JAZZBAAT 24 BANGLA
২০ সেপ্টে ২০২৬, ০৭:৫৩ পিএম
Breaking
সৌরভের সঙ্গে জিতুর উত্তপ্ত তর্ক! পক্ষপাতিত্বের অভিযোগ 'বিগ বস'-এর মঞ্চে? যৌন হেনস্থার অভিযোগে ডায়মন্ড হারবারে ধৃত শিক্ষক, চাঞ্চল্য ঘর ভাসে, ফসল ডোবে, পিঠে সন্তান নিয়ে জল ঠেলেন মা, প্রতি বর্ষায় বন্যার একই ছবি বিহারে পুজোর আগেই কলকাতায় তসলিমা নাসরিন, মহাজাতি সদনে বিশেষ অনুষ্ঠান সেলফি তুলতে গিয়েছিলেন দামি গাড়ির সামনে, শিশুর মুখে হাসি ফোটালেন দামি গাড়ির মালিক ক্যাটরিনার পাশে দাঁড়াতেই ট্রোলের শিকার সালমান! কড়া জবাব ট্রোলারদের ভাড়া বাড়িতে তল্লাশিতে চাঞ্চল্য, আগ্নেয়াস্ত্র-সহ মহিলাদের ছবি, ডায়েরি উদ্বার করম উৎসব : বাংলার উচ্চবর্গীয় রাজনীতির নয়া সমীকরণ সৌরভের সঙ্গে জিতুর উত্তপ্ত তর্ক! পক্ষপাতিত্বের অভিযোগ 'বিগ বস'-এর মঞ্চে? যৌন হেনস্থার অভিযোগে ডায়মন্ড হারবারে ধৃত শিক্ষক, চাঞ্চল্য ঘর ভাসে, ফসল ডোবে, পিঠে সন্তান নিয়ে জল ঠেলেন মা, প্রতি বর্ষায় বন্যার একই ছবি বিহারে পুজোর আগেই কলকাতায় তসলিমা নাসরিন, মহাজাতি সদনে বিশেষ অনুষ্ঠান সেলফি তুলতে গিয়েছিলেন দামি গাড়ির সামনে, শিশুর মুখে হাসি ফোটালেন দামি গাড়ির মালিক ক্যাটরিনার পাশে দাঁড়াতেই ট্রোলের শিকার সালমান! কড়া জবাব ট্রোলারদের ভাড়া বাড়িতে তল্লাশিতে চাঞ্চল্য, আগ্নেয়াস্ত্র-সহ মহিলাদের ছবি, ডায়েরি উদ্বার করম উৎসব : বাংলার উচ্চবর্গীয় রাজনীতির নয়া সমীকরণ

পুজোর আগেই কলকাতায় তসলিমা নাসরিন, মহাজাতি সদনে বিশেষ অনুষ্ঠান

পুজোর আগেই কলকাতায় তসলিমা নাসরিন, মহাজাতি সদনে বিশেষ অনুষ্ঠান
পুজোর আগেই কলকাতায় তসলিমা নাসরিন ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

নিউজ ডেস্ক: ফের কলকাতায় আসছেন লেখিকা তসলিমা নাসরিন। আগামী ৮ অক্টোবর শহরে পা রাখার কথা তাঁর। এবার কলকাতায় তাঁর উপস্থিতিকে ঘিরে বিশেষ সাংস্কৃতিক আয়োজন হল ‘শিকল ভাঙার গল্প’। মহাজাতি সদনে এই অনুষ্ঠানকে ঘিরে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়েছে।

এর আগে রবীন্দ্র সদনে ‘ফেরা’ নামে একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন তসলিমা নাসরিন। সেই মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাঁকে কলকাতায় আসার আহ্বান জানিয়েছিলেন বলে আয়োজকদের তরফে জানানো হয়েছে। তসলিমা যখন ইচ্ছা কলকাতায় আসতে পারেন এবং তাঁর নিরাপত্তার দায়িত্ব সরকার নেবে—এমন বার্তাও দেওয়া হয়েছিল সেই অনুষ্ঠানে।

এবারের আয়োজনের বিশেষত্ব, ‘শিকল ভাঙার গল্প’ তৈরি হচ্ছে তসলিমা নাসরিনের নির্দেশনায়। অনুষ্ঠানের কোরিওগ্রাফির দায়িত্বে রয়েছেন খ্যাতনামা নৃত্যশিল্পী মৈত্রী পাহাড়ি। সাহিত্য, নৃত্য এবং মঞ্চ উপস্থাপনার সমন্বয়ে এই বিশেষ অনুষ্ঠান দর্শকদের সামনে তুলে ধরা হবে।

আগামী ১২ অক্টোবর পর্যন্ত শহরেই থাকার কথা তসলিমা নাসরিনের। ফলে কয়েকদিন কলকাতায় তাঁর উপস্থিতিকে ঘিরে সাহিত্য ও সাংস্কৃতিক মহলে আগ্রহ তৈরি হয়েছে। মহাজাতি সদনের মঞ্চে ‘শিকল ভাঙার গল্প’ কীভাবে পরিবেশিত হয়, এখন সেদিকেই নজর।

