JAZZBAAT 24 BANGLA
০৩ অক্টো ২০২৬, ০৮:৪১ পিএম
Breaking
Ghagra waterfall: ছেলেকে বাঁচাতে জলে ঝাঁপ, তলিয়ে গেলেন মা Kunal Ghosh: 'আঘাত নিয়ে নোংরামি...', নন্দীগ্রামে মমতার পা ভাঙা বিতর্কে বিস্ফোরক কুণাল Nusrat Bharuccha : বালি থেকে এয়ার অ্যাম্বুলেন্সে সোজা মুম্বাই ফিরলেন বলিউড অভিনেত্রী দীর্ঘদিনের অবসাদ! ঘরে পড়ে বাবার দেহ, অশোকনগরে প্রাক্তন তৃণমূল নেতার রহস্যমৃত্যু CJP: আন্দোলনের ভিড়ে আচমকা অসুস্থ, হাসপাতালে মৃত্যু ৭৫ বছরের বৃদ্ধের Sheikh Hasina: শেখ হাসিনাকে আসতে দেওয়া ছাড়া ভারতের বিকল্প ছিল নাঃ দীনেশ ত্রিবেদী MysteriousTree: গাছের গায়ে ফুটে উঠল মহাদেবের মুখ, জলপাইগুড়িতে রহস্যময় অবয়ব ঘিরে চাঞ্চল... Tarpor : ‘জীবনটাকে উল্টে পাল্টে দেখুন’, প্রকাশ্যে কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘তারপর’-এর প্রথম লু... Ghagra waterfall: ছেলেকে বাঁচাতে জলে ঝাঁপ, তলিয়ে গেলেন মা Kunal Ghosh: 'আঘাত নিয়ে নোংরামি...', নন্দীগ্রামে মমতার পা ভাঙা বিতর্কে বিস্ফোরক কুণাল Nusrat Bharuccha : বালি থেকে এয়ার অ্যাম্বুলেন্সে সোজা মুম্বাই ফিরলেন বলিউড অভিনেত্রী দীর্ঘদিনের অবসাদ! ঘরে পড়ে বাবার দেহ, অশোকনগরে প্রাক্তন তৃণমূল নেতার রহস্যমৃত্যু CJP: আন্দোলনের ভিড়ে আচমকা অসুস্থ, হাসপাতালে মৃত্যু ৭৫ বছরের বৃদ্ধের Sheikh Hasina: শেখ হাসিনাকে আসতে দেওয়া ছাড়া ভারতের বিকল্প ছিল নাঃ দীনেশ ত্রিবেদী MysteriousTree: গাছের গায়ে ফুটে উঠল মহাদেবের মুখ, জলপাইগুড়িতে রহস্যময় অবয়ব ঘিরে চাঞ্চল... Tarpor : ‘জীবনটাকে উল্টে পাল্টে দেখুন’, প্রকাশ্যে কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘তারপর’-এর প্রথম লু...

হাফিজ সঈদকে ঘিরে পাক ধর্মগুরুর সেই বিস্ফোরক দাবি

হাফিজ সঈদকে ঘিরে পাক ধর্মগুরুর সেই বিস্ফোরক দাবি

বাহাওয়ালনগর, বিশ্বদীপ বন্দ্যোপাধ্যায়:* পাকিস্তানের নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবার প্রতিষ্ঠাতা হাফিজ সইদকে নিয়ে বিস্ফোরক দাবি করলেন সে দেশের ধর্মগুরু আল্লামা নাসির মাদনি। তাঁর দাবি, হাফিজ সঈদ-ই কাশ্মীরে ১০ হাজার জঙ্গিকে পাঠিয়েছিল। গত ১৪ অগাস্ট বাহাওয়ালনগরে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত একটি জমায়েতে বক্তৃতা দিতে গিয়ে এই মন্তব্য করেন মাদনি। কয়েক দিন আগে শুক্রবারের নমাজের খুতবা দেওয়ার সময় গুরুতর হৃদ্‌যন্ত্রের সমস্যায় আক্রান্ত হয়েছিলেন তিনি। তার পর ফিরে এসে প্রকাশ্যে তাঁর এই মন্তব্য ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে।

মাদনির এই দাবি সামনে আসতেই কাশ্মীরে লস্কর-ই-তইবার দীর্ঘদিনের সন্ত্রাসবাদী কার্যকলাপ এবং তার প্রতিষ্ঠাতা হাফিজ সঈ‌দের ভূমিকা নিয়ে ফের প্রশ্ন উঠেছে। পাকিস্তান-ভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবা ভারতের বিরুদ্ধে একাধিক ভয়াবহ হামলার সঙ্গে যুক্ত বলে অভিযোগ রয়েছে। ২০০৫ সালে আল-কায়দা এবং তালিবানের সঙ্গে যোগ থাকার অভিযোগে লস্কর-ই-তইবাকে নিষিদ্ধ করে রাষ্ট্রপুঞ্জ। ২০০৮ সালে আমেরিকাও হাফিজ সঈদকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদীর তালিকায় অন্তর্ভুক্ত করে। ভারতের একাধিক সন্ত্রাসবাদী হামলার তদন্তেও তার নাম উঠে এসেছে।

