JAZZBAAT 24 BANGLA
০১ অক্টো ২০২৬, ০৯:১৬ পিএম
Breaking
SnakeRescue: ধুপগুড়ির স্কুলে হঠাৎ গোখরোর হানা, আতঙ্কে শ্রেণিকক্ষ ছেড়ে ছুটল খুদে পড়ুয়ারা Healthtips: কোলেস্টেরলের ওষুধ কি সত্যিই যকৃতের শত্রু? অযথা আতঙ্ক নয়, জেনে নিন আসল সত্যি Chudail Couture: লাল সিঁদুর, সাদা মুখ আর শাড়ি-গাউন, প্যারিসের র‍্যাম্পে কি কারণে এই অদ্ভু... WhatsApp: হোয়াটসঅ্যাপে কিশোরদের জন্য নতুন প্যারেন্টাল কন্ট্রোল, গ্রুপ-চ্যাটে বাড়ল অভিভাবক... Durga puja: মোরগ লড়াই, সাঁওতালি নাচ: এই রীতি এখনও আসছে প্রাচীন জমিদার পরিবারের দুর্গোৎসবে Suvendu Adhikari: 'শাখারভ সরকারের জয় কেউ আটকাতে পারবেন না' উপনির্বাচনের প্রচারে আত্মবিশ্বা... Kolkatay Sherlock: অরিন্দম শীলের পরিচালনায় বেকার স্ট্রিটের বিখ্যাত গোয়েন্দা এবার কলকাতায... Snehashis Chakraborty: প্রাক্তন মন্ত্রী স্নেহাশিসের ‘কো-অপারেটিভ’ কাণ্ডে এবার তদন্ত কমিশনে... SnakeRescue: ধুপগুড়ির স্কুলে হঠাৎ গোখরোর হানা, আতঙ্কে শ্রেণিকক্ষ ছেড়ে ছুটল খুদে পড়ুয়ারা Healthtips: কোলেস্টেরলের ওষুধ কি সত্যিই যকৃতের শত্রু? অযথা আতঙ্ক নয়, জেনে নিন আসল সত্যি Chudail Couture: লাল সিঁদুর, সাদা মুখ আর শাড়ি-গাউন, প্যারিসের র‍্যাম্পে কি কারণে এই অদ্ভু... WhatsApp: হোয়াটসঅ্যাপে কিশোরদের জন্য নতুন প্যারেন্টাল কন্ট্রোল, গ্রুপ-চ্যাটে বাড়ল অভিভাবক... Durga puja: মোরগ লড়াই, সাঁওতালি নাচ: এই রীতি এখনও আসছে প্রাচীন জমিদার পরিবারের দুর্গোৎসবে Suvendu Adhikari: 'শাখারভ সরকারের জয় কেউ আটকাতে পারবেন না' উপনির্বাচনের প্রচারে আত্মবিশ্বা... Kolkatay Sherlock: অরিন্দম শীলের পরিচালনায় বেকার স্ট্রিটের বিখ্যাত গোয়েন্দা এবার কলকাতায... Snehashis Chakraborty: প্রাক্তন মন্ত্রী স্নেহাশিসের ‘কো-অপারেটিভ’ কাণ্ডে এবার তদন্ত কমিশনে...

SnakeRescue: ধুপগুড়ির স্কুলে হঠাৎ গোখরোর হানা, আতঙ্কে শ্রেণিকক্ষ ছেড়ে ছুটল খুদে পড়ুয়ারা

SnakeRescue: ধুপগুড়ির স্কুলে হঠাৎ গোখরোর হানা, আতঙ্কে শ্রেণিকক্ষ ছেড়ে ছুটল খুদে পড়ুয়ারা
সাপের হানা স্কুলে ছবি: নিজস্ব ছবি

