JAZZBAAT 24 BANGLA
২৮ সেপ্টে ২০২৬, ১০:৩০ এএম
Breaking
Weather Update- হচ্ছে আবহাওয়ার পরিবর্তন, তবুও কি মিলছে স্বস্তি! ব্যাংক ধর্মঘট কি তবে বাতিল? ২৮-৩০ সেপ্টেম্বর ATM, UPI, ব্যাঙ্কে কী হবে? জেনে নিন নতুন আপডে... Rashifal: প্রেম, চাকরি, ব্যবসা ও অর্থে ১২ রাশির রাশিফল, জেনে নিন এক নজরে নেপালে ফের ভয়াবহ তুষারধস! হিমলাং হিমলে নিখোঁজ অন্তত ১০, চলছে উদ্ধার অভিযান ‘বন্দে মাতরম’ বিতর্ক থেকে বাংলা ভাগ! সুজনের নতুন বইয়ে স্বাধীনতার ‘অজানা’ ইতিহাস! ৪৮ ঘণ্টায় প্রাণহানি ১৮ জনের, প্লাবিত বিস্তীর্ণ এলাকা বর্ধমানে খুলল TVK-র প্রথম পার্টি অফিস বিমানবন্দরে বিদ্যাকে চুমু খেলেন সিদ্ধার্থ Weather Update- হচ্ছে আবহাওয়ার পরিবর্তন, তবুও কি মিলছে স্বস্তি! ব্যাংক ধর্মঘট কি তবে বাতিল? ২৮-৩০ সেপ্টেম্বর ATM, UPI, ব্যাঙ্কে কী হবে? জেনে নিন নতুন আপডে... Rashifal: প্রেম, চাকরি, ব্যবসা ও অর্থে ১২ রাশির রাশিফল, জেনে নিন এক নজরে নেপালে ফের ভয়াবহ তুষারধস! হিমলাং হিমলে নিখোঁজ অন্তত ১০, চলছে উদ্ধার অভিযান ‘বন্দে মাতরম’ বিতর্ক থেকে বাংলা ভাগ! সুজনের নতুন বইয়ে স্বাধীনতার ‘অজানা’ ইতিহাস! ৪৮ ঘণ্টায় প্রাণহানি ১৮ জনের, প্লাবিত বিস্তীর্ণ এলাকা বর্ধমানে খুলল TVK-র প্রথম পার্টি অফিস বিমানবন্দরে বিদ্যাকে চুমু খেলেন সিদ্ধার্থ

Parvesh Verma : রাস্তা দেখতে গিয়ে চড় যুবককে! ভাইরাল ভিডিয়োর নেপথ্যের ঘটনা জানালেন দিল্লির মন্ত্রী

Parvesh Verma : রাস্তা দেখতে গিয়ে চড় যুবককে! ভাইরাল ভিডিয়োর নেপথ্যের ঘটনা জানালেন দিল্লির মন্ত্রী
যুবককে চড় মেরে বিতর্কে দিল্লির পূর্তমন্ত্রী পরবেশ ভার্মা ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

কলকাতা, নিউজ ডেস্ক: রাস্তা পরিদর্শনে গিয়ে এক ব্যক্তিকে চড় মারার অভিযোগে তীব্র বিতর্কের মুখে দিল্লির পূর্তমন্ত্রী পরবেশ ভার্মা (Parvesh Verma)। আম আদমি পার্টির তরফে সেই ঘটনার ভিডিয়ো ছড়িয়ে পড়তেই গোটা দেশে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। এ বার গোটা ঘটনার ব্যাখ্যা দিয়ে মুখ খুললেন খোদ অভিযুক্ত মন্ত্রী। তাঁর দাবি, আপ বিধায়ক জারনেল সিংহের সঙ্গে আসা এক কর্মী তাঁর পরিবারকে গালিগালাজ করেছিলেন। সেই কারণেই রাগের মাথায় ওই ব্যক্তিকে চড় মারেন তিনি। যদিও আপের প্রকাশ করা ভিডিয়োয় ঘটনার সম্পূর্ণ ছবি নেই বলেই দাবি ভার্মার।

