে দিনটা খুবই ভালো। 

কর্কট: ব্যবসায় মনোযোগ দিন। কাজের দক্ষতা প্রমাণ করার জন্য ভালো দিন। কর্মক্ষেত্রে সুনাম আসবে। শেয়ারে লক্ষ্য স্থির রাখুন। ব্যবসায় লাভ বৃদ্ধি পাবে। ব্যাঙ্কের কাজ ভালোভাবে মিটবে। কর্মীর সঙ্গে বন্ধুর মত সম্পর্ক তৈরি করুন। বাড়ির লোক আপনার কথা শুনবেন। বন্ধুত্বে বিবাদ সৃষ্টি হতে পারে। অফিসে কাজের ক্ষেত্রে সহকর্মীদের সমর্থন পাবেন। 

সিংহ: ব্যবসায় আত্মবিশ্বাস রাখুন। ব্যবসায়িক সম্পর্ক মজবুত হবে। মহিলারা বাড়ির দৈনন্দিন কাজ নিয়ম অনুযায়ী করতে পারবেন।  প্রেমের জীবন সুখের হবে। আবেগে ভরপুর থাকবে জীবন। পেটের সমস্যা দেখা দিতে পারে, খাদ্যাভ্যাসের দিকে নজর দিন। হঠাৎ করে খরচ বাড়তে পারে। আত্মীয়ের সঙ্গে যোগাযোগ বাড়বে।

কন্যা: ব্যবসায় চেষ্টা করতে থাকুন। সফলতা আসবে। নামী ব্যক্তিদের সঙ্গে নতুন সম্পর্ক তৈরি হবে। ছোটরা পড়াশোনায় মন দাও। প্রেমের জন্য শুভ সময় এটি, সদ্ব্যবহার করুন। বাবা মা দায়িত্ব পালনে সক্রিয় থাকবে। ভ্রাতৃবিবাদ থেকে জল বহুদূর গড়াতে পারে। সহকর্মীরা সহায়ক হবে। নতুন ব্যবসায় বিচক্ষণতার সঙ্গে এগিয়ে চলুন। 

তুলা: সামাজিক কাজের উপর জোর দিন। ব্যবসায় মহাজনের আস্থা অর্জন করবেন। ব্যবসায় উন্নতি হবে। পরিবারে সকলের সঙ্গে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করুন। পড়ুয়াদের শিক্ষামূলক ভ্রমণের যোগ রয়েছে। পেশাদারদের সঙ্গে যোগাযোগ বাড়বে। আর্থিক লাভের সম্ভাবনা তুঙ্গে। আইন আদালতের বিষয় আপনার পক্ষে থাকবে।

বৃশ্চিক: সন্তানের বিষয়ে সুসংবাদ পেতে পারেন। প্রেমের বিষয়ে বাড়িতে কথা বলতে পারেন। অনুকূল পরিস্থিতি বজায় থাকবে। অফিসে দ্রুত কাজ শেষ করুন। ব্যবসায় লাভ আসবে। কোনও গুণী ব্যক্তির সঙ্গে আলোচনা আলাদা মাত্রা পাবে। পরিবারে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে।

ধনু: ব্যবসায় বন্ধুদের সহায়তা পাবেন। কর্মস্থলে সহকর্মীদের সঙ্গে সমন্বয় বজায় রাখুন। অফিসের কোনও আলোচনার কেন্দ্রবিন্দু হবেন আপনি। গুরুজনদের প্রতি শ্রদ্ধা বজায় রাখুন। স্ত্রীর স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন। ব্যবসায় উৎসাহ ও মনোবল বৃদ্ধি পাবে। ব্যবসায় সম্পদ বৃদ্ধি করতে পারবেন। শিক্ষার্থীদের অলসতা কাটানো উচিত। চাকরির পরিকল্পনা করুন। বেড়াতে যাওয়ার বিষয়ে পরিকল্পনা করুন।

মকর: ব্যবসার প্রতি লক্ষ্য স্থির রাখুন। কর্মক্ষেত্রে উৎসাহের সঙ্গে এগিয়ে যাবেন। ব্যবসার জন্য বাবার কাছ থেকে সমর্থন পেতে পারেন। ব্যাঙ্কের নিয়মকানুন অনুসারে কাজ করুন। কোনো কিছুর জন্য ঝুঁকি নেবেন না। অফিসে কাজে স্বচ্ছতা বজায় রাখুন। কর্মক্ষেত্রের কোনও সমস্যা সম্পর্কে সাবধান হন। স্ত্রীর প্রতি নজর রাখুন। 

