JAZZBAAT 24 BANGLA
১৩ সেপ্টে ২০২৬, ০২:০৬ পিএম
Breaking
দাম বাড়লো নাকি কমলো, সোনা কেনার আগে জেনে নিন দর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাহুল-প্রিয়াঙ্কা, কী আলোচনা হল? ফের বাংলাদেশের ময়মনসিংহে দীপু দাসের ছায়া, মাদকবিরোধী কর্মী ফরহাদকে পুড়িয়ে হত্যা প্রবল বৃষ্টির জের, ভয়াবহ ভূমিধস পশ্চিম সিকিমে পুরোপুরি যায়নি নিম্নচাপ, উইক ইন্ডের শেষ দিনেও বৃষ্টির সম্ভাবনা রাজ্যজুড়ে মোদী-জিনপিং বৈঠকের পরই সামনে এল ফারাক! সীমান্ত নিয়ে ভারতের বার্তা শুনল চিন? মোদীর নৈশভোজে গেলেন না জিনপিং! বৈঠকের পর হোটেলেই চিনা প্রেসিডেন্ট, অনুপস্থিত আরও একজন রবিবারে পুজোর কেনাকাটায় বেরিয়ে বিপাকে যাত্রীরা! ৯ ঘণ্টা বন্ধ নিউ গড়িয়া-টালিগঞ্জ মেট্রো দাম বাড়লো নাকি কমলো, সোনা কেনার আগে জেনে নিন দর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাহুল-প্রিয়াঙ্কা, কী আলোচনা হল? ফের বাংলাদেশের ময়মনসিংহে দীপু দাসের ছায়া, মাদকবিরোধী কর্মী ফরহাদকে পুড়িয়ে হত্যা প্রবল বৃষ্টির জের, ভয়াবহ ভূমিধস পশ্চিম সিকিমে পুরোপুরি যায়নি নিম্নচাপ, উইক ইন্ডের শেষ দিনেও বৃষ্টির সম্ভাবনা রাজ্যজুড়ে মোদী-জিনপিং বৈঠকের পরই সামনে এল ফারাক! সীমান্ত নিয়ে ভারতের বার্তা শুনল চিন? মোদীর নৈশভোজে গেলেন না জিনপিং! বৈঠকের পর হোটেলেই চিনা প্রেসিডেন্ট, অনুপস্থিত আরও একজন রবিবারে পুজোর কেনাকাটায় বেরিয়ে বিপাকে যাত্রীরা! ৯ ঘণ্টা বন্ধ নিউ গড়িয়া-টালিগঞ্জ মেট্রো

বেলিং কাঁটায় বিদ্ধ ভাইকিংরা! এক্সট্রা-টাইমের গোলে নরওয়েকে উড়িয়ে সেমিতে ইংল্যান্ড

বেলিং কাঁটায় বিদ্ধ ভাইকিংরা! এক্সট্রা-টাইমের গোলে নরওয়েকে উড়িয়ে সেমিতে ইংল্যান্ড

বন্ধুর পায়ের জাদুতেই ভেঙে চুরমার হয়ে গেল আর্লিং হালান্ডের বিশ্বকাপ জয়ের স্বপ্ন। ফুটবলের বিশ্বযুদ্ধে ভাইকিংদের ড্রিম-জার্নি ও সেমিফাইনালের মাঝে দেওয়াল হয়ে দাঁড়ালেন বরুসিয়া ডর্টমুন্ডে একসময়ের সতীর্থ জুড বেলিংহ্যাম। তাঁর জোড়া গোলে নরওয়েকে ২-১ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে উঠল ইংল্যান্ড। আর সেই সঙ্গে মুড়োল নটে গাছটি এবং শেষ হয়ে গেল হালান্ডদের রূপকথার গল্পটাও।

