JAZZBAAT 24 BANGLA
২১ সেপ্টে ২০২৬, ০১:১০ এএম
Breaking
বিএসইসির আনোয়ারুল ইসলামকে ঘিরে গুরুতর অভিযোগ, তদন্তের দাবি ১০০০ বছরের ‘ভবিষ্যৎ পরীক্ষা’য় বিজ্ঞানীদের চমকপ্রদ উত্তর মানুষের মতো সেলুনে বসে ম্যাসাজ, সেলুনে বানরের আয়েশ দেখে তাজ্জব নেটদুনিয়া বাইক পড়ে একদিকে, যুবকের দেহ অন্যদিকে,‌ ঘনীভূত হচ্ছে রহস্য! মহাকাশ থেকে ডন পেটিটের ক্যামেরায় ধরা পড়ল অবিশ্বাস্য দৃশ্য শুধু ভিটামিন C নয়, ত্বকের জেল্লা ধরে রাখতে নজর দিন এই উপাদানেও সাঁতারে নয়া নজির ভারতের, দেশকে গর্বিত করলেন ঋষভ দোকান বন্ধের সময় হামলা, CCTV-তে ধরা পড়ল ছবি,আহত ৫ বিএসইসির আনোয়ারুল ইসলামকে ঘিরে গুরুতর অভিযোগ, তদন্তের দাবি ১০০০ বছরের ‘ভবিষ্যৎ পরীক্ষা’য় বিজ্ঞানীদের চমকপ্রদ উত্তর মানুষের মতো সেলুনে বসে ম্যাসাজ, সেলুনে বানরের আয়েশ দেখে তাজ্জব নেটদুনিয়া বাইক পড়ে একদিকে, যুবকের দেহ অন্যদিকে,‌ ঘনীভূত হচ্ছে রহস্য! মহাকাশ থেকে ডন পেটিটের ক্যামেরায় ধরা পড়ল অবিশ্বাস্য দৃশ্য শুধু ভিটামিন C নয়, ত্বকের জেল্লা ধরে রাখতে নজর দিন এই উপাদানেও সাঁতারে নয়া নজির ভারতের, দেশকে গর্বিত করলেন ঋষভ দোকান বন্ধের সময় হামলা, CCTV-তে ধরা পড়ল ছবি,আহত ৫

দোকান বন্ধের সময় হামলা, CCTV-তে ধরা পড়ল ছবি,আহত ৫

দোকান বন্ধের সময় হামলা, CCTV-তে ধরা পড়ল ছবি,আহত ৫
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

মালদা, নিউজ ডেস্ক: রাত গভীর। দোকানের ঝাপ নামানোর তোড়জোড় চলছে। কর্মচারীরা দিনের শেষ কাজ গুছিয়ে নিচ্ছেন। ঠিক সেই সময় কয়েকজন যুবকের উপস্থিতি বদলে দিল গোটা পরিস্থিতি। প্রথমে কথাবার্তা, তারপর বচসা আর কয়েক মুহূর্তের পর  দোকানের ভিতর ছড়িয়ে পড়ে উত্তেজনা। রাতের এই ঘটনায় আহত হন একাধিক কর্মী। খবর পৌঁছয় পুলিশে।

ঘটনাটি মালদার ইংলিশবাজার থানার ৪২০ মোড় এলাকার। শনিবার গভীর রাতে ওই এলাকার একটি পরিচিত তরকারি রুটির দোকানে হামলার অভিযোগ উঠেছে। দোকান কর্তৃপক্ষের দাবি, কয়েকজন যুবক মদ্যপ অবস্থায় দোকানে এসে খাবার চান। কিন্তু, তখন দোকান বন্ধ করার প্রস্তুতি চলছিল। ফলে, তাঁদের খাবার দেওয়া সম্ভব হয়নি। এরপর খাবার না পাওয়াকে কেন্দ্র করে যুবকদের সঙ্গে বচসা শুরু হয় দোকানের কর্মচারীদের। দ্রুত পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। অভিযোগ, একদল যুবক দোকানে ভাঙচুর চালানোর পাশাপাশি কর্মচারীদের মারধর করতে শুরু করেন। আচমকা এই ঘটনায় দোকানের ভিতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

দোকান কর্তৃপক্ষের দাবি, হামলার কারণে মোট পাঁচজন আহত হয়েছে। আহতদের মধ্যে রয়েছে দোকানের ম্যানেজার অতনু ব্যানার্জি এবং কর্মচারী সন্তু সাহা। তাঁদের সঙ্গে আরও তিনজন আহত হয়েছে বলে জানা গিয়েছে। অভিযোগ, খবর পেয়ে দোকানের মালিক ঘটনাস্থলে পৌঁছলে তাঁকেও মারধর করা হয়। ঘটনার পর রাতেই এলাকায় উত্তেজনায় ছড়ায় এবং পরে পুলিশকে খবর দেওয়া হয়। রবিবার সকালে ঘটনার লিখিত অভিযোগ দায়ের করে দোকান কর্তৃপক্ষ। তাঁদের দাবি, দোকানে লাগানো সিসিটিভি ক্যামেরায় গোটা ঘটনার বেশ কিছু গুরুত্বপূর্ণ ছবি ধরা পড়েছে। সেই ফুটেজ পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

