JAZZBAAT 24 BANGLA
০৫ নভে ২০২৬, ০৮:২৩ এএম
Breaking
Assam News : বাড়ি ছেড়ে উধাও ৯ যুবক! ULFA-I যোগের সন্দেহে অসমে চাঞ্চল্য, নেপথ্যে কী রহস্য... WorkersProtest: বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষ, থমকে গেছে অর্থনীতি চাকা Politics: মমতার জোট বদলের ইতিহাস টেনে পোস্টের ব্যাখ্যা ঋতব্রতর, নোবেল বিতর্কেও কটাক্ষ বলিউড অভিনেত্রীর ২৭ বছরের প্রেমে ইতি, রণক্ষেত্রে মুখোমুখি নাগার্জুন-টাব্বু! Ranji Trophy 2026: ইডেনে মহাবিপদে বাংলা, হার বাঁচাতে শেষ দিনে অলৌকিক কিছুর অপেক্ষা Sachin Tendulkar: নিজের নেতৃত্বের দিন নিয়ে খোলামেলা শচীন পর্দায় কখনও স্বয়ং মা কালী, কখনও মাতৃশক্তির রূপ! এই ৭ বাংলা ছবি আজও মনে গেঁথে আছে! লোহার শিকলে বাঁধা মা কালী! চেতলার ডাকাত কালীবাড়ির নেপথ্যে কী রহস্য? Assam News : বাড়ি ছেড়ে উধাও ৯ যুবক! ULFA-I যোগের সন্দেহে অসমে চাঞ্চল্য, নেপথ্যে কী রহস্য... WorkersProtest: বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষ, থমকে গেছে অর্থনীতি চাকা Politics: মমতার জোট বদলের ইতিহাস টেনে পোস্টের ব্যাখ্যা ঋতব্রতর, নোবেল বিতর্কেও কটাক্ষ বলিউড অভিনেত্রীর ২৭ বছরের প্রেমে ইতি, রণক্ষেত্রে মুখোমুখি নাগার্জুন-টাব্বু! Ranji Trophy 2026: ইডেনে মহাবিপদে বাংলা, হার বাঁচাতে শেষ দিনে অলৌকিক কিছুর অপেক্ষা Sachin Tendulkar: নিজের নেতৃত্বের দিন নিয়ে খোলামেলা শচীন পর্দায় কখনও স্বয়ং মা কালী, কখনও মাতৃশক্তির রূপ! এই ৭ বাংলা ছবি আজও মনে গেঁথে আছে! লোহার শিকলে বাঁধা মা কালী! চেতলার ডাকাত কালীবাড়ির নেপথ্যে কী রহস্য?

মুম্বই ছেড়ে নাইট শিবিরে! আইপিএলে নতুন সমীকরণ হার্দিককে নিয়ে

মুম্বই ছেড়ে নাইট শিবিরে! আইপিএলে নতুন সমীকরণ হার্দিককে নিয়ে

আগামী বছরের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের নেতা হিসেবে দেখা যাবে হার্দিক পাণ্ডিয়াকে? মাত্র কিছুদিন আগেই হার্দিকের চেন্নাই সুপার কিংসে যোগ দেওয়ার জল্পনা উড়িয়ে দিয়েছিল মুকেশ আম্বানির ফ্র্যাঞ্চাইজি। কিন্তু সম্প্রতি একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, আগামী মরশুমে মুম্বই ইন্ডিয়ান্স ছেড়ে কেকেআরে যোগ দিতে পারেন ভারতীয় অলরাউন্ডার। শুধু তা-ই নয়। কেকেআরের নতুন অধিনায়ক হিসেবেও তাঁর নাম ভাবা হচ্ছে বলে খবর।

২০২৪ সালে আইপিএলে চ্যাম্পিয়ন হওয়ার পর গত দুটি মরশুমে নাইটদের পারফরম্যান্স একেবারেই দাগ কাটতে পারেনি। তা ছাড়া গত আইপিএলে কেকেআরের নেতৃত্বে ছিলেন অজিঙ্কা রাহানে। তবে সম্প্রতি সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেছেন তিনি। ফলে দলের অধিনায়কের পদ এখন খালি। সেই শূন্যস্থান পূরণ করতেই হার্দিকের উপর ভরসা রাখতে চাইছে গত দুটি মরশুম থেকে খালি হাতে ফেরা কেকেআর। এমনটাই দাবি করা হয়েছে সংশ্লিষ্ট প্রতিবেদনে।

