JAZZBAAT 24 BANGLA
২৪ নভে ২০২৬, ০৪:৪৭ পিএম
Breaking
Police Assault : পুলিশকে মারধরের অভিযোগ, গ্রেফতার দুই Uttar Pradesh: চাপকল পাম্প করতেই জলের বদলে গলগল করে বেরিয়ে এল দেশি মদ, তাজ্জব আবগারি দফতর Panchayat: ‘মির্জাপুর’-এর পর এবার বড় পর্দায় ‘পঞ্চায়েত’! ফুলেরার গল্প নিয়ে সিনেমা তৈরির... কলকাতা পুরসভায় প্রথমবার বীর সাভারকারের ছবি, তালিকায় রয়েছেন আর কারা? Iran: হিজাব ছাড়া গান গাওয়ার শাস্তি! ইরানে সংগীতশিল্পী পরস্তু আহমাদিকে ৭৪ বার বেত্রাঘাত, ক্... Lamine Yamal: চ্যাম্পিয়ন্স লিগে সাবাহ ম্যাচে নেই ইয়ামাল, চোট নিয়ে সতর্ক বার্সেলোনা Priyansh Arya: ১৯ ছক্কায় টি-টোয়েন্টিতে ইতিহাস, এক ইনিংসে একাধিক রেকর্ড প্রিয়াংশ আরিয়ার Sheikh Hasina: ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফিরতে চান হাসিনা, বিজয় দিবসকেই বেছে নিলেন প্রত্যাবর্ত... Police Assault : পুলিশকে মারধরের অভিযোগ, গ্রেফতার দুই Uttar Pradesh: চাপকল পাম্প করতেই জলের বদলে গলগল করে বেরিয়ে এল দেশি মদ, তাজ্জব আবগারি দফতর Panchayat: ‘মির্জাপুর’-এর পর এবার বড় পর্দায় ‘পঞ্চায়েত’! ফুলেরার গল্প নিয়ে সিনেমা তৈরির... কলকাতা পুরসভায় প্রথমবার বীর সাভারকারের ছবি, তালিকায় রয়েছেন আর কারা? Iran: হিজাব ছাড়া গান গাওয়ার শাস্তি! ইরানে সংগীতশিল্পী পরস্তু আহমাদিকে ৭৪ বার বেত্রাঘাত, ক্... Lamine Yamal: চ্যাম্পিয়ন্স লিগে সাবাহ ম্যাচে নেই ইয়ামাল, চোট নিয়ে সতর্ক বার্সেলোনা Priyansh Arya: ১৯ ছক্কায় টি-টোয়েন্টিতে ইতিহাস, এক ইনিংসে একাধিক রেকর্ড প্রিয়াংশ আরিয়ার Sheikh Hasina: ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফিরতে চান হাসিনা, বিজয় দিবসকেই বেছে নিলেন প্রত্যাবর্ত...

PriyankaGandhi: দিল্লির রাজপথে বিরোধী সাংসদদের টেনেহিঁচড়ে আটক, রাস্তায় শুয়ে প্রতিবাদ প্রিয়াঙ্কার

PriyankaGandhi: দিল্লির রাজপথে বিরোধী সাংসদদের টেনেহিঁচড়ে আটক, রাস্তায় শুয়ে প্রতিবাদ প্রিয়াঙ্কার
রাস্তায় শুয়ে প্রতিবাদে প্রিয়াঙ্কা গান্ধী ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক: নির্বাচন কমিশনের ভূমিকা এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় কারচুপির অভিযোগে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে রাজপথে নামতেই উত্তাল হয়ে উঠল দেশের রাজধানী।

