JAZZBAAT 24 BANGLA
২০ সেপ্টে ২০২৬, ০৭:৫০ পিএম
Breaking
সৌরভের সঙ্গে জিতুর উত্তপ্ত তর্ক! পক্ষপাতিত্বের অভিযোগ 'বিগ বস'-এর মঞ্চে? যৌন হেনস্থার অভিযোগে ডায়মন্ড হারবারে ধৃত শিক্ষক, চাঞ্চল্য ঘর ভাসে, ফসল ডোবে, পিঠে সন্তান নিয়ে জল ঠেলেন মা, প্রতি বর্ষায় বন্যার একই ছবি বিহারে পুজোর আগেই কলকাতায় তসলিমা নাসরিন, মহাজাতি সদনে বিশেষ অনুষ্ঠান সেলফি তুলতে গিয়েছিলেন দামি গাড়ির সামনে, শিশুর মুখে হাসি ফোটালেন দামি গাড়ির মালিক ক্যাটরিনার পাশে দাঁড়াতেই ট্রোলের শিকার সালমান! কড়া জবাব ট্রোলারদের ভাড়া বাড়িতে তল্লাশিতে চাঞ্চল্য, আগ্নেয়াস্ত্র-সহ মহিলাদের ছবি, ডায়েরি উদ্বার করম উৎসব : বাংলার উচ্চবর্গীয় রাজনীতির নয়া সমীকরণ সৌরভের সঙ্গে জিতুর উত্তপ্ত তর্ক! পক্ষপাতিত্বের অভিযোগ 'বিগ বস'-এর মঞ্চে? যৌন হেনস্থার অভিযোগে ডায়মন্ড হারবারে ধৃত শিক্ষক, চাঞ্চল্য ঘর ভাসে, ফসল ডোবে, পিঠে সন্তান নিয়ে জল ঠেলেন মা, প্রতি বর্ষায় বন্যার একই ছবি বিহারে পুজোর আগেই কলকাতায় তসলিমা নাসরিন, মহাজাতি সদনে বিশেষ অনুষ্ঠান সেলফি তুলতে গিয়েছিলেন দামি গাড়ির সামনে, শিশুর মুখে হাসি ফোটালেন দামি গাড়ির মালিক ক্যাটরিনার পাশে দাঁড়াতেই ট্রোলের শিকার সালমান! কড়া জবাব ট্রোলারদের ভাড়া বাড়িতে তল্লাশিতে চাঞ্চল্য, আগ্নেয়াস্ত্র-সহ মহিলাদের ছবি, ডায়েরি উদ্বার করম উৎসব : বাংলার উচ্চবর্গীয় রাজনীতির নয়া সমীকরণ

ঘর ভাসে, ফসল ডোবে, পিঠে সন্তান নিয়ে জল ঠেলেন মা, প্রতি বর্ষায় বন্যার একই ছবি বিহারে

ঘর ভাসে, ফসল ডোবে, পিঠে সন্তান নিয়ে জল ঠেলেন মা, প্রতি বর্ষায় বন্যার একই ছবি বিহারে
প্রতি বর্ষায় বন্যার একই ছবি বিহারে ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

নিউজ ডেস্ক: বর্ষা এলেই বিহারের বিস্তীর্ণ গ্রামীণ জীবনে এক চেনা আতঙ্ক ফিরে আসে। কোনো আগাম সতর্কবার্তা ছাড়াই নদীর জল ঢুকে পড়ে উঠোনে, চোখের পলকে তলিয়ে যায় বিঘার পর বিঘা ফসলি জমি আর মাটির ঘরবাড়ি। ছাপড়া ও সংলগ্ন চরাঞ্চলে এ চিত্র নতুন নয়, দশকের পর দশক ধরে এটাই সেখানকার অলিখিত ভবিতব্য হয়ে দাঁড়িয়েছে। জল বাড়তেই যৎসামান্য সম্বল কাঁধে নিয়ে পরিবার আর গবাদি পশু সমেত বাঁধের উঁচু ঢালে কিংবা সড়কের ধারে ত্রিপল খাটিয়ে রাত কাটাচ্ছেন বানভাসি মানুষ।

বাসিন্দাদের প্রশ্ন,বন্যা থেকে বিহারকে চিরতরে মুক্তি দিতে সরকার আসলে কী করছে?

সম্প্রতি ছাপড়া জেলা থেকে সামনে আসা চিত্রগুলি স্পষ্ট করে দিচ্ছে সাধারণ মানুষের ধৈর্যের বাঁধ কীভাবে ভাঙছে। স্থানীয় বাসিন্দাদের ক্ষোভ, ছোটবেলা থেকে তাঁরা দেখে আসছেন জল বাড়ছে, ঘর ভাঙছে, আর প্রশাসন কয়েক প্যাকেট শুকনো খাবার বিলিয়ে নিজেদের দায়িত্ব সেরে ফেলছে। জল নামলেই সব নীরব। 

কোনো বছরই সাধারণ মানুষ জানতে পারে না স্থায়ী কোনো বাঁধ সংস্কার বা নদীশাসনের কাজ আদৌ কতটা এগোল। বাজেটে প্রতি বছর বন্যা নিয়ন্ত্রণের খাতে কোটি কোটি টাকা বরাদ্দের বয়ান থাকে কিন্তু বাস্তবে নদীগর্ভ ক্রমেই পলি জমে অগভীর হচ্ছে। ফলে সামান্য বৃষ্টিতেই দুকূল ছাপিয়ে জল ভাসিয়ে নিচ্ছে সাজানো সংসার। বর্ষার ঠিক আগে মাটির বাঁধে জোড়াতালি দেওয়ার নামে যে অর্থ খরচ হয়, প্রথম ঢলেই তা ধুয়েমুছে সাফ হয়ে যায়।

