JAZZBAAT 24 BANGLA
১৪ অক্টো ২০২৬, ০৮:০০ পিএম
Breaking
Air France: ৩১ দেশের নাগরিক বিমানকর্মীদের নিয়ে নিষেধাজ্ঞা ঘিরে বিতর্ক Meghalaya Tourism: মেঘালয়ের এই গ্রামে প্রত্যেকের নাম এক-একটি গান, রইল পৌঁছনোর ঠিকানাও Rann of Kutch: ভারতের এই সাদা নোনা প্রান্তরে শীতেই কেন পর্যটকদের ভিড় Bengali Recipe: লুচি-ছোলার ডাল থেকে কষা মাংস, বাঙালির ভোজে কোন পদগুলি থাকতেই হবে? CJP Protest: তেরঙ্গা হাতে ফের দিল্লিতে CJP-র ডাক! ১৬ অক্টোবর বিকেল ৫টায় কী হতে চলেছে কনট প... Dhruv Rathee: ফের আইনি জটিলতায় ধ্রুব রাঠি! ২০১৮ সালের মানহানির মামলায় নতুন করে সমন সাকেত আ... RailwayEmployees: পুজোর মুখে রেলকর্মীদের বড় সুখবর, ১১.৪০ লক্ষ কর্মীর জন্য ৭৮ দিনের বোনাসে... Kolkata Durga Puja: কলকাতার এই ৫ পুজোয় পা রাখাই দায়! জনস্রোতে ভাসে রাস্তা, ভিড় সামলাতে... Air France: ৩১ দেশের নাগরিক বিমানকর্মীদের নিয়ে নিষেধাজ্ঞা ঘিরে বিতর্ক Meghalaya Tourism: মেঘালয়ের এই গ্রামে প্রত্যেকের নাম এক-একটি গান, রইল পৌঁছনোর ঠিকানাও Rann of Kutch: ভারতের এই সাদা নোনা প্রান্তরে শীতেই কেন পর্যটকদের ভিড় Bengali Recipe: লুচি-ছোলার ডাল থেকে কষা মাংস, বাঙালির ভোজে কোন পদগুলি থাকতেই হবে? CJP Protest: তেরঙ্গা হাতে ফের দিল্লিতে CJP-র ডাক! ১৬ অক্টোবর বিকেল ৫টায় কী হতে চলেছে কনট প... Dhruv Rathee: ফের আইনি জটিলতায় ধ্রুব রাঠি! ২০১৮ সালের মানহানির মামলায় নতুন করে সমন সাকেত আ... RailwayEmployees: পুজোর মুখে রেলকর্মীদের বড় সুখবর, ১১.৪০ লক্ষ কর্মীর জন্য ৭৮ দিনের বোনাসে... Kolkata Durga Puja: কলকাতার এই ৫ পুজোয় পা রাখাই দায়! জনস্রোতে ভাসে রাস্তা, ভিড় সামলাতে...

Durga Puja: পৌরাণিক ও আঞ্চলিক ইতিহাসে সমৃদ্ধ মা দুর্গার অলঙ্কার

Durga Puja: পৌরাণিক ও আঞ্চলিক ইতিহাসে সমৃদ্ধ মা দুর্গার অলঙ্কার
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

নিউজ ডেস্ক: ইতিহাস ঘাটলে দুর্গা পুজো নিয়ে যেমন অজস্র তথ্যের সন্ধান পাওয়া যায় তেমনই দেবীর অলঙ্কার নিয়ে আছে পৌরাণিক এবং লোকায়ত সংস্কৃতির কিছু সুন্দর গল্প। দুর্গা পুজোয় দেবীর গয়না কেবল সৌন্দর্যের প্রতীক নয়, এটি এক পরম ঐশ্বরিক শক্তির বহিঃপ্রকাশ। মা দুর্গার গয়না তৈরি ও তাঁকে সাজানোর পেছনে মূলত দুটি ভিন্ন দৃষ্টিকোণের গল্প প্রচলিত আছে; একটি পৌরাণিক সৃষ্টিতত্ত্ব এবং অন্যটি বাংলার ঐতিহ্যবাহী ডাকের সাজ ও বাংলার আঞ্চলিক সংস্কৃতি।

