JAZZBAAT 24 BANGLA
১৪ সেপ্টে ২০২৬, ০১:২৪ পিএম
Breaking
এক-দু’টি সিরিজে কিছু এসে যায় না! কোটলায় ঝড় তুলে বড় বার্তা অভিষেকের রাশিয়ার তেল শোধনাগারে হামলা বন্ধ করুন! জেলেনস্কিকে সরাসরি হুঁশিয়ারি ট্রাম্পের, নেপথ্যে কি... জুয়ার আসরে হানা দিতেই পুলিশের উপর বোমাবাজি! সালারে দুষ্কৃতীদের হামলায় গুরুতর জখম এএসআই গোবরেই মিটবে জ্বালানির চাহিদা! বাংলার ২১ জেলায় বসছে বায়োগ্যাস ইউনিট, বড় উদ্যোগ ‘গোবর্ধন’... বরিস জনসনের ট্রেনের কান ঘেঁষে রুশ ড্রোন! ইউক্রেন সফরে অল্পের জন্য প্রাণে বাঁচলেন ব্রিটেনের... বিদেশের মঞ্চে পুরস্কার, দেশেই আটকে ছবি! ‘সংস অফ ফরগটেন ট্রিজ’ নিয়ে সেন্সর আপত্তিতে বিপাকে... নিখুঁত দেবতা নন, তবুও অগ্রেই পুজো পান বিনায়ক পুলিশ হেফাজতে আসামির মৃত্যু, বাথরুমে ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে রহস্য এক-দু’টি সিরিজে কিছু এসে যায় না! কোটলায় ঝড় তুলে বড় বার্তা অভিষেকের রাশিয়ার তেল শোধনাগারে হামলা বন্ধ করুন! জেলেনস্কিকে সরাসরি হুঁশিয়ারি ট্রাম্পের, নেপথ্যে কি... জুয়ার আসরে হানা দিতেই পুলিশের উপর বোমাবাজি! সালারে দুষ্কৃতীদের হামলায় গুরুতর জখম এএসআই গোবরেই মিটবে জ্বালানির চাহিদা! বাংলার ২১ জেলায় বসছে বায়োগ্যাস ইউনিট, বড় উদ্যোগ ‘গোবর্ধন’... বরিস জনসনের ট্রেনের কান ঘেঁষে রুশ ড্রোন! ইউক্রেন সফরে অল্পের জন্য প্রাণে বাঁচলেন ব্রিটেনের... বিদেশের মঞ্চে পুরস্কার, দেশেই আটকে ছবি! ‘সংস অফ ফরগটেন ট্রিজ’ নিয়ে সেন্সর আপত্তিতে বিপাকে... নিখুঁত দেবতা নন, তবুও অগ্রেই পুজো পান বিনায়ক পুলিশ হেফাজতে আসামির মৃত্যু, বাথরুমে ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে রহস্য

এক অপরাধে দুই বিচার! বালোগান-কোয়ানসা বিতর্কে ফিফাকে কাঠগড়ায় তুললেন রেফারিরাই

এক অপরাধে দুই বিচার! বালোগান-কোয়ানসা বিতর্কে ফিফাকে কাঠগড়ায় তুললেন রেফারিরাই

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের আগে মাঠের লড়াইয়ের পাশাপাশি নতুন বিতর্কে জড়াল ফিফা। একই ধরনের অপরাধে আমেরিকার ফোলারিন বালোগান ছাড় পেলেও ইংল্যান্ডের জ্যারেল কোয়ানসাকে দু’ম্যাচের জন্য নির্বাসিত করায় ক্ষোভ বাড়ছে থ্রি লায়ন্স শিবিরে। শুধু ইংল্যান্ড নয়, প্রাক্তন ফিফা রেফারিদের একাংশও প্রশ্ন তুলেছেন বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থার সিদ্ধান্তের বিরুদ্ধে। তাঁদের অভিযোগ, একই ধরনের ঘটনায় দু’রকম শাস্তি দিয়ে ধারাবাহিকতার নীতি ভেঙেছে ফিফা। ফলে নরওয়ের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনাল তো বটেই, ইংল্যান্ড সেমিফাইনালে উঠলেও খেলতে পারবেন না কোয়ানসা।

প্রিমিয়ার লিগের প্রাক্তন রেফারি কিথ হ্যাকেট সমাজ মাধ্যমে কড়া ভাষায় লিখেছেন, বালোগানের শাস্তি পিছিয়ে দিয়ে ফিফা কর্তব্য পালনে ব্যর্থ হয়েছে এবং বাইরের প্রভাব সিদ্ধান্তে পড়েছে বলেই তাঁর ধারণা। অন্য দিকে প্রাক্তন ফিফা রেফারি জোনাস এরিকসনের বক্তব্য, একই ধরনের ঘটনার ভিন্ন ব্যাখ্যা কোনও ভাবেই গ্রহণযোগ্য নয়। এক সংবাদ সংস্থাকে তিনি বলেন, ম্যাচ পরিচালনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ধারাবাহিকতা। এক ফুটবলারের ক্ষেত্রে যে শাস্তি প্রযোজ্য, একই অপরাধে অভিযুক্ত অন্য ফুটবলারও সেই শাস্তিই পাবেন। এটাই স্বাভাবিক প্রত্যাশা। কিন্তু বালোগান ও কোয়ানসার ঘটনায় সেই নীতি মানা হয়নি।

