JAZZBAAT 24 BANGLA
১৯ সেপ্টে ২০২৬, ০২:০৯ পিএম
Breaking
স্টেশনের বাইরে মহিলাকে টানাহেঁচড়া, উর্দিধারীর ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল 'বিজেপিতে আসুন, ওয়াশিং মেশিন অপেক্ষা করছে', মোদী নিশানা অভিষেকের রাস্তার ধারের কাঠামোতেই লুকনো বন্দুক, জীবনতলায় চাঞ্চল্য কে দেবেন পদক? এশিয়ান গেমসের আগেই নকভিকে নিয়ে অবস্থান স্পষ্ট করল বিসিসিআই মমতার পাশে থেকেও বড় ইঙ্গিত সায়নীর! উপনির্বাচনের আগে বললেন, ‘যারা শক্তিশালী, তারাই মানুষের... বৃষ্টিতে কাজ থমকালেও মিলল বড় আপডেট বিশ্বকর্মা পুজোয় ভারতীয় রীতিতে সামিল চীনা কর্মকর্তা, ভিডিও ভাইরাল জাপানি ক্রিকেটারদের আবদার, স্মৃতির অটোগ্রাফে জমল এশিয়ান গেমস স্টেশনের বাইরে মহিলাকে টানাহেঁচড়া, উর্দিধারীর ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল 'বিজেপিতে আসুন, ওয়াশিং মেশিন অপেক্ষা করছে', মোদী নিশানা অভিষেকের রাস্তার ধারের কাঠামোতেই লুকনো বন্দুক, জীবনতলায় চাঞ্চল্য কে দেবেন পদক? এশিয়ান গেমসের আগেই নকভিকে নিয়ে অবস্থান স্পষ্ট করল বিসিসিআই মমতার পাশে থেকেও বড় ইঙ্গিত সায়নীর! উপনির্বাচনের আগে বললেন, ‘যারা শক্তিশালী, তারাই মানুষের... বৃষ্টিতে কাজ থমকালেও মিলল বড় আপডেট বিশ্বকর্মা পুজোয় ভারতীয় রীতিতে সামিল চীনা কর্মকর্তা, ভিডিও ভাইরাল জাপানি ক্রিকেটারদের আবদার, স্মৃতির অটোগ্রাফে জমল এশিয়ান গেমস

'বিজেপিতে আসুন, ওয়াশিং মেশিন অপেক্ষা করছে', মোদী নিশানা অভিষেকের

'বিজেপিতে আসুন, ওয়াশিং মেশিন অপেক্ষা করছে', মোদী নিশানা অভিষেকের
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

নিউজ ডেস্ক: বিজেপিকে নিশানা করে ফের সরব হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে কেন্দ্রের বিজেপি সরকারকে তীব্র কটাক্ষ করেন তিনি। তাঁর পোস্টে উঠে এসেছে ‘ওয়াশিং মেশিন’এবং ‘ক্রাশিং মেশিন’-এর প্রসঙ্গ।

অভিষেক লেখেন, 'অসাধারণ! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘নিউ ইন্ডিয়া’র মেশিনের যুগে স্বাগত।' এরপরই তিনি রীতিমতো তোপ দেগে বলেন, 'বিজেপিতে যোগ দিন, ওয়াশিং মেশিন অপেক্ষা করছে। নিজের অবস্থানে অনড় থাকুন, ক্রাশিং মেশিন কাজ শুরু করবে।' বিজেপিতে যোগ দিলে এক ধরনের সুবিধা পাওয়া যায় এবং বিরোধিতা করলে চাপের মুখে পড়তে হয়, এমনই ইঙ্গিত দিয়েছেন অভিষেক।

বাঁকুড়ার তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তীকে ঘিরে একটি মামলা লোকপাল খারিজ করার পরই অভিষেকের এই পোস্ট সামনে এসেছে। ভয় দেখিয়ে টাকা তোলা-সহ একাধিক বেআইনি কার্যকলাপের অভিযোগ ছিল অরূপ চক্রবর্তীর বিরুদ্ধে। বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর তিনি তৃণমূল ছেড়ে এনসিপিআই-তে যোগ দেন। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলির তদন্ত করছিল সিবিআই। কিন্তু সেই সমস্ত দুর্নীতির অভিযোগ খারিজ করে দেয় লোকপাল। তদন্তের রিপোর্টে অভিযোগগুলির কোনওটি প্রমাণিত হয়নি বলে উল্লেখ করা হয়।