পৌরাণিক কাহিনী অনুসারে, মহিষাসুরকে বধ করার জন্য যখন ব্রহ্মা, বিষ্ণু এবং শিবের সম্মিলিত তেজ থেকে দেবী দুর্গার সৃষ্টি হলো, তখন কেবল অস্ত্র নয়, দেবীকে নানা অলঙ্কারেও ভূষিত করা হয়েছিল। শিবপুরাণ ও দেবী ভাগবত অনুসারে দুর্গাকে গয়না দিয়েছিলেন বিভিন্ন দেবতা। 

ক্ষীরোদ সমুদ্র অর্থাৎ সমুদ্রদেব মা-কে দিয়েছিলেন একটি উজ্জ্বল এবং অম্লান রত্নহার, দুটি উজ্জ্বল বস্ত্র, একটি মুকুট, কানের দুল এবং হাতের বালা। অপরদিকে বিশ্বকর্মা দেবীর অঙ্গের মাপ অনুযায়ী সমস্ত অলঙ্কারের নকশা তৈরি করেছিলেন। তিনি দেবীর পায়ে পরিয়ে দিয়েছিলেন উজ্জ্বল নূপুর, গলায় চমৎকার রত্নখচিত পদক এবং হাতের আঙুলগুলির জন্য রত্নখচিত আংটি। অন্যান্য দেবগণ মিলে দেবীর ১০টি হাতের জন্য বিভিন্ন অলঙ্কার ও বাজুবন্ধ তৈরি করেছিলেন।

পৌরাণিক গল্পের পাশাপাশি বাঙালি সংস্কৃতিতে মা দুর্গার গয়না তৈরির সবচেয়ে জনপ্রিয়, প্রচলিত এবং বাস্তব ইতিহাসটি জড়িয়ে আছে "ডাকের সাজ"-এর সাথে। শোলা এবং জরির কাজে প্রাচীনকালে জমিদার বাড়ির পুজোগুলি সেজে উঠতো। মা দুর্গার গয়না তৈরি করা হতো সাদা শোলা দিয়ে। পরবর্তীতে প্রতিমাকে আরও রাজকীয় রূপ দিতে শোলার ওপর রূপোলি ও সোনালি জরি ব্যবহারের চল শুরু হয়। এই সাজের জন্য যে রূপোলি জরি বা জার্মানি সিলভারের পাত ব্যবহার করা হতো, তা আসত জার্মানি থেকে। তৎকালীন সময়ে এই উপাদানগুলি ডাকযোগে জাহাজে করে ভারতে আসত। যেহেতু দেবীর গয়না তৈরির কাঁচামাল 'ডাক' মারফত আসত, তাই এই বিশেষ অলঙ্করণ ও গয়না তৈরির পদ্ধতিকে বলা হয় "ডাকের সাজ"।

বর্তমানে দেখা যায় মা দুর্গার প্রতিমা গড়ার পাশাপাশি মৃৎশিল্পীরা মাটি খোদাই করে দেবীর গায়ে গয়না তৈরি করেন। 
দেবতাদের দেওয়া দিব্য অলঙ্কার থেকে শুরু করে বাংলার কৃষ্ণনগর বা কুমোরটুলির শিল্পীদের হাতের ছোঁয়ায় তৈরি শোলা, জরি বা মাটির নিখুঁত গয়না—সবকিছু মিলেই দেবী দুর্গার প্রতি অপরিসীম ভক্তি এবং সৃষ্টিশীলতার দেখা মেলে বাংলায়।

বিজ্ঞাপনAdi Mohini Mohan Kanjilal
13 Views 0 Likes 0 Comments

Related News

Durga Puja: রাজকীয় ঐতিহ্য ও প্রাচীন আচার বেঁচে থাকে একই ভাবে আজও মল্ল রাজাদের দুর্গা পুজোয়
উমাকথা

Durga Puja: রাজকীয় ঐতিহ্য ও প্রাচীন আচার বেঁচে থাকে একই ভাবে আজও মল্ল রাজাদের দুর...

