JAZZBAAT 24 BANGLA
১৯ সেপ্টে ২০২৬, ০২:১২ পিএম
Breaking
স্টেশনের বাইরে মহিলাকে টানাহেঁচড়া, উর্দিধারীর ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল 'বিজেপিতে আসুন, ওয়াশিং মেশিন অপেক্ষা করছে', মোদী নিশানা অভিষেকের রাস্তার ধারের কাঠামোতেই লুকনো বন্দুক, জীবনতলায় চাঞ্চল্য কে দেবেন পদক? এশিয়ান গেমসের আগেই নকভিকে নিয়ে অবস্থান স্পষ্ট করল বিসিসিআই মমতার পাশে থেকেও বড় ইঙ্গিত সায়নীর! উপনির্বাচনের আগে বললেন, ‘যারা শক্তিশালী, তারাই মানুষের... বৃষ্টিতে কাজ থমকালেও মিলল বড় আপডেট বিশ্বকর্মা পুজোয় ভারতীয় রীতিতে সামিল চীনা কর্মকর্তা, ভিডিও ভাইরাল জাপানি ক্রিকেটারদের আবদার, স্মৃতির অটোগ্রাফে জমল এশিয়ান গেমস স্টেশনের বাইরে মহিলাকে টানাহেঁচড়া, উর্দিধারীর ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল 'বিজেপিতে আসুন, ওয়াশিং মেশিন অপেক্ষা করছে', মোদী নিশানা অভিষেকের রাস্তার ধারের কাঠামোতেই লুকনো বন্দুক, জীবনতলায় চাঞ্চল্য কে দেবেন পদক? এশিয়ান গেমসের আগেই নকভিকে নিয়ে অবস্থান স্পষ্ট করল বিসিসিআই মমতার পাশে থেকেও বড় ইঙ্গিত সায়নীর! উপনির্বাচনের আগে বললেন, ‘যারা শক্তিশালী, তারাই মানুষের... বৃষ্টিতে কাজ থমকালেও মিলল বড় আপডেট বিশ্বকর্মা পুজোয় ভারতীয় রীতিতে সামিল চীনা কর্মকর্তা, ভিডিও ভাইরাল জাপানি ক্রিকেটারদের আবদার, স্মৃতির অটোগ্রাফে জমল এশিয়ান গেমস

কে দেবেন পদক? এশিয়ান গেমসের আগেই নকভিকে নিয়ে অবস্থান স্পষ্ট করল বিসিসিআই

কে দেবেন পদক? এশিয়ান গেমসের আগেই নকভিকে নিয়ে অবস্থান স্পষ্ট করল বিসিসিআই
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপের মঞ্চে ট্রফি নিয়ে বিতর্কের রেশ কাটেনি এখনও। সেই আবহেই এ বার এশিয়াডে উঠে আসছে পাক ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভির নাম। এ বার অবশ্য পরিস্থিতি একটু হলেও আলাদা। এশিয়ান গেমসে ভারতের পুরুষ এবং মহিলা ক্রিকেট দল পদক জিতলে, নকভির হাত থেকেই সেই পদক গ্রহণ করতে হবে কি না, তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে জল্পনা। কারণ নকভি একই সঙ্গে এশিয়ান ক্রিকেট কাউন্সিলেরও প্রধান। তবে এশিয়ান গেমসে তাঁর ভূমিকা কী হবে, সেটা সম্পূর্ণ নির্ভর করছে অলিম্পিক কাউন্সিল অফ এশিয়ার (ওসিএ) সিদ্ধান্তের উপর।

পরপর দুটি এশিয়া কাপে নকভির হাত থেকে পুরস্কার নেওয়া নিয়ে ভারতীয় ক্রিকেটের অবস্থান ছিল দৃঢ়। গত বছর পুরুষদের এশিয়া কাপ জয়ের পর নকভির কাছ থেকে ট্রফি এবং পদক নেননি সূর্য কুমার যাদবরা। এ বারে মহিলা এশিয়া কাপ জেতার পরেও দেখা গিয়েছে একই ছবি। পুরস্কার বিতরণী মঞ্চে নকভি উপস্থিত থাকায় ভারতীয় মহিলা দল অনুষ্ঠানটি বয়কট করে। ফলে, একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ক্রিকেট মহলে। এশিয়ান গেমসেও যদি নকভিকেই পদক দেওয়ার দায়িত্ব দেওয়া হয়, তা হলে ভারত কী করবে?