বিশেষ করে ২০০৮ সালের মুম্বই হামলার ঘটনায় হাফিজ সঈদের নাম বার বার সামনে এসেছে। ২৬ নভেম্বর সমুদ্রপথে মুম্বইয়ে ঢুকে পড়েছিল ১০ জন জঙ্গি। ৪ দিন ধরে শহরের একাধিক গুরুত্বপূর্ণ জায়গায় সমন্বিত হামলা চালানো হয়। প্রাণ হারান ১৬৬ জন, আহত হন প্রায় ৩০০। সেই হামলার ঘটনায় পাকিস্তানি অভিযুক্তদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে আসছে ভারত। গত জুলাইয়ে পহেলগাঁও জঙ্গি হামলা মামলাতেও হাফিজ সঈদের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করে জম্মুর একটি আদালত।

পহেলগাঁও হামলার তদন্তেও সঈদের নাম উঠে এসেছে। ২০২৫ সালের এপ্রিলে কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যু হয়েছিল, যাঁদের অধিকাংশই ছিলেন সাধারণ পর্যটক। এদিকে মুম্বই পুলিশও ২৬/১১ মামলায় পাকিস্তানের ৬ পলাতক অভিযুক্তের বিরুদ্ধে ‘অনুপস্থিতিতে বিচার’-এর প্রক্রিয়া শুরু করেছে। অভিযুক্তরা দোষী সাব্যস্ত হলে সাজা ঘোষণা করা হবে এবং ভবিষ্যতে তাঁদের ভারতে আনা সম্ভব হলে সেই সাজা কার্যকর করা যাবে। এই আবহে মাদনির ‘১০ হাজার জঙ্গি’ মন্তব্য হাফিজ সঈদ ও লস্কর-ই-তইবার কাশ্মীর-কেন্দ্রিক ভূমিকা নিয়ে নতুন করে বিতর্ক উস্কে দিয়েছে।

 

 

40 Views 0 Likes 0 Comments

Related News

Sheikh Hasina: শেখ হাসিনাকে আসতে দেওয়া ছাড়া ভারতের বিকল্প ছিল নাঃ দীনেশ ত্রিবেদী
বিদেশ

Sheikh Hasina: শেখ হাসিনাকে আসতে দেওয়া ছাড়া ভারতের বিকল্প ছিল নাঃ দীনেশ ত্রিবেদী

হাবিবুর রহমান, ঢাকা: ২০২৪ সালের জুলাইয়ে ছাত্র-জনতার  দুর্বার গণআন্দোলনে ক্ষমতাচ্যুত হন বাংলাদেশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্ষমতা ছেড়ে ৫ আগস্ট পাড়ি জমান ভারতে। এদিন শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া প্রসঙ্গে শনিবার ঢাক...

০৩ অক্টো ২০২৬, ০৬:৩২ পিএম · 4 মিনিট
বিমানে হামলার পর চাঞ্চল্যকর তথ্য! হামাম আলহামামির সোশ্যাল মিডিয়ায় মিলল আল-কায়েদা নেতার ছবি
বিদেশ

বিমানে হামলার পর চাঞ্চল্যকর তথ্য! হামাম আলহামামির সোশ্যাল মিডিয়ায় মিলল আল-কায়েদা ন...

 ফ্লাইদুবাইয়ের বিমানে ভারতীয় ক্যাপ্টেন স্মিত মচ্ছরের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত ওমানি কো-পাইলট হামাম আলহামামিকে ঘিরে তদন্তে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা...

০৩ অক্টো ২০২৬, ০৯:৩২ এএম · 2 মিনিট
ঢাকায় মেট্রোরেলের লাইন নির্মাণ কাজের বরাত পেল ভারত, সঙ্গে ৪ দেশও
বিদেশ

ঢাকায় মেট্রোরেলের লাইন নির্মাণ কাজের বরাত পেল ভারত, সঙ্গে ৪ দেশও

দীর্ঘদিন ঝুলে থাকার পর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) সংশোধিত প্রকল্প প্রস্তাবগুলোর অনুমোদন দেয়। এর ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ–সংক্রান্ত ৮টি প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।

০২ অক্টো ২০২৬, ০৬:৩০ পিএম · 4 মিনিট
পুঁজিবাজারে টানা দরপতন, ব্রোকারেজ বন্ধে বিপাকে হাজারো বিনিয়োগকারী! BSEC-এর এক কর্মকর্তাকে ঘিরে উঠল একের পর এক গুরুতর প্রশ্ন
বিদেশ

পুঁজিবাজারে টানা দরপতন, ব্রোকারেজ বন্ধে বিপাকে হাজারো বিনিয়োগকারী! BSEC-এর এক কর্ম...

পুঁজিবাজারের সামগ্রিক পরিস্থিতি নিয়েও অভিযোগকারীরা উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁদের দাবি, বাজার যখন ঊর্ধ্বমুখী হওয়ার চেষ্টা করে, তখন বিভিন্ন নিয়ন্ত্রক সিদ্ধান্তের কারণে ব্রোকারেজ প্রতিষ্ঠানগুলোর ওপর চাপ তৈরি হচ্ছে।

০২ অক্টো ২০২৬, ০৬:২৩ পিএম · 5 মিনিট

Top Comments (0)

No approved comments yet.