JAZZBAAT 24 BANGLA
১৭ সেপ্টে ২০২৬, ০৭:৫২ পিএম
Breaking
লোকাল ট্রেনের কামরায় থরে থরে সাজানো সবুজ ঘাস ও গবাদি পশুর খাদ্য! মোদীর জন্মদিনে 'প্রদীপ জ্বালানোর' ডাক দিলীপ ঘোষের আরও পড়ুয়ার পাতে উন্নত খাবার, মিড-ডে মিল পৌঁছবে ১ লক্ষ শিশুর কাছে সৌরভের বায়োপিকের শুটিং, তারপরই বড় ধাক্কা! পিচ নষ্টের অভিযোগে লেস্টারশায়ারের ২৭ পয়েন্ট কাট... জোড়াফুল প্রতীক নিয়ে কমিশনে ঋতব্রত শিবির, উপনির্বাচনের আগে বাড়ল চাপ সোনাগাছিতে ‘জয় অন্নপূর্ণা’! যৌনকর্মীদের অ্যাকাউন্টে ঢুকছে টাকা, কারা এখনও অপেক্ষায়? পুলিশকে হুমকির অডিয়ো ভাইরাল, এবার মুখ খুলে কী বললেন বিধায়ক অসীম? ৭৬ মোমবাতিতে আলোকিত অশোকনগরের চৌরঙ্গী লোকাল ট্রেনের কামরায় থরে থরে সাজানো সবুজ ঘাস ও গবাদি পশুর খাদ্য! মোদীর জন্মদিনে 'প্রদীপ জ্বালানোর' ডাক দিলীপ ঘোষের আরও পড়ুয়ার পাতে উন্নত খাবার, মিড-ডে মিল পৌঁছবে ১ লক্ষ শিশুর কাছে সৌরভের বায়োপিকের শুটিং, তারপরই বড় ধাক্কা! পিচ নষ্টের অভিযোগে লেস্টারশায়ারের ২৭ পয়েন্ট কাট... জোড়াফুল প্রতীক নিয়ে কমিশনে ঋতব্রত শিবির, উপনির্বাচনের আগে বাড়ল চাপ সোনাগাছিতে ‘জয় অন্নপূর্ণা’! যৌনকর্মীদের অ্যাকাউন্টে ঢুকছে টাকা, কারা এখনও অপেক্ষায়? পুলিশকে হুমকির অডিয়ো ভাইরাল, এবার মুখ খুলে কী বললেন বিধায়ক অসীম? ৭৬ মোমবাতিতে আলোকিত অশোকনগরের চৌরঙ্গী

৭৬ মোমবাতিতে আলোকিত অশোকনগরের চৌরঙ্গী

৭৬ মোমবাতিতে আলোকিত অশোকনগরের চৌরঙ্গী
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

উত্তর ২৪ পরগনা , নিউজ ডেস্ক: ঘড়ির কাঁটা তখন ঠিক রাত বারোটার ঘরে। দিনের ব্যস্ততা তখন থেমে যাওয়ার কথা। অথচ আচমকায় আলো শব্দ ও মানুষের উপস্থিতিতে সরগরম হয়ে উঠল একটি জায়গা। সামনে একটি ছবি এবং তার চারপাশে জ্বলছে অসংখ্য মোমবাতি। কিছুক্ষণ পর কেক কাটার পালা, সঙ্গে আতশবাজি। তবে, শুধুমাত্র কেক কিংবা মোমবাতিতেই শেষ হয়নি আয়োজন। উপস্থিতদের হাতে তুলে দেওয়া হয় কলমও। মধ্য রাতের এই বিশাল আয়োজন ঘিরে তৈরি হয় কৌতুহল।

ঘটনাস্থল উত্তর ২৪ পরগনার অশোকনগর-কল্যাণগড় পুরসভার চৌরঙ্গী মোড়। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে বুধবার মধ্যরাতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেন স্থানীয় বিজেপি কর্মী সমর্থকেরা। রাত বারোটা বাজতেই একইসঙ্গে জালানো হয় ৭৬ টি মোমবাতি। এদিন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ছবিকে সামনে রেখে তাঁর জন্মদিন উদযাপন করা হয়। ছবিটিতে তাঁকে ধুতি পাঞ্জাবি পরিহিত অবস্থায় দেখা যায়।

এরপর শুরু হয় কেক কাটার পালা। সঙ্গে চলে আতশবাজি। উপস্থিত দলীয় নেতাকর্মী এবং সমর্থকদের মধ্যে কলম ও চকলেটও বিতরণ করা হয়। বিভিন্ন মন্ডলের বিজেপি নেতা-কর্মীদের পাশাপাশি মহিলা মোর্চার সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে। এবং সেখান থেকেই শোনা যায় 'হ্যাপি বার্থডে মোদীজি' স্লোগান ও।

