JAZZBAAT 24 BANGLA
০৪ নভে ২০২৬, ০৫:৫১ পিএম
Breaking
Kali Puja Special Train: কালীপুজোয় রাতভর ট্রেনের চিন্তা শেষ! শিয়ালদহ থেকে ৬ জোড়া স্পেশাল... Abdul El-Sayed: মুসলিম পরিচয় নিয়ে কটাক্ষ, তবুও হার মানেননি! Lawrence Bishnoi Gang: লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নাম করে কোটি টাকার হুমকি, আতঙ্কে বলিউড Purba Bardhaman: রোগ ধরলেই ৫০০-১০০০ টাকার ওষুধ, গলসিতে আটকে ৪ SC ST Reservation: SC-ST সংরক্ষিত আসন নিয়ে বড় দাবি খারিজ সুপ্রিম কোর্টের, এবার কী হবে? Strait of Hormuz : হরমুজ প্রণালীতে ভারতকে বিশেষ ছাড়,ইরানের বড় সিদ্ধান্ত! চলচ্চিত্রের ‘বিদ্রোহী কবি’ ঋত্বিক ঘটকের আজ ১০১তম জন্মদিবস Rohit Sharma: ৩৯ বছরেও তরুণদের টেক্কা! রোহিতের অবিশ্বাস্য রান আউটে হতবাক ক্রিকেটবিশ্ব Kali Puja Special Train: কালীপুজোয় রাতভর ট্রেনের চিন্তা শেষ! শিয়ালদহ থেকে ৬ জোড়া স্পেশাল... Abdul El-Sayed: মুসলিম পরিচয় নিয়ে কটাক্ষ, তবুও হার মানেননি! Lawrence Bishnoi Gang: লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নাম করে কোটি টাকার হুমকি, আতঙ্কে বলিউড Purba Bardhaman: রোগ ধরলেই ৫০০-১০০০ টাকার ওষুধ, গলসিতে আটকে ৪ SC ST Reservation: SC-ST সংরক্ষিত আসন নিয়ে বড় দাবি খারিজ সুপ্রিম কোর্টের, এবার কী হবে? Strait of Hormuz : হরমুজ প্রণালীতে ভারতকে বিশেষ ছাড়,ইরানের বড় সিদ্ধান্ত! চলচ্চিত্রের ‘বিদ্রোহী কবি’ ঋত্বিক ঘটকের আজ ১০১তম জন্মদিবস Rohit Sharma: ৩৯ বছরেও তরুণদের টেক্কা! রোহিতের অবিশ্বাস্য রান আউটে হতবাক ক্রিকেটবিশ্ব

জাপানি ক্রিকেটারদের আবদার, স্মৃতির অটোগ্রাফে জমল এশিয়ান গেমস

জাপানি ক্রিকেটারদের আবদার, স্মৃতির অটোগ্রাফে জমল এশিয়ান গেমস
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

স্পোর্টস ডেস্ক: টিম ইন্ডিয়াকে ঘিরে সমর্থকদের উন্মাদনার ছবিটা একেবারেই নতুন নয়। দলটা পুরুষদের হোক কিংবা মহিলাদের ভারতের তারকারা বিশ্বের যে প্রান্তেই যান না কেন, সেখানেই তাঁদের ঘিরে চোখে পড়ে ভক্তদের উচ্ছ্বাস। এ বার সেই ছবি ধরা পড়ল এশিয়াডের মঞ্চে। যেখানে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিলেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের তারকা স্মৃতি মান্ধানা। কোয়ার্টার ফাইনালে জাপানের বিরুদ্ধে ম্যাচ শেষ হওয়ার পর স্মৃতির সঙ্গে দেখা করার সুযোগ পেয়ে তাঁকে কার্যত ঘিরেই ফেললেন জাপানি ক্রিকেটাররা। কেউ চাইলেন অটোগ্রাফ। কেউ আবার স্মৃতির সঙ্গে সেলফি তোলার সুযোগ হাতছাড়া করলেন না। মুহূর্তেই মাঠের বাইরের সেই দৃশ্য হয়ে উঠল এশিয়ান গেমসের অন্যতম আকর্ষণ।

দেখুন: https://x.com/JeetN25/status/2101003268399013981?s=20

মাঠে অবশ্য জাপানের বিরুদ্ধে একেবারেই দয়া দেখায়নি ভারত। কোয়ার্টার ফাইনালের শুরু থেকেই ম্যাচের রাশ ছিল হরমনপ্রীত এন্ড কোংয়ের হাতে। প্রথমে ব্যাট করতে নেমে জাপানের ইনিংস থামে মাত্র ৫৭ রানে। শ্রী চরণির বিধ্বংসী বোলিংয়ের (৪/১০) সামনে কুলকিনারা পাননি জাপানের ব্যাটাররা। জবাবে ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ভারত সময় নিয়েছে মাত্র ৫ ওভার। ৮ উইকেটে জয়ের সুবাদে জিতে এশিয়ান গেমসের সেমিফাইনালের টিকিটও নিশ্চিত করেছে উইমেন ইন ব্লু।

