JAZZBAAT 24 BANGLA
১৭ সেপ্টে ২০২৬, ০৭:৫৪ পিএম
Breaking
লোকাল ট্রেনের কামরায় থরে থরে সাজানো সবুজ ঘাস ও গবাদি পশুর খাদ্য! মোদীর জন্মদিনে 'প্রদীপ জ্বালানোর' ডাক দিলীপ ঘোষের আরও পড়ুয়ার পাতে উন্নত খাবার, মিড-ডে মিল পৌঁছবে ১ লক্ষ শিশুর কাছে সৌরভের বায়োপিকের শুটিং, তারপরই বড় ধাক্কা! পিচ নষ্টের অভিযোগে লেস্টারশায়ারের ২৭ পয়েন্ট কাট... জোড়াফুল প্রতীক নিয়ে কমিশনে ঋতব্রত শিবির, উপনির্বাচনের আগে বাড়ল চাপ সোনাগাছিতে ‘জয় অন্নপূর্ণা’! যৌনকর্মীদের অ্যাকাউন্টে ঢুকছে টাকা, কারা এখনও অপেক্ষায়? পুলিশকে হুমকির অডিয়ো ভাইরাল, এবার মুখ খুলে কী বললেন বিধায়ক অসীম? ৭৬ মোমবাতিতে আলোকিত অশোকনগরের চৌরঙ্গী লোকাল ট্রেনের কামরায় থরে থরে সাজানো সবুজ ঘাস ও গবাদি পশুর খাদ্য! মোদীর জন্মদিনে 'প্রদীপ জ্বালানোর' ডাক দিলীপ ঘোষের আরও পড়ুয়ার পাতে উন্নত খাবার, মিড-ডে মিল পৌঁছবে ১ লক্ষ শিশুর কাছে সৌরভের বায়োপিকের শুটিং, তারপরই বড় ধাক্কা! পিচ নষ্টের অভিযোগে লেস্টারশায়ারের ২৭ পয়েন্ট কাট... জোড়াফুল প্রতীক নিয়ে কমিশনে ঋতব্রত শিবির, উপনির্বাচনের আগে বাড়ল চাপ সোনাগাছিতে ‘জয় অন্নপূর্ণা’! যৌনকর্মীদের অ্যাকাউন্টে ঢুকছে টাকা, কারা এখনও অপেক্ষায়? পুলিশকে হুমকির অডিয়ো ভাইরাল, এবার মুখ খুলে কী বললেন বিধায়ক অসীম? ৭৬ মোমবাতিতে আলোকিত অশোকনগরের চৌরঙ্গী

মোদীর জন্মদিনে 'প্রদীপ জ্বালানোর' ডাক দিলীপ ঘোষের

মোদীর জন্মদিনে 'প্রদীপ জ্বালানোর' ডাক দিলীপ ঘোষের
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

নিউজ ডেস্ক: আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন। সেই উপলক্ষে বিশেষ কর্মসূচির ডাক দিয়েছে বিজেপি। এবার মোদী জন্মদিনের সন্ধ্যায় সাধারণ মানুষকে বাড়িতে প্রদীপ জ্বালানোর আবেদন জানালেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তাঁর আবেদন, বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়িতে একটি করে প্রদীপ জ্বালিয়ে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও সুস্থতার জন্য প্রার্থনা করা হোক।

মোদীর জন্মদিন উপলক্ষে দেশজুড়ে বিভিন্ন কর্মসূচি নিয়েছে বিজেপি। তারই অংশ হিসেবে বাংলাতেও ‘আশীর্বাদের প্রদীপ’ কর্মসূচি পালন করার উদ্যোগ নেওয়া হয়েছে। দলীয় কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষকেও এই কর্মসূচিতে সামিল হওয়ার আহ্বান জানানো হয়েছে। এদিন সকালে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পৌঁছে যান দিলীপ ঘোষ। সেখানে চিকিৎসাধীন রোগীদের সঙ্গে সাক্ষাৎ করে তাঁদের হাতে ফল বিতরণ করেন তিনি। 

সেখান থেকে মেদিনীপুর শহরের বটতলার চক এলাকায় সাধারণ মানুষের হাতে মাটির প্রদীপ তুলে দেন দিলীপ ঘোষ। সেখান থেকেই তিনি বাড়িতে প্রদীপ জ্বালানোর আবেদন জানান। তাঁর বক্তব্য, প্রধানমন্ত্রীর জন্মদিন শুধু রাজনৈতিক কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ না রেখে সাধারণ মানুষের অংশগ্রহণের মাধ্যমে পালন করা হবে।

