JAZZBAAT 24 BANGLA
০১ অক্টো ২০২৬, ১০:৪৫ এএম
Breaking
FlyDubai: 'আপনি সত্যি হিরো', ১৭৪ প্রাণ বাঁচানো ভারতীয় পাইলটের প্রশংসা মোদীর Rashifal: প্রেম-চাকরি-আর্থিক উন্নতিতে বিরাট চমক, এক ঝলকে জেনে নিন আজকের রাশিফল Weather: কমেছে বৃষ্টির দাপট, পুজোর মুখে বাড়বে ভ্যাপসা গরম, কী বলছে হাওয়া অফিস? Festival: পুজোয় টানা পাঁচ দিনের ছুটি, বাড়ল ধর্মীয় উৎসবের অনুদান Military: দুই দশকের সামরিক অধ্যায়ের অবসান, ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার CockpitAttack: মাঝ-আকাশে ককপিটে ছুরির আঘাত, যাত্রীদের সাহসিকতায় রক্ষা পেল ১৮০ প্রাণ Shubman Gill: অধিনায়কের ডাবল সেঞ্চুরিতে নয়া ইতিহাস! ৪০০ রান তাড়া করে অবিশ্বাস্য জয় ভার... DeerRescue: বিপদে হরিণ, বন্ধুত্বের হাত বাড়াল বাঁদরদল! অবলা প্রাণীদের মানবিকতা দেখে অবাক ন... FlyDubai: 'আপনি সত্যি হিরো', ১৭৪ প্রাণ বাঁচানো ভারতীয় পাইলটের প্রশংসা মোদীর Rashifal: প্রেম-চাকরি-আর্থিক উন্নতিতে বিরাট চমক, এক ঝলকে জেনে নিন আজকের রাশিফল Weather: কমেছে বৃষ্টির দাপট, পুজোর মুখে বাড়বে ভ্যাপসা গরম, কী বলছে হাওয়া অফিস? Festival: পুজোয় টানা পাঁচ দিনের ছুটি, বাড়ল ধর্মীয় উৎসবের অনুদান Military: দুই দশকের সামরিক অধ্যায়ের অবসান, ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার CockpitAttack: মাঝ-আকাশে ককপিটে ছুরির আঘাত, যাত্রীদের সাহসিকতায় রক্ষা পেল ১৮০ প্রাণ Shubman Gill: অধিনায়কের ডাবল সেঞ্চুরিতে নয়া ইতিহাস! ৪০০ রান তাড়া করে অবিশ্বাস্য জয় ভার... DeerRescue: বিপদে হরিণ, বন্ধুত্বের হাত বাড়াল বাঁদরদল! অবলা প্রাণীদের মানবিকতা দেখে অবাক ন...

FlyDubai: 'আপনি সত্যি হিরো', ১৭৪ প্রাণ বাঁচানো ভারতীয় পাইলটের প্রশংসা মোদীর

FlyDubai: 'আপনি সত্যি হিরো', ১৭৪ প্রাণ বাঁচানো ভারতীয় পাইলটের প্রশংসা মোদীর
ছবি: নিজস্ব ছবি

নিউজ ডেস্ক: দুবাইয়ের বিমানে আক্রান্ত স্মিত মচ্ছরের সাহসিকতার প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্মিতের প্রশংসা করে তাঁকে ‘হিরো’ বলে সম্বোধন করেছেন তিনি। একইসঙ্গে  সমাজমাধ্যমে একটি পোস্ট করে পাইলট স্মিতের সাহসিকতার প্রশংসা করেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তাঁর এক্স হ্যান্ডলে লেখেন, 'ক্যাপ্টেন স্মিত মচ্ছর একজন নায়ক। চরম বিপদের মুখে এবং গুরুতর আহত হওয়া সত্ত্বেও, তিনি অন্যদের জীবন রক্ষায় অসীম সাহস ও অবিচল সংকল্পের পরিচয় দিয়েছেন। তাঁর বীরত্ব শত শত মানুষের জীবন বাঁচাতে এবং বড় বিপর্যয় এড়াতে সহায়তা করেছে। ভারত গর্বিত।’ একইসঙ্গে ক্যাপ্টেন মচ্ছারের দ্রুত আরোগ্য কামনাও করেছেন মোদী।