যদিও মুম্বই ইন্ডিয়ান্স এবং কলকাতা নাইট রাইডার্সের মধ্যে সম্ভাব্য চুক্তি বা ক্রিকেটার বদল নিয়ে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। এ দিকে হার্দিককে দলে নিতে চেন্নাই সুপার কিংস এবং রাজস্থান রয়্যালসও আগ্রহী ছিল বলে শোনা যাচ্ছিল। ফলে তিনি যদি শেষ পর্যন্ত শাহরুখ খানের দলে যোগ দেন, তা হলে হতাশ হতে হবে ওই দুই ফ্র্যাঞ্চাইজিকে।

হার্দিক যে কোনও দলের কাছেই সম্পদ। আইপিএলে এখনও পর্যন্ত ১৬২টি ম্যাচ খেলেছেন তিনি। ২৭-এর বেশি গড়ে করেছেন ২,৯৫৫ রান। পাশাপাশি নিয়েছেন ৮২টি উইকেট। তাঁর নেতৃত্বে প্রথমবার খেলতে নেমেই আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল গুজরাত টাইটান্স। ফলে হার্দিককে দলে নিতে যে কোনও ফ্র্যাঞ্চাইজিই যে ঝাঁপাবে তা বলাই বাহুল্য। এই পরিস্থিতিতে শেষপর্যন্ত তাঁকে সত্যি সত্যিই নাইট শিবিরে শামিল করা যায় কি না, এ বার সেটাই দেখার।

50 Views 0 Likes 0 Comments

Related News

Ranji Trophy 2026: ইডেনে মহাবিপদে বাংলা, হার বাঁচাতে শেষ দিনে অলৌকিক কিছুর অপেক্ষা
ময়দান

Ranji Trophy 2026: ইডেনে মহাবিপদে বাংলা, হার বাঁচাতে শেষ দিনে অলৌকিক কিছুর অপেক্ষা

স্পোর্টস ডেস্ক: রঞ্জি ট্রফিতে বাংলার জয়রথ থামার আশঙ্কা ক্রমশ জোরালো হচ্ছে। মহারাষ্ট্রের বিরুদ্ধে ঘরের মাঠে ইডেন গার্ডেন্সে ম্যাচ বাঁচানোর কঠিন পরীক্ষার সামনে অভিমন্যু ঈশ্বরণরা। প্রথম ইনিংসে মাত্র ১৪৩ রানে শেষ হয়ে যাওয়ার ...

০৪ নভে ২০২৬, ০৭:৫০ পিএম · 2 মিনিট
Sachin Tendulkar: নিজের নেতৃত্বের দিন নিয়ে খোলামেলা শচীন
ময়দান

Sachin Tendulkar: নিজের নেতৃত্বের দিন নিয়ে খোলামেলা শচীন

স্পোর্টস ডেস্ক:নিজের ক্রিকেটজীবনে একাধিক অধিনায়কের নেতৃত্বে খেলেছেন শচীন তেন্ডুলকর। তাঁদের মধ্যে দু’জনকে আলাদা করে বেছে নিলেন ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি। প্রিয় অধিনায়কদের তালিকায় সৌরভ গঙ্গোপাধ্যায় এবং মহেন্দ্র সিংহ ধোনিক...

০৪ নভে ২০২৬, ০৭:৩৯ পিএম · 3 মিনিট
India vs New Zealand: বৃষ্টির মধ্যে খেলা চালানোয় ক্ষুব্ধ কোহলি-শুভমান
ময়দান

India vs New Zealand: বৃষ্টির মধ্যে খেলা চালানোয় ক্ষুব্ধ কোহলি-শুভমান

স্পোর্টস ডেস্ক: বৃষ্টির মধ্যে মাঠে খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করলেন বিরাট কোহলি ও শুভমান গিল। অকল্যান্ডে ভারত-নিউজিল্যান্ডের প্রথম এক দিনের ম্যাচে আম্পায়ারদের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলতে দেখা গেল দুই ভা...

০৪ নভে ২০২৬, ০৭:২৩ পিএম · 2 মিনিট
Abhishek Porel: মহারাষ্ট্রের বিরুদ্ধে হার বাঁচানোর লড়াইয়ে ভরসা একমাত্র পোড়েল
ময়দান

Abhishek Porel: মহারাষ্ট্রের বিরুদ্ধে হার বাঁচানোর লড়াইয়ে ভরসা একমাত্র পোড়েল

নিউজ ডেস্ক: রনজি ট্রফিতে টানা জয়ের ছন্দে বড় ধাক্কা খাওয়ার মুখে বাংলা। মহারাষ্ট্রের বিরুদ্ধে ইডেনে কার্যত কোণঠাসা অভিমন্যু ঈশ্বরণের দল। প্রথম ইনিংসে মাত্র ১৪৩ রানে অলআউট হওয়ার পর বোলাররা লড়াইয়ে ফেরালেও ব্যাটারদের ব্যর্থ...

০৪ নভে ২০২৬, ০৭:১৮ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.