JAZZBAAT 24 BANGLA
২০ সেপ্টে ২০২৬, ০১:২২ এএম
Breaking
রাস্তা আটকে বচসা, প্রতিবাদ করায় তরুণীকে মার-শ্লীলতাহানির অভিযোগ ১০ জনে খেলে ৮ বছর পর এল কলকাতা লিগ, লড়াইয়ের নাম মোহনবাগান! চলন্ত ট্রেনে অসহায় এক মাসের শিশু, উধাও বাবা মা! হৃদয়বিদারক দৃশ্যে তোলপাড় নেটদুনিয়া বলিউডে ফের সুখবর, দ্বিতীয়বার মা হলেন দীপিকা, ঘরে এল ছেলে না মেয়ে? বহুতল বাণিজ্যিক হাব থেকে স্কাইওয়াক! বদলে যাচ্ছে হাওড়া স্টেশন চত্বর চা বিক্রি করতে এসে শিশুর মন ভালো করতে নাচ, রাজা বাবুর মানবিকতায় মুগ্ধ যাত্রীরা বিস্ফোরণের পর গুলির লড়াই, পাকিস্তানে বিস্ফোরণকাণ্ডে মৃত বেড়ে ৩১ হোটেলে ঘর নেই, বাস মাত্র একটা! এশিয়ান গেমসের আগে চরম অব্যবস্থার শিকার ভারতীয় দল রাস্তা আটকে বচসা, প্রতিবাদ করায় তরুণীকে মার-শ্লীলতাহানির অভিযোগ ১০ জনে খেলে ৮ বছর পর এল কলকাতা লিগ, লড়াইয়ের নাম মোহনবাগান! চলন্ত ট্রেনে অসহায় এক মাসের শিশু, উধাও বাবা মা! হৃদয়বিদারক দৃশ্যে তোলপাড় নেটদুনিয়া বলিউডে ফের সুখবর, দ্বিতীয়বার মা হলেন দীপিকা, ঘরে এল ছেলে না মেয়ে? বহুতল বাণিজ্যিক হাব থেকে স্কাইওয়াক! বদলে যাচ্ছে হাওড়া স্টেশন চত্বর চা বিক্রি করতে এসে শিশুর মন ভালো করতে নাচ, রাজা বাবুর মানবিকতায় মুগ্ধ যাত্রীরা বিস্ফোরণের পর গুলির লড়াই, পাকিস্তানে বিস্ফোরণকাণ্ডে মৃত বেড়ে ৩১ হোটেলে ঘর নেই, বাস মাত্র একটা! এশিয়ান গেমসের আগে চরম অব্যবস্থার শিকার ভারতীয় দল

যাদবপুর ইঞ্জিনিয়ারিং কলেজে বিশ্বকর্মা পুজো,আনন্দে আত্মহারা ছাত্রছাত্রীরা

যাদবপুর ইঞ্জিনিয়ারিং কলেজে বিশ্বকর্মা পুজো,আনন্দে আত্মহারা ছাত্রছাত্রীরা
ছবি: গ্রাফিক্স এবং এআই দ্বারা নির্মিত

কলকাতা, নিউজ ডেস্ক: প্রতিবছর ভাদ্র মাসের সংক্রান্তিতে দেবশিল্পীর আরাধনা হয়। তাঁর আরাধনা হয় প্রতিটি ছোট বড় কলকারখানায়, প্রতিটি ইঞ্জিনিয়ারিং অফিসে, মিডিয়া ও অন্যান্য হাউসের যন্ত্র-বিভাগ, এবং ছোট বড় অসংখ্য যানবাহন তথা যন্ত্রপাতির দোকানে। এই সমস্ত জায়গার পাশাপাশি ইঞ্জিনিয়ারিং কলেজ গুলোতেও বিশ্বকর্মার আরাধনা হয়।

