JAZZBAAT 24 BANGLA
২১ সেপ্টে ২০২৬, ০১:৩৪ এএম
Breaking
বিএসইসির আনোয়ারুল ইসলামকে ঘিরে গুরুতর অভিযোগ, তদন্তের দাবি ১০০০ বছরের ‘ভবিষ্যৎ পরীক্ষা’য় বিজ্ঞানীদের চমকপ্রদ উত্তর মানুষের মতো সেলুনে বসে ম্যাসাজ, সেলুনে বানরের আয়েশ দেখে তাজ্জব নেটদুনিয়া বাইক পড়ে একদিকে, যুবকের দেহ অন্যদিকে,‌ ঘনীভূত হচ্ছে রহস্য! মহাকাশ থেকে ডন পেটিটের ক্যামেরায় ধরা পড়ল অবিশ্বাস্য দৃশ্য শুধু ভিটামিন C নয়, ত্বকের জেল্লা ধরে রাখতে নজর দিন এই উপাদানেও সাঁতারে নয়া নজির ভারতের, দেশকে গর্বিত করলেন ঋষভ দোকান বন্ধের সময় হামলা, CCTV-তে ধরা পড়ল ছবি,আহত ৫ বিএসইসির আনোয়ারুল ইসলামকে ঘিরে গুরুতর অভিযোগ, তদন্তের দাবি ১০০০ বছরের ‘ভবিষ্যৎ পরীক্ষা’য় বিজ্ঞানীদের চমকপ্রদ উত্তর মানুষের মতো সেলুনে বসে ম্যাসাজ, সেলুনে বানরের আয়েশ দেখে তাজ্জব নেটদুনিয়া বাইক পড়ে একদিকে, যুবকের দেহ অন্যদিকে,‌ ঘনীভূত হচ্ছে রহস্য! মহাকাশ থেকে ডন পেটিটের ক্যামেরায় ধরা পড়ল অবিশ্বাস্য দৃশ্য শুধু ভিটামিন C নয়, ত্বকের জেল্লা ধরে রাখতে নজর দিন এই উপাদানেও সাঁতারে নয়া নজির ভারতের, দেশকে গর্বিত করলেন ঋষভ দোকান বন্ধের সময় হামলা, CCTV-তে ধরা পড়ল ছবি,আহত ৫

বহুতল বাণিজ্যিক হাব থেকে স্কাইওয়াক! বদলে যাচ্ছে হাওড়া স্টেশন চত্বর

বহুতল বাণিজ্যিক হাব থেকে স্কাইওয়াক! বদলে যাচ্ছে হাওড়া স্টেশন চত্বর
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

নিউজ ডেস্ক: প্রতিদিনের নোংরা-আবর্জনা, জমা জল আর যানজটের চেনা ভোগান্তি থেকে এবার স্থায়ী মুক্তি পেতে চলেছেন হাওড়া স্টেশন ও বাসস্ট্যান্ড চত্বরের নিত্যযাত্রীরা। দেশের অন্যতম ব্যস্ত এই জংশনে আসা লাখ লাখ মানুষের সুবিধার্থে এলাকাটির পরিকাঠামোয় এক আমূল পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। প্রায় ২৫ কোটি টাকা ব্যয়ে বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকাকে আন্তর্জাতিক মানের যাত্রী-বান্ধব বাণিজ্যিক হাবে রূপ দিতে যৌথভাবে ময়দানে নেমেছে পুর প্রশাসন, রেলওয়ে ও কেএমডিএ।

পরিকল্পনা অনুযায়ী, বর্তমান অস্বাস্থ্যকর বাসস্ট্যান্ড এলাকার খোলস বদলে সেখানে মাথা তুলে দাঁড়াবে একটি আধুনিক ১২ থেকে ১৩ তলার আকাশছোঁয়া ভবন। নতুন এই বহুতলের একেবারে নিচের অংশে থাকবে সুসজ্জিত আধুনিক বাস টার্মিনাল। তার ঠিক ওপরের তলে রাখা হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ড এবং ব্যক্তিগত চার চাকা ও দু'চাকার বিশাল পার্কিং ব্যবস্থা। নিত্যযাত্রী ও পর্যটকদের সুবিধার কথা মাথায় রেখে ভবনের মধ্যবর্তী তলগুলিতে গড়ে তোলা হবে শপিং মল ও মুখরোচক খাবারের ফুড কোর্ট। আর এই বহুতলের শীর্ষতলে বিনোদনের জন্য থাকছে ঝাঁ-চকচকে মাল্টিপ্লেক্স।