কুম্ভ: পরিবারে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে। বন্ধুর কাছ থেকে সহায়তা পাবেন। অফিসে কাজের চাপ বাড়বে। ব্যবসায় সাবধানতা অবলম্বন করুন। বসের পরামর্শ মেনে চলুন। অর্থ সঞ্চয় করার চেষ্টা চালিয়ে যান। টাকা পয়সা লেনদেনের ব্যাপারে সতর্ক থাকুন। 

মীন:  চোখ কান খোলা রেখে ব্যবসায় এগিয়ে যান। ধৈর্য নিয়ে কাজ করুন। কাজে উৎসাহ পাবেন। কাজের উন্নতি হবে। আত্মীয়স্বজনদের কাছ থেকে সহযোগিতা পাবেন। পরিবারে সবাইকে সঙ্গে নিয়ে ঘুরে আসুন। প্রেমের ক্ষেত্র শুভ। কোনও আলোচনায় গোপনীয়তার বজায় রাখুন। নাহলে অসুবিধায় পড়তে পারেন।

বিজ্ঞাপনrrr
42 Views 0 Likes 0 Comments

Related News

কারও ভাগ্যে টাকা, কারও কপালে ঝামেলা! ১২ রাশির দিন কেমন কাটবে, এক নজরে জেনে নিন
জ্যোতিষ

কারও ভাগ্যে টাকা, কারও কপালে ঝামেলা! ১২ রাশির দিন কেমন কাটবে, এক নজরে জেনে নিন

নিউজ ডেস্ক:২৭ সেপ্টেম্বর, রবিবার। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আজকের দিনটি ১২টি রাশির জাতকদের জন্য নানা রকম ইঙ্গিত নিয়ে এসেছে। কোথাও কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা, কোথাও আবার অর্থনৈতিক চাপ বা পারিবারিক অশান্তির আশঙ্কা রয়েছে। প...

২৭ সেপ্টে ২০২৬, ১০:১৯ এএম · 3 মিনিট
আজ কাদের ভাগ্যে হঠাৎ টাকা, কার জীবনে আসছে বড় মোড়? দেখে নিন ১২ রাশির আজকের রাশিফল
জ্যোতিষ

আজ কাদের ভাগ্যে হঠাৎ টাকা, কার জীবনে আসছে বড় মোড়? দেখে নিন ১২ রাশির আজকের রাশিফল

নিউজ ডেস্ক: আজকের দিনটি ১২ রাশির জাতক-জাতিকাদের জন্য নানা সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আসতে পারে। কারও কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ তৈরি হতে পারে, আবার কারও ক্ষেত্রে বাড়তে পারে খরচ বা পারিবারিক চিন্তা। জ্যোতিষশাস্ত্রের প্রচ...

২৬ সেপ্টে ২০২৬, ০৮:৪৬ এএম · 2 মিনিট
হাতে আসতে পারে বাড়তি টাকা! আজ কোন রাশির ভাগ্যে সাফল্য, কার সামনে বাধা?
জ্যোতিষ

হাতে আসতে পারে বাড়তি টাকা! আজ কোন রাশির ভাগ্যে সাফল্য, কার সামনে বাধা?

নিউজ ডেস্ক: ২৫ সেপ্টেম্বর, শুক্রবার। জ্যোতিষশাস্ত্রের প্রচলিত গণনা অনুযায়ী আজকের দিনটি ১২ রাশির জাতকদের জন্য নানা ধরনের ইঙ্গিত নিয়ে এসেছে। কারও ক্ষেত্রে কর্মক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা, কারও আবার অর্থব্যয় বা পারিবারিক ...

২৫ সেপ্টে ২০২৬, ০৯:২১ এএম · 3 মিনিট
গ্রহের ফাঁড়া কাটাতে দামি রত্ন নয়, ভরসা রাখুন হেঁশেলেই
জ্যোতিষ

গ্রহের ফাঁড়া কাটাতে দামি রত্ন নয়, ভরসা রাখুন হেঁশেলেই

নিউজ ডেস্ক: জন্মকুণ্ডলীতে গ্রহের অবস্থান বিগড়ে গেলে জীবনে নানা টানাপোড়েন শুরু হয়। জ্যোতিষের ভাষায় যাকে আমরা বলি ‘গ্রহদোষ’। তবে এই প্রতিকূল দশা কাটাতে সব সময় যে চড়া দাম দিয়ে পাথর বা গাছের মূল ধারণ করতে হবে, এমনটা নয়।ভারতী...

২৪ সেপ্টে ২০২৬, ০৭:২৪ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.