JAZZBAAT 24 BANGLA
১৩ সেপ্টে ২০২৬, ০২:০৪ পিএম
Breaking
দাম বাড়লো নাকি কমলো, সোনা কেনার আগে জেনে নিন দর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাহুল-প্রিয়াঙ্কা, কী আলোচনা হল? ফের বাংলাদেশের ময়মনসিংহে দীপু দাসের ছায়া, মাদকবিরোধী কর্মী ফরহাদকে পুড়িয়ে হত্যা প্রবল বৃষ্টির জের, ভয়াবহ ভূমিধস পশ্চিম সিকিমে পুরোপুরি যায়নি নিম্নচাপ, উইক ইন্ডের শেষ দিনেও বৃষ্টির সম্ভাবনা রাজ্যজুড়ে মোদী-জিনপিং বৈঠকের পরই সামনে এল ফারাক! সীমান্ত নিয়ে ভারতের বার্তা শুনল চিন? মোদীর নৈশভোজে গেলেন না জিনপিং! বৈঠকের পর হোটেলেই চিনা প্রেসিডেন্ট, অনুপস্থিত আরও একজন রবিবারে পুজোর কেনাকাটায় বেরিয়ে বিপাকে যাত্রীরা! ৯ ঘণ্টা বন্ধ নিউ গড়িয়া-টালিগঞ্জ মেট্রো দাম বাড়লো নাকি কমলো, সোনা কেনার আগে জেনে নিন দর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাহুল-প্রিয়াঙ্কা, কী আলোচনা হল? ফের বাংলাদেশের ময়মনসিংহে দীপু দাসের ছায়া, মাদকবিরোধী কর্মী ফরহাদকে পুড়িয়ে হত্যা প্রবল বৃষ্টির জের, ভয়াবহ ভূমিধস পশ্চিম সিকিমে পুরোপুরি যায়নি নিম্নচাপ, উইক ইন্ডের শেষ দিনেও বৃষ্টির সম্ভাবনা রাজ্যজুড়ে মোদী-জিনপিং বৈঠকের পরই সামনে এল ফারাক! সীমান্ত নিয়ে ভারতের বার্তা শুনল চিন? মোদীর নৈশভোজে গেলেন না জিনপিং! বৈঠকের পর হোটেলেই চিনা প্রেসিডেন্ট, অনুপস্থিত আরও একজন রবিবারে পুজোর কেনাকাটায় বেরিয়ে বিপাকে যাত্রীরা! ৯ ঘণ্টা বন্ধ নিউ গড়িয়া-টালিগঞ্জ মেট্রো

শোকে মুহ্যমান ক্রিকেটবিশ্ব, সোবার্সকে আবেগঘন বিদায়বার্তা মহারাজের

শোকে মুহ্যমান ক্রিকেটবিশ্ব, সোবার্সকে আবেগঘন বিদায়বার্তা মহারাজের

ক্রিকেট বিশ্বের এক স্বর্ণযুগের অবসান। না-ফেরার দেশে পাড়ি দিলেন কিংবদন্তি অলরাউন্ডার স্যার গ্যারি সোবার্স। শুক্রবার সন্ধ্যায় ৮৯ বছর বয়সে তাঁর মৃত্যু হয়েছে। সোবার্সের প্রয়াণে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানানো হয়েছে। তাঁর মৃত্যুতে সমগ্র ক্রিকেট নেমে এসেছে দুনিয়ায় শোকের ছায়া।

সোবার্স শুধু ওয়েস্ট ইন্ডিজের নয়। বিশ্ব ক্রিকেটের ইতিহাসে সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার হিসেবে চিরস্মরণীয় হয়ে থাকবেন। ব্যাট, বল ও ফিল্ডিং, ৩ বিভাগেই অসাধারণ দক্ষতা তাঁকে অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছিল। তাঁর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সামাজিক মাধ্যমে মহারাজ লিখেছেন, "ক্রিকেট বিশ্বের জন্য অপূরণীয় ক্ষতি। তিনি ছিলেন একটি প্রজন্মের কাছে প্রতিভা বিচারের মাপকাঠি। তাঁর আত্মার শান্তি কামনা করি।" ব্রায়ান লারাও আবেগঘন বার্তায় লিখেছেন, "আমাদের শ্রেষ্ঠ ক্রিকেটার আমাদের ছেড়ে গেলেন। তাঁর উত্তরাধিকার কখনও ভোলা যাবে না।"

আইসিসি চেয়ারম্যান জয় শাহও সোবার্সের প্রয়াণে শোক প্রকাশ করে জানিয়েছেন, ক্রিকেটে তাঁর অবদান চিরকাল নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে। তিনি স্মরণ করিয়ে দেন, আইসিসির বর্ষসেরা পুরুষ ক্রিকেটারের পুরস্কারের নামও স্যার গারফিল্ড সোবার্সের নামেই রাখা হয়েছে। বিসিসিআইও এক পুরনো ভিডিও প্রকাশ করেছে। যেখানে রাহুল দ্রাবিড়ের কোচিংয়ে বিরাট কোহলি, রোহিত শর্মারা সোবার্সের সঙ্গে সাক্ষাৎ করছেন।