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী যন্তরমন্তরের দিকে এগোচ্ছিলেন ‘ইন্ডিয়া’ জোটের সাংসদরা কিন্তু মাঝপথেই ব্যারিকেড তৈরি করে সেই মিছিল আটকে দেয় দিল্লি পুলিশ। ব্যারিকেড ঘিরেই শুরু হয় তীব্র ধস্তাধস্তি। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে রাজপথেই বসে পড়ে তুমুল প্রতিরোধ গড়ে তোলেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী। পুলিশের টানাটানিতে তাঁকে রাস্তায় শুয়ে পড়তেও দেখা যায়। শেষ পর্যন্ত লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী-সহ একাধিক শীর্ষ বিরোধী সাংসদকে জোরপূর্বক আটক করে পুলিশ ভ্যানে তোলে বাহিনী।

আকাশবাণী ভবনে প্রাথমিক অবস্থান-বিক্ষোভের পর এ দিন রাজ্যসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের পৌরোহিত্যে রণকৌশল নির্ধারণে এক জরুরি বৈঠকে বসেন বিরোধী শিবিরের নেতৃত্ব। সেখান থেকে নির্বাচন কমিশন অভিমুখে মিছিল শুরু হতেই যন্তরমন্তরের কিছু আগেই বিশাল পুলিশবাহিনী তাঁদের পথ রুখে দেয়। ব্যারিকেড ভাঙার চেষ্টা করতেই এলাকা কার্যত রণক্ষেত্রের চেহারা নেয়।

রাস্তায় বসে অবস্থান শুরু করে ক্ষোভে ফেটে পড়েন প্রিয়াঙ্কা গান্ধী। পুলিশি টানাটানির মাঝেই তিনি স্পষ্ট জানান, “আমি এখান থেকে এক চুলও নড়ব না। নির্বাচন কমিশনের কাছে নিজেদের বক্তব্য তুলে ধরতে যাওয়া জনপ্রতিনিধিদের সঙ্গে এ কেমন বর্বর আচরণ? মহিলা পুলিশকর্মীরা আমাদের খিমচে দিয়েছে, ধাক্কা দিয়ে মাটিতে ফেলে হেনস্থা করেছে। জনপ্রতিনিধিদের পেটাতে লজ্জা করে না? আগে নিজেদের পুলিশবাহিনীকে পিছু হটতে বলুন।” এরপর মহিলা পুলিশকর্মীরা তাঁকে কার্যত চ্যাংদোলা করে বিক্ষোভস্থল থেকে সরিয়ে নিয়ে আটক করে। দিল্লি পুলিশের এই পদক্ষেপকে কেন্দ্র করে কেন্দ্রের বিরুদ্ধে তীব্র কটাক্ষ করেছেন বিরোধী নেতৃত্ব।

পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস সাংসদ চরণজিৎ সিং চান্নি বলেন, “দেশে গণতন্ত্র বলে আর কিছুই অবশিষ্ট নেই। আমরা নির্বাচন কমিশন দফতরে যেতে চেয়েছিলাম, আর এই সরকার নির্লজ্জের মতো গায়ের জোর আর গুণ্ডামি খাটাচ্ছে।”

কংগ্রেস নেতা পবন খেরা প্রশ্ন তোলেন, “সংবিধানের ১৯ নম্বর ধারা আমাদের শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার দিয়েছে। যন্তরমন্তর বিক্ষোভের জন্যই নির্দিষ্ট স্থান, অথচ সেখানেই সাংসদদের ঢুকতে বাধা দেওয়া হচ্ছে। দিল্লি পুলিশের দোষ নেই, এদের চালিকাশক্তি আসলে অত্যন্ত ভীতু।”

অন্যদিকে লাঠিচার্জ ও বলপ্রয়োগের অভিযোগ তুলে আরজেডি সাংসদ মনোজ কুমার ঝা সরাসরি এনডিএ সরকারের বিদায়ঘণ্টা বাজিয়ে দেওয়ার হুঁশিয়ারি দেন। তাঁর কথায়, “এ দেশের আত্মা ও ভারতীয় গণতন্ত্রের ওপর আঘাত হানা হচ্ছে। শুধু নির্বাচন কমিশনার নন, এবার গোটা সরকারকেই ক্ষমতা থেকে উৎখাত করার সময় এসে গিয়েছে।” বিরোধী সাংসদদের আটকের ঘটনায় রাজধানীতে রাজনৈতিক উত্তাপ চরমে পৌঁছেছে।

