JAZZBAAT 24 BANGLA
১৯ সেপ্টে ২০২৬, ০৩:৩৫ পিএম
Breaking
হোটেলে ঘর নেই, বাস মাত্র একটা! এশিয়ান গেমসের আগে চরম অব্যবস্থার শিকার ভারতীয় দল ‘সময় নষ্ট করছেন’, বিস্ফোরক মন্তব্য পদার্থবিদের মনোনয়ন তুলতে যাচ্ছিলেন, মমতার ফোনে পাল্টে গেল সিদ্ধান্ত সৌন্দর্যের সংজ্ঞা বদলে পাকা চুলের ট্রেন্ডে এবার GenZ এক স্কুটারেই পুরো বন্ধু মহল, নৈনিতাল হাইওয়ের দৃশ্য দেখে হতবাক নেটিজেনরা টিউশন পড়তে বেরিয়ে আর ফেরা হলো না বাড়ি, ছাত্রী রহস্য মৃত্যুতে উত্তাল পুরুলিয়া কিটেই গেরো, জাপান যাত্রার আগে চিন্তায় ভারতীয় ক্রিকেট দল জলাভূমি ভরাটের পর শুকিয়ে গেল ৬ ইউক্যালিপটাস, তদন্তের দাবি স্থানীয়দের হোটেলে ঘর নেই, বাস মাত্র একটা! এশিয়ান গেমসের আগে চরম অব্যবস্থার শিকার ভারতীয় দল ‘সময় নষ্ট করছেন’, বিস্ফোরক মন্তব্য পদার্থবিদের মনোনয়ন তুলতে যাচ্ছিলেন, মমতার ফোনে পাল্টে গেল সিদ্ধান্ত সৌন্দর্যের সংজ্ঞা বদলে পাকা চুলের ট্রেন্ডে এবার GenZ এক স্কুটারেই পুরো বন্ধু মহল, নৈনিতাল হাইওয়ের দৃশ্য দেখে হতবাক নেটিজেনরা টিউশন পড়তে বেরিয়ে আর ফেরা হলো না বাড়ি, ছাত্রী রহস্য মৃত্যুতে উত্তাল পুরুলিয়া কিটেই গেরো, জাপান যাত্রার আগে চিন্তায় ভারতীয় ক্রিকেট দল জলাভূমি ভরাটের পর শুকিয়ে গেল ৬ ইউক্যালিপটাস, তদন্তের দাবি স্থানীয়দের

সৌন্দর্যের সংজ্ঞা বদলে পাকা চুলের ট্রেন্ডে এবার GenZ

সৌন্দর্যের সংজ্ঞা বদলে পাকা চুলের ট্রেন্ডে  এবার GenZ
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

নিউজ ডেস্ক: সামনেই পুজো, তাই পার্লারগুলো এখন রমরমা। ফেসিয়াল হোক বা হেয়ার স্পা সাজগোজের কোনও খামতি রাখছেন না কেউ। তবে এই সাজের ভিড়েই এখন একটা মজার বদল লক্ষ্য করা যাচ্ছে। একসময় চুলে একটা পাক ধরলেই শুরু হয়ে যেত দুঃশ্চিন্তা! বিশেষ করে নব্বই দশকের মিলেনিয়াল বা তার আগের প্রজন্মের কাছে অল্প বয়সে পাকা চুল মানেই ছিল বার্ধক্যের লক্ষণ, যা ঢাকতে হেয়ার ডাই বা কালারের সাহায্য নেওয়া বাধ্যতামূলক ছিল।

কিন্তু সময়ের সাথে পাল্টে গেছে আমাদের ফ্যাশন সেন্স। এখন ট্রেন্ডটা ঠিক উল্টো। যে সাদা চুল একসময় লুকিয়ে ফেলার চেষ্টা হতো, সেটাই এখন নতুন প্রজন্ম অর্থাৎ Gen Z-এর কাছে হয়ে উঠেছে স্টাইল স্টেটমেন্ট। ব্লন্ড বা ব্রুনেটের জমানাকে পেছনে ফেলে 'গ্রে হেয়ার' বা পাকা চুল এখন ফ্যাশনে নতুন উন্মাদনা যোগ করছে।

পাকা চুলের পিছনে থাকে অনেকগুলো কারণ। জেনিটিক্স, কাজের চাপ, অনিয়মিত জীবনযাপন এই সবেতেই এখন কম বয়সে চুল পেকে যাওয়াটা খুব সাধারণ একটা ব্যাপার। তাই অল্প বয়সে পাকা চুল দেখলে মন খারাপ করার বা অস্বস্তিতে পড়ার তুলনায় মানুষ যুক্তি দিয়ে তা গ্রহণ করছে।

স্বাভাবিকতাকেই বেশি প্রাধান্য দিচ্ছে জেনজি়্। আজকের জেনারেশন কৃত্রিমতায় নিজেকে আড়াল করার চেয়ে 'অথেন্টিসিটি' বা নিজের আসল রূপটাকে ফুটিয়ে তুলতে বেশি পছন্দ করে। ত্বকের স্বাভাবিক টেক্সচার হোক বা চুলের রঙ— সবকিছুকেই নিজের মতো করে আপন করে নেওয়ার প্রবণতা বাড়ছে। কেউ প্রাকৃতিকভাবেই গ্রে হেয়ার রাখতে ভালোবাসছেন, তো কেউ আবার শখ করে সিলভার বা গ্রে শেড করাচ্ছেন। সোশ্যাল মিডিয়া জুড়ে এখন সিলভার হেয়ার লুকের দারুণ রমরমা।