মায়ামির এই মহারণের শুরু থেকেই বলের দখল ছিল ইংল্যান্ডের কাছে। কিন্তু টমাস টুখেলের দল যতটা আধিপত্য বিস্তার করেছিল, গোলমুখে ততটা কার্যকর হতে পারেনি। নরওয়ের পাঁচজনের রক্ষণভাগ ইংরেজ আক্রমণকে বারবার আটকে দেয়। অন্যদিকে জন স্টোনস ও মার্ক গেহির কড়া নজরদারিতে অনেকটাই নিষ্প্রভ ছিলেন আর্লিং হালান্ড। তবে শুধুমাত্র হালান্ডের উপর নির্ভর করে নরওয়ে এতদূর আসেনি, সেটাই আরও একবার প্রমাণ করল তারা। ম্যাচের ৩৫ মিনিটের পর থেকেই পাল্টা আক্রমণের গতি বাড়ায় ভাইকিংরা। ওদেগার্ড ও বার্জের দুর্দান্ত সমন্বয়ে তৈরি আক্রমণ থেকে বল পেয়ে বক্সে ঢুকে অসাধারণ বাঁকানো শটে জর্ডন পিকফোর্ডকে পরাস্ত করেন আন্দ্রেয়াস শেলডেরুপ। দূরপাল্লার সেই গোল বিশ্বকাপের অন্যতম সেরা গোলের দাবিদার হয়ে থাকতেই পারে।

তবে নরওয়ের সেই আনন্দ দীর্ঘস্থায়ী হয়নি। প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগে বাঁদিক থেকে অ্যান্থনি গর্ডনের বাড়ানো বল নিয়ন্ত্রণ করে এক টার্নে দুই ডিফেন্ডারকে কাটিয়ে জোরালো শটে সমতা ফেরান জুড বেলিংহ্যাম। এরপর হ্যারি কেন বল জালে জড়ালেও অফসাইডের কারণে সেই গোল বাতিল হয়।

দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়াতে একসঙ্গে দুটি পরিবর্তন করেন ইংল্যান্ডের কোচ টমাস টুখেল। মাঠে নামেন বুকায়ো সাকা ও স্টিফেন এজে। তাতে ইংল্যান্ডের আক্রমণ আরও ধারালো হলেও গোলের দেখা মিলছিল না। উল্টো দিকে ৫৫ মিনিটে আবারও বল জালে জড়ায় নরওয়ে। কিন্তু ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (VAR) সাহায্যে গোল বাতিল করেন রেফারি, কারণ আক্রমণ শুরুর আগে হালান্ডের ফাউলের প্রমাণ মেলে।

এরপর ৭০ থেকে ৭৫ মিনিটের মধ্যে একাধিক সুযোগ তৈরি করেও গোল করতে ব্যর্থ হয় নরওয়ে। সাকার একটি নিশ্চিত গোলও গোললাইন থেকে ফিরিয়ে দেন নরওয়ের ডিফেন্ডাররা। নির্ধারিত সময় ১-১ সমতায় শেষ হওয়ায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

সেখানেই আবার নায়ক হয়ে ওঠেন বেলিংহ্যাম। ৯৪ মিনিটে মরগান রজার্সের শট নরওয়ের গোলরক্ষক অরইয়ান নিল্যান্ড ঠিকমতো ধরে রাখতে না পারায় ফিরতি বলে ঝাঁপিয়ে পড়ে গোল করেন রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার। বিশ্বকাপে এটি ছিল তাঁর ষষ্ঠ গোল। গত ম্যাচে ব্রাজিলের বিরুদ্ধে পেনাল্টি বাঁচিয়ে নায়ক হওয়া নিল্যান্ড এদিন সেই ভুলের জন্যই খলনায়কে পরিণত হন।

শেষদিকে মরিয়া আক্রমণে নামে নরওয়ে। এমনকি হালান্ডকে তুলে অতিরিক্ত আক্রমণাত্মক কৌশলও নেন কোচ। কিন্তু ইংল্যান্ডের রক্ষণ আর ভাঙা যায়নি। ফলে ২-১ গোলের জয় নিয়ে সেমিফাইনালে পৌঁছে যায় ইংল্যান্ড। বিশ্বকাপ থেকে বিদায় নিলেও নরওয়ের এই অভিযান নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। ব্রাজিলের মতো শক্তিশালী দলকে হারিয়ে শেষ আটে ওঠা থেকে শুরু করে ইংল্যান্ডকে অতিরিক্ত সময় পর্যন্ত চাপে রাখা—প্রতিটি ম্যাচেই তারা নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে। অন্যদিকে ১৯৬৬ সালের পর আবার বিশ্বকাপ জয়ের স্বপ্ন বাঁচিয়ে রাখল ইংল্যান্ড। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ হবে আর্জেন্টিনা। ফুটবল বিশ্বের নজর এখন সেই মহারণের দিকেই।

