JAZZBAAT 24 BANGLA
১৩ সেপ্টে ২০২৬, ০২:০৫ পিএম
Breaking
দাম বাড়লো নাকি কমলো, সোনা কেনার আগে জেনে নিন দর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাহুল-প্রিয়াঙ্কা, কী আলোচনা হল? ফের বাংলাদেশের ময়মনসিংহে দীপু দাসের ছায়া, মাদকবিরোধী কর্মী ফরহাদকে পুড়িয়ে হত্যা প্রবল বৃষ্টির জের, ভয়াবহ ভূমিধস পশ্চিম সিকিমে পুরোপুরি যায়নি নিম্নচাপ, উইক ইন্ডের শেষ দিনেও বৃষ্টির সম্ভাবনা রাজ্যজুড়ে মোদী-জিনপিং বৈঠকের পরই সামনে এল ফারাক! সীমান্ত নিয়ে ভারতের বার্তা শুনল চিন? মোদীর নৈশভোজে গেলেন না জিনপিং! বৈঠকের পর হোটেলেই চিনা প্রেসিডেন্ট, অনুপস্থিত আরও একজন রবিবারে পুজোর কেনাকাটায় বেরিয়ে বিপাকে যাত্রীরা! ৯ ঘণ্টা বন্ধ নিউ গড়িয়া-টালিগঞ্জ মেট্রো দাম বাড়লো নাকি কমলো, সোনা কেনার আগে জেনে নিন দর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাহুল-প্রিয়াঙ্কা, কী আলোচনা হল? ফের বাংলাদেশের ময়মনসিংহে দীপু দাসের ছায়া, মাদকবিরোধী কর্মী ফরহাদকে পুড়িয়ে হত্যা প্রবল বৃষ্টির জের, ভয়াবহ ভূমিধস পশ্চিম সিকিমে পুরোপুরি যায়নি নিম্নচাপ, উইক ইন্ডের শেষ দিনেও বৃষ্টির সম্ভাবনা রাজ্যজুড়ে মোদী-জিনপিং বৈঠকের পরই সামনে এল ফারাক! সীমান্ত নিয়ে ভারতের বার্তা শুনল চিন? মোদীর নৈশভোজে গেলেন না জিনপিং! বৈঠকের পর হোটেলেই চিনা প্রেসিডেন্ট, অনুপস্থিত আরও একজন রবিবারে পুজোর কেনাকাটায় বেরিয়ে বিপাকে যাত্রীরা! ৯ ঘণ্টা বন্ধ নিউ গড়িয়া-টালিগঞ্জ মেট্রো

অর্থপাচারের মামলায় আর্জেন্টিনার ফুটবল সভাপতিকে জেরা এফবিআইয়ের

অর্থপাচারের মামলায় আর্জেন্টিনার ফুটবল সভাপতিকে জেরা এফবিআইয়ের

ফিফা বিশ্বকাপ ২০২৬ শেষ করে যুক্তরাষ্ট্র ছাড়ার মুখে নজিরবিহীন ঘটনার মুখোমুখি হল আর্জেন্টিনা ফুটবল দল। একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের দাবি, চার্টার বিমানে ওঠার ঠিক আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লডিও তাপিয়াকে জিজ্ঞাসাবাদ করে মার্কিন তদন্তকারী সংস্থা এফবিআই। অভিযোগ, স্পনসরশিপের শত শত মিলিয়ন ডলারের অর্থ মার্কিন ব্যাঙ্কের মাধ্যমে পাচার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের সময় তাপিয়ার মোবাইল ফোনও বাজেয়াপ্ত করা হয় বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে।

একটি স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তাপিয়া বিশ্বকাপ দলের কয়েকজন সদস্যের সঙ্গে বুয়েনস আইরেসে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন। সেই সময়ই মার্কিন আইনপ্রয়োগকারী সংস্থার কর্মকর্তারা হস্তক্ষেপ করেন। কিছু প্রতিবেদনে তাঁকে আটক করার দাবিও করা হলেও, সেই দাবি সম্পূর্ণ অস্বীকার করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন।

এক বিবৃতিতে অ্যাসোসিয়েশন জানিয়েছে, তাদের সভাপতি ক্লডিও তাপিয়া বা কোষাধ্যক্ষ পাবলো তোভিগিনো, কাউকেই মার্কিন আদালত সাক্ষ্য দেওয়ার নির্দেশ দেয়নি। তবে সংস্থাটি স্বীকার করেছে, তৃতীয় এক ব্যক্তিকে মার্কিন গ্র্যান্ড জুরির সামনে হাজির হতে সমন পাঠানো হয়েছে। ওই ব্যক্তির কাছ থেকে অ্যাসোসিয়েশনের কয়েকজন কর্মকর্তাকে ঘিরে তথ্য সংগ্রহ করতে চান তদন্তকারীরা।