নিউজ ডেস্ক: তখনো স্বাভাবিক ছন্দেই চলছিল স্কুল। ছাত্র-ছাত্রীদের মধ্যে কেউ খাতা খুলে লিখছে, কেউ মন দিয়ে শুনছে শিক্ষকের কথা। আচমকাই এক ঘটনায় মুহূর্তের মধ্যে বদলে গেল পরিস্থিতি। আতঙ্কে চিৎকার করে শ্রেণীকক্ষ থেকে ছুটে বেরিয়ে এল খুদে পড়ুয়ারা। ছুটে বেরিয়ে এলেন শিক্ষকরাও। নিরাপত্তার কথা মাথায় রেখে বন্ধ করে দিতে হলো একটি ঘর। প্রায় দু'ঘণ্টা জুড়ে স্কুল জুড়ে তৈরি হল চরম উৎকণ্ঠা।

ঘটনাটি ধুপগুড়ির বোরাগাড়ি ১ নম্বর বিএফপি প্রাথমিক বিদ্যালয়ের। ফণা তুলে দাঁড়িয়ে গোখরো, সিঁটিয়ে খুদে পড়ুয়ারা। প্রায় দু'ঘন্টা আতংকের প্রহর গুনলেন শিক্ষক ও খুদে পড়ুয়ারা। সূত্রে খবর, বৃহস্পতিবার দুপুরে স্কুলে পঠনপাঠন চলাকালীন বাইরে থেকে একটি গোখরো সাপ হঠাৎই শ্রেণিকক্ষের ভিতরে ঢুকে পড়ে। প্রথমে সাপটিকে দেখতে পান কয়েকজন পড়ুয়া। এই বিষধর সাপটি দেখতে পেয়েই আতঙ্কিত হয়ে পড়ে তাঁদের অনেকেই। চিৎকার করতে করতে তাঁরা শ্রেণিকক্ষ থেকে বাইরে বেরিয়ে আসে। পড়ুয়াদের চিৎকার শুনে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান শিক্ষকরা। এরপর পরিস্থিতি বুঝে কোনও ঝুঁকি না নিয়ে তড়িঘড়ি পড়ুয়াদের ওই শ্রেণিকক্ষ থেকে সরিয়ে পাশের ঘরে নিয়ে যাওয়া হয়। এদিকে, শ্রেণিকক্ষের ভিতরে ঢুকে পড়া সাপটি একটি কোণে কুণ্ডলী পাকিয়ে থাকে। পড়ুয়াদের নিরাপত্তার কথা মাথায় রেখে শেষ পর্যন্ত শ্রেণিকক্ষটি তালাবন্ধ করে দেন শিক্ষকরা। বাইরে থেকে পাহারা দিতে থাকেন তাঁরা।

কিন্তু, তাতেও কাটেনি আতঙ্ক। প্রায় দু’ঘণ্টারও বেশি সময় ধরে সাপটি কখনও তৃতীয় শ্রেণিকক্ষ, আবার কখনও চতুর্থ শ্রেণিকক্ষের দিকে ঘোরাফেরা করছিল। ফলে, স্কুলে পঠনপাঠন কার্যত বন্ধ হয়ে যায়। এই ঘটনার খবর পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন অভিভাবকরাও। স্বাভাবিকভাবেই স্কুলের মত এমন গুরুত্বপূর্ণ স্থানে যেখানে শিশুরা শিক্ষা লাভের জন্য যায় সেখানে তাঁদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। শেষ পর্যন্ত খবর দেওয়া হয় পরিবেশপ্রেমীরাদের। তাঁরা ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ প্রচেষ্টার পর সাপটিকে উদ্ধার করেন। উদ্ধার হওয়া সাপটি প্রায় সাড়ে চার ফুট লম্বা গোখরো বলে জানা গিয়েছে। সাপটি উদ্ধারের পর স্বস্তি ফেরে স্কুল চত্বরে। পরে, সেটিকে নিরাপদে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।

