JAZZBAAT 24 BANGLA
১৭ সেপ্টে ২০২৬, ০৬:০৯ পিএম
Breaking
ব্যাগ খুলতেই বেরোল রেলের চাদর, শিশুকে কোলে নিয়েই কর্মীর সঙ্গে তর্ক দম্পতির আমিনিয়ায় মেয়াদ উত্তীর্ণ ফিরনি, দুধের প্যাকেটে মরা আরশোলা, গোলপার্কে হানা খাদ্য সুরক্ষা দফত... ১.৫৩ কোটি টাকার লেনদেন, মুখোমুখি সুদীপ্ত রায়-শান্তনু সেন লোহিত সাগরের পথে হুথি অভিযানে ঘরছাড়া ১ লক্ষেরও বেশি মানুষ পুকুরের জলে বিশালাকার কুমির, আতঙ্ক সুন্দরবন সংলগ্ন কুলতলীতে! কাদা-ধ্বংসস্তূপ পেরিয়ে সুড়ঙ্গে উদ্ধার ৫ দেহ, গভীরে পৌঁছেও মিলল না প্রাণের সন্ধান ‘আমার অনুপ্রেরণা’, মোদীর জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে বললেন তাপস রায় ব্রিকসের পর গুরুতর অসুস্থ জিনপিং! ভুয়ো খবরে জল ঢালল বিদেশ মন্ত্রক ব্যাগ খুলতেই বেরোল রেলের চাদর, শিশুকে কোলে নিয়েই কর্মীর সঙ্গে তর্ক দম্পতির আমিনিয়ায় মেয়াদ উত্তীর্ণ ফিরনি, দুধের প্যাকেটে মরা আরশোলা, গোলপার্কে হানা খাদ্য সুরক্ষা দফত... ১.৫৩ কোটি টাকার লেনদেন, মুখোমুখি সুদীপ্ত রায়-শান্তনু সেন লোহিত সাগরের পথে হুথি অভিযানে ঘরছাড়া ১ লক্ষেরও বেশি মানুষ পুকুরের জলে বিশালাকার কুমির, আতঙ্ক সুন্দরবন সংলগ্ন কুলতলীতে! কাদা-ধ্বংসস্তূপ পেরিয়ে সুড়ঙ্গে উদ্ধার ৫ দেহ, গভীরে পৌঁছেও মিলল না প্রাণের সন্ধান ‘আমার অনুপ্রেরণা’, মোদীর জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে বললেন তাপস রায় ব্রিকসের পর গুরুতর অসুস্থ জিনপিং! ভুয়ো খবরে জল ঢালল বিদেশ মন্ত্রক

আমিনিয়ায় মেয়াদ উত্তীর্ণ ফিরনি, দুধের প্যাকেটে মরা আরশোলা, গোলপার্কে হানা খাদ্য সুরক্ষা দফতরের

আমিনিয়ায় মেয়াদ উত্তীর্ণ ফিরনি, দুধের প্যাকেটে মরা আরশোলা, গোলপার্কে হানা খাদ্য সুরক্ষা দফতরের
food-safety-department-raids-aminia-expired-firni-golpark ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

নিউজ ডেস্ক: দুর্গাপুজোর আর একমাসও বাকি নেই। তাই বাঙালির বড় উৎসবের আগে খাবারের মান ও স্বাস্থ্যবিধি নিয়ে চলছে কড়া নজরদারি। এবার দক্ষিণ কলকাতার একাধিক রেস্তোরাঁয় তল্লাশি চালালেন কলকাতা পুরসভার খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিকরা। সেই অভিযানে উঠে এসেছে ভয়ঙ্কর ছবি।

জানা গিয়েছে, বৃহস্পতিবার গোলপার্কে মিষ্টির দোকান গাঙ্গুরাম সুইটস্-এ অভিযান চালায় খাদ্য সুরক্ষা বিভাগ। সেখানে তল্লাশি চলাকালীন সিল করা নিমকির প্যাকেটে পাওয়া গেছে পাখির পালক। দোকানের এক কর্তা ভুল স্বীকার করে বলেন, 'ভুল করে চলে এসেছে। এটা ঠিক হয়নি।' যার জেরে খাবারের গুণমান নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন। একইসঙ্গে খতিয়ে দেখা হয় মিষ্টি তৈরির কারখানাও। অস্বাস্থ্যকর পরিবেশ, কারখানার লাইসেন্সও নেই, জানিয়েছেন খাদ্য সুরক্ষা বিভাগের আধিকারিকরা।

এরপর কলকাতার বিখ্যাত বিরিয়ানির দোকান আমিনিয়ায় যান খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিকরা। ঘুরে দেখেন রান্না ঘর। সেখানে তল্লাশি চালিয়ে পাওয়া যায় মেয়াদ উত্তীর্ণ ফিরনি ও সস। যেগুলো ফ্রিজে মজুত করে রাখা ছিল। ফেলে দেওয়া হয়েছে সেই সব জিনিস। শুধু তাই নয়, 'কষে কষা' মতো জনপ্রিয় রেস্তোরাঁ থেকে বাজেয়াপ্ত করা হয় ফ্রিজারে রাখা তেঁতুল। আরকেটি রেস্তোরাঁয় পাওয়া যায় ছত্রাক জমে থাকা চিকেন তন্দুরি। ফেলে দেওয়া হয়। পর পর কয়েকটি দোকান ও রোস্তোরাঁয় গিয়ে  নমুনা সংগ্রহ করেন খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিকরা।