আপের পক্ষ থেকে সমাজ মাধ্যমে ছড়িয়ে দেওয়া ভিডিয়োয় দেখা গিয়েছে, রাস্তা পরিদর্শনের সময় এক ব্যক্তির মুখোমুখি হয়েছেন দিল্লির পূর্তমন্ত্রী। প্রথমে বাঁ হাত দিয়ে ওই ব্যক্তির মোবাইল ফোনটি নামিয়ে দেন তিনি। তার পরই ডান হাত দিয়ে তাঁকে কষিয়ে চড় মারতে দেখা যায়। ভিডিয়োটি প্রকাশ্যে আসতেই ভার্মার বিরুদ্ধে সরব হয় আপ। রবিবার নিজের বক্তব্যে মন্ত্রীর পাল্টা অভিযোগ, বিকাশপুরী রিং রোডে রাস্তা তৈরির কাজ চলাকালীন স্থানীয় বিধায়ক জারনেল সিংহ পূর্ত দফতরের ইঞ্জিনিয়ারদের উপর ঠিকাদারের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য চাপ দিচ্ছিলেন। এমনকি, তাঁর জন্য কমিশনের ব্যবস্থাও করতে বলেছিলেন বলে অভিযোগ ভার্মার।

https://x.com/gemsofbabus_/status/2104163447953076432

মন্ত্রী আরও দাবি করেন, বেশ কয়েক দিন ধরেই ওই রাস্তায় নির্মাণকাজ চলছিল। রাতে কাজ শেষ হওয়ার পর জারনেল সিংহ সেখানে গিয়ে নতুন তৈরি রাস্তা নষ্ট করতেন। তার পর দুর্নীতির অভিযোগ তুলে ভিডিয়ো রেকর্ড করতেন। রবিবার ওই এলাকা দিয়ে যাওয়ার সময় নিজেই রাস্তার কাজ দেখতে যান পরবেশ ভার্মা। তাঁর দাবি, কাজ ভালভাবেই এগোচ্ছিল। স্থানীয় বাসিন্দারাও তাঁকে জানান, প্রায় ১৫ বছর ধরে ওই রাস্তা তৈরি হয়নি। এর পর বিধায়ককে ৩ বার ফোন করেন তিনি। প্রায় ৪৫ মিনিট অপেক্ষা করার পর জারনেল তাঁর অনুগামীদের নিয়ে সেখানে আসেন বলে দাবি মন্ত্রীর।

ভার্মার অভিযোগ, ঘটনাস্থলে এসে জারনেল ও তাঁর সঙ্গীরা দুর্ব্যবহার শুরু করেন। সেই সময় বিধায়কের এক কর্মী তাঁর পরিবারকে গালিগালাজ করেন। তাতেই মাথা গরম হয়ে যায় তাঁর। যদিও এই যুক্তিতেই বিতর্ক থামেনি। রাস্তা পরিদর্শনের সময় এক ব্যক্তিকে চড় মারার ঘটনায় ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ভার্মা জানিয়েছেন, সংশ্লিষ্ট ঘটনার পর তাঁর দফতরের এক ইঞ্জিনিয়ার থানায় অভিযোগ দায়ের করেছেন এবং এফআইআর করার প্রক্রিয়া চলছে। পাশাপাশি আপের বিরুদ্ধে উন্নয়নমূলক কাজে বাধা দেওয়ার অভিযোগও তুলেছেন তিনি। তবে ভিডিয়োয় ধরা পড়া চড় মারার ঘটনার পাশাপাশি মন্ত্রীর তোলা অভিযোগ নিয়েও আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

5 Views 0 Likes 0 Comments

Related News

ব্যাংক ধর্মঘট কি তবে বাতিল? ২৮-৩০ সেপ্টেম্বর ATM, UPI, ব্যাঙ্কে কী হবে? জেনে নিন নতুন আপডেট
দেশ

ব্যাংক ধর্মঘট কি তবে বাতিল? ২৮-৩০ সেপ্টেম্বর ATM, UPI, ব্যাঙ্কে কী হবে? জেনে নিন ন...

