JAZZBAAT 24 BANGLA
১৯ সেপ্টে ২০২৬, ০২:১০ পিএম
Breaking
স্টেশনের বাইরে মহিলাকে টানাহেঁচড়া, উর্দিধারীর ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল 'বিজেপিতে আসুন, ওয়াশিং মেশিন অপেক্ষা করছে', মোদী নিশানা অভিষেকের রাস্তার ধারের কাঠামোতেই লুকনো বন্দুক, জীবনতলায় চাঞ্চল্য কে দেবেন পদক? এশিয়ান গেমসের আগেই নকভিকে নিয়ে অবস্থান স্পষ্ট করল বিসিসিআই মমতার পাশে থেকেও বড় ইঙ্গিত সায়নীর! উপনির্বাচনের আগে বললেন, ‘যারা শক্তিশালী, তারাই মানুষের... বৃষ্টিতে কাজ থমকালেও মিলল বড় আপডেট বিশ্বকর্মা পুজোয় ভারতীয় রীতিতে সামিল চীনা কর্মকর্তা, ভিডিও ভাইরাল জাপানি ক্রিকেটারদের আবদার, স্মৃতির অটোগ্রাফে জমল এশিয়ান গেমস স্টেশনের বাইরে মহিলাকে টানাহেঁচড়া, উর্দিধারীর ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল 'বিজেপিতে আসুন, ওয়াশিং মেশিন অপেক্ষা করছে', মোদী নিশানা অভিষেকের রাস্তার ধারের কাঠামোতেই লুকনো বন্দুক, জীবনতলায় চাঞ্চল্য কে দেবেন পদক? এশিয়ান গেমসের আগেই নকভিকে নিয়ে অবস্থান স্পষ্ট করল বিসিসিআই মমতার পাশে থেকেও বড় ইঙ্গিত সায়নীর! উপনির্বাচনের আগে বললেন, ‘যারা শক্তিশালী, তারাই মানুষের... বৃষ্টিতে কাজ থমকালেও মিলল বড় আপডেট বিশ্বকর্মা পুজোয় ভারতীয় রীতিতে সামিল চীনা কর্মকর্তা, ভিডিও ভাইরাল জাপানি ক্রিকেটারদের আবদার, স্মৃতির অটোগ্রাফে জমল এশিয়ান গেমস

রাস্তার ধারের কাঠামোতেই লুকনো বন্দুক, জীবনতলায় চাঞ্চল্য

রাস্তার ধারের কাঠামোতেই লুকনো বন্দুক, জীবনতলায় চাঞ্চল্য
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

দক্ষিণ ২৪ পরগনা, নিউজ ডেস্ক: রাতে নিস্তব্ধতায় এলাকায় ঘোরাফেরা করছিল এক ব্যক্তি। পুলিশের কাছে পৌঁছে গিয়েছিল একটি সূত্র, কিন্তু সেই সূত্র ধরে তদন্ত যত এগোয়, ততই যেন ঘনীভূত হতে থাকে রহস্য। রাস্তার ধারে থাকা একটি সাধারণ কাঠামোর দেখে শেষ পর্যন্ত নজর যায় পুলিশের। বাইরের থেকে দেখলে মনে হয় যার ভিতরে বিশেষ কিছু থাকার কথা নয়, সেখানে তল্লাশি চালাতে এমন কিছু সামনে এল, যা দেখে রীতিমত চমকে উঠলেন তদন্তকারীরা।

ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থানার মৌখালি কাছারিঘাট এলাকার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাতে খবর আসে এক ব্যক্তি সন্দেহজনক ভাবে রাস্তায় ঘোরাফেরা করছে। পুলিশের কাছে আরও খবর আসে তাঁর কাছে বেআইনি কিছু থাকতে পারে। খবর পেয়ে এই অভিযানে নামে জিবনতলা থানার পুলিশ। এরপর আজিজুল মোল্লা নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তাঁকে জিজ্ঞাসাবাদ করে তদন্তকারীরা।

পুলিশ সূত্রে দাবি, জিজ্ঞাসাবাদ করে পাওয়া তথ্যের ভিত্তিতে বদলে যায় তদন্তের গতিপথ। আজিজুল এর দেওয়া তথ্য অনুসরণ করে মৌখালী কাছারিঘাটে পৌঁছে যান পুলিশের তদন্তকারীদল। সেখানেই রাস্তার ধারে থাকা এক 'আলা'র দিকে নজর যায় পুলিশের। প্রথম দেখাতে জায়গাটি একেবারেই স্বাভাবিক লাগে। কিন্তু পুলিশের সন্দেহ হওয়ায় শুরু করা হয় তল্লাশি। আর সেই তল্লাশিতে বেরিয়ে আসে একটি লুকিয়ে রাখা দীর্ঘ আগ্নেয়াস্ত্র। 