তবে, মধ্যরাতে জন্মদিন পালনের অনুষ্ঠানের পরেও রয়েছে আরও আয়োজনের পরিকল্পনা। স্থানীয় নেতৃত্বের পরিকল্পনা অনুযায়ী, অশোকনগরের বিভিন্ন মন্দিরে বিশেষ পুজোর আয়োজন করা হবে। প্রধানমন্ত্রীর মঙ্গল কামনায় পুজো দেওয়ার পাশাপাশি ভোগ ও পায়েস বিতরণের কথাও জানা গিয়েছে। প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে দেশ জুড়ে বিজেপির 'সেবা সংকল্প অভিযান' কর্মসূচি নেওয়া হয়েছে। অশোকনগরের এই মধ্যরাতের অনুষ্ঠানেও সেই আবহে ছাপ দেখা গিয়েছে। একইসঙ্গে স্থানীয় বিজেপি কর্মীদের কয়েকজন অশোকনগরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনের প্রসঙ্গ তুলে ধরেন।

অশোকনগরের রাতের এই আয়োজন তাই শুধুমাত্র একটি কেক কাটার অনুষ্ঠানে সীমাবদ্ধ থাকেনি। প্রজ্জ্বলিত ৭৬ টি মোমবাতি তাই রাতের অন্ধকারে শুধু আলো ছড়াইনি সঙ্গে তৈরি করেছে আলাদা এক দৃশ্যও।

5 Views 0 Likes 0 Comments

Related News

মোদীর জন্মদিনে 'প্রদীপ জ্বালানোর' ডাক দিলীপ ঘোষের
রাজ্য

মোদীর জন্মদিনে 'প্রদীপ জ্বালানোর' ডাক দিলীপ ঘোষের

নিউজ ডেস্ক: আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন। সেই উপলক্ষে বিশেষ কর্মসূচির ডাক দিয়েছে বিজেপি। এবার মোদী জন্মদিনের সন্ধ্যায় সাধারণ মানুষকে বাড়িতে প্রদীপ জ্বালানোর আবেদন জানালেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তাঁর আবেদন, বৃ...

১৭ সেপ্টে ২০২৬, ০৭:০০ পিএম · 2 মিনিট
পুলিশকে হুমকির অডিয়ো ভাইরাল, এবার মুখ খুলে কী বললেন বিধায়ক অসীম?
রাজ্য

পুলিশকে হুমকির অডিয়ো ভাইরাল, এবার মুখ খুলে কী বললেন বিধায়ক অসীম?

নগরউখড়া: পুলিশ আধিকারিকের সঙ্গে বিজেপি বিধায়ক অসীম সরকারের কথোপকথনের একটি অডিয়ো ভাইরাল হওয়াকে কেন্দ্র করে নদিয়ার রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র আলোচনা। ভাইরাল অডিয়োয় এক পুলিশ আধিকারিককে উদ্দেশ করে ‘টেনে বের করে নিয়ে যাব...

১৭ সেপ্টে ২০২৬, ০৬:৪৪ পিএম · 2 মিনিট
নওশাদ-আব্বাসের দলকে তীব্র কটাক্ষ আরাবুলের, পাল্টা কী বললেন নেতা?
রাজ্য

নওশাদ-আব্বাসের দলকে তীব্র কটাক্ষ আরাবুলের, পাল্টা কী বললেন নেতা?

ভাঙড়: বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই সাংগঠনিক পদক্ষেপ ঘিরে চর্চায় আইএসএফ। দলবিরোধী কার্যকলাপ এবং আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে একাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে শোকজ ও সাসপেনশনের পদক্ষেপ করেছে দল। এবার সেই তালিকায় নাম উ...

১৭ সেপ্টে ২০২৬, ০৬:৪০ পিএম · 2 মিনিট
দীর্ঘ দিনের লুকোচুরির অবসান, পুলিশের জালে মাওবাদী নেতা অসীম
রাজ্য

দীর্ঘ দিনের লুকোচুরির অবসান, পুলিশের জালে মাওবাদী নেতা অসীম

পূর্ব মেদিনীপুর, নিউজ ডেস্ক: এলাকার মানুষ তখনও ঘুমের ঘোরে। ভোরের আলো পুরোপুরি ফোটেনি। আচমকায় কয়েকটি গাড়ি এসে থামে একটি বাড়ির আশেপাশে। এবং মুহূর্তের মধ্যেই চারিদিক ঘিরে ফেলে পুলিশকর্মীরা। এরপর বাড়িটির ভিতর থেকে যাকে ...

১৭ সেপ্টে ২০২৬, ০৬:১২ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.