JAZZBAAT 24 BANGLA
১৯ সেপ্টে ২০২৬, ০১:৪০ এএম
Breaking
সেনাদের বিশেষ সম্মান! এবার জীবনভর ট্রেনে ‘ফ্রি’ সফর, সঙ্গে পরিবারের সদস্যও, কারা পাবেন এই... প্রতীক হারানো নিয়ে মমতাকে তীব্র আক্রমণ শুভেন্দুর সিসিটিভি বসাতে গিয়ে বচসা, বিজেপি নেত্রীর স্বামীর বিরুদ্ধে মারধরের অভিযোগ! অনলাইন লটারির বিজ্ঞাপনেই ফাঁদ, AI-তে জাল কাগজপত্র লাল সিগন্যালে দাঁড়িয়েছিল ট্রেন, নামতে গিয়ে বিপত্তি, এক যুগ পর মিলল ৮ লক্ষ টাকার ক্ষতিপূ... "মমতা পাশে দাঁড়াতেই গ্রেফতার", নন্দীগ্রাম উপনির্বাচনের আগে বিস্ফোরক দাবি কংগ্রেস মুখপাত্র... শোক থেকে স্বনির্ভরতা, লাল-সাদা সুতোর বুননে জুবিনের গান! হরমুজে সেনা পাঠাবে না দক্ষিণ কোরিয়া! সেনাদের বিশেষ সম্মান! এবার জীবনভর ট্রেনে ‘ফ্রি’ সফর, সঙ্গে পরিবারের সদস্যও, কারা পাবেন এই... প্রতীক হারানো নিয়ে মমতাকে তীব্র আক্রমণ শুভেন্দুর সিসিটিভি বসাতে গিয়ে বচসা, বিজেপি নেত্রীর স্বামীর বিরুদ্ধে মারধরের অভিযোগ! অনলাইন লটারির বিজ্ঞাপনেই ফাঁদ, AI-তে জাল কাগজপত্র লাল সিগন্যালে দাঁড়িয়েছিল ট্রেন, নামতে গিয়ে বিপত্তি, এক যুগ পর মিলল ৮ লক্ষ টাকার ক্ষতিপূ... "মমতা পাশে দাঁড়াতেই গ্রেফতার", নন্দীগ্রাম উপনির্বাচনের আগে বিস্ফোরক দাবি কংগ্রেস মুখপাত্র... শোক থেকে স্বনির্ভরতা, লাল-সাদা সুতোর বুননে জুবিনের গান! হরমুজে সেনা পাঠাবে না দক্ষিণ কোরিয়া!

সিসিটিভি বসাতে গিয়ে বচসা, বিজেপি নেত্রীর স্বামীর বিরুদ্ধে মারধরের অভিযোগ!

সিসিটিভি বসাতে গিয়ে বচসা, বিজেপি নেত্রীর স্বামীর বিরুদ্ধে মারধরের অভিযোগ!
ছবি: গ্রাফিক্স এবং এআই দ্বারা নির্মিত

শান্তিপুর, নিউজ ডেস্ক: একদিকে দীর্ঘদিনের পারিবারিক বিবাদ, অন্যদিকে আদালতের দ্বারস্থ দুই পক্ষ। এরই মধ্যে বাড়িতে শুরু হয়েছিল আরেক কাজ। কিন্তু সেই কাজ কিরে আচমকা হাজির হন এক ব্যক্তি। শুরু হয় বচসা তারপর পরিস্থিতি গড়ায় হাতাহাতিতে। কয়েক ঘন্টার মধ্যেই থানার দরজায় পৌঁছে যায় অভিযোগ। পুরনো জমি বিবাদের নেপথ্যে কি এবার যোগ হল নতুন কোনও চাপের ঘটনা? নাকি গোটা বিষয়টির পিছনে রয়েছে অন্য সমীকরণ?

ঘটনাটি নদীয়ার শান্তিপুরের ফুলিয়া বয়রার এলাকার। ভাইয়ে ভাইয়ে পুরনো জমি ও শরিকি বিবাদ মেটানোর নামে নিয়মিত টাকা দাবি এবং বাড়িতে ঢুকে মারধরের অভিযোগ উঠেছে এক বিজেপি নেত্রীর স্বামী তাপস পাল ওরফে নিতাইয়ের বিরুদ্ধে। তিনি বেলঘড়িয়া এক নম্বর অঞ্চলের বিজেপি পঞ্চায়েত সদস্যা সুমনা পাল সরকারের স্বামী। ঘটনায় আক্রান্ত পরিবারের তরফে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগকারী সুদেষ্ণা ঘোষ ও তার ননদ রমা বিদান্তের দাবি, সাধন ঘোষ এবং তাঁর ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে পারিবারিক বিবাদ চলছে। বিষয়টি আদালতে বিচারাধীন। তাঁদের অভিযোগ, সমস্যা মিটিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে তাপস পাল গত ১৫ দিন ধরে তাঁদের বাড়িতে যাতায়াত করেছিলেন। অভিযোগ, প্রতিবারই তিনি পঞ্চাশ হাজার টাকা দাবি করতেন। অভিযোগকারীদের বক্তব্য, বুধবার সকালে তাঁদের বাড়িতে সিসিটিভি ক্যামেরা বসানোর কাজ শুরু হয়েছিল। সেই সময় তাপস পাল সেখানে এসে কাজে বাধা দেন বলে অভিযোগ। এরপর অশ্লীল ভাষায় গালিগালাজ করা হয় বলে দাবি তাঁদের। প্রতিবাদ করতে গেলে সুদেষ্ণা ও রমার সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় এবং তাঁদের মারধর করা হয় বলে অভিযোগ। পরে, আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে চিকিৎসা করে তাঁরা থানায় যান।

