JAZZBAAT 24 BANGLA
২৭ অক্টো ২০২৬, ০৪:০৩ পিএম
Breaking
AssamCrime: হোটেলের লিজ নিয়ে বিবাদ, গুয়াহাটিতে গুলিবর্ষণে একই পরিবারের ৪ জনসহ মৃত ৫ Morne Morkel: টেস্ট সিরিজ শুরুর আগে অবাক পরামর্শ মর্কেলের Gyanesh Kumar : এসআইআর বিতর্কে হলফনামা জমা নির্বাচন কমিশনের, আপাতত স্বস্তি জ্ঞানেশ কুমারের... সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু ইজরায়েলে, নজরে নির্বাচনের ফলাফল CycloneArnab: ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর দাপটে জলমগ্ন পুরী, হাঁটু জলে দুর্ভোগ জগন্নাথ ভক্তদের বেহালাকাণ্ডে প্রেমিকার বাবা-মামাকে খালি গায়ে ঘোরাল পুলিশ SIR: এসআইআর নির্দেশিকা নিয়ে মতভেদের জল্পনা উড়াল নির্বাচন কমিশন, সুপ্রিম কোর্টে সর্বসম্মতি... Kumardihi Colliery : খনির ২০০ ফুট গভীরে আটকে ১৪ শ্রমিক, ১২ ঘণ্টা পর উদ্ধার AssamCrime: হোটেলের লিজ নিয়ে বিবাদ, গুয়াহাটিতে গুলিবর্ষণে একই পরিবারের ৪ জনসহ মৃত ৫ Morne Morkel: টেস্ট সিরিজ শুরুর আগে অবাক পরামর্শ মর্কেলের Gyanesh Kumar : এসআইআর বিতর্কে হলফনামা জমা নির্বাচন কমিশনের, আপাতত স্বস্তি জ্ঞানেশ কুমারের... সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু ইজরায়েলে, নজরে নির্বাচনের ফলাফল CycloneArnab: ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর দাপটে জলমগ্ন পুরী, হাঁটু জলে দুর্ভোগ জগন্নাথ ভক্তদের বেহালাকাণ্ডে প্রেমিকার বাবা-মামাকে খালি গায়ে ঘোরাল পুলিশ SIR: এসআইআর নির্দেশিকা নিয়ে মতভেদের জল্পনা উড়াল নির্বাচন কমিশন, সুপ্রিম কোর্টে সর্বসম্মতি... Kumardihi Colliery : খনির ২০০ ফুট গভীরে আটকে ১৪ শ্রমিক, ১২ ঘণ্টা পর উদ্ধার

২০২৭ বিশ্বকাপে খেলা নিয়ে ধোঁয়াশা, নির্বাচকদের দুশ্চিন্তা বাড়ালেন হিটম্যান রোহিত

২০২৭ বিশ্বকাপে খেলা নিয়ে ধোঁয়াশা, নির্বাচকদের দুশ্চিন্তা বাড়ালেন হিটম্যান রোহিত
ছবি: নিজস্ব ছবি

স্পোর্টস ডেস্ক: সামনেই ২০২৭ বিশ্বকাপ। ২০২৩ এর বিশ্বকাপ তাঁকে দিয়েছিল একরাশ যন্ত্রণা। ফিরিয়েছিল শূন্য হাতে। তবে এর শোধ নিয়েছিলেন ২০২৪ এর টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে। ক্রিকেট দুনিয়া তাকে চেনে হিটম্যান নামে, রোহিত গুরুনাথ শর্মা। তবে এই মুহূর্তে তাকে ঘিরে উঠেছে চাঞ্চল্যকর প্রশ্ন। প্রশ্নটি কী? জানা যাক।

আগামী বছর ওয়ানডে বিশ্বকাপ কি আদৌ খেলবেন তিনি? এ প্রশ্নটা অনেকদিন ধরেই ক্রিকেটপ্রেমী মহলে ঘুরছে। তাঁকে নিয়ে কোচের সাথে সংঘাত বা অবসরের জল্পনা সম্পর্কে অবহিত সবাই। তবে ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়ে দিয়েছে,তারা দিনশেষে রোহিত শর্মার পাশেই থাকবে। অর্থাৎ রোহিত শর্মা যেমনই অবস্থায় থাকুন না কেন- তাকে পুরোপুরি সমর্থন করছে বিসিসিআই। 

তবে এত সত্বেও মুখ খুলেছেন  ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক রোহিত শর্মা!  মুম্বাইতে এক অনুষ্ঠানে সাংবাদিকরা তার ভবিষ্যতের ক্রিকেট ক্যারিয়ারের সম্পর্কে জিজ্ঞেস করেন।  বিশেষ করে আকাশের নিয়েই প্রশ্ন ছিল। যা আসলে রোহিত শর্মাকে ঘুরিয়ে প্রশ্ন করা কি ' একদিনের ক্রিকেট থেকে তিনি অবসর নিচ্ছেন কিনা?' রোহিত শর্মার বক্তব্য '২০২৭ সালের অক্টোবর এখনও অনেক দেরি। তখন ঠিক করব।' এর নেপথ্যে উঠে আসছে কারণ। তার মধ্যে অন্যতম 'জাতীয় নির্বাচক কমিটির সদস্য নাকি রোহিতকে ভয় দেখিয়ে বলেছিলেন যে, নির্বাচক কমিটি সিদ্ধান্ত নিয়েছে এবার সামনে এগোনোর।' রোহিত মতপার্থক্য না  করে তা মেনে নেন 

ভুল বদলে যায় এক মুহূর্তে লর্ডসের দুর্দান্ত সেঞ্চুরির পর নির্বাচকদের এবং নিন্দুকদের যোগ্য জবাব দেন মুম্বাইয়ের এই 'খারুশ-ব্যাটার'টি। উপরের ওই মন্তব্যটি সেই যোগ্য জবাব। নির্বাচক কমিটিকে মাথায় রাখতে হবে, ২০২৭ বিশ্বকাপে রোহিত শর্মাকে মাথায় রেখে  তাঁরা তাঁদের ঘুঁটি সাজাবেন কিনা!