ভারতীয় ক্যাপ্টেন স্মিত মাচ্ছরের সাহসিকতার প্রশংসা করে তাঁকে ‘সত্যিকারের নায়ক’ বলে উল্লেখ করেছেন  ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তাঁর বক্তব্য অনুযায়ী, 'ছুরিকাঘাতে গুরুতর আহত হওয়ার পরেও স্মিত প্রতিরোধ করেছেন। ককপিটের দরজা খুলে দেন এবং যাত্রী ও ক্রুদের হামলাকারীকে নিয়ন্ত্রণে আনার সুযোগ করে দেন। ভারতীয় পাইলট ১৭৪ জনের প্রাণ বাঁচিয়েছেন।'

ক্যাপ্টেন স্মিত মচ্ছারকে ‘হিরো’ বলে অভিহিত করেছেন ডোনাল্ড ট্রাম্পও। মার্কিন প্রেসিডেন্ট বলেন, 'পাইলট অত্যন্ত শোচনীয় অবস্থায় ছিলেন। তা সত্ত্বেও সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। এটি সত্যিই বিস্ময়কর ব্যাপার। এক অর্থে তিনি একজন বীর।'

বুধবার দুবাই থেকে তেল আভিভগামী ফ্লাইদুবাই বিমানে ৯/১১-র মতো হামলা হয়। সংযুক্ত আরব আমিরশাহির দুবাই শহর থেকে ইজ়রায়েলের তেল আভিভের উদ্দেশে রওনা দিয়েছিল ফ্লাইদুবাই সংস্থার বিমানটি। সেখানে ছিলেন অন্তত ১৮০ জন। কিন্তু ৩৪ হাজার ফুট উঁচুতে আচমকা তার ককপিটে গোলমাল শুরু হয়। হাতাহাতিতে জড়িয়ে পড়েন দুই পাইলট। অভিযোগ, একজন অপরজনকে ধারালো অস্ত্রের কোপ মারেন। বিমান ফেলে দেওয়ার চেষ্টাও করা হয়। যাত্রীদের দাবি, বিমানটি ‘হাইজ্যাক’ করার চেষ্টা করা হয়েছিল। একে সন্ত্রাসবাদী হামলা বলেও ব্যাখ্যা করছেন কেউ কেউ। যাত্রীরা সকলে সুরক্ষিত রয়েছেন।

জানা গিয়েছে, বিমানের সহ-পাইলটের হামলায় গুরুতর আহত হন ক্যাপ্টেন স্মিত মচ্ছার। এরপর বিমানটি দ্রুত উচ্চতা হারাতে শুরু করে। আহত অবস্থাতেও তিনি ককপিটের দরজা খোলার ব্যবস্থা করেন। ফলে কয়েকজন যাত্রী ও ক্রু ককপিটে ঢুকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। পরে বিমানে থাকা অন্য দুই পাইলটের সহায়তায় বিমানটি সৌদি আরবের তাবুক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। 

বিজ্ঞাপনAdi Mohini Mohan Kanjilal
28 Views 0 Likes 0 Comments

Related News

Festival: পুজোয় টানা পাঁচ দিনের ছুটি, বাড়ল ধর্মীয় উৎসবের অনুদান
দেশ

Festival: পুজোয় টানা পাঁচ দিনের ছুটি, বাড়ল ধর্মীয় উৎসবের অনুদান

২২ অক্টোবর কর্ম দিবসটিতে বিশেষ ছুটি যুক্ত হওয়ায় টানা পাঁচ দিনের ফুরসত পেলেন সরকারি কর্মচারীরা। ছুটির এই উপহারের সঙ্গেই যুক্ত হয়েছে উৎসব পালনে বাড়তি অর্থ বরাদ্দের ঘোষণা।

০১ অক্টো ২০২৬, ০১:৫১ এএম · 1 মিনিট
Military: দুই দশকের সামরিক অধ্যায়ের অবসান, ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার
দেশ

Military: দুই দশকের সামরিক অধ্যায়ের অবসান, ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার

ইরাকের মাটি থেকে নিজেদের সমস্ত সেনাসদস্যকে সম্পূর্ণভাবে ফিরিয়ে নেওয়ার চূড়ান্ত পদক্ষেপ কার্যকর করেছে আমেরিকা। প্রেসিডেন্ট জো বাইডেনের কার্যকালেই এই ঐতিহাসিক প্রস্থানের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, যা অবশেষে বাস্তবায়নের রূপ নিল। তবে আন্তর্জাতিক মহলের নজর এখন সামরিক ঘাঁটির শূন্যতার চেয়েও বেশি আটকে রয়েছে বাগদাদের রাজনৈতিক ও কৌশলগত ভবিষ্যতের ওপর।

০১ অক্টো ২০২৬, ০১:০৬ এএম · 2 মিনিট
CockpitAttack: মাঝ-আকাশে ককপিটে ছুরির আঘাত, যাত্রীদের সাহসিকতায় রক্ষা পেল ১৮০ প্রাণ
দেশ

CockpitAttack: মাঝ-আকাশে ককপিটে ছুরির আঘাত, যাত্রীদের সাহসিকতায় রক্ষা পেল ১৮০ প্র...

বিমানটি যখন মাটি থেকে প্রায় ৩৪ হাজার ফুট উঁচুতে উড়ছিল, ঠিক তখনই ককপিটের ভেতর সংঘাত শুরু হয়। প্রাথমিক ভাবে সূত্রের খবর, ওমানের নাগরিক তথা সংশ্লিষ্ট বিমান সংস্থার অভিজ্ঞ সহকারী পাইলট হঠাৎই ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করেন প্রধান ক্যাপ্টেনকে। ছুরির আঘাতে ক্যাপ্টেন রক্তাক্ত হয়ে লুটিয়ে পড়েন এবং আক্রমণকারী বিমানটিকে নিচে ফেলে ধ্বংস করার চেষ্টা করেন বলে অভিযোগ। ককপিটের ভিতরে দু’জন পাইলটের মধ্যে শুরু হওয়া এই ধস্তাধস্তির জেরে বিমান চালনার স্বাভাবিক পরিস্থিতি মুহূর্তের মধ্যে বদলে যায়। রক্তাক্ত অবস্থায় ক্যাপ্টেনকে সামলানোর পাশাপাশি বিমানের নিয়ন্ত্রণ নিয়ে তৈরি হয় চরম অনিশ্চয়তা। মুহূর্তের মধ্যে বিমানটি প্রায় ১৭ হাজার ফুট নিচে নেমে আসে, যার ফলে যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।

৩০ সেপ্টে ২০২৬, ১১:৫৪ পিএম · 2 মিনিট
DeerRescue: বিপদে হরিণ, বন্ধুত্বের হাত বাড়াল বাঁদরদল! অবলা প্রাণীদের মানবিকতা দেখে অবাক নেটদুনিয়া
দেশ

DeerRescue: বিপদে হরিণ, বন্ধুত্বের হাত বাড়াল বাঁদরদল! অবলা প্রাণীদের মানবিকতা দেখ...

বিপন্ন হরিণটির মরণপণ লড়াই নজর এড়ায়নি পাশের ঢালে বসে থাকা বানরদলটির। কোনো হিংসা বা দূরত্ব নয়, চোখের নিমেষে যেন এক অদ্ভুত সহযোগিতার মনোভাব জেগে ওঠে তাদের মধ্যে। বানরগুলি একে অপরের শরীর ও হাত শক্ত করে ধরে খাড়া নিকাশি নালার দেওয়াল ঘেঁষে একদম মানুষের কায়দায় নিচে ঝুঁকে পড়ে। প্রথম থাকা বানরটি প্রচণ্ড সাহসিকতার সঙ্গে নিজের হাত বাড়িয়ে দেয় নীচে থাকা হরিণটির দিকে। নর্দমার তোড়ে তলিয়ে যেতে থাকা হরিণটিও যেন আশার আলো দেখতে পায়,সে-ও প্রাণপণে নিজের সামনের দু’টি পা উঁচিয়ে বানরের দিকে বারিয়ে দেয়।

৩০ সেপ্টে ২০২৬, ১০:৩০ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.