JAZZBAAT 24 BANGLA
১৭ সেপ্টে ২০২৬, ০৭:৫৪ পিএম
Breaking
লোকাল ট্রেনের কামরায় থরে থরে সাজানো সবুজ ঘাস ও গবাদি পশুর খাদ্য! মোদীর জন্মদিনে 'প্রদীপ জ্বালানোর' ডাক দিলীপ ঘোষের আরও পড়ুয়ার পাতে উন্নত খাবার, মিড-ডে মিল পৌঁছবে ১ লক্ষ শিশুর কাছে সৌরভের বায়োপিকের শুটিং, তারপরই বড় ধাক্কা! পিচ নষ্টের অভিযোগে লেস্টারশায়ারের ২৭ পয়েন্ট কাট... জোড়াফুল প্রতীক নিয়ে কমিশনে ঋতব্রত শিবির, উপনির্বাচনের আগে বাড়ল চাপ সোনাগাছিতে ‘জয় অন্নপূর্ণা’! যৌনকর্মীদের অ্যাকাউন্টে ঢুকছে টাকা, কারা এখনও অপেক্ষায়? পুলিশকে হুমকির অডিয়ো ভাইরাল, এবার মুখ খুলে কী বললেন বিধায়ক অসীম? ৭৬ মোমবাতিতে আলোকিত অশোকনগরের চৌরঙ্গী লোকাল ট্রেনের কামরায় থরে থরে সাজানো সবুজ ঘাস ও গবাদি পশুর খাদ্য! মোদীর জন্মদিনে 'প্রদীপ জ্বালানোর' ডাক দিলীপ ঘোষের আরও পড়ুয়ার পাতে উন্নত খাবার, মিড-ডে মিল পৌঁছবে ১ লক্ষ শিশুর কাছে সৌরভের বায়োপিকের শুটিং, তারপরই বড় ধাক্কা! পিচ নষ্টের অভিযোগে লেস্টারশায়ারের ২৭ পয়েন্ট কাট... জোড়াফুল প্রতীক নিয়ে কমিশনে ঋতব্রত শিবির, উপনির্বাচনের আগে বাড়ল চাপ সোনাগাছিতে ‘জয় অন্নপূর্ণা’! যৌনকর্মীদের অ্যাকাউন্টে ঢুকছে টাকা, কারা এখনও অপেক্ষায়? পুলিশকে হুমকির অডিয়ো ভাইরাল, এবার মুখ খুলে কী বললেন বিধায়ক অসীম? ৭৬ মোমবাতিতে আলোকিত অশোকনগরের চৌরঙ্গী

সৌরভের বায়োপিকের শুটিং, তারপরই বড় ধাক্কা! পিচ নষ্টের অভিযোগে লেস্টারশায়ারের ২৭ পয়েন্ট কাটা

সৌরভের বায়োপিকের শুটিং, তারপরই বড় ধাক্কা! পিচ নষ্টের অভিযোগে লেস্টারশায়ারের ২৭ পয়েন্ট কাটা
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

লন্ডন: ক্রিকেটের মাঠে বলিউডের শুটিং। আর তার জেরেই এবার বড় শাস্তির মুখে ইংল্যান্ডের কাউন্টি দল লেস্টারশায়ার। সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের শুটিং হয়েছিল লেস্টারশায়ারের গ্রেস রোডে। সেই শুটিংয়ের কয়েকদিন পরই গ্ল্যামরগনের বিরুদ্ধে কাউন্টি চ্যাম্পিয়নশিপের ম্যাচ খেলে লেস্টারশায়ার। ম্যাচে জয় এলেও পরে পিচের মান নিয়ে অভিযোগ ওঠে। তদন্তের পর ক্রিকেট ডিসিপ্লিন প্যানেল লেস্টারশায়ারের মোট ২৭ পয়েন্ট কেটে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি জরিমানা করা হয়েছে ৫ হাজার পাউন্ড।