অরূপ চক্রবর্তী আগে তৃণমূলে ছিলেন। পরে দলের নেতৃত্বের সঙ্গে মতবিরোধের জেরে তিনি বিদ্রোহী শিবিরে যোগ দেন। সেই ঘটনাকেই সামনে রেখে অভিষেকের এই ‘ওয়াশিং মেশিন’ মন্তব্য বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।
তবে শুধু অরূপ চক্রবর্তী নয়, বিজেপিতে যোগ দেওয়ার পর একাধিক নেতা-নেত্রীর বিরুদ্ধে চলা তদন্তের প্রসঙ্গ টেনেই এর আগে তৃণমূলের তরফে ‘ওয়াশিং মেশিন’নিয়ে আক্রমণ করা হয়েছে। এবারও সেই একই সুরে বিজেপিকে নিশানা করলেন অভিষেক। তাঁর এই পোস্ট ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে।

পাশাপাশি, তৃণমূলের দুই শিবিরে প্রতীক ইস্যুতে উত্তাল রাজ্য-রাজনীতি। নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রতীক ফ্রিজ করে দেয় নির্বাচন কমিশন। বৃহস্পতিবারই তৃণমূল কংগ্রেসের কালীঘাট শিবির ও ঋতব্রত শিবিরের সঙ্গে পৃথক ভাবে বৈঠক করে কমিশন। এরপরে বৃহস্পতিবার রাতে কমিশনের তরফে জানিয়ে দেওয়া হয়, এই উপনির্বাচনে জোড়াফুল প্রতীক পাচ্ছে না কোনও শিবির। পাশাপাশি, মমতা বন্দ্যোপাধ্যায় এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরের দলের নাম ও প্রতীক চূড়ান্ত করে দেয় নির্বাচন কমিশন। মমতা শিবিরের প্রার্থীরা লড়বেন ‘ফুটবল খেলোয়াড়’ প্রতীকে। আর ‘খাম’ প্রতীকে লড়বেন ঋতব্রতের প্রার্থীরা।

36 Views 0 Likes 0 Comments

Related News

মমতার পাশে থেকেও বড় ইঙ্গিত সায়নীর! উপনির্বাচনের আগে বললেন, ‘যারা শক্তিশালী, তারাই মানুষের সমর্থন পাবে’
মহানগর

মমতার পাশে থেকেও বড় ইঙ্গিত সায়নীর! উপনির্বাচনের আগে বললেন, ‘যারা শক্তিশালী, তারাই...

কলকাতা: বাংলার আসন্ন উপনির্বাচনকে ঘিরে যখন রাজনৈতিক উত্তাপ বাড়ছে, তখন মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মন্তব্য করে নতুন করে আলোচনায় এলেন যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ। সম্প্রতি তৃণমূল ছেড়ে এনসিপিআই-তে যোগ দেওয়া সায়নী মমতা বন্দ্য...

১৯ সেপ্টে ২০২৬, ১২:৪৫ পিএম · 2 মিনিট
বৃষ্টিতে কাজ থমকালেও মিলল বড় আপডেট
মহানগর

বৃষ্টিতে কাজ থমকালেও মিলল বড় আপডেট

কলকাতা: দীর্ঘদিন ধরে বন্ধ দক্ষিণ কলকাতার গুরুত্বপূর্ণ কবি সুভাষ মেট্রো স্টেশন। পরিকাঠামোগত সমস্যার কারণে স্টেশনটি ভেঙে নতুন করে তৈরির কাজ শুরু হয়েছিল। এবার নতুন বছরের শুরুতেই যাত্রীদের জন্য স্টেশনটি ফের খুলে দেওয়ার লক্ষ্...

১৯ সেপ্টে ২০২৬, ১২:৪১ পিএম · 2 মিনিট
নন্দীগ্রামে প্রার্থী গ্রেফতারি ঘিরে বিস্ফোরক টুইট
মহানগর

নন্দীগ্রামে প্রার্থী গ্রেফতারি ঘিরে বিস্ফোরক টুইট

কলকাতা: নন্দীগ্রাম উপনির্বাচনের আগে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের গ্রেফতারিকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দল নন্দীগ্রামে প্রার্থী প্রত্যাহার করে কংগ্রেসকে সমর্থনের ঘোষণা করার কয়েক ঘণ্টার...

১৯ সেপ্টে ২০২৬, ১০:১৭ এএম · 2 মিনিট
প্রতীক হারানো নিয়ে মমতাকে তীব্র আক্রমণ শুভেন্দুর
মহানগর

প্রতীক হারানো নিয়ে মমতাকে তীব্র আক্রমণ শুভেন্দুর

তৃণমূলের প্রতীক বিতর্কের সূত্রপাত দলের অভ্যন্তরীণ বিভাজনকে কেন্দ্র করে। নির্বাচন কমিশন বৃহস্পতিবার অন্তর্বর্তী নির্দেশে ‘অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস’ নাম এবং ‘ফুল ও ঘাস’ প্রতীকের ব্যবহার দুই গোষ্ঠীর জন্যই স্থগিত করে। দুই পক্ষকে বিকল্প নাম ও প্রতীকের প্রস্তাব জমা দিতে বলা হয়েছিল।

১৮ সেপ্টে ২০২৬, ১১:৫২ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.