কলকাতা, ১০ অক্টোবর: দেবী দুর্গা স্বয়ং নারী শক্তির প্রতীক। তাই সেই নারী শক্তিকেই সামনে রেখে কলকাতার ইন্ডিয়ান মিউজিয়ামে আয়োজিত হতে চলেছে একটি বিশেষ অনুষ্ঠান। মিনিস্ট্রি অফ কালচার, ইন্ডিয়ান মিউজিয়াম এবং শী কাঁথার উদ্যোগে ভারতীয় জাদুঘরের সেন্ট্রাল কোর্টইয়ার্ডে আগামী ১১ থেকে ২১ অক্টোবর পর্যন্ত চলবে এই উৎসব। সেই উপলক্ষে আগামী ১২ অক্টোবর, সন্ধ্যা ৬’টায় ‘রূপং দেহি, জয়ং দেহি’ নামের নৃত্য-গীতের এক বিশেষ আলেখ্য দীক্ষামঞ্জরীর প্রযোজনায় পরিবেশিত হবে। প্রখ্যাত ওড়িশি নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায় এই সঙ্গীত অনুষ্ঠানে দেবী দুর্গার ভূমিকায় দেখা যাবে এবং ডা. আনন্দ গুপ্ত দায়িত্বে থাকবেন পরিচালনা, ভাষ্য ও স্তোত্রপাঠের।
দেবী দুর্গার বাড়ি ফেরার এই সকালে চক্ষুদান হয় দেবীর। মায়ের বাড়ি ফেরার প্রথম পর্বেই মেতে ওঠে শহর কলকাতা সহ গোটা বাংলা। অশুভ শক্তিকে পরাজিত করে এবং শুভ শক্তিকে প্রতিষ্ঠা করে দেবী দুর্গা স্বয়ং হয়ে উঠেছেন নারী শক্তির একটি উজ্জ্বল প্রতীকি রূপ। সেই পরিস্থিতির আবহেই নাচ, গান ও স্তোত্রপাঠের মাধ্যমে দেবীর রূপকথার মত বাস্তবতা তুলে ধরবে ‘রূপং দেহি, জয়ং দেহি’।
দুর্গার ভূমিকায় থাকছেন বিশিষ্ট ওড়িশি নৃত্যশিল্পী ডোনা গাঙ্গুলি। মহিষাসুরের চরিত্রে থাকবে রঘুনাথ দাস। এই বিশেষ নিবেদনে শক্তির আরাধনায় সাজানো হয়েছে একাধিক গান। দীক্ষামঞ্জরীর প্রযোজনার অন্যতম চমক আকাশবাণীর জনপ্রিয় প্রভাতি অনুষ্ঠানে ‘মহিষাসুরমর্দিনী’-র অনেকগুলো জনপ্রিয় গান। অনুষ্ঠানের নৃত্য পরিকল্পনা তৈরি হয়েছে ওড়িশি নৃত্যের ঐতিহ্য ও আঙ্গিককে মাথায় রেখেই। কিংবদন্তি নৃত্যগুরু কেলুচরণ মহাপাত্রের কাছে তালিম নিয়েছেন ডোনা গঙ্গোপাধ্যায়। তাঁর নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে দেবী দুর্গার শক্তি ও মহিমা মঞ্চে জীবন্ত হয়ে উঠবে। ।এই প্রাচীন ভারতীয় ঐতিহ্য, শাস্ত্রীয় নৃত্য এবং ভক্তিমূলক সঙ্গীতের সমন্বয়ে দেবীর মাহাত্ম্য তুলে ধরবেন মুলত তিনজন ভাষ্য ও স্তোত্রপাঠের পাশাপাশি সঙ্গীত পরিচালনাযতেও থাকছেন ডা. আনন্দ গুপ্ত অনুষ্ঠানে মহিষাসুরের ভূমিকায় থাকছেন রঘুনাথ দাস এবং দেবী দুর্গার রূপে দেখা যাবে ডোনা গঙ্গোপাধ্যায়কে।
অনুষ্ঠান প্রসঙ্গে ডোনা গঙ্গোপাধ্যায় জানিয়েছেন তিনি আনন্দিত, দুর্গাপুজোর শুভ সূচনায় ইন্ডিয়ান মিউজিয়াম ও শী কাঁথার উদ্যোগে এই বিশেষ আয়োজনের অংশ হতে পেরে। অন্যদিকে, ডা. আনন্দ গুপ্ত জানিয়েছেন, এই অনুষ্ঠানে অংশ নিতে পেরে তিনি অত্যন্ত খুশি। তাঁর কথায় ১৪ জনের গানের দল কলকাতা ও ইংল্যান্ডের শিল্পীদের নিয়ে গঠিত এবং প্রত্যেকেই এই বিশেষ পরিবেশনার জন্য প্রস্তুতি নিচ্ছে।
দেবী দুর্গা কেবল ধর্মীয় বিশ্বাসের প্রতীক নন, তিনি নারীশক্তি ও অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোরও প্রতীক। বর্বরতা, সন্ত্রাস, ভয় ও অবিচারের অন্ধকারে দুর্গতিনাশিনী দেবীর শক্তিই মানুষের মনে জাগায়আশার আলো। ‘রূপং দেহি, জয়ং দেহি’ সেই শিল্প ও শক্তির বার্তাকেই নৃত্য, সঙ্গীত এবং স্তোত্রপাঠের মধ্য দিয়ে দর্শকের কাছে পৌঁছে দিতে চায়।
