JAZZBAAT 24 BANGLA
১৩ সেপ্টে ২০২৬, ০২:০৫ পিএম
Breaking
দাম বাড়লো নাকি কমলো, সোনা কেনার আগে জেনে নিন দর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাহুল-প্রিয়াঙ্কা, কী আলোচনা হল? ফের বাংলাদেশের ময়মনসিংহে দীপু দাসের ছায়া, মাদকবিরোধী কর্মী ফরহাদকে পুড়িয়ে হত্যা প্রবল বৃষ্টির জের, ভয়াবহ ভূমিধস পশ্চিম সিকিমে পুরোপুরি যায়নি নিম্নচাপ, উইক ইন্ডের শেষ দিনেও বৃষ্টির সম্ভাবনা রাজ্যজুড়ে মোদী-জিনপিং বৈঠকের পরই সামনে এল ফারাক! সীমান্ত নিয়ে ভারতের বার্তা শুনল চিন? মোদীর নৈশভোজে গেলেন না জিনপিং! বৈঠকের পর হোটেলেই চিনা প্রেসিডেন্ট, অনুপস্থিত আরও একজন রবিবারে পুজোর কেনাকাটায় বেরিয়ে বিপাকে যাত্রীরা! ৯ ঘণ্টা বন্ধ নিউ গড়িয়া-টালিগঞ্জ মেট্রো দাম বাড়লো নাকি কমলো, সোনা কেনার আগে জেনে নিন দর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাহুল-প্রিয়াঙ্কা, কী আলোচনা হল? ফের বাংলাদেশের ময়মনসিংহে দীপু দাসের ছায়া, মাদকবিরোধী কর্মী ফরহাদকে পুড়িয়ে হত্যা প্রবল বৃষ্টির জের, ভয়াবহ ভূমিধস পশ্চিম সিকিমে পুরোপুরি যায়নি নিম্নচাপ, উইক ইন্ডের শেষ দিনেও বৃষ্টির সম্ভাবনা রাজ্যজুড়ে মোদী-জিনপিং বৈঠকের পরই সামনে এল ফারাক! সীমান্ত নিয়ে ভারতের বার্তা শুনল চিন? মোদীর নৈশভোজে গেলেন না জিনপিং! বৈঠকের পর হোটেলেই চিনা প্রেসিডেন্ট, অনুপস্থিত আরও একজন রবিবারে পুজোর কেনাকাটায় বেরিয়ে বিপাকে যাত্রীরা! ৯ ঘণ্টা বন্ধ নিউ গড়িয়া-টালিগঞ্জ মেট্রো

'ভারতে এই আন্দোলন সফল হবে না,' ছাত্র আন্দোলনকে নিশানা দিলীপ ঘোষের

'ভারতে এই আন্দোলন সফল হবে না,' ছাত্র আন্দোলনকে নিশানা দিলীপ ঘোষের

প্রশ্নফাঁসের অভিযোগে দিল্লির যন্তর মন্তরের বিক্ষোভে উত্তাল রাজধানী। আর ককরোচ জনতা পার্টির আন্দোলন নিয়ে এবার তীব্র আক্রমণ শানালেন পশ্চিমবঙ্গের মন্ত্রী তথা বিজেপি নেতা দিলীপ ঘোষ। আন্দোলনের নেপথ্যে বিদেশি শক্তির মদত রয়েছে বলে অভিযোগ তুলে তিনি দাবি করেন, দেশের পরিস্থিতি অশান্ত করাই এই আন্দোলনের উদ্দেশ্য।

এক ভিডিও বার্তায় দিলীপ ঘোষ বলেন, সিজেপির আন্দোলন কোনও স্বতঃস্ফূর্ত ছাত্র আন্দোলন নয়। তাঁর অভিযোগ, বিদেশি শক্তির মদতে পরিচালিত কিছু ‘পেশাদার’ ব্যক্তি এই আন্দোলনের মাধ্যমে দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছেন।

বিজেপি নেতার দাবি, ভারতকে বাংলাদেশ বা পাকিস্তানের মতো অরাজক পরিস্থিতির দিকে ঠেলে দেওয়ার ষড়যন্ত্র চলছে। তাঁর কথায়, ছাত্রদের ন্যায্য দাবিকে সামনে রেখে রাজনৈতিক অস্থিরতা তৈরি করার চেষ্টা হচ্ছে। তবে এই ধরনের প্রচেষ্টা সফল হবে না বলেও মন্তব্য করেন তিনি। তিনি বলেন, "ভারতবর্ষে এই ধরণের আন্দোলন সফল হবে না"।

