নিউজ ডেস্ক- বিগত কিছু দিনে একটানা বৃষ্টি হয়েছে রাজ্যের বেশিরভাগ জায়গাতে। শহর কলকাতাতেও বৃষ্টির দাপট অনেকখানি ছিল। ধীরে ধীরে পরিস্থিতি বদল ঘটতে শুরু করেছে। বৃষ্টি কিছুটা হলেও কমতে শুরু করছে রাজ্য জুড়ে। টানা বৃষ্টির ফলে জলমগ্ন হয়ে গিয়েছে চারিদিক। ক্রমাগতই বৃষ্টির ফলে নানান সমস্যার সম্মুখীন হতে হয়েছে সাধারণ মানুষকে। তবে এবার কিছুটা হলেও পরিস্থিতির বদল ঘটতে চলেছে বলে পূর্বাভাস মিলেছে আবহাওয়া দফতরের পক্ষ থেকে।
রাজ্য জুড়ে বেশ খানিকটা কমতে চলেছে বৃষ্টির পরিমাণ। দক্ষিণের একাধিক জায়গাতে রোদের দেখা মিলবে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও তীব্র ঝড়, বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই দক্ষিণের কোনও জেলাতেই। এইদিন দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় আকাশ পরিষ্কার থাকবে। ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। তবে সামান্য বৃষ্টি হতে পারে দক্ষিণের বেশ কয়েকটি জেলায়। সেই তালিকায় থাকছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, নদীয়া এবং মুর্শিদাবাদ। এই জেলা গুলিতে বিকেলের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। তবে ঝড় বৃষ্টির তীব্র প্রভাব পড়বে না দক্ষিণের কোনও জায়গাতে।
দক্ষিণের অন্যান্য জেলার পাশাপাশি শহর কলকাতার আকাশও বেশ খানিকটা পরিষ্কার থাকবে। আবহাওয়ার বিরাট পরিবর্তন হতে দেখা যাবে না শহর কলকাতাতেও। হালকা থেকে মাঝারে বৃষ্টি হবে কিছু কিছু জায়গায়। আংশিক মেঘলা আকাশ দেখতে পাওয়া যেতে পারে। তবে ভারী বৃষ্টি এই মুহূর্তে হচ্ছে না কলকাতা ও কলকাতা সংলগ্ন এলাকা গুলিতে। তবে দুপুরের পর আকাশ বেশ খানিকটা পরিষ্কার হয়ে যাবে। সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রার পারদ থাকতে পারে ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রার পারদ থাকতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াস বলে জানা গিয়েছে হাওয়া অফিস সূত্রে। আদ্রতা বেশ খানিকটা বেশি থাকবে। তাই গরমের অস্বস্তি অনুভব হতে পারে। তবে তীব্র গরমের অনুভূতিও এই মুহূর্তে হচ্ছে না। মোটের উপর কলকাতার আবহাওয়া অনুকূল থাকছে।
অপরদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এই মুহূর্তে ভারী বৃষ্টি না হওয়ার সম্ভাবনাই রয়েছে উত্তরের বেশিরভাগ জায়গাতে। তবে কিছু , কিছু জায়গায় বৃষ্টির দেখা মিলতে পারে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ির কিছু পাহাড়ি এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু কিছু জায়গাতে হালকা ও মাঝারি বৃষ্টি হবে বলে আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে। বৃষ্টি কমলেও এই মুহূর্তে পাহাড়ের বেড়াতে না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে পর্যটকদের। উত্তরের জেলাগুলিতে তাপমাত্রার পারদ ও বেশ খানিকটা পরিবর্তন হতে দেখা যাবে। বিগত কিছুদিনের তুলনায় আবহাওয়ার খানিকটা উন্নতি হতে দেখতে পাওয়া যাবে।
রাজ্যের জেলা গুলিতে বিরাট কিছু পরিবর্তন হতে দেখা যাবে না আবহাওয়ার। কখনও হালকা রোদ কখনও হালকা বৃষ্টি। কলকাতাতেও সকালে সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তার প্রভাব খুব বেশি পড়বে না। ধীরে, ধীরে আবহাওয়ার বদল ঘটতে দেখতে পাওয়া যাবে। মোটের উপর সোমবার কলকাতা ও দক্ষিণবঙ্গের জেলা গুলিতে আবহাওয়ার উন্নতি হওয়ার সম্ভাবনার কথাই জানিয়েছে হাওয়া অফিস। তাই কিছুটা হলেও স্বস্তি মিলেছে সাধারণ মানুষের।
