JAZZBAAT 24 BANGLA
১৯ সেপ্টে ২০২৬, ০৫:০৪ পিএম
Breaking
হোটেলে ঘর নেই, বাস মাত্র একটা! এশিয়ান গেমসের আগে চরম অব্যবস্থার শিকার ভারতীয় দল ‘সময় নষ্ট করছেন’, বিস্ফোরক মন্তব্য পদার্থবিদের মনোনয়ন তুলতে যাচ্ছিলেন, মমতার ফোনে পাল্টে গেল সিদ্ধান্ত সৌন্দর্যের সংজ্ঞা বদলে পাকা চুলের ট্রেন্ডে এবার GenZ এক স্কুটারেই পুরো বন্ধু মহল, নৈনিতাল হাইওয়ের দৃশ্য দেখে হতবাক নেটিজেনরা টিউশন পড়তে বেরিয়ে আর ফেরা হলো না বাড়ি, ছাত্রী রহস্য মৃত্যুতে উত্তাল পুরুলিয়া কিটেই গেরো, জাপান যাত্রার আগে চিন্তায় ভারতীয় ক্রিকেট দল জলাভূমি ভরাটের পর শুকিয়ে গেল ৬ ইউক্যালিপটাস, তদন্তের দাবি স্থানীয়দের হোটেলে ঘর নেই, বাস মাত্র একটা! এশিয়ান গেমসের আগে চরম অব্যবস্থার শিকার ভারতীয় দল ‘সময় নষ্ট করছেন’, বিস্ফোরক মন্তব্য পদার্থবিদের মনোনয়ন তুলতে যাচ্ছিলেন, মমতার ফোনে পাল্টে গেল সিদ্ধান্ত সৌন্দর্যের সংজ্ঞা বদলে পাকা চুলের ট্রেন্ডে এবার GenZ এক স্কুটারেই পুরো বন্ধু মহল, নৈনিতাল হাইওয়ের দৃশ্য দেখে হতবাক নেটিজেনরা টিউশন পড়তে বেরিয়ে আর ফেরা হলো না বাড়ি, ছাত্রী রহস্য মৃত্যুতে উত্তাল পুরুলিয়া কিটেই গেরো, জাপান যাত্রার আগে চিন্তায় ভারতীয় ক্রিকেট দল জলাভূমি ভরাটের পর শুকিয়ে গেল ৬ ইউক্যালিপটাস, তদন্তের দাবি স্থানীয়দের

রেল-পুলকার সংঘর্ষ: 'নেশাগ্রস্ত' গেটম্যানের ভূমিকা নিয়ে ক্ষোভ জনমানসে

রেল-পুলকার সংঘর্ষ: 'নেশাগ্রস্ত' গেটম্যানের ভূমিকা নিয়ে ক্ষোভ জনমানসে

শুক্রবার সকালে মুর্শিদাবাদের আজিমগঞ্জ-কাটোয়া রেল শাখায় ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। ডাউন নিমতিতা-কাটোয়া লোকাল ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল একটি স্কুলগাড়ি। এই ভয়াবহ ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছে তিনজন স্কুলপড়ুয়া এবং এক স্থানীয় বাসিন্দা। এছাড়া পুলকার চালক সহ একাধিক জন গুরুতর জখম হয়েছেন। বর্তমানে তাঁরা বহরমপুরের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল আনুমানিক ৭টা নাগাদ কর্ণসুবর্ণ স্টেশন এবং গোবিন্দপুর রেলগেটের মাঝামাঝি এলাকায় দুর্ঘটনাটি ঘটে। ঘটনার কিছুক্ষণ আগে আপ লাইন দিয়ে হাওড়াগামী নবদ্বীপ এক্সপ্রেস চলে যায়। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, এক্সপ্রেস ট্রেনটি পার হওয়ার পর গোবিন্দপুর রেলগেটটি আর বন্ধ করা হয়নি।

এই মর্মান্তিক ঘটনার পর রেলের নিরাপত্তা ব্যবস্থা এবং গেটম্যানের দায়িত্বজ্ঞানহীনতা নিয়ে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, কর্তব্যরত গেটম্যানের চরম গাফিলতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। স্থানীয়দের একাংশের দাবি, ঘটনার সময় গেটম্যান সম্পূর্ণ নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন এবং সেই কারণেই তিনি নির্দিষ্ট সময়ে লেভেল ক্রসিংয়ের গেট বন্ধ করেননি। 

