JAZZBAAT 24 BANGLA
২০ সেপ্টে ২০২৬, ১২:৩০ এএম
Breaking
রাস্তা আটকে বচসা, প্রতিবাদ করায় তরুণীকে মার-শ্লীলতাহানির অভিযোগ ১০ জনে খেলে ৮ বছর পর এল কলকাতা লিগ, লড়াইয়ের নাম মোহনবাগান! চলন্ত ট্রেনে অসহায় এক মাসের শিশু, উধাও বাবা মা! হৃদয়বিদারক দৃশ্যে তোলপাড় নেটদুনিয়া বলিউডে ফের সুখবর, দ্বিতীয়বার মা হলেন দীপিকা, ঘরে এল ছেলে না মেয়ে? বহুতল বাণিজ্যিক হাব থেকে স্কাইওয়াক! বদলে যাচ্ছে হাওড়া স্টেশন চত্বর চা বিক্রি করতে এসে শিশুর মন ভালো করতে নাচ, রাজা বাবুর মানবিকতায় মুগ্ধ যাত্রীরা বিস্ফোরণের পর গুলির লড়াই, পাকিস্তানে বিস্ফোরণকাণ্ডে মৃত বেড়ে ৩১ হোটেলে ঘর নেই, বাস মাত্র একটা! এশিয়ান গেমসের আগে চরম অব্যবস্থার শিকার ভারতীয় দল রাস্তা আটকে বচসা, প্রতিবাদ করায় তরুণীকে মার-শ্লীলতাহানির অভিযোগ ১০ জনে খেলে ৮ বছর পর এল কলকাতা লিগ, লড়াইয়ের নাম মোহনবাগান! চলন্ত ট্রেনে অসহায় এক মাসের শিশু, উধাও বাবা মা! হৃদয়বিদারক দৃশ্যে তোলপাড় নেটদুনিয়া বলিউডে ফের সুখবর, দ্বিতীয়বার মা হলেন দীপিকা, ঘরে এল ছেলে না মেয়ে? বহুতল বাণিজ্যিক হাব থেকে স্কাইওয়াক! বদলে যাচ্ছে হাওড়া স্টেশন চত্বর চা বিক্রি করতে এসে শিশুর মন ভালো করতে নাচ, রাজা বাবুর মানবিকতায় মুগ্ধ যাত্রীরা বিস্ফোরণের পর গুলির লড়াই, পাকিস্তানে বিস্ফোরণকাণ্ডে মৃত বেড়ে ৩১ হোটেলে ঘর নেই, বাস মাত্র একটা! এশিয়ান গেমসের আগে চরম অব্যবস্থার শিকার ভারতীয় দল

‘খাম’ প্রতীক ঘিরে নন্দীগ্রামে নতুন বিতর্ক, উপনির্বাচনে প্রতীক নিয়ে তুমুল টানাপোড়েন!

‘খাম’ প্রতীক ঘিরে নন্দীগ্রামে নতুন বিতর্ক, উপনির্বাচনে প্রতীক নিয়ে তুমুল টানাপোড়েন!
ছবি: গ্রাফিক্স এবং এআই দ্বারা নির্মিত

নন্দীগ্রাম, নিউজ ডেস্ক: দোড়গোড়ায় উপনির্বাচন।‌ আগামী ৬ অক্টোবর নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে ঘিরে নির্বাচনী পারদ চড়তে শুরু করেছে। তবে এবার ভোটের প্রচারের থেকেও রাজনৈতিক মহলের নজর কেড়েছে প্রতীক নিয়ে তৈরি হওয়া তীব্র জটিলতা ও সংঘাত। জোড়াফুল প্রতীকের দাবিদার হয়েও শেষ পর্যন্ত নতুন রাজনৈতিক দল এবং ‘খাম’ প্রতীক নিয়ে লড়াইয়ের ময়দানে নেমেছেন প্রার্থী মহম্মদ এহতেশামুল হক। আর এই নতুন প্রতীক ঘিরেই শুরু হয়েছে তুমুল রাজনৈতিক টানাপোড়েন, যা গড়াতে চলেছে আদালত পর্যন্ত।

উপনির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের পর থেকেই জোড়াফুল প্রতীকের ওপর অধিকার নিয়ে নন্দীগ্রামে তৃণমূল শিবিরের অন্দরে জটিল সমীকরণ তৈরি হয়েছিল। একই চিহ্নের দাবিদার হিসেবে ময়দানে ছিলেন অল ইন্ডিয়া তৃণমূলের সঞ্চিতা প্রধান দে এবং মহম্মদ এহতেশামুল হক। ফলে প্রতীক বরাদ্দ নিয়ে প্রশাসনিক ও রাজনৈতিক স্তরে চাপানউতোর তুঙ্গে ওঠে। শেষমেশ পরিস্থিতি নাটকীয় মোড় নেয় যখন সঞ্চিতা প্রধান দে নির্বাচন দপ্তর থেকে নিজের প্রার্থিপদ প্রত্যাহার করে নেন। তবে মনোনয়ন প্রত্যাহার নিয়ে সঞ্চিতাদেবী সাংবাদিকদের সামনে মুখ খোলেননি, বজায় রেখেছেন সম্পূর্ণ নীরবতা।

