JAZZBAAT 24 BANGLA
২১ সেপ্টে ২০২৬, ১২:০৬ এএম
Breaking
বিএসইসির আনোয়ারুল ইসলামকে ঘিরে গুরুতর অভিযোগ, তদন্তের দাবি মানুষের মতো সেলুনে বসে ম্যাসাজ, সেলুনে বানরের আয়েশ দেখে তাজ্জব নেটদুনিয়া বাইক পড়ে একদিকে, যুবকের দেহ অন্যদিকে,‌ ঘনীভূত হচ্ছে রহস্য! মহাকাশ থেকে ডন পেটিটের ক্যামেরায় ধরা পড়ল অবিশ্বাস্য দৃশ্য শুধু ভিটামিন C নয়, ত্বকের জেল্লা ধরে রাখতে নজর দিন এই উপাদানেও সাঁতারে নয়া নজির ভারতের, দেশকে গর্বিত করলেন ঋষভ ঢাকাসহ নানাস্থানে একাধিক বাসে আগুন ও ককটেল বিস্ফোরণে ৫১৫ জন পাকড়াও বাংলাদেশে কক্সবাজারে ৮ মাসে ৯৭ খুন, কারণ এখনো অজানা বিএসইসির আনোয়ারুল ইসলামকে ঘিরে গুরুতর অভিযোগ, তদন্তের দাবি মানুষের মতো সেলুনে বসে ম্যাসাজ, সেলুনে বানরের আয়েশ দেখে তাজ্জব নেটদুনিয়া বাইক পড়ে একদিকে, যুবকের দেহ অন্যদিকে,‌ ঘনীভূত হচ্ছে রহস্য! মহাকাশ থেকে ডন পেটিটের ক্যামেরায় ধরা পড়ল অবিশ্বাস্য দৃশ্য শুধু ভিটামিন C নয়, ত্বকের জেল্লা ধরে রাখতে নজর দিন এই উপাদানেও সাঁতারে নয়া নজির ভারতের, দেশকে গর্বিত করলেন ঋষভ ঢাকাসহ নানাস্থানে একাধিক বাসে আগুন ও ককটেল বিস্ফোরণে ৫১৫ জন পাকড়াও বাংলাদেশে কক্সবাজারে ৮ মাসে ৯৭ খুন, কারণ এখনো অজানা

সাঁতারে নয়া নজির ভারতের, দেশকে গর্বিত করলেন ঋষভ

সাঁতারে নয়া নজির ভারতের, দেশকে গর্বিত করলেন ঋষভ
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

স্পোর্টস ডেস্ক: সাঁতারে নতুন ইতিহাস গড়ল ভারত। এশিয়ান গেমসে পুরুষদের ১০০ মিটার ব্যাকস্ট্রোক ইভেন্টের ফাইনালে উঠে নজির গড়েছেন ভারতীয় সাঁতারু ঋষভ দাস। রবিবার ফাইনালে অবশ্য ৫৪.৭৭ সেকেন্ড সময় নিয়ে ষষ্ঠ স্থানে শেষ করেন তিনি। পদক না এলেও এশিয়ার বড় মঞ্চে সাঁতারে ভারতের এই পারফরম্যান্স নিঃসন্দেহে গৌরবের। এর আগে হিটসেও পঞ্চম হয়ে ফাইনালে জায়গা করে নিয়েছিলেন ঋষভ। তাতেই চলতি এশিয়ান গেমসে ভারতীয় সাঁতারের জন্য তৈরি হয়ে যায় নতুন মাইলফলক।

হিটসে ঋষভ সময় নিয়েছিলেন ৫৪.৮৫ সেকেন্ড। সেই পারফরম্যান্সে পঞ্চম হয়ে ফাইনালের টিকিট আদায় করে নেন তিনি। দ্বিতীয় স্থানে থাকা সাঁতারুর থেকে তাঁর ব্যবধানও খুব বেশি ছিল না। তবে ফাইনালে নামার পর লড়াইটা আরও কঠিন হয়ে যায়। এশিয়ার সেরা সাঁতারুদের সঙ্গে একই পুলে নেমে ঋষভ নিজের সময় আরও কমিয়ে ৫৪.৭৭ সেকেন্ড করেন। অর্থাৎ হিটসের তুলনায় ফাইনালে নিজের পারফরম্যান্সের উন্নতি ঘটিয়েছেন ভারতীয় সাঁতারু। যদিও পদকের লড়াইয়ের ধারেকাছেও পৌঁছতে পারেননি তিনি।

ফাইনালে সোনা জিতেছেন চিনের জু জিয়াইউ। ৫১.৯৮ সেকেন্ডে সাঁতার শেষ করে এশিয়ান গেমসের রেকর্ড গড়েন তিনি। বিশ্বচ্যাম্পিয়ন এবং অলিম্পিক্সে রুপোজয়ী এই চিনা সাঁতারু শুরু থেকেই বাকিদের থেকে এগিয়ে ছিলেন। দ্বিতীয় হন জাপানের তাকেহারা হিদেকাজু। তাঁর সময় ৫৩.৯৩ সেকেন্ড। মাত্র ০.০১ সেকেন্ড পিছনে থেকে ব্রোঞ্জ জেতেন দক্ষিণ কোরিয়ার লি জুহো।সময় নেন ৫৩.৯৪ সেকেন্ড। ফলে পদকের জন্য যে তীব্র লড়াই হয়েছে, তার আঁচও পাওয়া গিয়েছে ফাইনালে।