গত বছর পর্যন্ত সেই অর্থে বিশ্বকর্মা পুজো হয়নি যাদবপুর ইঞ্জিনিয়ারিং কলেজে। হয়তো প্রতিটি বিভাগে ছোট করে পুজো হয়েছে, তবে সাংগঠনিকভাবে এই পুজো একত্রীকরণ হয়নি। ফলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বড় করে বিশ্বকর্মা পূজা হতে পারে- এই ধারণাটাই কারো ছিল না। কিন্তু সেই ধারণাটাই এ বছর পাল্টে গিয়েছে। এবং এই ধারণা পাল্টে দিয়েছে এবিভিপি-বিএমএস জোট। আরও স্পষ্ট করে বলতে গেলে, বিজেপির গেরুয়াকরণের প্রভাবে, তাদের ছত্রছায়ায় থাকা এই সংগঠনগুলি যাদবপুরের মতন একটি কলেজে সাংগঠনিকভাবে বিশ্বকর্মা পুজো করে দেখাল। আয়োজন করেছিল যাদবপুরের টেকনোলজি বিভাগ।

পশ্চিমবঙ্গে মসনদ বিজেপির দখলে এসেছে সাড়ে তিন মাস। এর মধ্যেই বঙ্গে গেরুয়া রাজনীতি প্রভাব বিস্তার করতে শুরু করেছে। সাম্প্রতিক সময়ে দেখা গিয়েছে যাদবপুরে এসএফআই বনাম এবিভিপি-র লড়াই। যে লড়াই আসলে শিক্ষাকে সামনে রেখে শিক্ষায়তনে ক্ষমতা দখলের লড়াই।

এই লড়াইতে নিজেদের প্রভাব খাটিয়ে আধিপত্য ফলাতে চেষ্টা করছে গেরুয়া শিবির। তাঁদের ছত্র ছায়ায় থাকা এবিভিপি অর্থাৎ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এবং ভারতীয় মজদুর সংঘ এই আজ মেতে উঠেছে দেব শিল্পী বিশ্বকর্মার আরাধনায়। এমনকি এটাও বোঝা যাচ্ছে, যাদবপুরে যেখানে পুজো নিয়ে কোন মাতামাতি তো দুরস্থান,উচ্চবাচ্যই ছিল না- সেখানে কিন্তু পুজো তথা ধর্ম নিয়ে একটা বিশেষ স্থান রাখতে চলেছে গেরুয়া শিবির। আর এই পুজো ঘিরে যথেষ্টই আনন্দে রয়েছে এবিভিপি সদস্য সদস্যরা তথা বিএমএস-র প্রত্যেকটি সদস্যরাও। আর তাই এই পুজো নিয়ে যথেষ্টই উচ্ছ্বাস ছাত্র-ছাত্রীদের মধ্যে। তারা আনন্দে ভাসছেন।

এই পুজো সম্বন্ধে উদ্যোক্তাদের একজন সদস্য বলেন- '১লা মে পশ্চিমি দুনিয়ার শ্রমিকদের সম্মানে শ্রমিক দিবস পালন করা হয়। তেমনি আজ ভারতীয় সংস্কৃতিতে শিল্পের দেবতা বিশ্বকর্মার জন্মতিথি অর্থাৎ বিশ্বকর্মা পূজা। এই  জন্মতিথি সতেরই সেপ্টেম্বর। এই দিনটি আমরা ভারতীয় সংস্কৃতি মেনে পালন করতে চলেছি। বিশ্বকর্মা শুধু শিল্পের দেবতাই নন, তিনি এই জগতের প্রথম শ্রমিক। আর তাই এই দিনটি আমরা ভারতীয় সংস্কৃতিতে শ্রমিক দিবস হিসেবে পালন করি।'

বিশ্বকর্মা পূজার আয়োজন নিয়ে আয়োজকদের এক সদস্যা বলেন- 'এর আগে আমরা পুজোটা করতে পারিনি। কারণ কিছু লোকের কোণঠাসা করার প্রবণতা ছিল। আজ আমরা সেই প্রবণতা প্রতিহত করতে পারছি বলেই এই পুজোটা আমরা আয়োজন করতে পেরেছি। আমরা খুব খুশি।'

এবিভিপি-র এক সদস্য এই পুজো সম্বন্ধে বলেন- 'অখিল ভারতীয় পরিষদ'কে বিভিন্নভাবে দাবানোর চেষ্টা করেছিল। এর আগে সরস্বতী পূজার পারমিশন নিতে গেলে দু তিন দিন ধরে ঘুরতে হতো। আমরা জানি না তখনকার রেজিস্টার যাঁরা ছিলেন- দায়িত্বপ্রাপ্ত তাঁদের কিসের বিভ্রান্তি ছিল বা ভয় ছিল। তবে তারা যা করেছেন তা আটকাতে গেলে যেভাবে লড়তে হয় আমরা সেই ভাবে লড়বো। আমরা প্রতিটি ছাত্র-ছাত্রীদের কাছে যাচ্ছি তাদের সমস্ত সমস্যা জানছি।'