বাংলাদেশের ময়মনসিংহ-তে জন্মগ্রহণ করেছিলেন তসলিমা নাসরিন। কিন্তু নিজের দেশে থাকার সৌভাগ্য হয়নি। তার লেখা বই 'লজ্জা' নিয়ে বিতর্ক চরমে ওঠে। আসে প্রাণনাশের হুমকিও। বই-বিতর্কের পর , ১৯৯৪ সালে তিনি বাংলাদেশ ছাড়তে বাধ্য হন।

তারপর দীর্ঘ দুই দশক কেটে গিয়েছে। পরে ভারতে বেশ অনেকটা সময় কাটিয়েছেন তিনি। কিন্তু সেটাও দীর্ঘ স্থায়ী হয়নি। বাম আমলে তাঁর লেখা ‘দ্বিখণ্ডিত’ ঘিরে শুরু হয় অশান্তি। সেই ঘটনায় ২০০৭ সালে কলকাতা ছাড়াতে বাধ্য হন তসলিমা।

এরপর তৃণমূলের শাসনেও তসলিমার ফেরা সম্ভব হয়নি । মাঝে কেটে গিয়েছে ১৯ বছর। তখন দিল্লি আপন হয়ে গিয়েছে। তবে রাজ্যে পালাবদল হতেই ফের শহরে পা রাখেন লেখিকা। প্রায় ২ দশক পর ৩১ জুলাই কলকাতায় আসেন লেখিকা তসলিমা নাসরিন। শহরে দিন পাঁচেক কাটিয়ে ফিরে যান।

কিন্ত, শহর ছাড়ার আগে জানিয়েছিলেন, আবার অক্টোবরে তিনি কলকাতায় আসবেন। তার পরে আবার আসবেন বইমেলায়।  লেখিকা বলেন, ‘অক্টোবর মাসে আসব। আর বইমেলায় তো আসছিই।’ সেই কথা মতো পুজোর আগে আবার কলকাতায় পা রাখতে চলেছেন তসলিমা নাসরিন।

24 Views 0 Likes 0 Comments

Related News

তারাতলা গুদাম বিপর্যয়ে একাধিক গাফিলতি, ৭ জনের নামে চার্জশিট পেশ
মহানগর

তারাতলা গুদাম বিপর্যয়ে একাধিক গাফিলতি, ৭ জনের নামে চার্জশিট পেশ

নিউজ ডেস্ক: অবশেষে তারাতলা গোডাউন বিপর্যয়ে চার্জশিট পেশ করল কলকাতা পুলিশ। শনিবার আলিপুর আদালতে প্রায় দু’হাজার পাতার চার্জশিট জমা দেয় কলকাতা পুলিশের বিশেষ তদন্তকারী দল। পুলিশ সূত্রে দাবি, গুদাম তৈরির ক্ষেত্রে একাধিক স্তর...

২০ সেপ্টে ২০২৬, ০৪:০৮ পিএম · 2 মিনিট
মমতাকে কটাক্ষ হিমন্তের
মহানগর

মমতাকে কটাক্ষ হিমন্তের

কলকাতা: তৃণমূলের দলীয় নাম ও প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের সাম্প্রতিক সিদ্ধান্তের পর পশ্চিমবঙ্গে রাজনৈতিক চাপানউতোর আরও তীব্র হয়েছে। এবার নতুন প্রতীক ‘ফুটবল খেলোয়াড়’ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন অসমের মুখ্যমন্ত...

২০ সেপ্টে ২০২৬, ০৩:৫৫ পিএম · 2 মিনিট
প্রাক্তন বিধায়কের বাড়িতে হামলার অভিযোগ, প্রতিবাদে পথে মমতা তৃণমূল
মহানগর

প্রাক্তন বিধায়কের বাড়িতে হামলার অভিযোগ, প্রতিবাদে পথে মমতা তৃণমূল

কলকাতা: যাদবপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক দেবব্রত মজুমদারের বাড়ি ও দলীয় কার্যালয়ে হামলা-ভাঙচুরের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি। ঘটনার প্রতিবাদে রবিবার পথে নামল মমতা তৃণমূল। বিজয়গড় থেকে বাঘাযতীন পর্যন্ত...

২০ সেপ্টে ২০২৬, ০৩:১২ পিএম · 2 মিনিট
পাপিয়া অধিকারীর মন্তব্য ঘিরে নতুন রাজনৈতিক বিতর্ক
মহানগর

পাপিয়া অধিকারীর মন্তব্য ঘিরে নতুন রাজনৈতিক বিতর্ক

কলকাতা: যাদবপুরে প্রাক্তন তৃণমূল বিধায়ক দেবব্রত মজুমদারের বাড়ি ও পার্টি অফিসে হামলার অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনার মধ্যেই তৃণমূলকে নিশানা করলেন বিজেপি বিধায়ক পাপিয়া অধিকারী। এক সাক্ষাৎকারে তিনি মমতা বন্দ্যোপাধ...

২০ সেপ্টে ২০২৬, ০৩:০৮ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.