JAZZBAAT 24 BANGLA
১৭ অক্টো ২০২৬, ১২:৪৫ এএম
Breaking
মহাষষ্ঠীতে মেরিনার্সের দারুণ উপহার, দিল্লিকে হারিয়ে জয়ে ফিরল মোহনবাগান 'ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না', সমাজমাধ্যমে সরব মমতা দু’বছরের বেশি জেলবন্দি, আরজি কর দুর্নীতিতে জামিন সন্দীপ ঘোষের কাঁধে চোট অর্শদীপের, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টিতে দলে ভুবনেশ্বর সান্ডারল্যান্ড ও জুভেন্তাসের প্রত্যাবর্তন, সালজবুর্গকে ৪ গোল দিল এসি মিলান ইয়ামলের জাদুতে অপ্রতিরোধ্য বার্সেলোনা, এবার কঠিন পরীক্ষা বেতিসের বিরুদ্ধে বাংলাদেশে ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব বাংলাদেশে মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা মহাষষ্ঠীতে মেরিনার্সের দারুণ উপহার, দিল্লিকে হারিয়ে জয়ে ফিরল মোহনবাগান 'ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না', সমাজমাধ্যমে সরব মমতা দু’বছরের বেশি জেলবন্দি, আরজি কর দুর্নীতিতে জামিন সন্দীপ ঘোষের কাঁধে চোট অর্শদীপের, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টিতে দলে ভুবনেশ্বর সান্ডারল্যান্ড ও জুভেন্তাসের প্রত্যাবর্তন, সালজবুর্গকে ৪ গোল দিল এসি মিলান ইয়ামলের জাদুতে অপ্রতিরোধ্য বার্সেলোনা, এবার কঠিন পরীক্ষা বেতিসের বিরুদ্ধে বাংলাদেশে ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব বাংলাদেশে মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা

শ্রীময়ী-র প্রসবের খরচ নিয়ে একি বললেন বিজেপি বিধায়ক, সরগরম বঙ্গ রাজনীতি

শ্রীময়ী-র প্রসবের খরচ নিয়ে একি বললেন বিজেপি বিধায়ক, সরগরম বঙ্গ রাজনীতি

কলকাতা, নিউজ ডেস্ক: রাজ্যের পালাবদলের পর রাজনৈতিক দল গুলির মধ্যে বিতর্ক ও সংঘাত প্রায়শই লেগে রয়েছে।  এবার সেই রাজনৈতিক বিতর্ক গিয়ে পৌঁছালো হাসপাতালের দোরগোড়ায়। রাজনৈতিক সুযোগ-সুবিধা নেওয়া নিয়ে ফের শুরু হল রাজনৈতিক তরজা। শুধুমাত্র বিধায়ক হলেই কি সরকারি সুবিধা নেওয়ার অধিকার মিলবে, এই প্রশ্ন উঠে এসেছে। বিধায়ক হিসেবে পাওয়া সুযোগকে ব্যক্তিগত প্রয়োজনে ব্যবহার করা কতটা যুক্তিসম্পন্ন, এই প্রশ্নকে ঘিরে এবার তীব্র রাজনৈতিক চর্চা শুরু হয়েছে।

বিধায়কদের সরকারি সুযোগ-সুবিধা ব্যবহার নিয়ে  রাজ্যের রাজনৈতিক মহলে বিতর্কের আগুন উসকে দিলেন বিজেপি বিধায়ক সৌমেন কার্ফা। তাঁর নিশানায় সরাসরি তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক ও তার স্ত্রী শ্রীময়ী চট্টরাজ। শ্রীময়ী চট্টরাজের সন্তান প্রসবকালীন হাসপাতালের খরচ নিয়ে যে বিতর্ক উঠেছিল, সেই প্রসঙ্গ নিয়েই বিজেপি বিধায়কের বিস্ফোরক দাবি। তাঁর দাবি, রাজনীতিতে আসা মানে সরকারি কোষাগারের সুযোগ নেওয়া নয়। তিনি জানান, এখনও এমন বহু মানুষ আছেন যারা জাতীয়তাবাদ, আদর্শ এবং সমাজসেবার ভাবনা থেকে রাজনীতি করেন।

এমনকি, তিনি উল্লেখ করেন ব্যক্তিগত সামর্থ্য থাকলে সরকারি কোষাগারের উপর বোঝা না চাপানোই শ্রেয়। নিজের উদাহরণ তুলে বিজেপি বিধায়ক দাবি করেন, তাঁর স্ত্রী সন্তানপ্রসবের সময় কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে তাঁদের কয়েক লক্ষ টাকা বিল হয়েছে। কিন্তু তিনি আদর্শ বিধায়ক হিসেবে সরকারি কোষাগরের সাহায্য না নিয়ে নিজের পারিবারিক অর্থের দ্বারা সেই বিল মিটিয়েছেন। 

