JAZZBAAT 24 BANGLA
২৬ সেপ্টে ২০২৬, ০৫:১৯ পিএম
Breaking
উপনির্বাচনের খরচ নিয়ে বড় আবেদন খারিজ হাইকোর্টে Virat Kohli : 'এটাই শেষ বিশ্বকাপ’, ট্রফি জয়ের লক্ষ্য পূরণ নিয়ে বড় দাবি কোহলির 'বিজেপির মানিমুন পিরিয়ড চলছে', শ্রীরামপুরের সভায় বিস্ফোরক মমতা মৃত্যুর মুখ থেকে ফিরে এল একরত্তি,বহুতল থেকে পড়া শিশুকে শূন্যে লুফে নিল সাধারণ পথচারী ভবানী ভবনের গেটে কুণালকে আটকাল পুলিশ, তারপরই আলিপুর থানায় বিধায়ক, কী ঘটল? এক মাসের মধ্যেই ফের ধস, বাড়ছে আতঙ্ক কুণালের গাড়িতে হামলার পরই বিস্ফোরক মমতা, ‘পরপর হামলা চলছে, কোথায় পুলিশ?’ ‘প্রাইভেট পার্টে স্পর্শ', বিগ বস বাংলার ঘরে জিতু-রাজবীরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উপনির্বাচনের খরচ নিয়ে বড় আবেদন খারিজ হাইকোর্টে Virat Kohli : 'এটাই শেষ বিশ্বকাপ’, ট্রফি জয়ের লক্ষ্য পূরণ নিয়ে বড় দাবি কোহলির 'বিজেপির মানিমুন পিরিয়ড চলছে', শ্রীরামপুরের সভায় বিস্ফোরক মমতা মৃত্যুর মুখ থেকে ফিরে এল একরত্তি,বহুতল থেকে পড়া শিশুকে শূন্যে লুফে নিল সাধারণ পথচারী ভবানী ভবনের গেটে কুণালকে আটকাল পুলিশ, তারপরই আলিপুর থানায় বিধায়ক, কী ঘটল? এক মাসের মধ্যেই ফের ধস, বাড়ছে আতঙ্ক কুণালের গাড়িতে হামলার পরই বিস্ফোরক মমতা, ‘পরপর হামলা চলছে, কোথায় পুলিশ?’ ‘প্রাইভেট পার্টে স্পর্শ', বিগ বস বাংলার ঘরে জিতু-রাজবীরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

মুম্বইয়ের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড! মৃত ২, আহত বহু

মুম্বইয়ের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড! মৃত ২, আহত বহু

মঙ্গলবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল মুম্বইয়ের ভিলে পার্লে পশ্চিমের একটি ১২ তলা আবাসনে। লাগাতার বৃষ্টিতে একদিকে যখন বিপর্যস্ত মুম্বই, ঠিক সেই সময়ই শান্তা ভবন নামের এই আবাসনের ১১ তলায় আগুন লেগে মৃত্যু হয়েছে দু’জনের। তাঁদের মধ্যে রয়েছে আড়াই বছরের এক শিশুও। ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন। রাত ১০টা ২ মিনিট নাগাদ মুম্বই দমকলের কাছে আগুন লাগার খবর আসে। ১০টা ৮ মিনিটে আগুনকে প্রথমে ‘লেভেল-১’ ঘোষণা করা হলেও পরিস্থিতির অবনতি হওয়ায় মুহূর্তেই তা পৌঁছে যায় ‘লেভেল-২’-এ।

দমকল সূত্রে খবর, প্রায় ৪ হাজার বর্গফুট এলাকা জুড়ে আগুন ছড়িয়ে পড়েছিল। বৈদ্যুতিক তার ও বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম, এসি, ঘরের আসবাবপত্র, সোফা, খাট, ফলস সিলিং এবং রান্নাঘরের বাসনপত্র আগুনের কবলে পড়ে। দীর্ঘ চেষ্টার পর রাত প্রায় ১টা নাগাদ আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। যদিও কী ভাবে এই অগ্নিকাণ্ড, তা এখনও স্পষ্ট নয়। কারণ খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

আগুনের ঘটনায় মোট আট জন আহত হন। তাঁদের মধ্যে দু’জনকে কুপার হাসপাতালে এবং বাকি ৬ জনকে নানাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কুপার হাসপাতালে চিকিৎসাধীন ৩০ বছরের দমকলকর্মী মনোজ সোনাওয়ানে এবং ২৯ বছরের শিবম দ্বিবেদীকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। নানাবতী হাসপাতালে নিয়ে যাওয়া আড়াই বছরের আবির এবং ২৩ বছরের অঙ্কিতাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। অন্য আহতদের মধ্যে পার্থ (৩২), হিরেন (৬৪), যশস্বী (৩৩) এবং অভিষেকের অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে।

