দিল্লি, নিউজ ডেস্ক: দিল্লির রাজনীতিতে সোমবার নতুন করে উত্তেজনার আবহ তৈরি হল। একটি বিতর্কিত অভিযোগকে কেন্দ্র করে ক্রমশ জোরালো হচ্ছে রাজনৈতিক চাপানউতোর। এই ঘটনাকে ঘিরে বিরোধী শিবিরের বিরুদ্ধে সরব হয়েছে বিজেপি। পরিস্থিতির আঁচ পড়েছে রাজধানীর রাজনৈতিক মহলেও। সোমবারের এই বিক্ষোভকে কেন্দ্র করে নতুন করে আলোচনায় উঠে এসেছে কংগ্রেস ও বিজেপির সংঘাত।
https://x.com/ANI/status/2109551748432204215
ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগের জেরে জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় থেকে বরখাস্ত হওয়ার বিষয়টি সামনে আসতে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে পদক্ষেপের দাবি উঠেছে। এই ঘটনায় ইনার মণিপুর কংগ্রেস সাংসদ অঙ্গমচা বিমল আকোইজামের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে পথে নামল বিজেপি মহিলা মোর্চা ও দলের কর্মীরা। সোমবার, ১২ অক্টোবর দিল্লিতে কংগ্রেস কার্যালয়ের দিকে মিছিল করে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। জানা গিয়েছে, এই ঘটনাকে কেন্দ্র করে জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় থেকে বরখাস্ত হওয়ার পরেও সংসদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপের দাবি উঠেছে। অভিযুক্ত সাংসদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে সরব হন বিক্ষোভকারীরা। যৌন হয়রানির মধ্য সংবেদনশীল অভিযোগে যথাযথ পদক্ষেপের দাবি তুলে কংগ্রেসকে নিশানা করেছে বিজেপি।
তবে, অভিযুক্ত সাংসদের প্রতিক্রিয়া সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। তাই ঘটনার সম্পূর্ণ প্রেক্ষাপট জানতে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় অভিযোগকারী পক্ষ ও অভিযুক্তের বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সব মিলিয়ে ছাত্রীদের যৌন হয়রানের অভিযোগ কে কেন্দ্র করে দিল্লিতে বিজেপির এই বিক্ষোভ রাজনৈতিক বিতর্ককে আরও উসকে দিয়েছে। আগামী দিনে এই ঘটনায় কি পদক্ষেপ নেওয়া হয় এবং সংশ্লিষ্ট পক্ষ গুলির তরফে কি প্রতিক্রিয়া আসে, এখন সেদিকেই নজর থাকবে।