সূত্র: https://www.facebook.com/story.php?story_fbid=1675627297904781&id=100063725815003&rdid=fu1zj3A2yEBPhUTk#

এর পরে কাঞ্চন মল্লিককে সরাসরি নিশানা করে তিনি মন্তব্য করেন, যেখানে নিজের খরচ নিজে বহন করার সামর্থ্য রয়েছে সেখানে সরকারি অর্থ ব্যবহার করার প্রয়োজনীয়তা কি। কাঞ্চন মল্লিক নিজের স্ত্রীর সন্তানপ্রসবের সময় প্রায় ছয় লক্ষ টাকা খরচ করেছেন সরকারি তহবিল থেকে। এটা কখনওই একজন জনপ্রতিনিধির থেকে কাম্য নয়। পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরকারি সুবিধা এড়িয়ে চলার প্রসঙ্গও টেনে আনেন তিনি।

বিজেপি বিধায়ক দাবি করেন, রাজ্যের আর্থিক পরিস্থিতির কথা মাথায় রেখে সরকারি কোষাগারের টাকা সঞ্চয় করা একজন জনপ্রতিনিধির দায়িত্ব। এই মন্তব্যকে ঘিরে ফের মুখোমুখি বিজেপি ও তৃণমূলের রাজনৈতিক অবস্থান। বিজেপি বিধায়কের এই মন্তব্যকে ঘিরে নানান প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে। ‌ যদিও এখনও পর্যন্ত অভিনেতা কাঞ্চন মল্লিকের তরফ থেকে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

46 Views 0 Likes 0 Comments

Related News

'ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না', সমাজমাধ্যমে সরব মমতা
মহানগর

'ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না', সমাজমাধ্যমে সরব মমতা

নয়া দিল্লি: ফের আটক ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। শুক্রবার তেরঙা কর্মসূচিতে যোগ দেওয়ার আগেই নিজের বাড়ি থেকেই তাঁকে আটক করে পুলিশ। এবার এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সমাজমাধ্যমে একটি পো...

১৬ অক্টো ২০২৬, ০৯:০৯ পিএম · 1 মিনিট
দু’বছরের বেশি জেলবন্দি, আরজি কর দুর্নীতিতে জামিন সন্দীপ ঘোষের
মহানগর

দু’বছরের বেশি জেলবন্দি, আরজি কর দুর্নীতিতে জামিন সন্দীপ ঘোষের

কলকাতা, নিউজ ডেস্ক: আরজি কর দুর্নীতি মামলায় জামিন পেলেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ।হাসপাতালের আর্থিক অনিয়ম এবং মেধাতালিকায় কারচুপির অভিযোগে দায়ের হওয়া সিবিআই মামলায় এই নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। বিচারপতি এম এম সুন্দরেশ...

১৬ অক্টো ২০২৬, ০৯:০২ পিএম · 1 মিনিট
অনুমতি ছাড়া স্টল নয়, বনগাঁয় সিপিএমের বুক স্টলে 'না' কলকাতা হাইকোর্টের
মহানগর

অনুমতি ছাড়া স্টল নয়, বনগাঁয় সিপিএমের বুক স্টলে 'না' কলকাতা হাইকোর্টের

নিউজ ডেস্ক: দুর্গাপুজোর সময় সিপিএমের বইয়ের স্টল বসানো নিয়ে আইনি টানাপোড়েন অব্যাহত। কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে রাজ্যের আবেদনের ভিত্তিতে এবার সিপিএমের স্টল বসানোর অনুমতি খারিজ করল প্রধান বিচা...

১৬ অক্টো ২০২৬, ০৬:২১ পিএম · 2 মিনিট
২৪ ঘণ্টার মধ্যে পোস্ট মুছতে হবে, মনোজকে 'ভোটচোর' মন্তব্যে মহুয়া মৈত্রকে আদালতের নির্দেশ
মহানগর

২৪ ঘণ্টার মধ্যে পোস্ট মুছতে হবে, মনোজকে 'ভোটচোর' মন্তব্যে মহুয়া মৈত্রকে আদালতের নি...

কলকাতা, নিউজ ডেস্ক: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR-কে কেন্দ্র করে রাজ্যের মুখ্যসচিব মনোজ আগরওয়ালকে নিয়ে সমাজমাধ্যমে মন্তব্য করে বিপাকে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তাঁর বিরুদ্ধে মানহানির মামলা করে আলিপুর আদালতের (...

১৫ অক্টো ২০২৬, ০৯:৫৪ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.