পুলিশের দাবি, ওই 'আলা'র ভেতর থেকে উদ্ধার হয়েছে প্রায় ১২৪ সেন্টিমিটার লম্বা তৈরি একটি দেশি আগ্নেয়াস্ত্র। এরপর সেটিকে বাজেয়াপ্ত করে পুলিশ। কি উদ্দেশ্য এবং কার ব্যবহারের জন্য অস্ত্রটি সেখানে লুকিয়ে রাখা হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

প্রাথমিকভাবে পুলিশের অনুমান, অস্ত্রটি পরিকল্পিতভাবে লোক চক্ষুর আড়ালে রাখা হয়েছিল। তবে, এর পিছনে আরও কেউ জড়িত রয়েছে কি না, সেই বিষয়টিও তদন্তের আওতায় রয়েছে। পাশাপাশি, কোথা থেকে অস্ত্রটি এল এবং কার কাছ থেকে সেটি সংগ্রহ করা হয়েছিল, সেই বিষয়েও তথ্য সংগ্রহ করা হচ্ছে। 

পুলিশের এই অভিযানের পর এলাকায় বেআইনি অস্ত্র মজুতের বিষয়টি নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে। ঘটনায় আজিজুল মোল্লার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলার রুজু করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাঁকে PC Prayer সহ আদালতে পেশ করা হবে। এখন, তদন্তের পরবর্তী ধাপে আর কি কি তথ্য সামনে আসে, সেদিকেই নজর সবার।

51 Views 0 Likes 0 Comments

Related News

নন্দীগ্রামের পর রেজিনগরেও মনোনয়ন প্রত্যাহার! ভোটের আগেই মমতা শিবিরে বড় ধাক্কা
রাজ্য

নন্দীগ্রামের পর রেজিনগরেও মনোনয়ন প্রত্যাহার! ভোটের আগেই মমতা শিবিরে বড় ধাক্কা

রেজিনগর: নন্দীগ্রামের পর এবার রেজিনগরেও বড়সড় পরিবর্তন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন শিবিরের প্রার্থী রবিউল ইসলাম শেষ পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করে নিলেন। শনিবার ছিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। আর সেই দিনেই নিজের ...

১৯ সেপ্টে ২০২৬, ১২:২৫ পিএম · 2 মিনিট
রেজিনগর উপনির্বাচনে প্রতীক নিয়ে শেষ মুহূর্তে বড় ধাক্কা
রাজ্য

রেজিনগর উপনির্বাচনে প্রতীক নিয়ে শেষ মুহূর্তে বড় ধাক্কা

মুর্শিদাবাদ: নন্দীগ্রামের পর এবার রেজিনগর উপনির্বাচনেও প্রতীক নিয়ে জটিলতা তৈরি হয়েছে। আম জনতা উন্নয়ন পার্টির প্রার্থী গোলাম নবী আজাদ রবিন বাবার জেতা ‘বাঁশি’ প্রতীকেই রেজিনগর থেকে লড়াই করার প্রস্তুতি নিয়েছেন। কিন্তু জাতী...

১৯ সেপ্টে ২০২৬, ১২:১৮ পিএম · 2 মিনিট
পুরুলিয়ায় তৈরি হচ্ছে জঙ্গলমহলের প্রথম অভয়ারণ্য
রাজ্য

পুরুলিয়ায় তৈরি হচ্ছে জঙ্গলমহলের প্রথম অভয়ারণ্য

পুরুলিয়া: মানুষ ও বন্যপ্রাণীর সহাবস্থানকে সামনে রেখে জঙ্গলমহলে তৈরি হতে চলেছে প্রথম অভয়ারণ্য। পুরুলিয়ার কোটশিলা ও ঝালদা বনাঞ্চলের বিস্তীর্ণ এলাকা নিয়ে এই অভয়ারণ্য গড়ার প্রস্তাব করা হয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, সাধারণ...

১৯ সেপ্টে ২০২৬, ১২:১২ পিএম · 2 মিনিট
সিসিটিভি বসাতে গিয়ে বচসা, বিজেপি নেত্রীর স্বামীর বিরুদ্ধে মারধরের অভিযোগ!
রাজ্য

সিসিটিভি বসাতে গিয়ে বচসা, বিজেপি নেত্রীর স্বামীর বিরুদ্ধে মারধরের অভিযোগ!

ঘটনাটি নদীয়ার শান্তিপুরের ফুলিয়া বয়রার এলাকার। ভাইয়ে ভাইয়ে পুরনো জমি ও শরিকি বিবাদ মেটানোর নামে নিয়মিত টাকা দাবি এবং বাড়িতে ঢুকে মারধরের অভিযোগ উঠেছে এক বিজেপি নেত্রীর স্বামী তাপস পাল ওরফে নিতাইয়ের বিরুদ্ধে।

১৮ সেপ্টে ২০২৬, ১১:৪৭ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.