বিহারের ক্ষেত্রে বন্যা এখন আর কোনো আকস্মিক প্রাকৃতিক দুর্যোগ নয়, বরং দীর্ঘমেয়াদি প্রশাসনিক ব্যর্থতার এক বার্ষিক পুনরাবৃত্তি। আকাশপথে পরিদর্শনের পর ত্রাণ বিলি করাটাই এখন হয়ে দাঁড়িয়েছে উপায়। অথচ বিজ্ঞানসম্মত উপায়ে নদীর ড্রেজিং, আধুনিক স্লুইস গেট তৈরি কিংবা টেকসই নদীশাসনের মতো দীর্ঘমেয়াদি কাঠামোগত সমাধানের কোনো সুস্পষ্ট রূপরেখা আজও সাধারণ মানুষের সামনে আসেনি। 

চিঁড়ে-গুড়ের মতো সাময়িক দানে মানুষের এই স্থায়ী বাস্তুহারা হওয়ার বেদনা মোছা সম্ভব নয়। নথিপত্রের বাইরে এসে স্থায়ী ও কার্যকর কোনো পদক্ষেপ না নিলে, প্রতি বছরই ছাপড়ার মতো জনপদের ভাগ্য এভাবে ঘোলা জলের অতলে তলিয়ে যাবে।

সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, এক মহিলা হাতে লাঠি নিয়ে জল ঠেলে তার শিশুকে পিঠে করে নিয়ে যাচ্ছেন। এটি একটি ছবি কিন্ত এরকম বহু ছবি উঠে আসছে যা তুলে ধরছে বন্যার করুন ছবি।

দেখুন: https://x.com/ChapraZila/status/2101266078198530222

21 Views 0 Likes 0 Comments

Related News

সেলফি তুলতে গিয়েছিলেন দামি গাড়ির সামনে, শিশুর মুখে হাসি ফোটালেন দামি গাড়ির মালিক
দেশ

সেলফি তুলতে গিয়েছিলেন দামি গাড়ির সামনে, শিশুর মুখে হাসি ফোটালেন দামি গাড়ির মালিক

নিউজ ডেস্ক: আমাদের সমাজে একটা অদ্ভুত মাপকাঠি প্রচলিত আছে কার অ্যাকাউন্টে কত টাকা জমল, কিংবা কে কত বড় গাড়িতে চড়ল, তা দিয়ে আমরা মাপি মানুষের ওজন। কিন্তু ধনী মানেই কি শুধুই পকেট ধনী নাকি ধনী মন দিনশেষে বাস্তবতা কী? পকেট উপচ...

২০ সেপ্টে ২০২৬, ০৬:৫০ পিএম · 2 মিনিট
আকাশছোঁয়া প্রতিমার করুণ পরিণতি, বিসর্জনে হাইড্রোলিক ক্রেন থেকে পড়ে চূর্ণ বিশাল প্রতিমা
দেশ

আকাশছোঁয়া প্রতিমার করুণ পরিণতি, বিসর্জনে হাইড্রোলিক ক্রেন থেকে পড়ে চূর্ণ বিশাল প্...

নিউজ ডেস্ক: আকাশছোঁয়া প্রতিমা গড়ে তাক লাগিয়ে দেওয়ার রেষারেষি উৎসবের চেনা ছবি হয়ে দাঁড়িয়েছে কিন্তু সেই চোখধাঁধানো জাঁকজমকের পরিণতি যে কতখানি করুণ ও অমর্যাদাকর হতে পারে, তা ফের একবার প্রকাশ্যে এল সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ...

২০ সেপ্টে ২০২৬, ০৪:০৩ পিএম · 2 মিনিট
ভুয়ো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ফাঁদ! কেতনকে খুনের ছক কীভাবে?
দেশ

ভুয়ো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ফাঁদ! কেতনকে খুনের ছক কীভাবে?

পুণে: কেতন অগ্রবাল হত্যাকাণ্ডে তদন্তের অগ্রগতি নিয়ে সামনে এল চাঞ্চল্যকর তথ্য। শনিবার বড়গাঁও মাভাল আদালতে পুলিশ ৫,০৫৩ পাতার চার্জশিট জমা দিয়েছে। চার্জশিটে কেতনকে হত্যার পরিকল্পনা, অভিযুক্তদের ভূমিকা এবং ঘটনার আগে ও পরে ব...

২০ সেপ্টে ২০২৬, ০৩:১৪ পিএম · 2 মিনিট
১ অক্টোবরের আগে এই কাজ না করলে বন্ধ হতে পারে LPG পরিষেবা!
দেশ

১ অক্টোবরের আগে এই কাজ না করলে বন্ধ হতে পারে LPG পরিষেবা!

নয়াদিল্লি: রান্নার গ্যাসের গ্রাহকদের জন্য গুরুত্বপূর্ণ খবর। LPG সংযোগের e-KYC বা পুনরায় KYC সম্পূর্ণ করার বিষয়ে নতুন নির্দেশ সামনে এসেছে। নির্দিষ্ট সময়ের মধ্যে e-KYC সম্পূর্ণ না করলে LPG পরিষেবা বা বুকিংয়ে সমস্যা হতে পার...

২০ সেপ্টে ২০২৬, ০৩:০৩ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.