সঞ্চিতা প্রধান দে সরে দাঁড়ালেও এহতেশামুল হক জোড়াফুল প্রতীক পাননি। নির্বাচন কমিশনের নির্দেশিকা ও দলীয় শীর্ষ নেতৃত্বের পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে তিনি একটি নতুন ব্যানারে লড়াইয়ের ছাড়পত্র পান। দলের নাম রাখা হয় ‘গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস’ এবং তাঁর অনুকূলে বরাদ্দ করা হয় ‘খাম’ প্রতীক। প্রতীক হাতে পাওয়ার পর আত্মবিশ্বাসী এহতেশামুল হক জানান, নেতৃত্বের গাইডলাইন ও সমস্ত নির্বাচনী বিধি মেনে লড়াইয়ের প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে। নন্দীগ্রামের আমজনতার সমর্থনের ওপর ভরসা রেখে তিনি খুব শীঘ্রই বাড়ি বাড়ি গিয়ে নিবিড় জনসংযোগ শুরু করবেন বলেও বার্তা দেন।

তবে এহতেশামুল হকের খাম প্রতীক পাওয়ার খবর সামনে আসতেই নির্বাচনী আসরে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। আইএসএফ এই প্রতীক বণ্টনের বিরুদ্ধে চরম ক্ষোভ উগরে দিয়েছে। নন্দীগ্রামে আইএসএফ প্রার্থী মিরাজ খানের অভিযোগ,খাম প্রতীকটি তাঁদের ছিল। একই বিধানসভা কেন্দ্রে অন্য একটি দলের প্রার্থীকে কমিশন কীভাবে সেই একই প্রতীক দিতে পারে, তা নিয়ে তিনি গভীর বিস্ময় ও অসন্তোষ প্রকাশ করেন। নির্বাচন কমিশনের এই পদক্ষেপের বিরুদ্ধে তাঁরা শীঘ্রই আইনের দ্বারস্থ হওয়ার চূড়ান্ত হুঁশিয়ারি দিয়েছেন। সব মিলিয়ে, উপনির্বাচনের দিনক্ষণ যত এগিয়ে আসছে, নন্দীগ্রামের ময়দান ততই উত্তপ্ত হয়ে উঠছে।

40 Views 0 Likes 0 Comments

Related News

মনোনয়ন তুলতে যাচ্ছিলেন, মমতার ফোনে পাল্টে গেল সিদ্ধান্ত
রাজ্য

মনোনয়ন তুলতে যাচ্ছিলেন, মমতার ফোনে পাল্টে গেল সিদ্ধান্ত

বহরমপুর: সকালেই ঘোষণা করেছিলেন, ভোটে লড়বেন না। মনোনয়ন প্রত্যাহারের জন্য বহরমপুরের প্রশাসনিক ভবনের উদ্দেশে রওনাও দিয়েছিলেন। কয়েক ঘণ্টার মধ্যেই বদলে গেল ছবি। মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোনে কথা বলার পর সিদ্ধান্ত বদল করলেন রেজি...

১৯ সেপ্টে ২০২৬, ০২:৩৫ পিএম · 3 মিনিট
টিউশন পড়তে বেরিয়ে আর ফেরা হলো না বাড়ি, ছাত্রী রহস্য মৃত্যুতে উত্তাল পুরুলিয়া
রাজ্য

টিউশন পড়তে বেরিয়ে আর ফেরা হলো না বাড়ি, ছাত্রী রহস্য মৃত্যুতে উত্তাল পুরুলিয়া

পুরুলিয়া, নিউজ ডেস্ক: কয়েক ঘন্টা আগে টিউশনে যাওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই ভোরের অন্ধকারে বাড়ি থেকে বেরিয়েছিল সে। পরিবারের লোকজনও ভাবেনি এই বেরিয়ে যাওয়াই শেষ দেখা হয়ে দাঁড়াবে। কিছুক্ষণ পর বাড়ির পিছনের একটি ঘর ...

১৯ সেপ্টে ২০২৬, ০২:২৭ পিএম · 2 মিনিট
জলাভূমি ভরাটের পর শুকিয়ে গেল ৬ ইউক্যালিপটাস, তদন্তের দাবি স্থানীয়দের
রাজ্য

জলাভূমি ভরাটের পর শুকিয়ে গেল ৬ ইউক্যালিপটাস, তদন্তের দাবি স্থানীয়দের

দক্ষিণ ২৪ পরগনা, নিউজ ডেস্ক: চোখের সামনে বদলে গিয়েছে রাস্তার ধারের একটি অংশ। যে জায়গায় কয়েক মাস আগেও দেখা গিয়েছে জল ও সবুজের উপস্থিতি, সেখানে এখন দেখা মিলছে নতুন করে নির্মাণের চিহ্ন। কিন্তু এই বদলটা শুধুমাত্র জমির চ...

১৯ সেপ্টে ২০২৬, ০২:২৪ পিএম · 2 মিনিট
রাস্তার ধারের কাঠামোতেই লুকনো বন্দুক, জীবনতলায় চাঞ্চল্য
রাজ্য

রাস্তার ধারের কাঠামোতেই লুকনো বন্দুক, জীবনতলায় চাঞ্চল্য

দক্ষিণ ২৪ পরগনা, নিউজ ডেস্ক: রাতে নিস্তব্ধতায় এলাকায় ঘোরাফেরা করছিল এক ব্যক্তি। পুলিশের কাছে পৌঁছে গিয়েছিল একটি সূত্র, কিন্তু সেই সূত্র ধরে তদন্ত যত এগোয়, ততই যেন ঘনীভূত হতে থাকে রহস্য। রাস্তার ধারে থাকা একটি সাধারণ ক...

১৯ সেপ্টে ২০২৬, ১২:৪৮ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.