JAZZBAAT 24 BANGLA
১৯ সেপ্টে ২০২৬, ০১:৪১ এএম
Breaking
সেনাদের বিশেষ সম্মান! এবার জীবনভর ট্রেনে ‘ফ্রি’ সফর, সঙ্গে পরিবারের সদস্যও, কারা পাবেন এই... প্রতীক হারানো নিয়ে মমতাকে তীব্র আক্রমণ শুভেন্দুর সিসিটিভি বসাতে গিয়ে বচসা, বিজেপি নেত্রীর স্বামীর বিরুদ্ধে মারধরের অভিযোগ! অনলাইন লটারির বিজ্ঞাপনেই ফাঁদ, AI-তে জাল কাগজপত্র লাল সিগন্যালে দাঁড়িয়েছিল ট্রেন, নামতে গিয়ে বিপত্তি, এক যুগ পর মিলল ৮ লক্ষ টাকার ক্ষতিপূ... "মমতা পাশে দাঁড়াতেই গ্রেফতার", নন্দীগ্রাম উপনির্বাচনের আগে বিস্ফোরক দাবি কংগ্রেস মুখপাত্র... শোক থেকে স্বনির্ভরতা, লাল-সাদা সুতোর বুননে জুবিনের গান! হরমুজে সেনা পাঠাবে না দক্ষিণ কোরিয়া! সেনাদের বিশেষ সম্মান! এবার জীবনভর ট্রেনে ‘ফ্রি’ সফর, সঙ্গে পরিবারের সদস্যও, কারা পাবেন এই... প্রতীক হারানো নিয়ে মমতাকে তীব্র আক্রমণ শুভেন্দুর সিসিটিভি বসাতে গিয়ে বচসা, বিজেপি নেত্রীর স্বামীর বিরুদ্ধে মারধরের অভিযোগ! অনলাইন লটারির বিজ্ঞাপনেই ফাঁদ, AI-তে জাল কাগজপত্র লাল সিগন্যালে দাঁড়িয়েছিল ট্রেন, নামতে গিয়ে বিপত্তি, এক যুগ পর মিলল ৮ লক্ষ টাকার ক্ষতিপূ... "মমতা পাশে দাঁড়াতেই গ্রেফতার", নন্দীগ্রাম উপনির্বাচনের আগে বিস্ফোরক দাবি কংগ্রেস মুখপাত্র... শোক থেকে স্বনির্ভরতা, লাল-সাদা সুতোর বুননে জুবিনের গান! হরমুজে সেনা পাঠাবে না দক্ষিণ কোরিয়া!

লাল সিগন্যালে দাঁড়িয়েছিল ট্রেন, নামতে গিয়ে বিপত্তি, এক যুগ পর মিলল ৮ লক্ষ টাকার ক্ষতিপূরণ!

লাল সিগন্যালে দাঁড়িয়েছিল ট্রেন, নামতে গিয়ে বিপত্তি, এক যুগ পর মিলল ৮ লক্ষ টাকার ক্ষতিপূরণ!
ছবি: গ্রাফিক্স এবং এআই দ্বারা নির্মিত

কলকাতা, নিউজ ডেস্ক: সেদিন হয়তো অন্যদিনের মতোই ছিল। ট্রেনের যাত্রা স্বাভাবিক চলছিল বাইরে ছুটছিল পরিচিত দৃশ্য। হঠাৎ কয়েকটি মুহূর্তের ব্যবধানে বদলে গেল একটি পরিবারের ভবিষ্যৎ। যে ঘটনার রেশ থেকে গিয়েছিল বছরের পর বছর, শেষ পর্যন্ত সেই ঘটনাতেই এল আদালতের বড় সিদ্ধান্ত।

ঘটনাটি ২০১২ সালের ২১ জানুয়ারি। ওইদিন এক মহিলা তাঁর স্বামী ও দুই সন্তানকে নিয়ে ঝাড়গ্রাম থেকে হাওড়ার দিকে যাচ্ছিলেন। উলুবেরিয়া ও ফুলেশ্বরের মাঝামাঝি এলাকায় সিগন্যাল লাল থাকায় ট্রেনটি আইনের উপর দাঁড়িয়ে যায়। এই সময় মহিলাটির পরিবারের সদস্যরা ট্রেন থেকে নেমে যান। পরিবারের অন্যরা নেমে গেলেও ওই মহিলা তখনও ট্রেনের ভিতরে ছিলেন। পরে তিনি নামার চেষ্টা করেন। কিন্তু ঠিক সেই সময়েই আচমকাই ট্রেনটি চলতে শুরু করে। এরপর ভারসাম্য হারিয়ে লাইনে পড়ে যান তিনি। মাথায় গুরুতরো ভাবে চোট লেগে আহত হন ওই মহিলা।

এরপর দ্রুত তাঁকে উলুবেড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে, উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল তাঁকে। কিন্তু চিকিৎসাধীন অবস্থাতেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। শেষ পর্যন্ত ২০১২ সালের ৫ মার্চ তাঁর মৃত্যু হয়। এরপর মৃত মহিলার পরিবার ক্ষতিপূরণের দাবিতে আইনি পথে যায়  কিন্তু সেই দাবি সহজে মঞ্জুর হয়নি। ২০১৮ সালের রেলওয়ে ক্লেমস ট্রাইব্যুনাল ক্ষতিপূরণের আবেদন খারিজ করে দেয়। ট্রাইব্যুনালের বক্তব্য অনুযায়ী ঘটনাটি রেলওয়ে আইনের আওতায় 'অপ্রীতিকর ঘটনা' হিসেবে গণ্য করা যায় না।

