নিউজ ডেস্ক : দুর্গাপুজো মানেই নতুন বাংলা ছবি , আর তার সঙ্গে বাংলা সিনেমার বক্স অফিসে একাধিক ছবির জমজমাট লড়াই। আর সেই লড়াইয়ে এবার আলোচনার কেন্দ্রে রয়েছে দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের জুটি অভিনীত ‘দেসু ৭’। যেখানে বহু অপেক্ষার পর অনুরাগীরা একসাথে দেব ও শুভশ্রীর দেখা পাচ্ছে। এই ছবিটি বক্স অফিসে পিছিয়ে পড়েছে, নাকি পুজোর অন্যান্য ছবিকে টেক্কা দিয়ে এগিয়ে রয়েছে? এই প্রশ্ন ঘিরেই এখন দর্শক মহলে বাড়ছে কৌতূহল। প্রাথমিক বক্স অফিসের পরিসংখ্যান যদি দেখা যায় তাহলে প্রথম সপ্তাহের ব্যবসায় ছবিটি ভালো ফল করেছে বলে দাবি করা হচ্ছে। তবে শুধু আয়ের অঙ্ক দেখেই চূড়ান্ত সাফল্যের তকমা দেওয়া কতটা যুক্তিযুক্ত, তা নিয়েও কিন্তু রয়েছে একাধিক প্রশ্ন।
দুর্গাপুজোর ষষ্ঠীতে, অর্থাৎ ১৬ অক্টোবর ছবি মুক্তির পর থেকেই ‘দেসু ৭’ দর্শকদের নজর কাড়তে শুরু করে। ছবিটির প্রথম দিনের নেট কালেকশন আনুমানিক ৭০ লক্ষ টাকা বলে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি মুক্তির আগেই অগ্রিম বুকিং থেকে প্রায় ৮৮ লক্ষ টাকা আয়ের দাবিও সামনে এসেছে। প্রথম সপ্তাহে ছবিটির মোট ঘরোয়া নেট সংগ্রহ প্রায় ৫.৫০ কোটি টাকা এবং গ্রস কালেকশন আনুমানিক ৬.৪৭ কোটি টাকা।
এবারের পুজোর বক্স অফিসে ‘দেসু ৭’-এর পাশাপাশি প্রতিযোগিতায় রয়েছে আরও কয়েকটি বাংলা ছবি। তার মধ্যে উল্লেখযোগ্য ‘দ্য একেন—কেরালায় কুরুক্ষেত্র’, ‘বহুরূপী দ্য গোল্ডেন ডাকু’ এবং ‘এম্পারার ভার্সেস শরৎচন্দ্র’। প্রাথমিক রিপোর্টে ‘দ্য একেন—কেরালায় কুরুক্ষেত্র’-এর প্রথম দিনের আয় প্রায় ৫৫ লক্ষ টাকা এবং ‘বহুরূপী দ্য গোল্ডেন ডাকু’-এর আয় প্রায় ৩৪ লক্ষ টাকা বলে দাবি করা হয়েছে। অন্যদিকে, ‘এম্পারার ভার্সেস শরৎচন্দ্র’-এর প্রথম দিনের সংগ্রহ প্রায় ১০ লক্ষ টাকা বলে উল্লেখ করা হয়েছে। তবে বিভিন্ন ছবির সংগ্রহের হিসাব, শোয়ের সংখ্যা এবং রিপোর্ট প্রকাশের সময় আলাদা হওয়ায় এই পরিসংখ্যানের ভিত্তিতে চূড়ান্ত র্যাঙ্কিং নির্ধারণ করা কঠিন।
শুধু বক্স অফিসের অঙ্ক নয়, ‘দেসু ৭’ নিয়ে সামাজিক মাধ্যমেও তৈরি হয়েছে নানা আলোচনা। ছবির কিছু দৃশ্য এবং ‘আমার সবকিছুতেই’ গানটি ঘিরে সমালোচনার কথাও সামনে এসেছে। এমনকি কয়েকটি নেতিবাচক রিভিউ সরিয়ে নেওয়া নিয়ে বিতর্কের দাবিও ছড়িয়েছে। তবে এখনও পর্যন্ত এই অভিযোগ গুলো যাচাইকরণ ও চলছে। বিতর্ক থাকলেও দর্শকদের আগ্রহ এবং ছবির ব্যবসা—দুটিই এখন আলোচনার বিষয়।
আর এই সব মিলিয়ে, দেব-শুভশ্রীর ‘দেসু ৭’ পুজোর বক্স অফিস লড়াইয়ে ভালো অবস্থানে রয়েছে বলেই জানা যাচ্ছে, কিন্তু ছবিটি সত্যিই সবার চেয়ে এগিয়ে কি না, তা নিশ্চিত করতে একই সময়সীমার নির্ভরযোগ্য বক্স অফিসের পরিসংখ্যান প্রয়োজন। আগামী দিনগুলিতে ছবিটি কতটা দর্শক টানতে পারে এবং সপ্তাহের কর্মদিবসগুলিতে আয়ের গতি ধরে রাখতে পারে কি না, সেটাই ঠিক করবে এর বাণিজ্যিক সাফল্যের ভবিষ্যৎ।
আপাতত পুজোর বাংলা ছবির লড়াইয়ে ‘দেসু ৭’ যে অন্যতম আলোচিত নাম, তা বলাই যায়। এই ছবির জুটি যে তাঁদের অনুরাগীদের বেশ খুশি করতে পেরেছে সেটুকু এখন বলা যেতেই পারে , চলতি সপ্তাহ সহ আগামী দিনেও এই ছবি একই ছবি গুলো কে টেক্কা দিতে পাড়ে কি এখন দেখার সেটাই।