আইসিসিও সোবার্সকে স্মরণ করে একাধিক ছবি ও ভিডিও প্রকাশ করেছে। এক ওভারে ছয় ছক্কা হাঁকানোর ঐতিহাসিক কীর্তি থেকে শুরু করে তাঁর ক্রিকেট-দর্শন, সবই নতুন করে সামনে এসেছে। স্টিফেন ফ্লেমিং, ইয়ান বোথামের মতো প্রাক্তন ক্রিকেটাররাও তাঁকে নিয়ে স্মৃতিচারণ করেছেন। গ্যারি সোবার্স চলে গেলেও তাঁর অনন্য কীর্তি, অসাধারণ প্রতিভা এবং ক্রিকেটের প্রতি অবদান যুগের পর যুগ বিশ্ব ক্রিকেটের প্রেরণা হয়ে থাকবে।

53 Views 0 Likes 0 Comments

Related News

অস্কার-ইস্টবেঙ্গল ইস্যু, ISL-জয়ী কোচ নিয়ে মুখ খুললেন সন্দীপ নন্দী, বললেন, ব্রুজো ভাল মনের মানুষ নন
ময়দান

অস্কার-ইস্টবেঙ্গল ইস্যু, ISL-জয়ী কোচ নিয়ে মুখ খুললেন সন্দীপ নন্দী, বললেন, ব্রুজো...

স্পোর্টস ডেস্ক: উত্তপ্ত কলকাতা ময়দান। একের পর এক অভিযোগ ইস্টবেঙ্গল ক্লাবকে নিয়ে সামনে আনলেন আইএসএল জয়ী প্রাক্তন কোচ অস্কার ব্রুজো । যেখানে তিনি নিজের এবং পরিবারের প্রাণনাসের হুমকি । সরাসরি অভিযোগ এনেছেন লাল-হলুদ শীর্ষ...

১২ সেপ্টে ২০২৬, ০৭:১০ পিএম · 2 মিনিট
২০২৭ বিশ্বকাপে খেলা নিয়ে ধোঁয়াশা, নির্বাচকদের দুশ্চিন্তা বাড়ালেন হিটম্যান রোহিত
ময়দান

২০২৭ বিশ্বকাপে খেলা নিয়ে ধোঁয়াশা, নির্বাচকদের দুশ্চিন্তা বাড়ালেন হিটম্যান রোহিত

স্পোর্টস ডেস্ক: সামনেই ২০২৭ বিশ্বকাপ। ২০২৩ এর বিশ্বকাপ তাঁকে দিয়েছিল একরাশ যন্ত্রণা। ফিরিয়েছিল শূন্য হাতে। তবে এর শোধ নিয়েছিলেন ২০২৪ এর টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে। ক্রিকেট দুনিয়া তাকে চেনে হিটম্যান নামে, রোহিত গুরুনা...

১০ সেপ্টে ২০২৬, ১১:১৪ পিএম · 2 মিনিট
আলকারাজকে হারিয়ে শেলটনের জয়ে বড় প্রতিক্রিয়া মাস্টার ব্লাস্টারের
ময়দান

আলকারাজকে হারিয়ে শেলটনের জয়ে বড় প্রতিক্রিয়া মাস্টার ব্লাস্টারের

স্পোর্টস ডেস্ক: ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালে চূড়ান্ত নাটকীয় পাঁচ সেটের লড়াইয়ে কার্লোস আলকারাজকে হারিয়ে চমকে দিলেন আমেরিকার বেন শেলটন। প্রায় সাড়ে ৪ ঘণ্টার টানটান লড়াইয়ের পর স্প্যানিশ তারকাকে ৬-৭ (৫), ৬-১, ৬-৩, ১-৬, ৭...

০৯ সেপ্টে ২০২৬, ০৬:১৬ পিএম · 2 মিনিট
জাতীয় ক্রীড়া আইনের আওতায় এ বার বিসিসিআই? সুপ্রিম কোর্টের কড়া প্রশ্নে চাপে বোর্ড
ময়দান

জাতীয় ক্রীড়া আইনের আওতায় এ বার বিসিসিআই? সুপ্রিম কোর্টের কড়া প্রশ্নে চাপে বোর্...

কলকাতা, নিউজ ডেস্ক: ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা কি এ বার জাতীয় ক্রীড়া আইনের আওতায় আসবে? বিসিসিআই এবং দেশের সমস্ত রাজ্য ক্রিকেট সংস্থাকে নিয়ে সুপ্রিম কোর্টের সাম্প্রতিক প্রশ্নে নতুন করে চর্চা শুরু হয়েছে। মঙ্গলবার প...

০৯ সেপ্টে ২০২৬, ০৪:৫৬ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.