নিউজ ডেস্ক: আমাদের সমাজে একটা অদ্ভুত মাপকাঠি প্রচলিত আছে কার অ্যাকাউন্টে কত টাকা জমল, কিংবা কে কত বড় গাড়িতে চড়ল, তা দিয়ে আমরা মাপি মানুষের ওজন। কিন্তু ধনী মানেই কি শুধুই পকেট ধনী নাকি ধনী মন দিনশেষে বাস্তবতা কী? পকেট উপচে পড়া টাকা থাকলেই কি একজন মানুষ সত্যিকার অর্থে ‘বড়’ হতে পারে? তার মানেই কি তিনি বড় লোক বা ধনী ?
প্রতিদিন আমাদের চারপাশে কত মানুষের পদচারণা। কেউ হয়তো প্রতিদিন হাজার হাজার টাকা খরচ করছেন সামান্য বিলাসিতার জন্য, আবার কারও পকেটে হয়তো মাসের শেষে টেনেটুনে কয়েকশ টাকা থাকে। অথচ অদ্ভুত বিষয় হল, সত্যিকারের প্রয়োজনে যখন কারও পাশে দাঁড়ানোর কথা আসে, তখন হিসাবটা পুরো উল্টে যায়।
টাকা থাকা আর মন থাকা দুটো সম্পূর্ণ আলাদা জিনিস।
অনেক বিত্তশালীর ড্রয়ারভর্তি মনিমানিক বা সম্পদ থাকতে পারে, কিন্তু মনের কোণে অন্যের জন্য একবিন্দু সহানুভূতি বা মায়ার জায়গা থাকে না কি। বেশি ভাগ সময়েই তা থাকে না,সেখানে কাজ করে কেবল লাভ-ক্ষতির কঠিন সমীকরণ।
অন্যদিকে, এমন অনেক সাধারণ মানুষ আছেন, যাঁদের নিজেদের সামর্থ্য হয়তো খুবই সীমিত, কিন্তু তাঁদের কাছে গিয়ে দাঁড়ালে কোনো মানুষ খালি হাতে ফেরে না। একটা আন্তরিক হাসি, এক কাপ চা ভাগ করে নেওয়া কিংবা বিপদের দিনে ভরসার হাত বাড়িয়ে দেন।
সেরকমই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, এক ধনী মনের মানুষকে। ভাবছেন তো কেন ধনী মনের মানুষ বলছি। কারণ তিনি সেই ধনী মানুষদের মধ্যে একজন যিনি ধনী হলেও হিসেব করেননি লাভ ক্ষতির। তিনি পরিচয় দিয়েছেন সত্যিই একজন মানুষের মত মানুষের। একদিন বেলুন বিক্রেতা তার একটি ছোট্ট বাচ্চাকে নিয়ে একটি লাল রঙের দামি গাড়ির সামনে সেলফি তুলছিলেন, সেই সময়টি গাড়ির মালিক চলে আসেন। ওই বেলুন বিক্রেতা কিছু একটা অস্বস্তিতেই গাড়ির সামনে থেকে সরে যান কিন্তু গাড়ির মালিক দেখান এক মানবতার পরিচয়। তিনি ওই ব্যক্তিকে ডেকে, তাদের নিজের গাড়িতে বসিয়ে বেশ কিছুটা রাস্তা ঘোরান এবং তাদের সেই আনন্দের মুহূর্তটি ক্যামেরাবন্দি করেন।
দেখুন: https://x.com/shayar00123/status/2101305386749792540
এই ছোট ছোট জিনিসগুলোর জন্য কোটিপতি হতে হয় না, শুধু একটা উদার হৃদয়ের প্রয়োজন হয়। সম্পদ দিয়ে বৈষয়িক স্বাচ্ছন্দ্য কেনা যায়, ক্ষমতা দেখানো যায় কিন্তু মানুষের অন্তরের শ্রদ্ধা কখন জোর করে আদায় করা যায় না। যে মানুষটি নিজের ভাগের খাবারটুকুও অনায়াসে অন্যের পাতে তুলে দিতে পারেন, যিনি মানুষের কষ্টে নিজের বুক চিনচিন করে ওঠা ব্যথাটা অনুভব করতে পারেন প্রকৃত ধনী তো তিনিই।
তাই কেবল ব্যাংক ব্যালেন্স বাড়িয়ে জীবনের সার্থকতা খোঁজার চেয়ে আসুন নিজের মনটাকে একটু বড় করি। কারণ দিনশেষে মানুষ আপনার টাকাকে মনে রাখবে না, মনে রাখবে আপনার ব্যবহার আর আপনার মনের উষ্ণতাকে। হৃদয়ের প্রাচুর্যই একজন মানুষের আসল পরিচয়।