JAZZBAAT 24 BANGLA
২০ সেপ্টে ২০২৬, ০৮:৪৬ পিএম
Breaking
সৌরভের সঙ্গে জিতুর উত্তপ্ত তর্ক! পক্ষপাতিত্বের অভিযোগ 'বিগ বস'-এর মঞ্চে? যৌন হেনস্থার অভিযোগে ডায়মন্ড হারবারে ধৃত শিক্ষক, চাঞ্চল্য ঘর ভাসে, ফসল ডোবে, পিঠে সন্তান নিয়ে জল ঠেলেন মা, প্রতি বর্ষায় বন্যার একই ছবি বিহারে পুজোর আগেই কলকাতায় তসলিমা নাসরিন, মহাজাতি সদনে বিশেষ অনুষ্ঠান সেলফি তুলতে গিয়েছিলেন দামি গাড়ির সামনে, শিশুর মুখে হাসি ফোটালেন দামি গাড়ির মালিক ক্যাটরিনার পাশে দাঁড়াতেই ট্রোলের শিকার সালমান! কড়া জবাব ট্রোলারদের ভাড়া বাড়িতে তল্লাশিতে চাঞ্চল্য, আগ্নেয়াস্ত্র-সহ মহিলাদের ছবি, ডায়েরি উদ্বার করম উৎসব : বাংলার উচ্চবর্গীয় রাজনীতির নয়া সমীকরণ সৌরভের সঙ্গে জিতুর উত্তপ্ত তর্ক! পক্ষপাতিত্বের অভিযোগ 'বিগ বস'-এর মঞ্চে? যৌন হেনস্থার অভিযোগে ডায়মন্ড হারবারে ধৃত শিক্ষক, চাঞ্চল্য ঘর ভাসে, ফসল ডোবে, পিঠে সন্তান নিয়ে জল ঠেলেন মা, প্রতি বর্ষায় বন্যার একই ছবি বিহারে পুজোর আগেই কলকাতায় তসলিমা নাসরিন, মহাজাতি সদনে বিশেষ অনুষ্ঠান সেলফি তুলতে গিয়েছিলেন দামি গাড়ির সামনে, শিশুর মুখে হাসি ফোটালেন দামি গাড়ির মালিক ক্যাটরিনার পাশে দাঁড়াতেই ট্রোলের শিকার সালমান! কড়া জবাব ট্রোলারদের ভাড়া বাড়িতে তল্লাশিতে চাঞ্চল্য, আগ্নেয়াস্ত্র-সহ মহিলাদের ছবি, ডায়েরি উদ্বার করম উৎসব : বাংলার উচ্চবর্গীয় রাজনীতির নয়া সমীকরণ

যৌন হেনস্থার অভিযোগে ডায়মন্ড হারবারে ধৃত শিক্ষক, চাঞ্চল্য

যৌন হেনস্থার অভিযোগে ডায়মন্ড হারবারে ধৃত শিক্ষক, চাঞ্চল্য
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

দক্ষিণ ২৪ পরগনা: ছাত্রীদের বাড়িতে ডেকে যৌন হেনস্থার অভিযোগ, ডায়মন্ড হারবারে ধৃত আঁকার শিক্ষক। শিক্ষক ও ছাত্রীর সম্পর্ককে কালিমালিপ্ত করার অভিযোগ উঠল দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে। বিশ্বাস করে যে শিক্ষকের হাতে তুলি আর রঙের পাঠ নেওয়ার জন্য সন্তানদের তুলে দিয়েছিলেন অভিভাবকরা, সেই গৃহশিক্ষকের বিরুদ্ধেই উঠল দুই নাবালিকা ছাত্রীকে যৌন নিগ্রহের গুরুতর অভিযোগ। ঘটনায় অভিযুক্ত অঙ্কন শিক্ষককে গ্রেফতার করেছে ডায়মন্ড হারবার থানার পুলিশ।

ঘটনাটি ঘটেছে ডায়মন্ড হারবার পুরসভার অন্তর্গত ১৫ নম্বর ওয়ার্ড এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তির নাম প্রবীর হালদার। পেশায় তিনি একজন অঙ্কন শিক্ষক এবং দীর্ঘদিন ধরে এলাকায় বহু ছেলেমেয়েকে ছবি আঁকা শেখাতেন।
অভিযোগ, সম্প্রতি ওই শিক্ষক দুই নাবালিকা ছাত্রীকে বিশেষ ক্লাসের অজুহাতে নিজের বাড়িতে ডেকে পাঠান। ফাঁকা বাড়িতে তাদের উপর শারীরিক নিগ্রহ ও যৌন নির্যাতন চালানো হয় বলে অভিযোগ। 