২০ থেকে ২৩ অগস্ট গ্রেস রোডে গ্ল্যামরগনের বিরুদ্ধে ম্যাচ খেলেছিল লেস্টারশায়ার। সেই ম্যাচে ৪২ রানে জয় পেয়েছিল তারা। কিন্তু ম্যাচের পর পিচের মান নিয়ে প্রশ্ন ওঠে। অভিযোগ ছিল, বাইশ গজে অসমান বাউন্স হচ্ছিল এবং পিচে একাধিক ফাটল দেখা গিয়েছিল। বিষয়টি খতিয়ে দেখে শাস্তির সিদ্ধান্ত নেয় ক্রিকেট ডিসিপ্লিন প্যানেল।

শাস্তির ফলে ম্যাচে জিতে পাওয়া ১৯ পয়েন্টই বাতিল হয়ে গিয়েছে। এর সঙ্গে আরও আট পয়েন্ট কেটে নেওয়া হয়েছে। অর্থাৎ মোট ২৭ পয়েন্ট হারিয়েছে লেস্টারশায়ার। শুধু তাই নয়, ২০২৭ মরসুমের শেষ পর্যন্ত আরও আট পয়েন্ট কাটার সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে। ফলে আগামী দিনেও পিচ সংক্রান্ত নিয়ম ভাঙার বিষয়টি দলটির উপর চাপ তৈরি করতে পারে।

তবে লেস্টারশায়ারের পক্ষ থেকে পিচের এমন পরিস্থিতির ব্যাখ্যাও দেওয়া হয়েছিল। দলের প্রধান গ্রাউন্ডসম্যান ক্যালাম লুইনের বক্তব্য অনুযায়ী, ম্যাচের আগে আবহাওয়ার তাপমাত্রা প্রায় ৩৫ ডিগ্রিতে পৌঁছে গিয়েছিল। তার উপর ম্যাচের চার দিন আগে গ্রেস রোডে একটি বলিউড ছবির শুটিং হয়েছিল। তাঁর দাবি, শুটিং চলাকালীন পিচে প্রয়োজনীয় কাজ করার অনুমতি পাননি তিনি। এমনকি পিচ ঢেকে রাখার জন্য কভার ব্যবহারের অনুমতিও ছিল না বলে দাবি করেন তিনি।

গ্রাউন্ডসম্যানের বক্তব্যে সেই বলিউড ছবির শুটিংয়ের সঙ্গে পিচের পরিস্থিতির একটি যোগসূত্র তুলে ধরা হয়। আর সেই শুটিংই ছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবন নিয়ে তৈরি হতে চলা বায়োপিকের। প্রাক্তন ভারত অধিনায়কের চরিত্রে অভিনয় করছেন অভিনেতা রাজকুমার রাও। গ্রেস রোডে ছবির শুটিংয়ের খবর আগেই সামনে এসেছিল।

তবে প্যানেল লেস্টারশায়ারের এই ব্যাখ্যাকে শাস্তি কমানোর জন্য যথেষ্ট বলে মনে করেনি। ম্যাচ রেফারি ইয়ান রামেজের রিপোর্টে পিচের একাধিক সমস্যার কথা উল্লেখ করা হয়েছে। তাঁর রিপোর্ট অনুযায়ী, ফাটলের কারণে বল অসমানভাবে বাউন্স করছিল। এমন অন্তত ৪৩টি অসমান বাউন্সের প্রমাণ পাওয়া গিয়েছে বলে জানানো হয়েছে।

প্যানেলের বক্তব্য অনুযায়ী, লেস্টারশায়ার ইচ্ছাকৃতভাবে খারাপ পিচ তৈরি করেছিল—এমন কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। কিন্তু মাঠ ও পিচ প্রস্তুতির ক্ষেত্রে ক্লাবের ব্যবস্থাপনায় গুরুতর সমস্যা ছিল বলে মনে করা হয়েছে। সেই কারণেই পয়েন্ট কাটা এবং জরিমানার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই শাস্তির ফলে কাউন্টি চ্যাম্পিয়নশিপের প্রথম ডিভিশনে লেস্টারশায়ারের অবস্থানও চাপে পড়েছে। ১২ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ৮৯ পয়েন্ট। প্রথম ডিভিশনে টিকে থাকার লড়াইয়ে এখন প্রতিটি ম্যাচ গুরুত্বপূর্ণ। চলতি ম্যাচে হ্যাম্পশায়ারের বিরুদ্ধে ফলাফলও তাদের অবস্থানের উপর প্রভাব ফেলতে পারে।