দিলীপ ঘোষ আরও বলেন, গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে থেকে সমস্যা সমাধানের পথ রয়েছে। কিন্তু আন্দোলনের নামে যদি বিশৃঙ্খলা, সংঘাত এবং অশান্তির পরিবেশ তৈরি করা হয়, তাহলে সাধারণ মানুষ তা মেনে নেবেন না।

ইতিহাস মনে করিয়ে দিলীপ ঘোষ বলেন, "স্বৈরাচারের বিরুদ্ধে দেশে জনতা পার্টি তৈরি হয়েছিল। স্বৈরাচারদের সরিয়ে সে সময় জনতা পার্টি দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিল'। সেই মতো এবারও দেশের গণতন্ত্রকে রক্ষা করা হবে বলে আশ্বাস দেন বিজেপির মন্ত্রী।

উল্লেখ্য, নিট প্রশ্নফাঁস, পরীক্ষা ব্যবস্থার সংস্কার এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে গত কয়েক সপ্তাহ ধরে দিল্লির যন্তর মন্তরে আন্দোলন চালিয়ে যাচ্ছে সিজেপি। সম্প্রতি তাদের ‘সংসদ চলো’ কর্মসূচিকে ঘিরে রাজধানীতে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনাও ঘটে।

18 Views 0 Likes 0 Comments

Related News

রবিবারে পুজোর কেনাকাটায় বেরিয়ে বিপাকে যাত্রীরা! ৯ ঘণ্টা বন্ধ নিউ গড়িয়া-টালিগঞ্জ মেট্রো
মহানগর

রবিবারে পুজোর কেনাকাটায় বেরিয়ে বিপাকে যাত্রীরা! ৯ ঘণ্টা বন্ধ নিউ গড়িয়া-টালিগঞ্জ ম...

কলকাতা: পুজোর মরসুম শুরুর আগেই শহরজুড়ে কেনাকাটার ব্যস্ততা। রবিবার হওয়ায় সকাল থেকেই কলকাতার বিভিন্ন বাজার ও শপিং এলাকায় ভিড় বাড়ার কথা। তার মধ্যেই মেট্রো পরিষেবায় বড়সড় পরিবর্তন হওয়ায় সমস্যায় পড়েছেন বহু যাত্রী। রক্ষণা...

১৩ সেপ্টে ২০২৬, ১২:০৮ পিএম · 2 মিনিট
পুজোয় 'খারাপ খাবার' দিলেই বিপদ, হেল্প লাইন নম্বর চালু করল জেলা প্রশাসন
মহানগর

পুজোয় 'খারাপ খাবার' দিলেই বিপদ, হেল্প লাইন নম্বর চালু করল জেলা প্রশাসন

নিজস্ব প্রতিনিধি: রাজ্যজুড়ে চলছে খাদ্য সুরক্ষা অভিযান। সাধারণ মানুষের জন্য স্বাস্থ্যকর এবং নিরাপদ খাবার নিশ্চিত করতে পথে নেমেছে প্রশাসন। এই পরিস্থিতিতে নম্বর দেওয়া হল খাদ্য-দফতরের তরফে। পুজোয় খারাপ খাবার বিক্রি করলেই এব...

১২ সেপ্টে ২০২৬, ১০:৩৩ পিএম · 2 মিনিট
'ওঁদের কথায় কোনও যায় আসেনা', ঋতব্রতকে তীব্র নিশানা সৌগত রায়ের
মহানগর

'ওঁদের কথায় কোনও যায় আসেনা', ঋতব্রতকে তীব্র নিশানা সৌগত রায়ের

এই বিষয়ে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, 'এখনও প্রতীক নিয়ে কোনও চূড়ান্ত নেওয়া হয়নি।' আসল তৃণমূল প্রসঙ্গে প্রশ্নের উত্তরে তিনি বলে, 'আমাদের কোনও যায় আসেনা ঋতব্রত বন্দ্য়োপাধ্যায় কী বললো।

১২ সেপ্টে ২০২৬, ০৮:১০ পিএম · 2 মিনিট
বিবেকানন্দের বই নেই? শুভেন্দুর মন্তব্যে পাল্টা শতরূপ, টানলেন স্বামীজির ভাই ভূপেন্দ্রনাথের প্রসঙ্গ
মহানগর

বিবেকানন্দের বই নেই? শুভেন্দুর মন্তব্যে পাল্টা শতরূপ, টানলেন স্বামীজির ভাই ভূপেন্দ...

শনিবার সমাজমাধ্যমে একটি পোস্ট করে শতরূপ ঘোষ দাবি করেন, সিপিআই(এম)-এর বইয়ের স্টলে স্বামী বিবেকানন্দের নিজের লেখা এবং তাঁকে নিয়ে লেখা একাধিক প্রামাণ্য বই নিয়মিত পাওয়া যায়।

১২ সেপ্টে ২০২৬, ০৬:১৩ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.