শিক্ষকের এই আচরণে আতঙ্কিত হয়ে পড়ে দুই নাবালিকা। বাড়ি ফিরে তারা গোটা বিষয়টি পরিবারের সদস্যদের জানায়।
ঘটনার কথা জানতে পেরেই ক্ষোভে ফেটে পড়েন নির্যাতিতা ছাত্রীদের পরিবারের লোকজন। কালবিলম্ব না করে তাঁরা ডায়মন্ড হারবার থানায় গিয়ে প্রবীর হালদারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের গুরুত্ব বিবেচনা করে দ্রুত পদক্ষেপ করে ডায়মন্ড হারবার থানার পুলিশ। রাতেই অভিযুক্ত শিক্ষক প্রবীর হালদারকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানিয়েছে, নাবালিকা উপর যৌন নির্যাতনের ঘটনার প্রেক্ষিতে ধৃতের বিরুদ্ধে পকসো আইনের নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। অভিভাবক মহলেও উদ্বেগ ও ক্ষোভ তৈরি হয়েছে। ধৃতকে নিজেদের হেফাজতে চেয়ে আদালতে তোলা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

4 Views 0 Likes 0 Comments

Related News

ভাড়া বাড়িতে তল্লাশিতে চাঞ্চল্য, আগ্নেয়াস্ত্র-সহ মহিলাদের ছবি, ডায়েরি উদ্বার
রাজ্য

ভাড়া বাড়িতে তল্লাশিতে চাঞ্চল্য, আগ্নেয়াস্ত্র-সহ মহিলাদের ছবি, ডায়েরি উদ্বার

নবদ্বীপ, নিউজ ডেস্ক: নদীয়ার এক ভাড়া বাড়িকে ঘিরে আচমকায় বাড়তে থাকে রহস্য। বাইরের থেকে দেখে বাড়ি থেকে সাধারণ বলে মনে হত কিন্তু, সেখানে তল্লাশি চালানোর পর একাধিক সামগ্রী ও নথি উদ্ধার হওয়ার পর নতুন করে প্রশ্ন উঠেছে। ব...

২০ সেপ্টে ২০২৬, ০৬:২২ পিএম · 2 মিনিট
রোগী নিয়ে নদী পারাপারে কলার ভেলায়, ৫ বছরেই ভেঙে পড়ল সেতু
রাজ্য

রোগী নিয়ে নদী পারাপারে কলার ভেলায়, ৫ বছরেই ভেঙে পড়ল সেতু

গঙ্গাধরপুর, নিউজ ডেস্ক: ভোরের আলো তখনও ভালো করে ফোটেনি। আচমকাই বিকট শব্দে কেঁপে উঠল এলাকা। চোখের নিমেষে মাঝখান থেকে ভেঙে কালু নদীর জলে তলিয়ে গেল দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা ব্লকের গুরুত্বপূর্ণ কংক্রিটের সেতুটি। মাত্র পা...

২০ সেপ্টে ২০২৬, ০৪:০২ পিএম · 2 মিনিট
মমতার কথায় সিদ্ধান্ত বদল! রেজিনগরে তৃণমূলের জরুরি বৈঠক রবিউলের
রাজ্য

মমতার কথায় সিদ্ধান্ত বদল! রেজিনগরে তৃণমূলের জরুরি বৈঠক রবিউলের

রেজিনগর: ভোটে লড়বেন কি না, তা নিয়ে শনিবার সকাল পর্যন্ত তৈরি হয়েছিল অনিশ্চয়তা। শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলার পর সিদ্ধান্ত বদলে উপনির্বাচনের ময়দানে থাকার কথা জানান রেজিনগরের মমতা তৃণমূল প্রার্থী রবিউল আ...

২০ সেপ্টে ২০২৬, ০৩:৫৪ পিএম · 2 মিনিট
পুরুলিয়ায় করম উৎসবে শুভেন্দু
রাজ্য

পুরুলিয়ায় করম উৎসবে শুভেন্দু

পুরুলিয়া: করম উৎসবের মঞ্চ থেকে আদিবাসী সমাজের অধিকার, উন্নয়ন এবং ভাষার মর্যাদা নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পশ্চিমাঞ্চলের উন্নয়ন নিয়ে রাজ্য সরকারের পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি...

২০ সেপ্টে ২০২৬, ০৩:০৯ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.