ঋষভের ষষ্ঠ স্থানও অবশ্য ভারতের কাছে কম গুরুত্বপূর্ণ নয়। চলতি এশিয়ান গেমসে সাঁতারে এই প্রথম কোনও ভারতীয় ফাইনালে উঠলেন। পদক না এলেও ঋষভের এই পারফরম্যান্স তাঁকে বড় মঞ্চে লড়াইয়ের অভিজ্ঞতা এনে দিল। এশিয়ান গেমসে এখনও পর্যন্ত ভারতের ঝুলিতে দুটি পদক এসেছে এবং আরও একটি পদক নিশ্চিত হয়েছে। মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেলে ব্যক্তিগত বিভাগে রুপো জিতেছেন এলাভেনিল ভালারিভান। দলগত বিভাগেও এলাভেনিল, সোনম মাসকর ও বিদারসা বিনোদ রুপো পেয়েছেন। অন্যদিকে, মহিলাদের ট্র্যাডিশনাল ৬০ কেজি বিভাগে মঙ্গোলিয়ার অলতানচিমেগ বাইগালমাকে হারিয়ে পদক নিশ্চিত করেছেন সুচিকা তারিয়াল। সেই তালিকায় ঋষভ পদক যোগ করতে না পারলেও সাঁতারে ভারতের জন্য নতুন দরজা খুলে দিলেন।

11 Views 0 Likes 0 Comments

Related News

একাই ৪টি গোল দিলপ্রীতের, শুরুর দিনেই ইন্দোনেশিয়াকে ১৩-১ ওড়াল ভারত
ময়দান

একাই ৪টি গোল দিলপ্রীতের, শুরুর দিনেই ইন্দোনেশিয়াকে ১৩-১ ওড়াল ভারত

স্পোর্টস ডেস্ক: আগের বার এসেছিল সোনা। জাপানের বুকে চলতি এশিয়ান গেমসের মঞ্চে অভিযানটাও শুরু হল একেবারে চ্যাম্পিয়নদের স্টাইলেই। পুরুষদের হকিতে ইন্দোনেশিয়াকে ১৩-১ গোলে উড়িয়ে দিল ভারত। রবিবার পুল ‘এ’-র প্রথম ম্যাচে শুরু...

২০ সেপ্টে ২০২৬, ০৩:৫৭ পিএম · 2 মিনিট
শেফালির দুরন্ত শতরানে ফাইনালে ভারত, এশিয়া কাপের পুনরাবৃত্তিতে লড়াই হবে সোনার
ময়দান

শেফালির দুরন্ত শতরানে ফাইনালে ভারত, এশিয়া কাপের পুনরাবৃত্তিতে লড়াই হবে সোনার

স্পোর্টস ডেস্ক: ঠিক যেন সদ্যসমাপ্ত এশিয়া কাপের পুনরাবৃত্তি। মাত্র দিন কয়েক আগেই বাংলাদেশকে সেমিফাইনালে হারিয়ে এশিয়া কাপ ফাইনালে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছিল ভারতীয় মহিলা ব্রিগেড। রবিবার শেফালি ভার্মার দুরন্ত শতরানের ...

২০ সেপ্টে ২০২৬, ০২:২০ পিএম · 2 মিনিট
চোট সত্ত্বেও ছাড়েননি লড়াইয়ের মঞ্চ, পদক না জিতলেও মন জিতে নিলেন ভারতের কুইমসি
ময়দান

চোট সত্ত্বেও ছাড়েননি লড়াইয়ের মঞ্চ, পদক না জিতলেও মন জিতে নিলেন ভারতের কুইমসি

স্পোর্টস ডেস্ক: পদক এল না। তবে টেকবল নামের ইভেন্টটিকে ভারতের ক্রীড়ামঞ্চে পরিচিত করে দেওয়ার কাজটা করে দিলেন কুইমসি ডি’সুজা। রবিবার ভারতের হয়ে এশিয়ান গেমসে টেকবলের দুটি ইভেন্টেই ব্রোঞ্জের লড়াইয়ে নেমেছিলেন তিনি। মহিলাদে...

২০ সেপ্টে ২০২৬, ০১:১১ পিএম · 2 মিনিট
লখনউয়ের প্রথম নারী ই-রিকশা চালক! জাতীয় হকি তারকা মালতির হার না মানা জীবনের কাহিনী
ময়দান

লখনউয়ের প্রথম নারী ই-রিকশা চালক! জাতীয় হকি তারকা মালতির হার না মানা জীবনের কাহিনী

নিউজ ডেস্ক: একসময় দেশের হয়ে জাতীয় স্তরে হকি খেলেছেন তিনি। কিন্তু জীবনের কঠিন পরিস্থিতি তাঁকে মাঠ ছেড়ে রাস্তায় নামতে বাধ্য করে। একা ছেলেকে মানুষ করার দায়িত্ব কাঁধে নিয়ে শেষ পর্যন্ত ই-রিকশার স্টিয়ারিং হাতে তুলে নেন মালতি।...

২০ সেপ্টে ২০২৬, ১২:৫৯ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.