লেস্টারশায়ার কর্তৃপক্ষ জানিয়েছে, ডিসিপ্লিন প্যানেলের সিদ্ধান্ত তারা পর্যালোচনা করছে। ক্লাবের বর্তমান পরিস্থিতি এবং পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা চলছে।

সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের শুটিং ঘিরে যেখানে সিনেমাপ্রেমীদের আগ্রহ তৈরি হয়েছিল, সেখানেই সেই শুটিংয়ের কয়েকদিন পর ব্যবহৃত পিচ নিয়ে এমন বিতর্ক এবং শাস্তি এখন ক্রিকেট মহলেও আলোচনার বিষয় হয়ে উঠেছে।

11 Views 0 Likes 0 Comments

Related News

পুজোয় এবার বড়ো পর্দায় 'ময়দামুখো' গানে কৌশানীর সাথে রোম্যান্স শিবপ্রসাদের
বিনোদন

পুজোয় এবার বড়ো পর্দায় 'ময়দামুখো' গানে কৌশানীর সাথে রোম্যান্স শিবপ্রসাদের

নিউজ ডেস্ক: নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় সময়ের সাথে প্রায় হারিয়ে যেতে বসা 'বহুরূপী'র সুবাদে ফিরিয়ে এনেছিলেন বাংলার এই অঞ্চলিক শিল্প। ননিচোরা দাস বাউলের গাওয়া 'ময়দামুখো' গানটি বাংলার গণ্ডি পেরিয়ে খ্যাতি অর্জন কর...

১৭ সেপ্টে ২০২৬, ০২:১৪ পিএম · 2 মিনিট
মোদীর জন্মদিনে বুম্বাদার বিশেষ বার্তা, তার আগের দিনই এল বিরাট দায়িত্ব! প্রসেনজিৎকে ঘিরে টলিপাড়ায় চর্চা
বিনোদন

মোদীর জন্মদিনে বুম্বাদার বিশেষ বার্তা, তার আগের দিনই এল বিরাট দায়িত্ব! প্রসেনজিৎকে...

প্রসেনজিৎ লেখেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে দেশসেবার কাজে তাঁর সুস্বাস্থ্য ও অফুরন্ত শক্তির জন্য প্রার্থনা করেন। অভিনেতার এই বার্তা প্রকাশ্যে আসতেই তা নিয়ে অনুরাগীদের মধ্যেও আগ্রহ তৈরি হয়েছে।

১৭ সেপ্টে ২০২৬, ০১:১৩ পিএম · 2 মিনিট
‘কী করে খেতে পাও আমিও দেখব!’ মনামীর সিদ্ধান্তে ক্ষুব্ধ নিরঞ্জন, বিগ বসের ঘরে তুমুল অশান্তি
বিনোদন

‘কী করে খেতে পাও আমিও দেখব!’ মনামীর সিদ্ধান্তে ক্ষুব্ধ নিরঞ্জন, বিগ বসের ঘরে তুমুল...

লাক্সারি বাজেট টাস্কে প্রতিযোগীদের নির্দিষ্ট নিয়ম মেনে বল সংগ্রহ করতে বলা হয়েছিল। অভিযোগ, খেলায় সোনামণি নিয়ম ভেঙে নির্ধারিত সময়ের তুলনায় বেশি বল সংগ্রহ করেন।

১৭ সেপ্টে ২০২৬, ০১:১১ পিএম · 2 মিনিট
দিশা সালিয়ান মৃত্যু রহস্য, তদন্তে হাইপ্রোফাইল অফিসার
বিনোদন

দিশা সালিয়ান মৃত্যু রহস্য, তদন্তে হাইপ্রোফাইল অফিসার

নয়াদিল্লি, নিউজ ডেস্ক: আর মাসখানেকের ভেতরেই আসতে চলেছে দেবীপক্ষ। তার আগেই দেবীদের আবাহন শুরু হয়ে গিয়েছে। গত শুক্রবারে সিআরপিএফের কোবরা ইউনিটের দায়িত্ব নিয়েছেন ইন্সপেক্টর জেনারেল সংযুক্তা পরাশর। আর এবার আরেক দেবী'র হ...

১৭ সেপ্টে ২০২৬, ১২:৫৫ পিএম · 3 মিনিট

Top Comments (0)

No approved comments yet.