বিতর্কের সূত্রপাত দুটি লাল কার্ডকে ঘিরে। ডোনাল্ড ট্রাম্পের অনুরোধের পর বালোগানের লাল কার্ডের শাস্তি এক বছরের জন্য স্থগিত রেখেছিল ফিফা। ফলে তিনি বেলজিয়ামের বিরুদ্ধে প্রি-কোয়ার্টার ফাইনাল ম্যাচটি খেলতে পেরেনছিলেন। অন্য দিকে, মেক্সিকোর বিরুদ্ধে রাউন্ড অফ ১৬-এর ম্যাচে গুরুতর ফাউলের জন্য ‘ভিএআর’-এর হস্তক্ষেপে লাল কার্ড দেখেন কোয়ানসা। পরে ফিফার শৃঙ্খলারক্ষা কমিটি তাঁকে দু’ম্যাচের জন্য নির্বাসিত করে। ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, এই সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন করারও সুযোগ নেই। সেই কারণেই দ্বিচারিতার অভিযোগ আরও জোরালো হয়েছে।

যদিও বিতর্কে বেশি সময় নষ্ট করতে চাইছে না ইংল্যান্ড শিবির। কোয়ানসাকে ছাড়াই নরওয়ের বিরুদ্ধে দল সাজানোর প্রস্তুতি শুরু করেছেন টমাস টুখেল। বুকায়ো সাকা জানিয়েছেন, কোয়ানসার নির্বাসনের খবর হতাশাজনক হলেও এখন বাস্তব মেনে এগোনো ছাড়া উপায় নেই। তাঁর কথায়, ফিফার সিদ্ধান্ত নিয়ে মন্তব্য করতে চান না, কারণ দলের লক্ষ্য এখন শুধু মাঠে নেমে জয় আদায় করা। নিকো ও'রেইলিও কোয়ানসার প্রতি সমর্থন জানিয়ে বলেছেন, আবেদন করার সুযোগও না পাওয়াটা দুঃখজনক। তাই সতীর্থের জন্যই লড়াই করবে গোটা ইংল্যান্ড দল।

 

 

22 Views 0 Likes 0 Comments

Related News

এক-দু’টি সিরিজে কিছু এসে যায় না! কোটলায় ঝড় তুলে বড় বার্তা অভিষেকের
ময়দান

এক-দু’টি সিরিজে কিছু এসে যায় না! কোটলায় ঝড় তুলে বড় বার্তা অভিষেকের

অভিষেকের এ দিনের ইনিংস সেই দর্শনেরই যেন বাস্তব উদাহরণ। শুরু থেকেই আফগান বোলারদের উপর চড়াও হন তিনি। রান তোলার গতি এতটাই দ্রুত ছিল যে ভারতের ১৫৭ রানের লক্ষ্য একটা সময় প্রায় কিছুই না মনে হচ্ছিল।

১৪ সেপ্টে ২০২৬, ১২:২২ পিএম · 2 মিনিট
দল ট্রফি না নিলেও নকভির সঙ্গে সৌজন্য বিনিময়ে সমালোচনার মুখে বিসিসিআই সচিব
ময়দান

দল ট্রফি না নিলেও নকভির সঙ্গে সৌজন্য বিনিময়ে সমালোচনার মুখে বিসিসিআই সচিব

সব মিলিয়ে সাইকিয়ার বার্তা স্পষ্ট। নকভির সঙ্গে সৌজন্য বিনিময় আর তাঁর হাত থেকে ট্রফি গ্রহণ, দু’টি সম্পূর্ণ আলাদা বিষয়।

১৪ সেপ্টে ২০২৬, ১১:২৮ এএম · 2 মিনিট
ভারতীয় বোর্ডের আপত্তিকে পাত্তা দেননি 'চোর' মহসিন নকভি
ময়দান

ভারতীয় বোর্ডের আপত্তিকে পাত্তা দেননি 'চোর' মহসিন নকভি

নকভি শুধু এসিসি বা পিসিবি'র চেয়ারম্যানই নন। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীও তিনি। তাই তাঁর হাত থেকে ট্রফি নেওয়া হবে না, এই অবস্থান আগেই স্পষ্ট করে দিয়েছিল ভারতীয় বোর্ড।

১৪ সেপ্টে ২০২৬, ১১:১৪ এএম · 2 মিনিট
নাকভির সামনে হরমনপ্রীতদের ‘নীরব জবাব’
ময়দান

নাকভির সামনে হরমনপ্রীতদের ‘নীরব জবাব’

দুবাই: এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কাকে ৭২ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। কিন্তু শিরোপা জয়ের পর পুরস্কার বিতরণী মঞ্চে তৈরি হল অন্যরকম দৃশ্য। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (ACC) প্রধান এবং পাকিস্তান ক্রি...

১৪ সেপ্টে ২০২৬, ১০:০৯ এএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.