কলকাতা, নিউজ ডেস্ক: বিয়ে বাড়ি থেকে শুরু করে শুভ অনুষ্ঠান সোনার গয়না চাই ই চাই। আর সেই সোনার দাম কমায় কেনা কাটা করতে গিয়ে আনন্দে মধ্যবিত্তরা। সাধারণত সোনার দাম হেরফের করে সোনার যোগান, চাহিদা এবং অর্থনীতির উপর। এদিন কলকাতা বাজারে ২৪ ক্যারেট ও ২২ ক্যারেট সোনার দাম ঠিক কত তা দেখে নিন একনজরে।
২৮/৮/২০২৬ তারিখ, শুক্রবার কলকাতার বাজারে সোনার দাম
১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম প্রায় ১,৫৯,৮৫০ টাকা। অর্থাৎ প্রতি ১ গ্রাম সোনার দাম প্রায় ১৫,৯৮৫ টাকা। প্রতি গ্রামে দাম কমেছে ১৯৫ টাকা।
২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক যুক্ত সোনার দাম প্রায় ১,৫১,৯৫০ টাকা। অর্থাৎ প্রতি ১ গ্রাম সোনার দাম প্রায় ১৫,১৯৫ টাকা। প্রতি গ্রামে দাম কমেছে ২৫৫ টাকা।
এই দামের সঙ্গে যুক্ত হয় জিএসটি ও টিসিএস। ফলে দোকানে গিয়ে সোনার অলংকার কেনার সময় নির্ধারিত দামের থেকে সামান্য বেশি অর্থ দিতে হবে। পাশাপাশি গয়না তৈরির মেকিং চার্জ ও থাকে।