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বহরমপুর থানার পুলিশ। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় জখমদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। বর্তমানে রেল ও পুলিশ প্রশাসন যৌথভাবে ঘটনার তদন্ত শুরু করেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ এবং গেটম্যানের ভূমিকা খতিয়ে দেখতে রেলের একটি বিশেষ তদন্তকারী দল ইতিমধ্যেই ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে।

54 Views 0 Likes 0 Comments

Related News

মনোনয়ন তুলতে যাচ্ছিলেন, মমতার ফোনে পাল্টে গেল সিদ্ধান্ত
রাজ্য

মনোনয়ন তুলতে যাচ্ছিলেন, মমতার ফোনে পাল্টে গেল সিদ্ধান্ত

বহরমপুর: সকালেই ঘোষণা করেছিলেন, ভোটে লড়বেন না। মনোনয়ন প্রত্যাহারের জন্য বহরমপুরের প্রশাসনিক ভবনের উদ্দেশে রওনাও দিয়েছিলেন। কয়েক ঘণ্টার মধ্যেই বদলে গেল ছবি। মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোনে কথা বলার পর সিদ্ধান্ত বদল করলেন রেজি...

১৯ সেপ্টে ২০২৬, ০২:৩৫ পিএম · 3 মিনিট
টিউশন পড়তে বেরিয়ে আর ফেরা হলো না বাড়ি, ছাত্রী রহস্য মৃত্যুতে উত্তাল পুরুলিয়া
রাজ্য

টিউশন পড়তে বেরিয়ে আর ফেরা হলো না বাড়ি, ছাত্রী রহস্য মৃত্যুতে উত্তাল পুরুলিয়া

পুরুলিয়া, নিউজ ডেস্ক: কয়েক ঘন্টা আগে টিউশনে যাওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই ভোরের অন্ধকারে বাড়ি থেকে বেরিয়েছিল সে। পরিবারের লোকজনও ভাবেনি এই বেরিয়ে যাওয়াই শেষ দেখা হয়ে দাঁড়াবে। কিছুক্ষণ পর বাড়ির পিছনের একটি ঘর ...

১৯ সেপ্টে ২০২৬, ০২:২৭ পিএম · 2 মিনিট
জলাভূমি ভরাটের পর শুকিয়ে গেল ৬ ইউক্যালিপটাস, তদন্তের দাবি স্থানীয়দের
রাজ্য

জলাভূমি ভরাটের পর শুকিয়ে গেল ৬ ইউক্যালিপটাস, তদন্তের দাবি স্থানীয়দের

দক্ষিণ ২৪ পরগনা, নিউজ ডেস্ক: চোখের সামনে বদলে গিয়েছে রাস্তার ধারের একটি অংশ। যে জায়গায় কয়েক মাস আগেও দেখা গিয়েছে জল ও সবুজের উপস্থিতি, সেখানে এখন দেখা মিলছে নতুন করে নির্মাণের চিহ্ন। কিন্তু এই বদলটা শুধুমাত্র জমির চ...

১৯ সেপ্টে ২০২৬, ০২:২৪ পিএম · 2 মিনিট
রাস্তার ধারের কাঠামোতেই লুকনো বন্দুক, জীবনতলায় চাঞ্চল্য
রাজ্য

রাস্তার ধারের কাঠামোতেই লুকনো বন্দুক, জীবনতলায় চাঞ্চল্য

দক্ষিণ ২৪ পরগনা, নিউজ ডেস্ক: রাতে নিস্তব্ধতায় এলাকায় ঘোরাফেরা করছিল এক ব্যক্তি। পুলিশের কাছে পৌঁছে গিয়েছিল একটি সূত্র, কিন্তু সেই সূত্র ধরে তদন্ত যত এগোয়, ততই যেন ঘনীভূত হতে থাকে রহস্য। রাস্তার ধারে থাকা একটি সাধারণ ক...

১৯ সেপ্টে ২০২৬, ১২:৪৮ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.