এছাড়াও, গোলপার্কের একটি রেস্তোরাঁ থেকে ফেলে দেওয়া হয়েছে কাবাব, মোমো। সেগুলি ফ্রিজের মধ্যে জমিয়ে রাখা হয়েছিল বলে জানিয়েছেন খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিকরা। দুধের প্যাকেটে মিলেছে মরা আরশোলা। সেটাও ফেলে দেওয়া হয়েছে। কার্যত অনিয়মের অভিযোগ উঠেছে একাধিকা রেঁস্তোরা ও খাবারের দোকান থেকে। বিভিন্ন জায়গায় নিম্নমানের ও মেয়াদ উত্তীর্ণ সামগ্রী বাজেয়াপ্ত করা হয় ৷

সম্প্রতি, কলকাতা সহ জেলায় জেলাগর বিভিন্ন হোটেল-রেস্তরাঁ-দোকানে অভিযান চালায় খাদ্য সুরক্ষা দফতর। ইতিমধ্যে, কলকাতার মোট ৬৫ হোটেল-রেস্তোরাঁয় লাইসেন্স সাসপেন্ড করা হয়েছে। কোথাও মিলেছে পচা মাছ-মাংস, কোথাও খাবারে মেশানো হচ্ছিল বিষ রং। কোনও রেস্তোরাঁর পনিরে পেঁচিয়ে চুল। কোনও মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ। সামনেই বাংলার সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। তখন রেস্তোরাঁ ও খাবারের দোকানগুলিতে সাধারণত মানুষের ভিড় অনেক বেড়ে যায়। তাই জনসাধারণের স্বাস্থ্যের মাথায় রেখে এই অভিযান অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

13 Views 0 Likes 0 Comments

Related News

১.৫৩ কোটি টাকার লেনদেন, মুখোমুখি সুদীপ্ত রায়-শান্তনু সেন
মহানগর

১.৫৩ কোটি টাকার লেনদেন, মুখোমুখি সুদীপ্ত রায়-শান্তনু সেন

কলকাতা, নিউজ ডেস্ক: কাগজপত্রের স্তুপে চাপা পড়ে থাকা একটি পুরনো হিসাব। বহু বছর আগে খোলা একটি অ্যাকাউন্ট। তারপর আচমকাই সেই অ্যাকাউন্টের লেনদেন নিয়ে প্রশ্ন। এতদিন পর সেই প্রশ্নই যেন নতুন করে সামনে এনে দিয়েছে একাধিক অস্বস...

১৭ সেপ্টে ২০২৬, ০৫:১৩ পিএম · 2 মিনিট
‘আমার অনুপ্রেরণা’, মোদীর জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে বললেন তাপস রায়
মহানগর

‘আমার অনুপ্রেরণা’, মোদীর জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে বললেন তাপস রায়

নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৬তম জন্মদিনে শুভেচ্ছা জানালেন রাজ্যের মন্ত্রী তাপস রায়। সকাল থেকেই বইছে শুভেচ্ছার বন্যা। এরই মধ্যে বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর জন্মদিনে কলকাতায় বক্তব্য রাখতে গিয়ে মোদীর দীর্ঘায়ু ও...

১৭ সেপ্টে ২০২৬, ০৩:৪৫ পিএম · 2 মিনিট
জন্মদিনে বাংলার জন্য মোদীর বার্তা, অন্নপূর্ণা থেকে বিশ্বকর্মা! একসঙ্গে বড় ঘোষণা!
মহানগর

জন্মদিনে বাংলার জন্য মোদীর বার্তা, অন্নপূর্ণা থেকে বিশ্বকর্মা! একসঙ্গে বড় ঘোষণা!

নিউজ ডেস্ক: আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন। সেই উপলক্ষে বাংলায় উদযাপিত হচ্ছে ‘অন্নপূর্ণা দিবস’৷ প্রতি বছর ১৭ সেপ্টেম্বর বিশেষ দিন পালনের সিদ্ধান্ত রাজ্য সরকারের। এই আবহে বাংলার মা-বোনেদের বড় বার্তা দিয়ে প্রধানম...

১৭ সেপ্টে ২০২৬, ০২:১৩ পিএম · 2 মিনিট
অন্নপূর্ণার মঞ্চে আবেগঘন মোদী, সঙ্গে বড় ঘোষণা কারিগরদের জন্য
মহানগর

অন্নপূর্ণার মঞ্চে আবেগঘন মোদী, সঙ্গে বড় ঘোষণা কারিগরদের জন্য

কলকাতা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে পশ্চিমবঙ্গে পালিত হচ্ছে অন্নপূর্ণা দিবস। বিশ্বকর্মা পুজোর শুভ লগ্নে রাজ্যের মানুষের উদ্দেশে বিশেষ বার্তা দিলেন প্রধানমন্ত্রী। বাংলার মহিলাদের সঙ্গে তাঁর দীর্ঘদিনের আত্...

১৭ সেপ্টে ২০২৬, ০২:০৫ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.