তবে এটা পরিষ্কারভাবে বোঝা গিয়েছে, যাদবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ- যেখানে একসময় সরস্বতী পুজো করতে গেলেও ছাত্র-ছাত্রীদের বাধার সম্মুখীন হতে হতো, সেখানে আজ বিশ্বকর্মা পুজো হয়েছে। আর এখানেই জিতে গিয়েছে ভারতীয় সংস্কৃতি, ছাত্র-ছাত্রীদের আবেগ, এবং কোথাও গিয়ে জোটবদ্ধ হয়ে লড়াই করার সফলতাও।

39 Views 0 Likes 0 Comments

Related News

রাস্তা আটকে বচসা, প্রতিবাদ করায় তরুণীকে মার-শ্লীলতাহানির অভিযোগ
মহানগর

রাস্তা আটকে বচসা, প্রতিবাদ করায় তরুণীকে মার-শ্লীলতাহানির অভিযোগ

নিউজ ডেস্ক: রাস্তা আটকে বচসার জের। সেই ঘটনার প্রতিবাদ করতেই এক তরুণীকে বাইক থেকে নামিয়ে মারধরের অভিযোগ উঠল একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে নাগেরবাজার এলাকায়। তরুণীকে মারধরের পাশাপাশি তাঁকে শ...

১৯ সেপ্টে ২০২৬, ১০:২১ পিএম · 2 মিনিট
বহুতল বাণিজ্যিক হাব থেকে স্কাইওয়াক! বদলে যাচ্ছে হাওড়া স্টেশন চত্বর
মহানগর

বহুতল বাণিজ্যিক হাব থেকে স্কাইওয়াক! বদলে যাচ্ছে হাওড়া স্টেশন চত্বর

নিউজ ডেস্ক: প্রতিদিনের নোংরা-আবর্জনা, জমা জল আর যানজটের চেনা ভোগান্তি থেকে এবার স্থায়ী মুক্তি পেতে চলেছেন হাওড়া স্টেশন ও বাসস্ট্যান্ড চত্বরের নিত্যযাত্রীরা। দেশের অন্যতম ব্যস্ত এই জংশনে আসা লাখ লাখ মানুষের সুবিধার্থে এ...

১৯ সেপ্টে ২০২৬, ০৯:৩৮ পিএম · 2 মিনিট
'বিজেপিতে আসুন, ওয়াশিং মেশিন অপেক্ষা করছে', মোদী নিশানা অভিষেকের
মহানগর

'বিজেপিতে আসুন, ওয়াশিং মেশিন অপেক্ষা করছে', মোদী নিশানা অভিষেকের

নিউজ ডেস্ক: বিজেপিকে নিশানা করে ফের সরব হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে কেন্দ্রের বিজেপি সরকারকে তীব্র কটাক্ষ করেন তিনি। তাঁর পোস্টে উঠে এসেছে ‘ওয়াশি...

১৯ সেপ্টে ২০২৬, ১২:৫১ পিএম · 2 মিনিট
মমতার পাশে থেকেও বড় ইঙ্গিত সায়নীর! উপনির্বাচনের আগে বললেন, ‘যারা শক্তিশালী, তারাই মানুষের সমর্থন পাবে’
মহানগর

মমতার পাশে থেকেও বড় ইঙ্গিত সায়নীর! উপনির্বাচনের আগে বললেন, ‘যারা শক্তিশালী, তারাই...

কলকাতা: বাংলার আসন্ন উপনির্বাচনকে ঘিরে যখন রাজনৈতিক উত্তাপ বাড়ছে, তখন মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মন্তব্য করে নতুন করে আলোচনায় এলেন যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ। সম্প্রতি তৃণমূল ছেড়ে এনসিপিআই-তে যোগ দেওয়া সায়নী মমতা বন্দ্য...

১৯ সেপ্টে ২০২৬, ১২:৪৫ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.