নিউজ ডেস্ক: ‘দেশাচার ও কুলাচার’-ভেদে বঙ্গদেশের দুর্গোৎসবের তারতম্য লক্ষ্য করা যায়। প্রসিদ্ধ পুরোহিতবংশের এক-এক ধরণের দুর্গাপূজা পদ্ধতির পুঁথি আছে। সেই পদ্ধতিতে পুরোহিত যজমানেরা পূজা করে থাকেন। বিভিন্ন রাজবংশেরও ভিন্ন ভিন...

১৩ অক্টো ২০২৬, ০৬:৪১ পিএম · 6 মিনিট
Durga Puja: দেবী দুর্গার বাহন সিংহই কেন? পুরাণে রয়েছে কী ব্যাখ্যা?
উমাকথা

Durga Puja: দেবী দুর্গার বাহন সিংহই কেন? পুরাণে রয়েছে কী ব্যাখ্যা?

দুর্গাপুজোর মণ্ডপে দেবী দুর্গার প্রতিমার দিকে তাকালেই চোখে পড়ে তাঁর দশ হাত, হাতে বিভিন্ন অস্ত্র, অসুরবধের দৃশ্য আর পায়ের কাছে থাকা সিংহ। কিন্তু কখনও কি ভেবে দেখেছেন, দেবীর বাহন হিসেবে সিংহকেই কেন বেছে নেওয়া হয়েছে? হা...

১৩ অক্টো ২০২৬, ০৬:১২ পিএম · 3 মিনিট
Durga Puja: প্যান্ডেলে দেবীর চোখ আঁকার মুহূর্ত! চক্ষুদানের রহস্য ও তাৎপর্য
উমাকথা

Durga Puja: প্যান্ডেলে দেবীর চোখ আঁকার মুহূর্ত! চক্ষুদানের রহস্য ও তাৎপর্য

দুর্গাপুজোর মণ্ডপে প্রতিমা তৈরির কাজ যখন প্রায় শেষ, তখনও যেন কিছু একটা বাকি থাকে। মাটির কাঠামো, খড়ের বাঁধন, মাটির প্রলেপ, রং, অলংকার সবকিছু প্রস্তুত। অথচ দেবীর মুখের দিকে তাকালে মনে হয়, সেই চেনা প্রাণময় অভিব্যক্তি এখ...

১৩ অক্টো ২০২৬, ০৬:১১ পিএম · 3 মিনিট
Durga Puja: গ্রাম থেকে শিল্পাঞ্চল, বড়জোড়ার পুজোর স্মৃতিতে নতুন উদ্যোগ! চৌমাথা থেকে শিবতলা,আলপনায় সাজবে প্রিয় জনপদ
উমাকথা

Durga Puja: গ্রাম থেকে শিল্পাঞ্চল, বড়জোড়ার পুজোর স্মৃতিতে নতুন উদ্যোগ! চৌমাথা থে...

বিশেষ প্রতিবেদন: ছোট থেকে বড় হয়ে ওঠা এই বড়জোড়াতেই। বড়জোড়া আমার জন্মভূমি, আমার বাড়ি, আমার শিকড়। জ্ঞান হওয়ার পর থেকে জীবনের ৩০-৩২টা বছর কেটেছে এই বড়জোড়ার পুজোকে কেন্দ্র করেই। ছোটবেলার রঙিন শৈশব, হাজারো নস্টালজিয...

১৩ অক্টো ২০২৬, ০৬:০৬ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.