শুধু বহুতল নির্মাণই নয়, পরিবহণের বিভিন্ন মাধ্যমের মধ্যে যাত্রী পারাপার সহজ করতে জোর দেওয়া হচ্ছে পরিকাঠামোগত সংযোগে। বাসস্ট্যান্ড থেকে যাত্রীরা যাতে রোদ-বৃষ্টি বা যানজট এড়িয়ে নির্বিঘ্নে রেল স্টেশনে পৌঁছাতে পারেন, তার জন্য নির্মিত হবে একটি সুদীর্ঘ স্কাইওয়াক। একই সঙ্গে হাওড়া স্টেশন থেকে হুগলি নদীর ফেরিঘাটে যাওয়ার বর্তমান আন্ডারপাস বা ভূগর্ভস্থ পথটিরও সম্পূর্ণ সংস্কার করে আধুনিক রূপ দেওয়া হবে।

প্রশাসনের আশা, এই প্রকল্প বাস্তবায়িত হলে রেল, বাস, ফেরিঘাট এবং ইস্ট-ওয়েস্ট মেট্রোর মধ্যে সংযোগ ব্যবস্থা অভাবনীয় গতি পাবে, যার সরাসরি সুফল পাবেন সাধারণ যাত্রী। এ প্রসঙ্গে পুর ও নগরোন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী উমেশ রায় বলেন, বিভিন্ন দফতরের কাজের মধ্যে সমন্বয় ঘটিয়ে যাত্রীদের সর্বোচ্চ নাগরিক পরিষেবা পৌঁছে দিতেই এই উদ্যোগ।

6 Views 0 Likes 0 Comments

Related News

প্রতীক হারানোর পর এবার বিতর্কে জোড়াফুলের নকশাও
মহানগর

প্রতীক হারানোর পর এবার বিতর্কে জোড়াফুলের নকশাও

কলকাতা: একটি ফুলের নকশা। সেই নকশা থেকেই তৈরি হয়েছিল বাংলার রাজনীতির অন্যতম পরিচিত নির্বাচনী প্রতীক—ঘাসের উপর জোড়া ফুল। প্রায় 28 বছর পর সেই প্রতীকের নেপথ্যে নিজের ভূমিকার দাবি তুলে নতুন বিতর্ক উস্কে দিলেন শিল্পী সোমনাথ চ...

২০ সেপ্টে ২০২৬, ০৮:০১ পিএম · 3 মিনিট
পুজোর আগেই কলকাতায় তসলিমা নাসরিন, মহাজাতি সদনে বিশেষ অনুষ্ঠান
মহানগর

পুজোর আগেই কলকাতায় তসলিমা নাসরিন, মহাজাতি সদনে বিশেষ অনুষ্ঠান

নিউজ ডেস্ক: ফের কলকাতায় আসছেন লেখিকা তসলিমা নাসরিন। আগামী ৮ অক্টোবর শহরে পা রাখার কথা তাঁর। এবার কলকাতায় তাঁর উপস্থিতিকে ঘিরে বিশেষ সাংস্কৃতিক আয়োজন হল ‘শিকল ভাঙার গল্প’। মহাজাতি সদনে এই অনুষ্ঠানকে ঘিরে ইতিমধ্যেই প্রস্তু...

২০ সেপ্টে ২০২৬, ০৬:৫২ পিএম · 2 মিনিট
তারাতলা গুদাম বিপর্যয়ে একাধিক গাফিলতি, ৭ জনের নামে চার্জশিট পেশ
মহানগর

তারাতলা গুদাম বিপর্যয়ে একাধিক গাফিলতি, ৭ জনের নামে চার্জশিট পেশ

নিউজ ডেস্ক: অবশেষে তারাতলা গোডাউন বিপর্যয়ে চার্জশিট পেশ করল কলকাতা পুলিশ। শনিবার আলিপুর আদালতে প্রায় দু’হাজার পাতার চার্জশিট জমা দেয় কলকাতা পুলিশের বিশেষ তদন্তকারী দল। পুলিশ সূত্রে দাবি, গুদাম তৈরির ক্ষেত্রে একাধিক স্তর...

২০ সেপ্টে ২০২৬, ০৪:০৮ পিএম · 2 মিনিট
মমতাকে কটাক্ষ হিমন্তের
মহানগর

মমতাকে কটাক্ষ হিমন্তের

কলকাতা: তৃণমূলের দলীয় নাম ও প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের সাম্প্রতিক সিদ্ধান্তের পর পশ্চিমবঙ্গে রাজনৈতিক চাপানউতোর আরও তীব্র হয়েছে। এবার নতুন প্রতীক ‘ফুটবল খেলোয়াড়’ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন অসমের মুখ্যমন্ত...

২০ সেপ্টে ২০২৬, ০৩:৫৫ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.