JAZZBAAT 24 BANGLA
২৭ সেপ্টে ২০২৬, ১১:৩৯ পিএম
Breaking
৪৮ ঘণ্টায় প্রাণহানি ১৮ জনের, প্লাবিত বিস্তীর্ণ এলাকা বর্ধমানে খুলল TVK-র প্রথম পার্টি অফিস বিমানবন্দরে বিদ্যাকে চুমু খেলেন সিদ্ধার্থ ‘সনাতন হিন্দু রাষ্ট্র’ থিমের পুজোয় বামেদের ‘না’! কামারডাঙায় বুকস্টল ঘিরে তুঙ্গে বিতর্ক Virat Kohli : কিংয়ের ব্যাটে রেকর্ডের রোশনাই, ক্যারিবিয়ানদের বিরুদ্ধে দাপুটে জয় গিলদের শিশু নয়, এবার গ্ৰামকে নেওয়া হল দত্তক, শুনেছেন কখনও Bankura: শিশু নয়, এবার গ্ৰামকে নেওয়া হল দত্তক, শুনেছেন কখনও! VIRAL VIDEO: মায়ের পাঠশালাতেই বেঁচে থাকার লড়াই, বুনো চিতার গাছে চড়ার দৃশ্য ছুঁয়ে গেল নেটিজ... ৪৮ ঘণ্টায় প্রাণহানি ১৮ জনের, প্লাবিত বিস্তীর্ণ এলাকা বর্ধমানে খুলল TVK-র প্রথম পার্টি অফিস বিমানবন্দরে বিদ্যাকে চুমু খেলেন সিদ্ধার্থ ‘সনাতন হিন্দু রাষ্ট্র’ থিমের পুজোয় বামেদের ‘না’! কামারডাঙায় বুকস্টল ঘিরে তুঙ্গে বিতর্ক Virat Kohli : কিংয়ের ব্যাটে রেকর্ডের রোশনাই, ক্যারিবিয়ানদের বিরুদ্ধে দাপুটে জয় গিলদের শিশু নয়, এবার গ্ৰামকে নেওয়া হল দত্তক, শুনেছেন কখনও Bankura: শিশু নয়, এবার গ্ৰামকে নেওয়া হল দত্তক, শুনেছেন কখনও! VIRAL VIDEO: মায়ের পাঠশালাতেই বেঁচে থাকার লড়াই, বুনো চিতার গাছে চড়ার দৃশ্য ছুঁয়ে গেল নেটিজ...

ভুয়ো পুলিশ সেজে তৃণমূল প্রধানকে হুমকি, দাবি পাঁচ লক্ষ টাকার!

ভুয়ো পুলিশ সেজে তৃণমূল প্রধানকে হুমকি, দাবি পাঁচ লক্ষ টাকার!

ভুয়ো পুলিশ অফিসার সেজে তোলাবাজি। হোয়াটসঅ্যাপ কলে গ্রেপ্তারের ভয় দেখিয়ে পাঁচ লক্ষ টাকা তোলাবাজির অভিযোগ উঠল পূর্ব বর্ধমানের ভাতারে। জানা গিয়েছে, বুধবার সকালে সাহেবগঞ্জ-২ পঞ্চায়েতের তৃণমূল প্রধান প্রদ্যুৎ পালের কাছে ফোন আসে। ফোন করা ব্যাক্তিটি নিজের পরিচয় দেন ভাতারের মেজ বাবু হিসাবে।

ফোনের ওপারে থাকা ব্যক্তি দাবি করেন, বিধায়ক ও পুলিশ সুপারের প্রবল চাপ রয়েছে। মাত্র ১০ থেকে ১৫ মিনিটের মধ্যেই তাকে গ্রেপ্তার করা হবে। কোনো কিছু বুঝে ওঠার আগেই ফোনের ওপারে থাকা ব্যক্তিটি ফোন কেটে দেন।কিছুক্ষণ পর আবারো প্রধানের কাছে ফোন আসে। গ্রেপ্তারি এড়ানোর জন্য দাবি করা হয় প্রায় পাঁচ লক্ষ টাকার। শুধু তাই নয় প্রধানকে একটি কিউআর কোড পাঠানো হয়। এবং বলা হয় ১১:৩০ -এর মধ্যে ৩ লক্ষ টাকা জমা দিতে হবে।