তবে ম্যাচ শেষ হওয়ার পর একেবারে ভিন্ন ছবি। এ সময় স্মৃতি মান্ধানার সঙ্গে দেখা করতে এগিয়ে আসেন জাপানের ক্রিকেটাররা। তাঁকে ঘিরে ধরে একের পর এক ছবি তোলেন তাঁরা। সঙ্গে চলে অটোগ্রাফ নেওয়ার পালাও। জাপানি দলের ক্রিকেটারদের উচ্ছ্বাস দেখে বোঝাই যাচ্ছিল, স্মৃতির মতো ক্রিকেট তারকার সঙ্গে কয়েক মুহূর্ত কাটানো তাঁদের কাছে কতটা বিশেষ। স্মৃতিও অত্যন্ত বিনয়ের সঙ্গেই আবদার মেটান প্রত্যেকের। একে একে জাপানি ক্রিকেটারদের জার্সিতে অটোগ্রাফ দেন তিনি। শুধু তাই নয়। ক্রিকেট নিয়ে তাঁদের সঙ্গে কথা বলেন এবং প্রয়োজনীয় পরামর্শও দেন। বিপক্ষ দলের ক্রিকেটারদের প্রতি স্মৃতির এই সৌজন্য এখন চর্চার বিষয় সমাজ মাধ্যমে।

মাঠে ভারতকে হারাতে পারেনি জাপান। তবে ম্যাচ শেষে স্মৃতির সঙ্গে দেখা করার সুযোগ পেয়ে যেন এক রকম জয়ই পেয়ে গেলেন জাপানের ক্রিকেটাররা। ভারতীয় ক্রিকেটারদের জনপ্রিয়তা যে দেশের গণ্ডি পেরিয়ে বহু দূরে পৌঁছে গিয়েছে, এশিয়ান গেমসের এই মুহূর্ত যেন তারই আরেকটি প্রমাণ। একদিকে কোয়ার্টার ফাইনালে বড় জয় তুলে নিয়ে সেমিফাইনালে পৌঁছে গেল ভারত। অন্যদিকে ম্যাচ শেষে স্মৃতিকে ঘিরে জাপানি ক্রিকেটারদের উচ্ছ্বাসও হয়ে থাকল দিনের অন্যতম সেরা মুহূর্ত। মাঠে ব্যাট-বলের লড়াই, আর মাঠের বাইরে ক্রিকেটের প্রতি ভালোবাসা—দুই ছবিই একসঙ্গে ধরা পড়ল ভারত-জাপান ম্যাচে।

48 Views 0 Likes 0 Comments

Related News

Rohit Sharma: ৩৯ বছরেও তরুণদের টেক্কা! রোহিতের অবিশ্বাস্য রান আউটে হতবাক ক্রিকেটবিশ্ব
ময়দান

Rohit Sharma: ৩৯ বছরেও তরুণদের টেক্কা! রোহিতের অবিশ্বাস্য রান আউটে হতবাক ক্রিকেটবি...

স্পোর্টস ডেস্ক: বয়স ৩৯। আন্তর্জাতিক ক্রিকেটের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে তাঁর ঝুলিতে। ব্যাট হাতে একাধিকবার ভারতকে জিতিয়েছেন গুরুত্বপূর্ণ ম্যাচ। কিন্তু শুধু ব্যাটিং নয়, ফিল্ডিংয়েও যে এখনও তিনি কতটা ভয়ংকর, তার প্রমাণ দিলেন রোহিত...

০৪ নভে ২০২৬, ০৪:২৫ পিএম · 2 মিনিট
PV Sindhu: পাঁচ বছর  পর বিশ্ব ট্যুর ফাইনালে ভারতের তারকা
ময়দান

PV Sindhu: পাঁচ বছর পর বিশ্ব ট্যুর ফাইনালে ভারতের তারকা

স্পোর্টস ডেস্ক: ব্যাডমিন্টনের আন্তর্জাতিক মঞ্চে আবারও নিজের জায়গা পাকা করলেন ভারতের তারকা শাটলার পিভি সিন্ধু। দুরন্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবে চলতি মরসুমের শেষ প্রতিযোগিতা বিশ্ব ট্যুর ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে...

০৪ নভে ২০২৬, ০৪:২৩ পিএম · 2 মিনিট
Vaibhav Sooryavanshi: ব্যাট হাতে ঝড় তুললেও অধিনায়কত্ব  এখনই নয়!
ময়দান

Vaibhav Sooryavanshi: ব্যাট হাতে ঝড় তুললেও অধিনায়কত্ব এখনই নয়!

স্পোর্টস ডেস্ক: বয়স মাত্র ১৫। অথচ ব্যাট হাতে ইতিমধ্যেই ভারতীয় ক্রিকেটে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে বৈভব সূর্যবংশী। অল্প বয়সেই তাঁর প্রতিভা নজর কেড়েছে ক্রিকেট মহলের। এবার তাঁর হাতে উঠেছে আরও একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। ২০২৬...

০৪ নভে ২০২৬, ০৪:২১ পিএম · 2 মিনিট
কোহলির শুভেচ্ছাবার্তায় আপ্লুত ব্যালন ডি'অর জয়ী হ্যারি কেন
ময়দান

কোহলির শুভেচ্ছাবার্তায় আপ্লুত ব্যালন ডি'অর জয়ী হ্যারি কেন

স্পোর্টস ডেস্ক: ফুটবল মাঠে সাফল্যের শিখরে পৌঁছেছেন ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেন। বিশ্বের একাধিক তারকা ফুটবলারকে পিছনে ফেলে জিতেছেন মর্যাদাপূর্ণ ব্যালন ডি'অর পুরস্কার। আর সেই সাফল্যের জন্য শুভেচ্ছাবার্তা পেয়েছেন ক্রিকেট...

০৪ নভে ২০২৬, ০৪:১৮ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.