JAZZBAAT 24 BANGLA
১৭ সেপ্টে ২০২৬, ০৮:৩৯ পিএম
Breaking
লোকাল ট্রেনের কামরায় থরে থরে সাজানো সবুজ ঘাস ও গবাদি পশুর খাদ্য! মোদীর জন্মদিনে 'প্রদীপ জ্বালানোর' ডাক দিলীপ ঘোষের আরও পড়ুয়ার পাতে উন্নত খাবার, মিড-ডে মিল পৌঁছবে ১ লক্ষ শিশুর কাছে সৌরভের বায়োপিকের শুটিং, তারপরই বড় ধাক্কা! পিচ নষ্টের অভিযোগে লেস্টারশায়ারের ২৭ পয়েন্ট কাট... জোড়াফুল প্রতীক নিয়ে কমিশনে ঋতব্রত শিবির, উপনির্বাচনের আগে বাড়ল চাপ সোনাগাছিতে ‘জয় অন্নপূর্ণা’! যৌনকর্মীদের অ্যাকাউন্টে ঢুকছে টাকা, কারা এখনও অপেক্ষায়? পুলিশকে হুমকির অডিয়ো ভাইরাল, এবার মুখ খুলে কী বললেন বিধায়ক অসীম? ৭৬ মোমবাতিতে আলোকিত অশোকনগরের চৌরঙ্গী লোকাল ট্রেনের কামরায় থরে থরে সাজানো সবুজ ঘাস ও গবাদি পশুর খাদ্য! মোদীর জন্মদিনে 'প্রদীপ জ্বালানোর' ডাক দিলীপ ঘোষের আরও পড়ুয়ার পাতে উন্নত খাবার, মিড-ডে মিল পৌঁছবে ১ লক্ষ শিশুর কাছে সৌরভের বায়োপিকের শুটিং, তারপরই বড় ধাক্কা! পিচ নষ্টের অভিযোগে লেস্টারশায়ারের ২৭ পয়েন্ট কাট... জোড়াফুল প্রতীক নিয়ে কমিশনে ঋতব্রত শিবির, উপনির্বাচনের আগে বাড়ল চাপ সোনাগাছিতে ‘জয় অন্নপূর্ণা’! যৌনকর্মীদের অ্যাকাউন্টে ঢুকছে টাকা, কারা এখনও অপেক্ষায়? পুলিশকে হুমকির অডিয়ো ভাইরাল, এবার মুখ খুলে কী বললেন বিধায়ক অসীম? ৭৬ মোমবাতিতে আলোকিত অশোকনগরের চৌরঙ্গী

দীঘায় সমুদ্রস্নানে পোশাক থেকে মদ্যপান, পর্যটক নিরাপত্তায় একাধিক ভাবনা

দীঘায় সমুদ্রস্নানে পোশাক থেকে মদ্যপান, পর্যটক নিরাপত্তায় একাধিক ভাবনা

দিঘায় পর্যটকদের নিরাপত্তা আরও জোরদার করতে একাধিক পদক্ষেপের কথা জানালেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। শনিবার দিঘা স্টেট জেনারেল হাসপাতালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি সমুদ্রস্নানের সময় পর্যটকদের পোশাক, চিহ্নিতকরণ, লাইফগার্ড এবং মদ্যপানের মতো বিষয় নিয়ে নানা প্রস্তাবের কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্য, সপ্তাহান্তে দিঘার সমুদ্রসৈকতে বিপুল সংখ্যক পর্যটক ভিড় করেন। তাঁদের মধ্যে অনেকেই শাড়ি বা সালোয়ার-কামিজ পরে সমুদ্রে নামেন। এই ধরনের পোশাকে সমুদ্রস্নান করলে দুর্ঘটনার ঝুঁকি বাড়তে পারে বলে মনে করছেন তিনি। তাই পর্যটকদের সমুদ্রস্নানের উপযোগী পোশাক বা সুইমস্যুট ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে।

তবে কেউ শাড়ি বা সালোয়ার-কামিজ পরেই সমুদ্রে নামতে চাইলে পোশাকের রঙ নিয়ে ভাবনাচিন্তার কথাও জানিয়েছেন মন্ত্রী। তাঁর মতে, উজ্জ্বল রঙের পোশাক হলে দূর থেকে পর্যটকদের সহজে চিহ্নিত করা সম্ভব হবে। পাশাপাশি পর্যটকদের ফ্লুরোসেন্ট ক্যাপ পরার পরামর্শও দেওয়া হয়েছে। এর ফলে সমুদ্রের মধ্যে দূর থেকেই তাঁদের শনাক্ত করা সহজ হবে।

সমুদ্রসৈকতের নিরাপত্তা ব্যবস্থায় আরও প্রশিক্ষিত কর্মী মোতায়েনের পরিকল্পনার কথাও জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। তাঁর প্রস্তাব, প্রতি ১০০ মিটার অন্তর প্রশিক্ষিত বিশেষজ্ঞ বা নিরাপত্তাকর্মী রাখা যেতে পারে। পর্যটকদের জন্য আরও উন্নত লাইফগার্ড পরিষেবা তৈরির বিষয়েও পরিকল্পনা করা হচ্ছে।

