JAZZBAAT 24 BANGLA
১৪ সেপ্টে ২০২৬, ০১:২৫ পিএম
Breaking
এক-দু’টি সিরিজে কিছু এসে যায় না! কোটলায় ঝড় তুলে বড় বার্তা অভিষেকের রাশিয়ার তেল শোধনাগারে হামলা বন্ধ করুন! জেলেনস্কিকে সরাসরি হুঁশিয়ারি ট্রাম্পের, নেপথ্যে কি... জুয়ার আসরে হানা দিতেই পুলিশের উপর বোমাবাজি! সালারে দুষ্কৃতীদের হামলায় গুরুতর জখম এএসআই গোবরেই মিটবে জ্বালানির চাহিদা! বাংলার ২১ জেলায় বসছে বায়োগ্যাস ইউনিট, বড় উদ্যোগ ‘গোবর্ধন’... বরিস জনসনের ট্রেনের কান ঘেঁষে রুশ ড্রোন! ইউক্রেন সফরে অল্পের জন্য প্রাণে বাঁচলেন ব্রিটেনের... বিদেশের মঞ্চে পুরস্কার, দেশেই আটকে ছবি! ‘সংস অফ ফরগটেন ট্রিজ’ নিয়ে সেন্সর আপত্তিতে বিপাকে... নিখুঁত দেবতা নন, তবুও অগ্রেই পুজো পান বিনায়ক পুলিশ হেফাজতে আসামির মৃত্যু, বাথরুমে ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে রহস্য এক-দু’টি সিরিজে কিছু এসে যায় না! কোটলায় ঝড় তুলে বড় বার্তা অভিষেকের রাশিয়ার তেল শোধনাগারে হামলা বন্ধ করুন! জেলেনস্কিকে সরাসরি হুঁশিয়ারি ট্রাম্পের, নেপথ্যে কি... জুয়ার আসরে হানা দিতেই পুলিশের উপর বোমাবাজি! সালারে দুষ্কৃতীদের হামলায় গুরুতর জখম এএসআই গোবরেই মিটবে জ্বালানির চাহিদা! বাংলার ২১ জেলায় বসছে বায়োগ্যাস ইউনিট, বড় উদ্যোগ ‘গোবর্ধন’... বরিস জনসনের ট্রেনের কান ঘেঁষে রুশ ড্রোন! ইউক্রেন সফরে অল্পের জন্য প্রাণে বাঁচলেন ব্রিটেনের... বিদেশের মঞ্চে পুরস্কার, দেশেই আটকে ছবি! ‘সংস অফ ফরগটেন ট্রিজ’ নিয়ে সেন্সর আপত্তিতে বিপাকে... নিখুঁত দেবতা নন, তবুও অগ্রেই পুজো পান বিনায়ক পুলিশ হেফাজতে আসামির মৃত্যু, বাথরুমে ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে রহস্য

রেকর্ডের লড়াইয়ে অল্পের জন্য ফস্কে গেল সোনা, রুপো জিতে নজর কাড়লেন জ্ঞানেশ্বরী

রেকর্ডের লড়াইয়ে অল্পের জন্য ফস্কে গেল সোনা, রুপো জিতে নজর কাড়লেন জ্ঞানেশ্বরী

চলতি কমনওয়েলথ গেমসে আরও একটি রুপো এল ভারতের ঝুলিতে। মহিলাদের ৫৩ কেজি ভারত্তোলনে রুপো জিতলেন ভারতের জ্ঞানেশ্বরী যাদব। ছত্তিশগড়ের ২৩ বছর বয়সী এই ভারত্তোলক মোট ১৯৯ কেজি (স্ন্যাচে ৮৮ কেজি, ক্লিন অ্যান্ড জার্কে ১১১ কেজি) তুলে রুপো নিশ্চিত করেছেন। ২০৬ কেজি (৯৩+১১৩) তুলে সোনা জিতেছেন নাইজেরিয়ার ওনোমে ওমোলোলা দিদিহ। কমনওয়েলথ এবং কমনওয়েলথ গেমস, দুই প্রতিযোগিতারই রেকর্ড ভেঙে দিয়েছেন তিনি।

তবে দিদিহ সোনা জিতলেও জ্ঞানেশ্বরীর সঙ্গে তাঁর লড়াই ছিল একেবারে টানটান। বিশেষ করে, স্ন্যাচ বিভাগে দারুণ পারফরম্যান্স করেন জ্ঞানেশ্বরী। নিজের তিনটি প্রচেষ্টাতেই নিখুঁতভাবে ওজন তুলে নিজের ধারাবাহিকতা প্রমাণ করেন তিনি। অনায়াসে ৮৮ কেজি তুলে নাইজেরিয়ার প্রতিদ্বন্দ্বীর সঙ্গে সমান তালে লড়াই চালিয়ে যান ভারতীয় ভারত্তোলক।