পরবর্তীকালে, সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেই কলকাতার হাইকোর্টের দারস্ত হয় ওই পরিবার। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর মামলাটির চূড়ান্ত পর্যায়ে এসে ট্রাইব্যুনালের আগের সিদ্ধান্ত বাতিল করে দিয়েছে হাইকোর্ট। আদালতের নির্দেশ অনুযায়ী মৃত মহিলার পরিবারকে ৮ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে রেল কর্তৃপক্ষকে। ফলে, প্রায় এক যুগ আগে ঘটে যাওয়া সেই মর্মান্তিক ট্রেন দুর্ঘটনার মামলায় অবশেষে পরিবারের জন্য এল আদালতের স্বস্তির নির্দেশ। দীর্ঘ অপেক্ষার পর মিলল ক্ষতিপূরণের পথ।

5 Views 0 Likes 0 Comments

Related News

প্রতীক হারানো নিয়ে মমতাকে তীব্র আক্রমণ শুভেন্দুর
মহানগর

প্রতীক হারানো নিয়ে মমতাকে তীব্র আক্রমণ শুভেন্দুর

তৃণমূলের প্রতীক বিতর্কের সূত্রপাত দলের অভ্যন্তরীণ বিভাজনকে কেন্দ্র করে। নির্বাচন কমিশন বৃহস্পতিবার অন্তর্বর্তী নির্দেশে ‘অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস’ নাম এবং ‘ফুল ও ঘাস’ প্রতীকের ব্যবহার দুই গোষ্ঠীর জন্যই স্থগিত করে। দুই পক্ষকে বিকল্প নাম ও প্রতীকের প্রস্তাব জমা দিতে বলা হয়েছিল।

১৮ সেপ্টে ২০২৬, ১১:৫২ পিএম · 2 মিনিট
"মমতা পাশে দাঁড়াতেই গ্রেফতার", নন্দীগ্রাম উপনির্বাচনের আগে বিস্ফোরক দাবি কংগ্রেস মুখপাত্রের
মহানগর

"মমতা পাশে দাঁড়াতেই গ্রেফতার", নন্দীগ্রাম উপনির্বাচনের আগে বিস্ফোরক দাবি কংগ্রেস...

এক নামী সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে মিতা চক্রবর্তী বলেন, "আজ মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে মিলন প্রধানকে সমর্থন করেছেন। এর কয়েক ঘণ্টার মধ্যেই তাঁকে গ্রেফতার করা হল।" কংগ্রেস মুখপাত্রের অভিযোগ, বিরোধীদের রাজনৈতিক পরিসর একটি নির্দিষ্ট গণ্ডিতে সীমাবদ্ধ করে ভয় দেখানোর এবং সেই সঙ্গে থামানোর চেষ্টা চলছে।

১৮ সেপ্টে ২০২৬, ১১:৩৬ পিএম · 2 মিনিট
দাড়িভিটের ইতিহাস তুলে ধরতে রাজ্য জুড়ে কর্মসূচি
মহানগর

দাড়িভিটের ইতিহাস তুলে ধরতে রাজ্য জুড়ে কর্মসূচি

সংগঠনের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে,২০ সেপ্টেম্বর দিনটি থেকে শুরু করে পরবর্তী এক সপ্তাহ ধরে গোটা রাজ্যের প্রতিটি বিশ্ববিদ্যালয় ও কলেজ চত্বরে ধারাবাহিকভাবে দাড়িভিট কাণ্ডের প্রেক্ষাপট নিয়ে গণ কনভেনশন, আলোচনা সভা এবং গেট মিটিং আয়োজন করা হবে। নতুন প্রজন্মের শিক্ষার্থীদের কাছে দাড়িভিটের ভাষা আন্দোলনের প্রকৃত ইতিহাস তুলে ধরাই এই কর্মসূচির প্রধান উদ্দেশ্য।

১৮ সেপ্টে ২০২৬, ১১:০২ পিএম · 2 মিনিট
যাদবপুর ইঞ্জিনিয়ারিং কলেজে বিশ্বকর্মা পুজো,আনন্দে আত্মহারা ছাত্রছাত্রীরা
মহানগর

যাদবপুর ইঞ্জিনিয়ারিং কলেজে বিশ্বকর্মা পুজো,আনন্দে আত্মহারা ছাত্রছাত্রীরা

বিশ্বকর্মা পূজার আয়োজন নিয়ে আয়োজকদের এক সদস্যা বলেন- 'এর আগে আমরা পুজোটা করতে পারিনি। কারণ কিছু লোকের কোণঠাসা করার প্রবণতা ছিল। আজ আমরা সেই প্রবণতা প্রতিহত করতে পারছি বলেই এই পুজোটা আমরা আয়োজন করতে পেরেছি। আমরা খুব খুশি।'

১৮ সেপ্টে ২০২৬, ১০:৫৯ পিএম · 3 মিনিট

Top Comments (0)

No approved comments yet.