দোকান কর্তৃপক্ষের দাবি, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে এক যুবককে চিহ্নিত করা সম্ভব হয়েছে। হামলায় আরও কারা জড়িত ছিল তাঁদের শনাক্ত করার চেষ্টা চলছে। ইংলিশ বাজারের থানার পুলিশ ঘটনার তদন্ত করছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পাশাপাশি অভিযুক্তদের সনাক্ত করার চেষ্টা চলছে। ঘটনার নেপথ্যে ঠিক কি হয়েছিল এবং হামলায় কারা জড়িত, তা তদন্তের পরই স্পষ্ট হবে।

2 Views 0 Likes 0 Comments

Related News

বাইক পড়ে একদিকে, যুবকের দেহ অন্যদিকে,‌ ঘনীভূত হচ্ছে রহস্য!
রাজ্য

বাইক পড়ে একদিকে, যুবকের দেহ অন্যদিকে,‌ ঘনীভূত হচ্ছে রহস্য!

জলপাইগুড়ি, নিউজ ডেস্ক: রাতের অন্ধকারে কি ঘটেছিল তা এখনও অজানা। তবে, সকালে চা বাগানের দৃশ্য দেখে থমকে যান স্থানীয়রা। একদিকে পড়ে থাকে একটি মোটর বাইক এবং অন্যদিকে, পড়ে থাকে একটি যুবক । কাছে যেতেই বোঝা যায় পরিস্থিতি স্ব...

২০ সেপ্টে ২০২৬, ১০:৫৯ পিএম · 2 মিনিট
মহিলা ফুটবলের দাপট, জমজমাট ‘CIL Cup 2026’, উন্নয়নের আশ্বাস মন্ত্রীর
রাজ্য

মহিলা ফুটবলের দাপট, জমজমাট ‘CIL Cup 2026’, উন্নয়নের আশ্বাস মন্ত্রীর

দক্ষিণ ২৪ পরগনা, নিউজ ডেস্ক: এতদিন যে মাঠে পুরুষদের ফুটবলই বেশি নজর কেড়েছে, এই মাঠেই এদিন দেখা গেল এক অন্য ছবি। ফুটবল পায়ে দৌড়াচ্ছেন একের পর এক তরুণী। ফুটবল দখলের লড়াইয়ে মুহূর্তে উত্তপ্ত হয়ে উঠেছে মাঠ। খেলা শেষে খে...

২০ সেপ্টে ২০২৬, ০৮:০৩ পিএম · 2 মিনিট
যৌন হেনস্থার অভিযোগে ডায়মন্ড হারবারে ধৃত শিক্ষক, চাঞ্চল্য
রাজ্য

যৌন হেনস্থার অভিযোগে ডায়মন্ড হারবারে ধৃত শিক্ষক, চাঞ্চল্য

দক্ষিণ ২৪ পরগনা: ছাত্রীদের বাড়িতে ডেকে যৌন হেনস্থার অভিযোগ, ডায়মন্ড হারবারে ধৃত আঁকার শিক্ষক। শিক্ষক ও ছাত্রীর সম্পর্ককে কালিমালিপ্ত করার অভিযোগ উঠল দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে। বিশ্বাস করে যে শিক্ষকের হাতে তুলি আর...

২০ সেপ্টে ২০২৬, ০৬:৫৫ পিএম · 2 মিনিট
ভাড়া বাড়িতে তল্লাশিতে চাঞ্চল্য, আগ্নেয়াস্ত্র-সহ মহিলাদের ছবি, ডায়েরি উদ্বার
রাজ্য

ভাড়া বাড়িতে তল্লাশিতে চাঞ্চল্য, আগ্নেয়াস্ত্র-সহ মহিলাদের ছবি, ডায়েরি উদ্বার

নবদ্বীপ, নিউজ ডেস্ক: নদীয়ার এক ভাড়া বাড়িকে ঘিরে আচমকায় বাড়তে থাকে রহস্য। বাইরের থেকে দেখে বাড়ি থেকে সাধারণ বলে মনে হত কিন্তু, সেখানে তল্লাশি চালানোর পর একাধিক সামগ্রী ও নথি উদ্ধার হওয়ার পর নতুন করে প্রশ্ন উঠেছে। ব...

২০ সেপ্টে ২০২৬, ০৬:২২ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.