উক্ত সংবাদ মাধ্যমের দাবি, ৩০০ মিলিয়ন ডলারেরও বেশি মূল্যের বাণিজ্যিক চুক্তি নিয়ে তদন্ত চালাচ্ছে মার্কিন কর্তৃপক্ষ। আর্জেন্টিনার ফুটবলের আর্থিক লেনদেন নিয়ে অর্থপাচারের তদন্তের অংশ হিসেবেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। বিমানবন্দরের এক প্রত্যক্ষদর্শীর দাবি, বিমানে ওঠার আগে একটি বাসে প্রায় ৩০ মিনিট ধরে তাপিয়া ও তোভিগিনোকে জিজ্ঞাসাবাদ করেন ফেডারেল এজেন্টরা।

প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন সংশ্লিষ্ট অর্থ মার্কিন ব্যাঙ্কগুলির মাধ্যমে স্থানান্তর করে অর্থপাচার বা জালিয়াতির চেষ্টা হয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ব্যাঙ্কের নথিতে দেখা গিয়েছে, কয়েক মিলিয়ন ডলার বিভিন্ন মার্কিন আর্থিক প্রতিষ্ঠানের অ্যাকাউন্টে অল্প সময়ের জন্য রাখা হয়েছিল, পরে তা অন্যত্র স্থানান্তর করা হয়। তবে আর্জেন্টিনার ফুটবল সংস্থা জোর দিয়ে জানিয়েছে, মার্কিন কর্তৃপক্ষের তদন্তের সরাসরি লক্ষ্যবস্তু তাপিয়া বা তোভিগিনো নন।

14 Views 0 Likes 0 Comments

Related News

অস্কার-ইস্টবেঙ্গল ইস্যু, ISL-জয়ী কোচ নিয়ে মুখ খুললেন সন্দীপ নন্দী, বললেন, ব্রুজো ভাল মনের মানুষ নন
ময়দান

অস্কার-ইস্টবেঙ্গল ইস্যু, ISL-জয়ী কোচ নিয়ে মুখ খুললেন সন্দীপ নন্দী, বললেন, ব্রুজো...

স্পোর্টস ডেস্ক: উত্তপ্ত কলকাতা ময়দান। একের পর এক অভিযোগ ইস্টবেঙ্গল ক্লাবকে নিয়ে সামনে আনলেন আইএসএল জয়ী প্রাক্তন কোচ অস্কার ব্রুজো । যেখানে তিনি নিজের এবং পরিবারের প্রাণনাসের হুমকি । সরাসরি অভিযোগ এনেছেন লাল-হলুদ শীর্ষ...

১২ সেপ্টে ২০২৬, ০৭:১০ পিএম · 2 মিনিট
২০২৭ বিশ্বকাপে খেলা নিয়ে ধোঁয়াশা, নির্বাচকদের দুশ্চিন্তা বাড়ালেন হিটম্যান রোহিত
ময়দান

২০২৭ বিশ্বকাপে খেলা নিয়ে ধোঁয়াশা, নির্বাচকদের দুশ্চিন্তা বাড়ালেন হিটম্যান রোহিত

স্পোর্টস ডেস্ক: সামনেই ২০২৭ বিশ্বকাপ। ২০২৩ এর বিশ্বকাপ তাঁকে দিয়েছিল একরাশ যন্ত্রণা। ফিরিয়েছিল শূন্য হাতে। তবে এর শোধ নিয়েছিলেন ২০২৪ এর টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে। ক্রিকেট দুনিয়া তাকে চেনে হিটম্যান নামে, রোহিত গুরুনা...

১০ সেপ্টে ২০২৬, ১১:১৪ পিএম · 2 মিনিট
আলকারাজকে হারিয়ে শেলটনের জয়ে বড় প্রতিক্রিয়া মাস্টার ব্লাস্টারের
ময়দান

আলকারাজকে হারিয়ে শেলটনের জয়ে বড় প্রতিক্রিয়া মাস্টার ব্লাস্টারের

স্পোর্টস ডেস্ক: ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালে চূড়ান্ত নাটকীয় পাঁচ সেটের লড়াইয়ে কার্লোস আলকারাজকে হারিয়ে চমকে দিলেন আমেরিকার বেন শেলটন। প্রায় সাড়ে ৪ ঘণ্টার টানটান লড়াইয়ের পর স্প্যানিশ তারকাকে ৬-৭ (৫), ৬-১, ৬-৩, ১-৬, ৭...

০৯ সেপ্টে ২০২৬, ০৬:১৬ পিএম · 2 মিনিট
জাতীয় ক্রীড়া আইনের আওতায় এ বার বিসিসিআই? সুপ্রিম কোর্টের কড়া প্রশ্নে চাপে বোর্ড
ময়দান

জাতীয় ক্রীড়া আইনের আওতায় এ বার বিসিসিআই? সুপ্রিম কোর্টের কড়া প্রশ্নে চাপে বোর্...

কলকাতা, নিউজ ডেস্ক: ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা কি এ বার জাতীয় ক্রীড়া আইনের আওতায় আসবে? বিসিসিআই এবং দেশের সমস্ত রাজ্য ক্রিকেট সংস্থাকে নিয়ে সুপ্রিম কোর্টের সাম্প্রতিক প্রশ্নে নতুন করে চর্চা শুরু হয়েছে। মঙ্গলবার প...

০৯ সেপ্টে ২০২৬, ০৪:৫৬ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.