তবে রোহিতের এই সংক্ষিপ্ত মন্তব্যই যেন আরও বাড়িয়ে দিয়েছে জল্পনা। ২০২৭ বিশ্বকাপের আগে ভারতীয় দলের ব্যাটিং কম্বিনেশন কী হবে, সেটাই এখন বড় প্রশ্ন। অভিজ্ঞতার সঙ্গে তরুণ প্রতিভার ভারসাম্য তৈরি করতে গিয়ে নির্বাচকদের সামনে একাধিক সমীকরণ থাকছে। আর সেই সমীকরণে রোহিত শর্মার নাম কতটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, তা সময়ই বলবে।

একদিকে তাঁর নেতৃত্বে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের স্মৃতি, অন্যদিকে ২০২৭ বিশ্বকাপের মঞ্চে ফের নিজেকে প্রমাণ করার সম্ভাবনা দুইয়ের মাঝেই দাঁড়িয়ে ‘হিটম্যান’। রোহিত অবশ্য আপাতত ভবিষ্যৎ নিয়ে কোনও চূড়ান্ত ঘোষণা করতে নারাজ। ফলে তাঁর ‘তখন ঠিক করব’ মন্তব্যই এখন ভারতীয় ক্রিকেটমহলে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দু। বিশ্বকাপ যত এগিয়ে আসবে, ততই পরিষ্কার হবে—২০২৭-এর মঞ্চে রোহিতের ব্যাট আবার দেখা যাবে কি না।

31 Views 0 Likes 0 Comments

Related News

Morne Morkel: টেস্ট সিরিজ শুরুর আগে অবাক পরামর্শ মর্কেলের
ময়দান

Morne Morkel: টেস্ট সিরিজ শুরুর আগে অবাক পরামর্শ মর্কেলের

স্পোর্টস ডেস্ক: ক্রিকেটের প্রস্তুতি নিতে গিয়ে বাড়িতে পাখার সামনে দাঁড়াতে হবে! শুনতে অদ্ভুত লাগলেও নিউজিল্যান্ড সফরের আগে ভারতীয় ক্রিকেটারদের এমনই পরামর্শ দিয়েছেন দলের বোলিং কোচ মর্নি মর্কেল। তবে পাখার হাওয়া খেয়ে আরাম ক...

২৭ অক্টো ২০২৬, ০৩:২১ পিএম · 2 মিনিট
২৫ বছরের খরা কাটল! এমবাপেকে পিছনে ফেলে ব্যালন ডি’অর জিতলেন হ্যারি কেন, ইতিহাসের পাতায় ইংল্যান্ডের তারকা
ময়দান

২৫ বছরের খরা কাটল! এমবাপেকে পিছনে ফেলে ব্যালন ডি’অর জিতলেন হ্যারি কেন, ইতিহাসের পা...

স্পোর্টস ডেস্ক: ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেনের মুকুটে জুড়ল নতুন পালক। ২০২৫-২৬ মরশুমে ক্লাব ও আন্তর্জাতিক ফুটবল মিলিয়ে মোট ৭৩টি গোল করে পুরুষদের ফুটবলের সর্বোচ্চ ব্যক্তিগত পুরস্কার জিতে নিলেন তিনি। ধারাবাহিক গোল করার...

২৭ অক্টো ২০২৬, ১০:৪১ এএম · 2 মিনিট
ঘরের মাঠে চেন্নাইয়ানকে ১-০ গোলে হারালো মোহনবাগান, গোল মনবীরের
ময়দান

ঘরের মাঠে চেন্নাইয়ানকে ১-০ গোলে হারালো মোহনবাগান, গোল মনবীরের

২০২৬-২৭ আইএসএল-এ প্রথম ঘরের মাঠে জয় পেল মোহনবাগান । এদিন যুবভারতী ক্রীড়াঙ্গনে চেন্নাইয়ান এফসির বিরুদ্ধে খেলতে নেমেছিল পানোসের দল । ক্লিফোর্ড মিরিন্ডার দলকে ১-০ গোলে হারায় সবুজ-মেরুন । তবে জয় পেলেও, গোল সুযোগ নষ্ট অবস্...

২৬ অক্টো ২০২৬, ০৯:৫২ পিএম · 2 মিনিট
Ballon d'Or 2026: বিশ্বের সেরা ফুটবলার কে? এমবাপে, ইয়ামাল না হাল্যান্ড!
ময়দান

Ballon d'Or 2026: বিশ্বের সেরা ফুটবলার কে? এমবাপে, ইয়ামাল না হাল্যান্ড!

স্পোর্টস ডেস্ক: সোমবার ভারতীয় সময় রাত দেড়টায় নয়, রাত ১টা নাগাদ অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলেও নির্ধারিত সূচি অনুযায়ী লন্ডনের মঞ্চে পুরস্কার ঘোষণা হবে। ফুটবলবিশ্বের নজর এখন সেই দিকেই। ২০২৬ সালের ব্যালন ডি’অরের দৌড়ে ৩০ জন...

২৬ অক্টো ২০২৬, ০৭:১৭ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.