মিলেনিয়ালদের জমানায় যেখানে ইয়াং বা তরুণ দেখানোর একটা অদৃশ্য চাপ কাজ করত, Gen Z সেখানে সৌন্দর্যের সংজ্ঞাটা বা মাপকাঠির সীমারেখা বদলে দিচ্ছে। 'গ্রে ইজ দ্য নিউ ব্লন্ড'— এই কথাটা শুধু একটা হেয়ার ট্রেন্ড নয়। নিজের চেহারার ওপর ভরসা রাখার প্রমাণও বটে।

এবার পুজোয় পাকা চুল ঢাকতেই হবে— এই পুরনো ধারণা ভেঙে এবার না হয় নিজের স্টাইল নিজেই তৈরি করে নিলেন! নিজের বাহ্যিক রূপের স্বাভাবিকতাকে আপন করে, কে কী ভাবে নিজেকে সাজিয়ে তুলছে, সেটাই হয়ে উঠছে এবার পুজোর স্টাইল।

14 Views 0 Likes 0 Comments

Related News

ব্রণ সারাতে রোদে মুখ পোড়াচ্ছেন? ভাইরাল ‘সানবার্নিং’ ট্রেন্ডেই লুকিয়ে বড় বিপদ!
জীবনধারা

ব্রণ সারাতে রোদে মুখ পোড়াচ্ছেন? ভাইরাল ‘সানবার্নিং’ ট্রেন্ডেই লুকিয়ে বড় বিপদ!

ঝুঁকিপূর্ণ রোদের বদলে চিকিৎসকরা ব্রণ নিরাময়ে বৈজ্ঞানিক পদ্ধতির ওপর জোর দিচ্ছেন: নতুন ব্রণ প্রতিরোধে: অ্যান্টিবায়োটিক বা ওরাল রেটিনয়েড। বিদ্যমান ব্রণ কমাতে: স্যালিসিলিক অ্যাসিড, বেনজয়েল পারঅক্সাইড, ড্যাপসোন ও নিয়াসিনামাইড।

১৮ সেপ্টে ২০২৬, ০৭:৫১ পিএম · 2 মিনিট
একটা চেনা গন্ধেই হঠাৎ শৈশবে ফিরে যান? জানুন মস্তিষ্কের ‘প্রুস্ত প্রভাব’-এর রহস্য
জীবনধারা

একটা চেনা গন্ধেই হঠাৎ শৈশবে ফিরে যান? জানুন মস্তিষ্কের ‘প্রুস্ত প্রভাব’-এর রহস্য

২০০৮ সালে গবেষক কোহসুকে ইয়ামামোতোর গবেষণায় উঠে আসে, গন্ধের মাধ্যমে জেগে ওঠা অনুভূতিগুলো অত্যন্ত আবেগঘন হলেও মস্তিষ্ক প্রতিটি স্মৃতির সাথে কিছুটা কাল্পনিক উজ্জ্বলতা যোগ করে। সংক্ষেপে, পুরোনো গন্ধ আমাদের ব্যস্ত বর্তমানের মাঝে হারিয়ে যাওয়া শৈশবের সেই নিজেকে নতুন করে ছোঁয়ার একটি বন্ধ দরজা খুলে দেয়।

১৮ সেপ্টে ২০২৬, ০৭:৪৮ পিএম · 2 মিনিট
২.৫ একর জমিতে পটল চাষ, কেজিতে ১৫০ টাকা! এভাবেই ভাগ্য বদলাল মহিলা কৃষকের
জীবনধারা

২.৫ একর জমিতে পটল চাষ, কেজিতে ১৫০ টাকা! এভাবেই ভাগ্য বদলাল মহিলা কৃষকের

সবজি চাষের আরও একটি সুবিধা হল, অন্যান্য কিছু ফসলের তুলনায় অপেক্ষাকৃত দ্রুত উৎপাদন পাওয়া যেতে পারে। অবশ্য ফলন কতটা হবে, তা নির্ভর করে আবহাওয়া, জমির পরিস্থিতি, পরিচর্যা এবং বাজারের চাহিদার উপর। অনুকূল পরিবেশ থাকলে কৃষকরা তুলনামূলক দ্রুত ফসল বাজারে নিয়ে যেতে পারেন।

১৮ সেপ্টে ২০২৬, ০৬:২১ পিএম · 2 মিনিট
সৃষ্টির আদিতে যাঁর হাতে গড়ে উঠেছিল দেবলোক
জীবনধারা

সৃষ্টির আদিতে যাঁর হাতে গড়ে উঠেছিল দেবলোক

বিশ্বকর্মার জন্ম নিয়েও রয়েছে নানা পুরাণকথা। কোনো আখ্যান অনুসারে অষ্টবসুর অন্যতম প্রভাস তাঁর পিতা এবং বৃহস্পতির ভগিনী তাঁর মাতা। আবার ব্রহ্মবৈবর্ত পুরাণে তাঁর উৎপত্তির সঙ্গে ব্রহ্মার নাভিদেশের সম্পর্কের কথা বলা হয়েছে। এই ভিন্ন ভিন্ন আখ্যানের মধ্যেও একটি বিষয় স্পষ্ট বিশ্বকর্মা সাধারণ কোনও মানবীয় শিল্পী নন; তিনি দেবলোকে শিল্প, স্থাপত্য ও নির্মাণের এক চিরন্তন প্রতীক।

১৮ সেপ্টে ২০২৬, ০৪:৪৩ পিএম · 3 মিনিট

Top Comments (0)

No approved comments yet.