 নয়াদিল্লি: শেষ মুহূর্তে বদলে গেল ব্যাঙ্ক ধর্মঘটের পরিস্থিতি। ২৮ থেকে ৩০ সেপ্টেম্বর দেশজুড়ে তিন দিনের যে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল, আপাতত তা স্থগিত করা হয়েছে। ফলে এই তিন দিনে ব্যাঙ্কের শাখা, ATM এবং অনলাইন ...

২৮ সেপ্টে ২০২৬, ০৮:৪৪ এএম · 2 মিনিট
নেপালে ফের ভয়াবহ তুষারধস! হিমলাং হিমলে নিখোঁজ অন্তত ১০, চলছে উদ্ধার অভিযান
দেশ

নেপালে ফের ভয়াবহ তুষারধস! হিমলাং হিমলে নিখোঁজ অন্তত ১০, চলছে উদ্ধার অভিযান

ঘটনার খবর পেয়ে নেপাল প্রশাসনের তরফে উদ্ধার অভিযান শুরু হয়েছে। নেপালের পর্যটন বিভাগের ডিরেক্টর জেনারেল জানিয়েছেন, নিখোঁজদের সন্ধানে তল্লাশি চলছে। তবে ঠিক কোথায় তাঁরা আটকে রয়েছেন, তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি।

২৮ সেপ্টে ২০২৬, ১২:৫৪ এএম · 2 মিনিট
৪৮ ঘণ্টায় প্রাণহানি ১৮ জনের, প্লাবিত বিস্তীর্ণ এলাকা
দেশ

৪৮ ঘণ্টায় প্রাণহানি ১৮ জনের, প্লাবিত বিস্তীর্ণ এলাকা

ছত্রিশগড়েও অবিরাম বর্ষণে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। কোণ্ডাগাঁওয়ে প্লাবিত ধানজমিতে মাছ ধরতে গিয়ে ফুলে ওঠা নালায় ভেসে মৃত্যু হয়েছে এক ৪০ বছর বয়সি কৃষকের। পরিস্থিতি সামাল দিতে কোণ্ডাগাঁও, দান্তেওয়াড়া, বিজাপুর, কাঁকের, বস্তার, গরিয়াবন্দ, ধামতারি এবং দুর্গ এই আট জেলায় সমস্ত স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে।

২৭ সেপ্টে ২০২৬, ১১:৩৩ পিএম · 2 মিনিট
VIRAL VIDEO: মায়ের পাঠশালাতেই বেঁচে থাকার লড়াই, বুনো চিতার গাছে চড়ার দৃশ্য ছুঁয়ে গেল নেটিজেনদের মন
দেশ

VIRAL VIDEO: মায়ের পাঠশালাতেই বেঁচে থাকার লড়াই, বুনো চিতার গাছে চড়ার দৃশ্য ছুঁয়ে গ...

উঁচু গাছের মগডালে থাবা আটকে সামান্য ইতস্তত করছিল শাবকটি। ভাবনা তখন নামবে কী করে? ঠিক তখনই নিঃশব্দে পাশে এসে দাঁড়াল মা চিতা। কীভাবে সামনের থাবা নামাতে হবে, ডালের খাঁজে পেছনের নখ কতটা শক্ত করে গাঁথতে হবে শরীরী ভাষায় যেন একেবারে হাতেনাতে তালিম দিল মা চিতা। মায়ের পদক্ষেপ হুবহু অনুকরণ করে নির্ভয়ে নিচে নেমে এল একরত্তি ছানা।

২৭ সেপ্টে ২০২৬, ০৬:১৪ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.