যদিও আসল নাটক শুরু ক্লিন অ্যান্ড জার্কে। প্রথমে ১০৭ কেজি তুলে নতুন কমনওয়েলথ গেমস নয়া রেকর্ড গড়েছিলেন জ্ঞানেশ্বরী। কিন্তু কিছুক্ষণের মধ্যেই ১১০ কেজি তুলে সেই রেকর্ড ভেঙে দেন দিদিহ। এর পর জ্ঞানেশ্বরী ১১১ কেজি তুলে আবার রেকর্ড নিজের নামে করেন। কিন্তু দিদিহ শেষ চেষ্টায় ১১৩ কেজি তুলে ফের রেকর্ড গড়ে নিশ্চিত করেন সোনা‌‌।

সব মিলিয়ে এক অবিস্মরণীয় প্রতিদ্বন্দ্বিতা। প্রতিটি লিফটেই যেন লেখা হচ্ছিল নয়া ইতিহাস। এই রুপোর ফলে চলতি কমনওয়েলথ গেমসে ভারতের মোট পদক সংখ্যা দাঁড়াল ৫। এর মধ্যে চারটিই এসেছে ভারত্তোলনে। রেকর্ড ভাঙা-গড়ার এই রুদ্ধশ্বাস লড়াইয়ে সোনা হাতছাড়া হলেও জ্ঞানেশ্বরীর লড়াকু মানসিকতা যে ভারতীয় ক্রীড়াপ্রেমীদের গর্বিত করেছে, তা বলাই বাহুল্য।

55 Views 0 Likes 0 Comments

Related News

এক-দু’টি সিরিজে কিছু এসে যায় না! কোটলায় ঝড় তুলে বড় বার্তা অভিষেকের
ময়দান

এক-দু’টি সিরিজে কিছু এসে যায় না! কোটলায় ঝড় তুলে বড় বার্তা অভিষেকের

অভিষেকের এ দিনের ইনিংস সেই দর্শনেরই যেন বাস্তব উদাহরণ। শুরু থেকেই আফগান বোলারদের উপর চড়াও হন তিনি। রান তোলার গতি এতটাই দ্রুত ছিল যে ভারতের ১৫৭ রানের লক্ষ্য একটা সময় প্রায় কিছুই না মনে হচ্ছিল।

১৪ সেপ্টে ২০২৬, ১২:২২ পিএম · 2 মিনিট
দল ট্রফি না নিলেও নকভির সঙ্গে সৌজন্য বিনিময়ে সমালোচনার মুখে বিসিসিআই সচিব
ময়দান

দল ট্রফি না নিলেও নকভির সঙ্গে সৌজন্য বিনিময়ে সমালোচনার মুখে বিসিসিআই সচিব

সব মিলিয়ে সাইকিয়ার বার্তা স্পষ্ট। নকভির সঙ্গে সৌজন্য বিনিময় আর তাঁর হাত থেকে ট্রফি গ্রহণ, দু’টি সম্পূর্ণ আলাদা বিষয়।

১৪ সেপ্টে ২০২৬, ১১:২৮ এএম · 2 মিনিট
ভারতীয় বোর্ডের আপত্তিকে পাত্তা দেননি 'চোর' মহসিন নকভি
ময়দান

ভারতীয় বোর্ডের আপত্তিকে পাত্তা দেননি 'চোর' মহসিন নকভি

নকভি শুধু এসিসি বা পিসিবি'র চেয়ারম্যানই নন। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীও তিনি। তাই তাঁর হাত থেকে ট্রফি নেওয়া হবে না, এই অবস্থান আগেই স্পষ্ট করে দিয়েছিল ভারতীয় বোর্ড।

১৪ সেপ্টে ২০২৬, ১১:১৪ এএম · 2 মিনিট
নাকভির সামনে হরমনপ্রীতদের ‘নীরব জবাব’
ময়দান

নাকভির সামনে হরমনপ্রীতদের ‘নীরব জবাব’

দুবাই: এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কাকে ৭২ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। কিন্তু শিরোপা জয়ের পর পুরস্কার বিতরণী মঞ্চে তৈরি হল অন্যরকম দৃশ্য। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (ACC) প্রধান এবং পাকিস্তান ক্রি...

১৪ সেপ্টে ২০২৬, ১০:০৯ এএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.