এদিকে, শ্রেণিকক্ষের ভিতরে বিষধর সাপ ঢুকে পড়ার ঘটনায় পড়ুয়া, শিক্ষক এবং অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। স্কুল চত্বর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দিকে জোর দেওয়া হচ্ছে অভিভাবকদের পক্ষ থেকে। পাশাপাশি, স্কুল চত্বরে ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে, সেদিকেও নজর দেওয়ার দাবি উঠেছে।

10 Views 0 Likes 0 Comments

Related News

Suvendu Adhikari: 'শাখারভ সরকারের জয় কেউ আটকাতে পারবেন না' উপনির্বাচনের প্রচারে আত্মবিশ্বাসী মুখ্যমন্ত্রী
রাজ্য

Suvendu Adhikari: 'শাখারভ সরকারের জয় কেউ আটকাতে পারবেন না' উপনির্বাচনের প্রচারে আত...

বিজেপির তরফে শাখারভ সরকারকে সামনে রেখে জনসংযোগে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। শুভেন্দু অধিকারীর প্রচারও সেই নির্বাচনী লড়াইয়ে দলের কর্মী-সমর্থকদের উজ্জীবিত করার লক্ষ্যেই বলে মনে করা হচ্ছে।

০১ অক্টো ২০২৬, ০৫:১৭ পিএম · 2 মিনিট
Murshidabad: ভোটের প্রচারে ৬ বছরের শিশুর মৃত্যু, শোকাহত পরিবারের পাশে মুখ্যমন্ত্রী
রাজ্য

Murshidabad: ভোটের প্রচারে ৬ বছরের শিশুর মৃত্যু, শোকাহত পরিবারের পাশে মুখ্যমন্ত্রী

মুর্শিদাবাদ: নির্বাচনী প্রচারের মাঝে মর্মান্তিক দুর্ঘটনা। রেজিনগরে রাজনৈতিক প্রচার চলাকালীন গাড়ি থেকে ছোড়া লজেন্স কুড়োতে গিয়ে গুরুতর জখম হয়ে মৃত্যু হল ছয় বছরের শিশু জাসমিনা খাতুনের। ঘটনাকে ঘিরে এলাকায় শোকের পরিবেশ তৈর...

০১ অক্টো ২০২৬, ০৪:৩৭ পিএম · 2 মিনিট
শিশুদের দিয়ে জল আনানোর অভিযোগ, বিক্ষোভ কাটোয়ার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে
রাজ্য

শিশুদের দিয়ে জল আনানোর অভিযোগ, বিক্ষোভ কাটোয়ার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে

অভিযোগ, অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আসা ছোট ছোট শিশুদের দিয়ে বিভিন্ন কাজ করানো হয়। এমনকি, জল আনার মতো কাজেও শিশুদের ব্যবহার করা হচ্ছে বলে দাবি অভিভাবকদের। শুধু তাই নয়, খাবার নিতে আসা শিশুদের সঙ্গেও দুর্ব্যবহার করা হয় বলে অভিযোগ।

০১ অক্টো ২০২৬, ০৩:৪৫ পিএম · 2 মিনিট
Cooch Behar: ভোর ৪টেয় ED-এর হানা! সুপারি পাচারের অভিযোগে ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি, একসঙ্গে একাধিক ঠিকানায় অভিযান
রাজ্য

Cooch Behar: ভোর ৪টেয় ED-এর হানা! সুপারি পাচারের অভিযোগে ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি...

কোচবিহার: ভোররাত থেকেই কোচবিহারে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) অভিযানে চাঞ্চল্য ছড়িয়েছে। আন্তর্জাতিক সুপারি পাচারের অভিযোগের তদন্তে বৃহস্পতিবার ভোরে কোচবিহারের ভানুকুমারী-২ গ্রাম পঞ্চায়েতের জোড়াই মোড় এলাকায় স্থানীয় ব্য...

০১ অক্টো ২০২৬, ০৩:৩২ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.