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া যদি আনুষ্ঠানিকভাবে নকভিকেই পদক দেওয়ার দায়িত্ব দেয়, তা হলে এ বার ভারতীয় দলকে তাঁর হাত থেকেই পদক গ্রহণ করতে হবে। কাউন্সিলের নিয়ম অনুযায়ী, বিজয়ী ক্রীড়াবিদদের পদক সাধারণত ওসিএ-র সভাপতি দেন। তবে তিনি চাইলে সংগঠনের অন্য কোনও সদস্যকে সেই দায়িত্ব দিতেই পারেন। সেই নির্দেশই যদি নকভির ক্ষেত্রে প্রযোজ্য হয়, তা হলে এশিয়ান গেমসের আনুষ্ঠানিকতা মেনেই পদক গ্রহণ করতে হবে ভারতীয় ক্রীড়াবিদদের।

এ দিকে এই পরিস্থিতিতে বিসিসিআই-ও আপাতত সতর্ক। বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়া জানিয়েছেন, এখন তাঁদের নজর শুধুই ম্যাচে। আগে ভারতকে পদক জিততে হবে, তার পরে পরিস্থিতি বিচার করে সিদ্ধান্ত নেওয়া হবে। তাঁর কথায়, "দলকে আগে পোডিয়ামে উঠতে হবে। তার পরে সেই সময়ের সব পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।" ওসিএ-র নিয়ম অনুযায়ী, এশিয়াডের মঞ্চে কোনও রকম রাজনৈতিক, ধর্মীয় বা বাণিজ্যিক প্রচারের অনুমতি নেই। ফলে এশিয়ান গেমসে নকভির হাত থেকে পদক গ্রহণের প্রশ্নে শেষ কথা বলবে পরিস্থিতি এবং ওসিএ-র আনুষ্ঠানিক সিদ্ধান্তই।

13 Views 0 Likes 0 Comments

Related News

জাপানি ক্রিকেটারদের আবদার, স্মৃতির অটোগ্রাফে জমল এশিয়ান গেমস
ময়দান

জাপানি ক্রিকেটারদের আবদার, স্মৃতির অটোগ্রাফে জমল এশিয়ান গেমস

স্পোর্টস ডেস্ক: টিম ইন্ডিয়াকে ঘিরে সমর্থকদের উন্মাদনার ছবিটা একেবারেই নতুন নয়। দলটা পুরুষদের হোক কিংবা মহিলাদের ভারতের তারকারা বিশ্বের যে প্রান্তেই যান না কেন, সেখানেই তাঁদের ঘিরে চোখে পড়ে ভক্তদের উচ্ছ্বাস। এ বার সেই ছব...

১৯ সেপ্টে ২০২৬, ১২:৩৫ পিএম · 2 মিনিট
থাকার জায়গা নেই, ৫ ঘণ্টা দেরিতে পতাকা উত্তোলন ঘিরে তুমুল অস্বস্তি
ময়দান

থাকার জায়গা নেই, ৫ ঘণ্টা দেরিতে পতাকা উত্তোলন ঘিরে তুমুল অস্বস্তি

নাগোয়া: ২০২৬ এশিয়ান গেমস শুরুর আগেই ভারতীয় দলের সামনে একের পর এক লজিস্টিক সমস্যা। জাপানের নাগোয়ায় পৌঁছে অ্যাথলিটদের থাকার ব্যবস্থা, যাতায়াত এবং অ্যাক্রেডিটেশন নিয়ে জটিলতা তৈরি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে এবার তিন স্তরের ...

১৯ সেপ্টে ২০২৬, ১০:১৩ এএম · 2 মিনিট
অভিষেক-ঝড়ে উড়ে গেল আফগানিস্তান, ১২৭ রানে বিশাল জয় টিম ইন্ডিয়ার
ময়দান

অভিষেক-ঝড়ে উড়ে গেল আফগানিস্তান, ১২৭ রানে বিশাল জয় টিম ইন্ডিয়ার

কলকাতা, নিউজ ডেস্ক: ১০ ওভার পূর্ণ হওয়ার আগেই প্রথম উইকেটের জুটিতে অভিষেক শর্মা আর সঞ্জু স্যামসন মিলে তুলেছিলেন ১৪২। সবাই মিলে সেই রানেরও ধারেকাছে পৌঁছতে পারল না আফগানিস্তান। টিম ইন্ডিয়ার দেওয়া ২২২ রানের লক্ষ্যমাত্রা ত...

১৮ সেপ্টে ২০২৬, ১২:০৮ এএম · 2 মিনিট
চুরমার একের পর এক রেকর্ড, অভিষেক-সুনামিতে বিপর্যস্ত আফগানরা
ময়দান

চুরমার একের পর এক রেকর্ড, অভিষেক-সুনামিতে বিপর্যস্ত আফগানরা

কলকাতা, নিউজ ডেস্ক: দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ব্যাট হাতে কার্যত তাণ্ডব চালালেন অভিষেক শর্মা। আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচে মাত্র ৩০ বলে শতরান করে একসঙ্গে একাধিক নজির গড়ে ফেললেন ভারতীয় ওপেনার। কোনও টেস্ট...

১৭ সেপ্টে ২০২৬, ০৯:০৩ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.