যশস্বী এবং অভিষেককে চিকিৎসার পর হাসপাতাল ইতিমধ্যেই থেকে ছেড়েও দেওয়া হয়েছে। তবে ঠিক কী কারণ আগুন লাগল, তা এখনও জানা যায়নি। বৈদ্যুতিক তার বা সরঞ্জাম থেকেই আগুনের সূত্রপাত হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। রাতের এই ঘটনায় আতঙ্ক ছড়ায় গোটা আবাসনজুড়ে। আগুন নিয়ন্ত্রণে আসার পরও দীর্ঘ সময় ধরে চলে পরিস্থিতি পর্যালোচনা এবং নিরাপত্তা সংক্রান্ত কাজ।

50 Views 0 Likes 0 Comments

Related News

উপনির্বাচনের খরচ নিয়ে বড় আবেদন খারিজ হাইকোর্টে
দেশ

উপনির্বাচনের খরচ নিয়ে বড় আবেদন খারিজ হাইকোর্টে

নিউজ ডেস্ক: কোনও বিধায়ক নির্বাচিত হওয়ার পরপরই পদত্যাগ করলে এবং সেই কারণে সংশ্লিষ্ট আসনে উপনির্বাচন হলে, সেই নির্বাচনের খরচ কি ওই বিধায়ককেই বহন করতে হবে? এই প্রশ্নকে সামনে রেখে দায়ের হওয়া জনস্বার্থ মামলা খারিজ করে দিল মাদ...

২৬ সেপ্টে ২০২৬, ০৫:০২ পিএম · 2 মিনিট
মৃত্যুর মুখ থেকে ফিরে এল একরত্তি,বহুতল থেকে পড়া শিশুকে শূন্যে লুফে নিল সাধারণ পথচারী
দেশ

মৃত্যুর মুখ থেকে ফিরে এল একরত্তি,বহুতল থেকে পড়া শিশুকে শূন্যে লুফে নিল সাধারণ পথচা...

বহুতলের পাঁচ তলার খোলা জানলা কিংবা রেলিং এ গলে বিপজ্জনকভাবে ঝুলছে একরত্তি শিশু। পরিস্থিতির গুরুত্ব বুঝে আশপাশে উপস্থিত মানুষের হৃৎস্পন্দন যেন এক মুহূর্তে থমকে যায়। কী করবেন বুঝে ওঠার আগেই হাত ফসকে তীব্র গতিতে নিচের দিকে খসে পড়তে শুরু করে শিশুটি। ঠিক সেই সংকটজনক মুহূর্তে নিজের জীবনের ঝুঁকি তুচ্ছ করে এগিয়ে আসেন এক ব্যক্তি। নীচে দাঁড়িয়ে তিনি এক দৃষ্টিতে লক্ষ্য রাখছিলেন শিশুটির গতিপথ। সেকেন্ডের ভগ্নাংশের হিসাবে যখন শিশুটি কংক্রিটের রাস্তায় পড়ার মুখে, ঠিক তখনই তিনি শরীর বাড়িয়ে দেন এবং শূন্যেই আঁকড়ে ধরেন শিশুটিকে।

২৬ সেপ্টে ২০২৬, ০৪:৫৬ পিএম · 2 মিনিট
দাবদাহে হাঁসফাঁস কিংকোবরা, ফণা তোলা বিষধরের মাথায় জল ঢেলে শান্ত করলেন যুবক
দেশ

দাবদাহে হাঁসফাঁস কিংকোবরা, ফণা তোলা বিষধরের মাথায় জল ঢেলে শান্ত করলেন যুবক

নিউজ ডেস্ক: প্রখর রোদের তাপে যখন তপ্ত মাটি আর প্রকৃতিতে বইছে লু-হাওয়া, তখন অসহায় হয়ে পড়ে বনের জীবজগৎও। মানুষ যেমন তীব্র গরমে ছাওয়ার আশ্রয় খোঁজে, তেমনই বন্যপ্রাণীর অবস্থাও আলাদা কিছু নয়। সম্প্রতি প্রকাশ্যে আসা এক হা...

২৬ সেপ্টে ২০২৬, ০৪:২০ পিএম · 2 মিনিট
গ্রাহকদের সুবিধায় বড় ঘোষণা স্টেট ব্যাঙ্কের, ধর্মঘটের দিনগুলিতে লাগবে না চার্জ
দেশ

গ্রাহকদের সুবিধায় বড় ঘোষণা স্টেট ব্যাঙ্কের, ধর্মঘটের দিনগুলিতে লাগবে না চার্জ

নিউজ ডেস্ক: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (SBI) গ্রাহকদের জন্য অনেকটাই স্বস্তি। আগামী ২৮ থেকে ৩০ সেপ্টেম্বর তিনদিনের ব্যাঙ্ক ধর্মঘটের ( Bank Strike) ডাক দিয়েছে একাধিক ব্যাঙ্ক ইউনিয়ন। সেই সময়ে তাদের গ্রাহকদের জন্য এটিএম লেনদে...

২৬ সেপ্টে ২০২৬, ০২:২৪ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.