হঠাৎ এই ধরনের ফোনে আতঙ্কিত হয়ে পড়েন তৃণমূল প্রধান। তড়িঘড়ি তিনি ভাতার-২ মণ্ডলের বিজেপি সভাপতি অরিন্দম ঘোষের সঙ্গে যোগাযোগ করেন। তারপর বিষয়টি থানায় জানানো হয়। আর তারপরেই আসল রহস্য সামনে আসে। পরে জানা যায় যে নম্বর থেকে ফোন এসেছিল সেটি ভাতার থানার মেজো বাবুর নম্বর নয়। সেটি অন্য কারুর নম্বর।‌

বিষয়টি নিয়ে পুলিশকে দ্রুত ব্যাবস্থা গ্ৰহন করার কথা বলেন ভাতারের বিধায়ক সৌমেন কার্ফা। এ বিষয়ে বিধায়কের স্পষ্ট বার্তা, ' বিধায়কের নাম করে যদি কেউ তোলাবাজি করে বা টাকা চায়, তাহলে আমাকে জানান। আমি তাকে পুলিশকে দিয়ে গ্রেপ্তার করাব।'

এই ঘটনাকে ঘিরে শোরগোল পড়ে গিয়েছে পূর্ব বর্ধমানের ভাতার এলাকায়। ইতিমধ্যেই ওই ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্টের সন্ধান চালানো  হচ্ছে। পুলিশের লোগো ব্যবহার করে কিভাবে কেউ টাকা চাইতে পারে তা নিয়েও উঠছে নানান প্রশ্ন। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। ‌

69 Views 0 Likes 0 Comments

Related News

বর্ধমানে খুলল TVK-র প্রথম পার্টি অফিস
রাজ্য

বর্ধমানে খুলল TVK-র প্রথম পার্টি অফিস

দক্ষিণ ভারতের রাজনীতিতে অবশ্য TVK এখন আর শুধুই নতুন দল নয়। দলের প্রতিষ্ঠাতা এবং সভাপতি সি জোসেফ বিজয় ১০ মে ২০২৬ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।

২৭ সেপ্টে ২০২৬, ১১:০৬ পিএম · 2 মিনিট
শিশু নয়, এবার গ্ৰামকে নেওয়া হল দত্তক, শুনেছেন কখনও
রাজ্য

শিশু নয়, এবার গ্ৰামকে নেওয়া হল দত্তক, শুনেছেন কখনও

জঙ্গলের ভিতরে প্রত্যন্ত গ্রাম। এককালে এই গ্রামেরই স্কুলের সামনে মাওবাদীদের সঙ্গে গুলির লড়াইয়ে পড়েছিল এক কেন্দ্রীয় বাহিনী জোয়ানের দেহ। আর এবার সেই স্কুলের সামনে চিত্রটি বদলে গেলো বাঁকুড়া জেলা পুলিশের উদ্যোগে।

২৭ সেপ্টে ২০২৬, ১০:২০ পিএম · 3 মিনিট
Bankura: শিশু নয়, এবার গ্ৰামকে নেওয়া হল দত্তক, শুনেছেন কখনও!
রাজ্য

Bankura: শিশু নয়, এবার গ্ৰামকে নেওয়া হল দত্তক, শুনেছেন কখনও!

বাতাসে ভেসে আসতো বারুদের গন্ধ। ক্রমাগতই মাওবাদীদের আনাগোনা থাকতো এই গ্রামে। এবার সেই গ্রামকেই দত্তক নিল খোদ বাঁকুড়া জেলা পুলিশ। ‌

২৭ সেপ্টে ২০২৬, ১০:১৪ পিএম · 3 মিনিট
উপনির্বাচনের আগেই‌ দুই তৃণমূল নেতার বাড়িতে পুলিশ, হল টা কি!
রাজ্য

উপনির্বাচনের আগেই‌ দুই তৃণমূল নেতার বাড়িতে পুলিশ, হল টা কি!

আগামী ৬ অক্টোবর নন্দীগ্রাম বিধানসভার উপ নির্বাচন তার আগেই তৃণমূলের দুই দাপুটে নেতার বাড়িতে পুলিশি হানা। এই ঘটনাকে ঘিরে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে।

২৭ সেপ্টে ২০২৬, ০৩:২১ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.