দিঘার সমুদ্র ও সমুদ্র সংলগ্ন এলাকায় মদ্যপান নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন মন্ত্রী। তাঁর বক্তব্য, কোনও পর্যটক যাতে মদ্যপান করে সমুদ্র বা সমুদ্রতীরে না যান, তা নিশ্চিত করার দিকে নজর দিতে হবে। দিঘায় ডাবের ভিতরে মদ বিক্রির অভিযোগের কথাও তিনি উল্লেখ করেন। এ ধরনের নেশার সামগ্রীর ব্যবহার বন্ধ করতে আরও কড়া নজরদারির প্রয়োজন বলে মনে করা হচ্ছে।

এর পাশাপাশি দিঘায় পর্যটকদের চিকিৎসা পরিষেবা উন্নত করার উদ্যোগও নেওয়া হচ্ছে। রাজ্য বাজেটে দিঘায় ট্রমা কেয়ার সেন্টার তৈরির পরিকল্পনার কথা ইতিমধ্যেই জানানো হয়েছে। পর্যটনকেন্দ্রে রেস্তরাঁর সংখ্যা বেশি হওয়ায় সেখানে বার্ন কেয়ার ইউনিট রাখার পরিকল্পনাও রয়েছে। সমুদ্রে ডুবে যাওয়া বা দুর্ঘটনার মতো জরুরি পরিস্থিতিতে দ্রুত চিকিৎসা দেওয়াই হবে এই ব্যবস্থার অন্যতম লক্ষ্য।

দিঘায় পর্যটকদের আনন্দের পাশাপাশি নিরাপত্তাকে আরও গুরুত্ব দিতে চাইছে প্রশাসন। পোশাক থেকে মদ্যপান, লাইফগার্ড থেকে চিকিৎসা, একাধিক দিক খতিয়ে দেখে নিরাপদ পর্যটন ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা করা হচ্ছে।

54 Views 0 Likes 0 Comments

Related News

মোদীর জন্মদিনে 'প্রদীপ জ্বালানোর' ডাক দিলীপ ঘোষের
রাজ্য

মোদীর জন্মদিনে 'প্রদীপ জ্বালানোর' ডাক দিলীপ ঘোষের

নিউজ ডেস্ক: আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন। সেই উপলক্ষে বিশেষ কর্মসূচির ডাক দিয়েছে বিজেপি। এবার মোদী জন্মদিনের সন্ধ্যায় সাধারণ মানুষকে বাড়িতে প্রদীপ জ্বালানোর আবেদন জানালেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তাঁর আবেদন, বৃ...

১৭ সেপ্টে ২০২৬, ০৭:০০ পিএম · 2 মিনিট
পুলিশকে হুমকির অডিয়ো ভাইরাল, এবার মুখ খুলে কী বললেন বিধায়ক অসীম?
রাজ্য

পুলিশকে হুমকির অডিয়ো ভাইরাল, এবার মুখ খুলে কী বললেন বিধায়ক অসীম?

নগরউখড়া: পুলিশ আধিকারিকের সঙ্গে বিজেপি বিধায়ক অসীম সরকারের কথোপকথনের একটি অডিয়ো ভাইরাল হওয়াকে কেন্দ্র করে নদিয়ার রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র আলোচনা। ভাইরাল অডিয়োয় এক পুলিশ আধিকারিককে উদ্দেশ করে ‘টেনে বের করে নিয়ে যাব...

১৭ সেপ্টে ২০২৬, ০৬:৪৪ পিএম · 2 মিনিট
৭৬ মোমবাতিতে আলোকিত অশোকনগরের চৌরঙ্গী
রাজ্য

৭৬ মোমবাতিতে আলোকিত অশোকনগরের চৌরঙ্গী

উত্তর ২৪ পরগনা , নিউজ ডেস্ক: ঘড়ির কাঁটা তখন ঠিক রাত বারোটার ঘরে। দিনের ব্যস্ততা তখন থেমে যাওয়ার কথা। অথচ আচমকায় আলো শব্দ ও মানুষের উপস্থিতিতে সরগরম হয়ে উঠল একটি জায়গা। সামনে একটি ছবি এবং তার চারপাশে জ্বলছে অসংখ্য মো...

১৭ সেপ্টে ২০২৬, ০৬:৪২ পিএম · 2 মিনিট
নওশাদ-আব্বাসের দলকে তীব্র কটাক্ষ আরাবুলের, পাল্টা কী বললেন নেতা?
রাজ্য

নওশাদ-আব্বাসের দলকে তীব্র কটাক্ষ আরাবুলের, পাল্টা কী বললেন নেতা?

ভাঙড়: বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই সাংগঠনিক পদক্ষেপ ঘিরে চর্চায় আইএসএফ। দলবিরোধী কার্যকলাপ এবং আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে একাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে শোকজ ও সাসপেনশনের পদক্ষেপ করেছে দল। এবার সেই তালিকায় নাম উ...

১৭ সেপ্টে ২০২৬, ০৬:৪০ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.