52 Views 0 Likes 0 Comments

Related News

অস্কার-ইস্টবেঙ্গল ইস্যু, ISL-জয়ী কোচ নিয়ে মুখ খুললেন সন্দীপ নন্দী, বললেন, ব্রুজো ভাল মনের মানুষ নন
ময়দান

অস্কার-ইস্টবেঙ্গল ইস্যু, ISL-জয়ী কোচ নিয়ে মুখ খুললেন সন্দীপ নন্দী, বললেন, ব্রুজো...

স্পোর্টস ডেস্ক: উত্তপ্ত কলকাতা ময়দান। একের পর এক অভিযোগ ইস্টবেঙ্গল ক্লাবকে নিয়ে সামনে আনলেন আইএসএল জয়ী প্রাক্তন কোচ অস্কার ব্রুজো । যেখানে তিনি নিজের এবং পরিবারের প্রাণনাসের হুমকি । সরাসরি অভিযোগ এনেছেন লাল-হলুদ শীর্ষ...

১২ সেপ্টে ২০২৬, ০৭:১০ পিএম · 2 মিনিট
২০২৭ বিশ্বকাপে খেলা নিয়ে ধোঁয়াশা, নির্বাচকদের দুশ্চিন্তা বাড়ালেন হিটম্যান রোহিত
ময়দান

২০২৭ বিশ্বকাপে খেলা নিয়ে ধোঁয়াশা, নির্বাচকদের দুশ্চিন্তা বাড়ালেন হিটম্যান রোহিত

স্পোর্টস ডেস্ক: সামনেই ২০২৭ বিশ্বকাপ। ২০২৩ এর বিশ্বকাপ তাঁকে দিয়েছিল একরাশ যন্ত্রণা। ফিরিয়েছিল শূন্য হাতে। তবে এর শোধ নিয়েছিলেন ২০২৪ এর টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে। ক্রিকেট দুনিয়া তাকে চেনে হিটম্যান নামে, রোহিত গুরুনা...

১০ সেপ্টে ২০২৬, ১১:১৪ পিএম · 2 মিনিট
আলকারাজকে হারিয়ে শেলটনের জয়ে বড় প্রতিক্রিয়া মাস্টার ব্লাস্টারের
ময়দান

আলকারাজকে হারিয়ে শেলটনের জয়ে বড় প্রতিক্রিয়া মাস্টার ব্লাস্টারের

স্পোর্টস ডেস্ক: ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালে চূড়ান্ত নাটকীয় পাঁচ সেটের লড়াইয়ে কার্লোস আলকারাজকে হারিয়ে চমকে দিলেন আমেরিকার বেন শেলটন। প্রায় সাড়ে ৪ ঘণ্টার টানটান লড়াইয়ের পর স্প্যানিশ তারকাকে ৬-৭ (৫), ৬-১, ৬-৩, ১-৬, ৭...

০৯ সেপ্টে ২০২৬, ০৬:১৬ পিএম · 2 মিনিট
জাতীয় ক্রীড়া আইনের আওতায় এ বার বিসিসিআই? সুপ্রিম কোর্টের কড়া প্রশ্নে চাপে বোর্ড
ময়দান

জাতীয় ক্রীড়া আইনের আওতায় এ বার বিসিসিআই? সুপ্রিম কোর্টের কড়া প্রশ্নে চাপে বোর্...

কলকাতা, নিউজ ডেস্ক: ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা কি এ বার জাতীয় ক্রীড়া আইনের আওতায় আসবে? বিসিসিআই এবং দেশের সমস্ত রাজ্য ক্রিকেট সংস্থাকে নিয়ে সুপ্রিম কোর্টের সাম্প্রতিক প্রশ্নে নতুন করে চর্চা শুরু হয়েছে। মঙ্গলবার প...

০৯ সেপ্টে ২০২৬, ০৪:৫৬ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.