যদিও, তাপস পাল সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, তাঁকে উল্লেখ করে মিথ্যা প্রচার চালানো হচ্ছে। তাঁর বক্তব্য অনুযায়ী, ওই বিতর্কিত জমিতে ১৪৪ ধারা জারি রয়েছে। সেখানে বেআইনি কাজ হচ্ছে বলে খবর পেয়ে তিনি একজন প্রতিনিধি হিসেবে বিষয়টি দেখতে গিয়েছিলেন। তাপসের আরও অভিযোগ, এক আইনজীবের মাধ্যমে তাঁকে ৬ লক্ষ টাকা দেওয়ার প্রস্তাব দিয়ে জমি সংক্রান্ত বিষয়টি মিটিয়ে নেওয়ার চেষ্টা চলছিল। কিন্তু, তিনি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। তাঁর আরও দাবি, অপরপক্ষ প্রায় ৪২ লক্ষ টাকার সম্পত্তি তছরূপ করেছে। টাকা দাবি বা মারধরের অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করে প্রশাসনের দারস্ত হওয়ার কথাও জানিয়েছেন তিনি।

এদিকে, দুই পক্ষের অভিযোগকে কেন্দ্র করে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। জমি সংক্রান্ত নথি, আদালতের নির্দেশ এবং সিসিটিভি ফুটেজের তথ্য খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের পরই ঘটনার প্রকৃত কারণ এবং অভিযোগগুলির সত্যতা সম্পর্কে স্পষ্ট ছবি পাওয়া যাবে।

10 Views 0 Likes 0 Comments

Related News

অনলাইন লটারির বিজ্ঞাপনেই ফাঁদ, AI-তে জাল কাগজপত্র
রাজ্য

অনলাইন লটারির বিজ্ঞাপনেই ফাঁদ, AI-তে জাল কাগজপত্র

অভিযোগ উঠেছে, পুরস্কারের টাকা কবে এবং কিভাবে পাওয়া যাবে, তা জানতে চাইলে গ্রাহককে এআইয়ের সাহায্যে তৈরি বিভিন্ন নকল তথ্য দেখানো হত। কখনও আয়কর, কখনও জিএসটি, আবার কখনও অন্য কোনও প্রশাসনিক কারণ দেখিয়ে টাকা দাবি করা হত।

১৮ সেপ্টে ২০২৬, ১১:৪৪ পিএম · 2 মিনিট
সরকারি ভাতা পেতেই আঁচল দিয়ে ফ্লেক্স মুছলেন আপ্লুত বৃদ্ধা
রাজ্য

সরকারি ভাতা পেতেই আঁচল দিয়ে ফ্লেক্স মুছলেন আপ্লুত বৃদ্ধা

অবশেষে কাটল সেই খরা। কেন্দ্রের সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতায় সম্প্রতি প্রতি মাসে ১৫০০ টাকা করে তাঁর ভাতা বরাদ্দ হয়। জীবনের শেষ প্রান্তে এসে এইটুকু নিশ্চিত সংস্থান পেয়ে যেন প্রাণ ফিরে পেয়েছেন তিনি।

১৮ সেপ্টে ২০২৬, ১১:২৬ পিএম · 1 মিনিট
‘খাম’ প্রতীক ঘিরে নন্দীগ্রামে নতুন বিতর্ক, উপনির্বাচনে প্রতীক নিয়ে তুমুল টানাপোড়েন!
রাজ্য

‘খাম’ প্রতীক ঘিরে নন্দীগ্রামে নতুন বিতর্ক, উপনির্বাচনে প্রতীক নিয়ে তুমুল টানাপোড়েন...

উপনির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের পর থেকেই জোড়াফুল প্রতীকের ওপর অধিকার নিয়ে নন্দীগ্রামে তৃণমূল শিবিরের অন্দরে জটিল সমীকরণ তৈরি হয়েছিল। একই চিহ্নের দাবিদার হিসেবে ময়দানে ছিলেন অল ইন্ডিয়া তৃণমূলের সঞ্চিতা প্রধান দে এবং মহম্মদ এহতেশামুল হক।

১৮ সেপ্টে ২০২৬, ১০:১৯ পিএম · 2 মিনিট
মহুয়াকে ডিম ছোড়ার অভিযোগে ৮ বিজেপি নেতার বিরুদ্ধে থানায় নালিশ! তেহট্টের ঘটনায় চড়ছে রাজনৈতিক উত্তাপ
রাজ্য

মহুয়াকে ডিম ছোড়ার অভিযোগে ৮ বিজেপি নেতার বিরুদ্ধে থানায় নালিশ! তেহট্টের ঘটনায় চড়...

অন্যদিকে মহুয়ার অভিযোগ সরাসরি খারিজ করেছে বিজেপি। তেহট্টের বিজেপি বিধায়ক দাবি করেছেন, ঘটনাটি সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ। তাঁর বক্তব্য, এই ঘটনার সঙ্গে বিজেপির কোনও কর্মী বা সমর্থক জড়িত নন।

১৮ সেপ্টে ২০২৬, ০৮:২৪ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.