48 Views 0 Likes 0 Comments

Related News

Uttar Pradesh: চাপকল পাম্প করতেই জলের বদলে গলগল করে বেরিয়ে এল দেশি মদ, তাজ্জব আবগারি দফতর
দেশ

Uttar Pradesh: চাপকল পাম্প করতেই জলের বদলে গলগল করে বেরিয়ে এল দেশি মদ, তাজ্জব আবগা...

শুধু বাড়ির ভেতরেই নয়, এই অভিযানে খোলা মাঠ ও ঝোপঝাড়ের আড়ালে চলতে থাকা বিশাল মদ তৈরির কারবারেরও হদিস মেলে। আবগারি কর্মীরা সারিবদ্ধভাবে রাখা অসংখ্য নীল ড্রাম উল্টে দিয়ে বিপুল পরিমাণ মদ তৈরির কাঁচামাল ঘটনাস্থলেই নষ্ট করে দেন।

২৪ নভে ২০২৬, ০৩:৪৬ পিএম · 2 মিনিট
UP Elections 2027: উত্তরপ্রদেশে ৫০ আসনের ‘ধাঁধা’য় বিজেপি! ৪ শরিকের দাবি ১১৬
দেশ

UP Elections 2027: উত্তরপ্রদেশে ৫০ আসনের ‘ধাঁধা’য় বিজেপি! ৪ শরিকের দাবি ১১৬

নিউজ ডেস্ক: ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু হতেই নতুন রাজনৈতিক অঙ্কের মুখে বিজেপি। বিরোধী শিবিরে কংগ্রেস ও সমাজবাদী পার্টির আসন সমঝোতা নিয়ে যখন আলোচনা তুঙ্গে, তখন শাসক শিবিরের অস্বস্তি বাড়াচ্ছে...

২৪ নভে ২০২৬, ০২:২৬ পিএম · 5 মিনিট
India Canada Relations: নিজস্ব কূটনৈতিক দূরত্ব ঘুচিয়ে প্রতিরক্ষা সহযোগিতার পথে ভারত-কানাডা
দেশ

India Canada Relations: নিজস্ব কূটনৈতিক দূরত্ব ঘুচিয়ে প্রতিরক্ষা সহযোগিতার পথে ভার...

নয়াদিল্লি: দীর্ঘ টানাপড়েনের পর সম্পর্ক স্বাভাবিক করার পথে আরও এক ধাপ এগোচ্ছে ভারত ও কানাডা। বাণিজ্যিক সমঝোতার পাশাপাশি এ বার প্রতিরক্ষা সহযোগিতার ক্ষেত্রেও একটি কাঠামোগত চুক্তির প্রস্তুতি শুরু হয়েছে। আগামী ডিসেম্বর মাসে...

২৪ নভে ২০২৬, ০২:১৭ পিএম · 3 মিনিট
Deepak Nanda: প্রাণনাশের আশঙ্কা গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের আইনজীবীর! নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ আদালতের
দেশ

Deepak Nanda: প্রাণনাশের আশঙ্কা গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের আইনজীবীর! নিরাপত্তা ন...

নয়াদিল্লি: তিহাড় জেলে বন্দি গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের প্রাক্তন আইনজীবী দীপক নন্দার নিরাপত্তা নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল দিল্লির আদালত। তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে বুলেটপ্রুফ গাড়ি বা বিশেষ নিরাপত্তারক্ষীর ব্যবস্থা ...

২৪ নভে ২০২৬, ০২:১৬ পিএম · 3 মিনিট

Top Comments (0)

No approved comments yet.