JAZZBAAT 24 BANGLA
১৩ সেপ্টে ২০২৬, ১১:৪০ এএম
Breaking
তিন বছর ধরে দরজায় পাকিস্তান, BRICS-এ ঢোকার স্বপ্নে ফের ধাক্কা! নেপথ্যে ভারত? ৯/১১-এর আগেই ওসামার নিশানায় ভারত! CIA-র গোপন নথিতে চাঞ্চল্যকর তথ্য ঘাসফুল কার? কমিশনের দরজায় দুই তৃণমূল, উপনির্বাচনের মুখে প্রতীক নিয়ে চরম টানাপড়েন বিশেষ সম্মান লাভ থেকে,বিশেষ সতর্কতা- নিজের ভাগ্য জানুন পুজোয় 'খারাপ খাবার' দিলেই বিপদ, হেল্প লাইন নম্বর চালু করল জেলা প্রশাসন লটারির টিকিটে এক কোটি! রাতারাতি কোটিপতি বাগদার দিনমজুর যে লেখায় বাংলা আজও নিঃশব্দে বেঁচে আছে 'ওঁদের কথায় কোনও যায় আসেনা', ঋতব্রতকে তীব্র নিশানা সৌগত রায়ের তিন বছর ধরে দরজায় পাকিস্তান, BRICS-এ ঢোকার স্বপ্নে ফের ধাক্কা! নেপথ্যে ভারত? ৯/১১-এর আগেই ওসামার নিশানায় ভারত! CIA-র গোপন নথিতে চাঞ্চল্যকর তথ্য ঘাসফুল কার? কমিশনের দরজায় দুই তৃণমূল, উপনির্বাচনের মুখে প্রতীক নিয়ে চরম টানাপড়েন বিশেষ সম্মান লাভ থেকে,বিশেষ সতর্কতা- নিজের ভাগ্য জানুন পুজোয় 'খারাপ খাবার' দিলেই বিপদ, হেল্প লাইন নম্বর চালু করল জেলা প্রশাসন লটারির টিকিটে এক কোটি! রাতারাতি কোটিপতি বাগদার দিনমজুর যে লেখায় বাংলা আজও নিঃশব্দে বেঁচে আছে 'ওঁদের কথায় কোনও যায় আসেনা', ঋতব্রতকে তীব্র নিশানা সৌগত রায়ের

দিনভর প্রবল বৃষ্টির পূর্বাভাস! কোন জেলায় কেমন থাকবে আবহাওয়া?

দিনভর প্রবল বৃষ্টির পূর্বাভাস! কোন জেলায় কেমন থাকবে আবহাওয়া?

বঙ্গোপসাগরে সক্রিয় মৌসুমি অক্ষরেখা এবং বর্ষার অনুকূল আবহাওয়ার প্রভাবে শুক্রবারও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা দিয়েছে হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আজ ভোর থেকে রাজ্যের একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির দেখা মিলেছে। এর জেরে তাপমাত্রাও কিছুটা কমেছে এবং ভ্যাপসা গরম থেকে মিলেছে স্বস্তি।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় আকাশ আংশিক থেকে প্রধানত মেঘলা থাকবে। দিনের বিভিন্ন সময়ে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদিয়া, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং ঝাড়গ্রাম জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

কলকাতার আবহাওয়া

শুক্রবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩০ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ থেকে ২৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় অস্বস্তি বজায় থাকলেও, মাঝেমধ্যে বৃষ্টির ফলে তাপমাত্রা কিছুটা কম থাকবে এবং গরমের তীব্রতা থেকে সাময়িক স্বস্তি মিলবে। শহরজুড়ে দিনভর মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির আশঙ্কা

উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং মালদহ সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাহাড়ি এলাকায় টানা বর্ষণের জেরে ভূমিধসের আশঙ্কা তৈরি হয়েছে। পাশাপাশি নদী ও জলাধারের জলস্তরও বৃদ্ধি পেতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দফতর। রাজ্যজুড়ে বৃষ্টির এই পরিস্থিতি আগামী কয়েক দিনও বজায় থাকতে পারে বলে ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দফতর।

22 Views 0 Likes 0 Comments

Related News

কাটছে না নিম্নচাপ, উইক এন্ডেও থাকছে রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস
আবহাওয়া

কাটছে না নিম্নচাপ, উইক এন্ডেও থাকছে রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস

কলকাতা, নিউজ ডেস্ক: নিম্নচাপ কাটছে না এখনই। আর তার জেরেই সহজে এই বৃষ্টি থেকে মুক্তি পাচ্ছে না রাজ্যবাসী। উইক-এন্ড' র শুরুর তিনটি অর্থাৎ আজকে শনিবার (১২ই সেপ্টেম্বর,২০২৬) হালকা থেকে ভারী বৃষ্টিপাত হতে চলেছে সমগ্র রাজ্যেই।...

১২ সেপ্টে ২০২৬, ১২:০০ পিএম · 2 মিনিট
অব্যাহত রাজ্যজুড়ে বৃষ্টিপাতের আবহ, ভিজতে চলেছে মহানগর-দক্ষিণবঙ্গ-উত্তরবঙ্গ
আবহাওয়া

অব্যাহত রাজ্যজুড়ে বৃষ্টিপাতের আবহ, ভিজতে চলেছে মহানগর-দক্ষিণবঙ্গ-উত্তরবঙ্গ

এই তিন জেলাতে হতে চলেছে প্রবল ঝড়-বৃষ্টি। জারি করা হয়েছে হলুদ সতর্কতা। উত্তরবঙ্গের বাকি জেলাগুলোতেও চলবে ঝড় বিদ্যুৎসহ মাঝারি বৃষ্টিপাত।

১১ সেপ্টে ২০২৬, ১১:৫১ এএম · 2 মিনিট
রাজ্য জুড়ে বৃষ্টি'র দাপট, ভারী বৃষ্টির পূর্বাভাস বঙ্গে
আবহাওয়া

রাজ্য জুড়ে বৃষ্টি'র দাপট, ভারী বৃষ্টির পূর্বাভাস বঙ্গে

বুধবার কলকাতার আকাশ মেঘলা থাকার পূর্বাভাস। এক-দু’দফা হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিও হতে পারে। আজ মহানগরে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২°।

০৯ সেপ্টে ২০২৬, ১০:৫০ এএম · 1 মিনিট
দফায় দফায় বৃষ্টি মহানগরে
আবহাওয়া

দফায় দফায় বৃষ্টি মহানগরে

কলকাতা,নিউজ ডেস্ক: মহানগরের পাশাপাশি দুইবঙ্গেরই  সমস্ত জেলাতেই ফের বৃষ্টির আভাস! ভারী বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলায়।  দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস কলকাতা শহরেও। কেমন থাকবে  আজকে...

০৮ সেপ্টে ২০২৬, ১০:১১ এএম · 1 মিনিট

Top Comments (0)

No approved comments yet.