বিজেপির তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা নাগাদ বাড়িতে বাড়িতে প্রদীপ জ্বালানোর কর্মসূচি রয়েছে। এই কর্মসূচিকে ঘিরে ইতিমধ্যেই দলের কর্মী-সমর্থকদের মধ্যে প্রচার শুরু হয়েছে। বিভিন্ন এলাকায় মাটির প্রদীপ বিতরণও করা হয়েছে। জেলার বিভিন্ন প্রান্তে একাধিক সামাজিক ও জনকল্যাণমূলক কর্মসূচি হবে। শুধু মেদিনীপুর বিধানসভা এলাকাতেই এক লক্ষ মাটির প্রদীপ বিলির পরিকল্পনা রয়েছে। 

প্রধানমন্ত্রী মোদীর জন্মদিন উপলক্ষে ১৭ সেপ্টেম্বর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত চলা এক মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’ চলবে।  বারাণসী থেকে শুরু হবে সেবা সংকল্প বাইক যাত্রা। প্রধানমন্ত্রী মোদীর জনজীবনের ২৫ বছর পূর্তি উপলক্ষে এই বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৬তম জন্মদিন। মোদীর জন্মদিন উপলক্ষে দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন করেছে বিজেপি। দেশজুড়ে ‘আশীর্বাদ কা দিয়া’ কর্মসূচি পালনের বার্তা দেওয়া হয়েছে সরকারের তরফে। সন্ধ্যা ৭টায় মোমবাতি ও প্রদীপ জ্বালিয়ে জন্মদিন উদ্‌যাপনের আহ্বান জানানো হয়েছে। এছাড়াও, রক্তদান শিবির, বৃক্ষরোপণ, জল সংরক্ষণ, বিভিন্ন জনকল্যাণমূলক কাজ এবং জনসম্পৃক্ততার কর্মসূচি রাখা হয়েছে।

25 Views 0 Likes 0 Comments

Related News

পুলিশকে হুমকির অডিয়ো ভাইরাল, এবার মুখ খুলে কী বললেন বিধায়ক অসীম?
রাজ্য

পুলিশকে হুমকির অডিয়ো ভাইরাল, এবার মুখ খুলে কী বললেন বিধায়ক অসীম?

নগরউখড়া: পুলিশ আধিকারিকের সঙ্গে বিজেপি বিধায়ক অসীম সরকারের কথোপকথনের একটি অডিয়ো ভাইরাল হওয়াকে কেন্দ্র করে নদিয়ার রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র আলোচনা। ভাইরাল অডিয়োয় এক পুলিশ আধিকারিককে উদ্দেশ করে ‘টেনে বের করে নিয়ে যাব...

১৭ সেপ্টে ২০২৬, ০৬:৪৪ পিএম · 2 মিনিট
৭৬ মোমবাতিতে আলোকিত অশোকনগরের চৌরঙ্গী
রাজ্য

৭৬ মোমবাতিতে আলোকিত অশোকনগরের চৌরঙ্গী

উত্তর ২৪ পরগনা , নিউজ ডেস্ক: ঘড়ির কাঁটা তখন ঠিক রাত বারোটার ঘরে। দিনের ব্যস্ততা তখন থেমে যাওয়ার কথা। অথচ আচমকায় আলো শব্দ ও মানুষের উপস্থিতিতে সরগরম হয়ে উঠল একটি জায়গা। সামনে একটি ছবি এবং তার চারপাশে জ্বলছে অসংখ্য মো...

১৭ সেপ্টে ২০২৬, ০৬:৪২ পিএম · 2 মিনিট
নওশাদ-আব্বাসের দলকে তীব্র কটাক্ষ আরাবুলের, পাল্টা কী বললেন নেতা?
রাজ্য

নওশাদ-আব্বাসের দলকে তীব্র কটাক্ষ আরাবুলের, পাল্টা কী বললেন নেতা?

ভাঙড়: বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই সাংগঠনিক পদক্ষেপ ঘিরে চর্চায় আইএসএফ। দলবিরোধী কার্যকলাপ এবং আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে একাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে শোকজ ও সাসপেনশনের পদক্ষেপ করেছে দল। এবার সেই তালিকায় নাম উ...

১৭ সেপ্টে ২০২৬, ০৬:৪০ পিএম · 2 মিনিট
দীর্ঘ দিনের লুকোচুরির অবসান, পুলিশের জালে মাওবাদী নেতা অসীম
রাজ্য

দীর্ঘ দিনের লুকোচুরির অবসান, পুলিশের জালে মাওবাদী নেতা অসীম

পূর্ব মেদিনীপুর, নিউজ ডেস্ক: এলাকার মানুষ তখনও ঘুমের ঘোরে। ভোরের আলো পুরোপুরি ফোটেনি। আচমকায় কয়েকটি গাড়ি এসে থামে একটি বাড়ির আশেপাশে। এবং মুহূর্তের মধ্যেই চারিদিক ঘিরে ফেলে পুলিশকর্মীরা। এরপর বাড়িটির ভিতর থেকে যাকে ...

১৭ সেপ্টে ২০২৬, ০৬:১২ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.