JAZZBAAT 24 BANGLA
১৭ সেপ্টে ২০২৬, ০১:২৬ পিএম
Breaking
‘কী করে খেতে পাও আমিও দেখব!’ মনামীর সিদ্ধান্তে ক্ষুব্ধ নিরঞ্জন, বিগ বসের ঘরে তুমুল অশান্তি ভডনগর থেকে বারাণসী, জন্মদিনে মোদীকে ঘিরে ‘মেগা আয়োজন’! একইসঙ্গে দুই শহর থেকে ছুটবে বাইক র‍... দিল্লিতে আজ ‘শেষ লড়াই’! কমিশনের দফতরে ঋতব্রতদের টিম, ৪টেয় কালীঘাট শিবিরকে তলব ‘চায়ের দোকান থেকে প্রধানমন্ত্রীর আসন’, মোদীর ২৫ বছরের যাত্রায় আবেগঘন শাহ দিশা সালিয়ান মৃত্যু রহস্য, তদন্তে হাইপ্রোফাইল অফিসার ‘তাড়াহুড়ো করে দলে ঢোকাবেন না’, নীতীশকে নিয়ে বোর্ডকে সতর্ক করলেন লিটল মাস্টার ভিনদেশি তরুণীর হাতে শ্রীগণেশ ট্যাটু, বেলজিয়ামের তরুণীর ভিডিও ছড়াল সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রীর সাজে কেক কাটল পড়ুয়ারা, শিলিগুড়ির স্কুলে মোদীর অভিনব জন্মদিন পালন ‘কী করে খেতে পাও আমিও দেখব!’ মনামীর সিদ্ধান্তে ক্ষুব্ধ নিরঞ্জন, বিগ বসের ঘরে তুমুল অশান্তি ভডনগর থেকে বারাণসী, জন্মদিনে মোদীকে ঘিরে ‘মেগা আয়োজন’! একইসঙ্গে দুই শহর থেকে ছুটবে বাইক র‍... দিল্লিতে আজ ‘শেষ লড়াই’! কমিশনের দফতরে ঋতব্রতদের টিম, ৪টেয় কালীঘাট শিবিরকে তলব ‘চায়ের দোকান থেকে প্রধানমন্ত্রীর আসন’, মোদীর ২৫ বছরের যাত্রায় আবেগঘন শাহ দিশা সালিয়ান মৃত্যু রহস্য, তদন্তে হাইপ্রোফাইল অফিসার ‘তাড়াহুড়ো করে দলে ঢোকাবেন না’, নীতীশকে নিয়ে বোর্ডকে সতর্ক করলেন লিটল মাস্টার ভিনদেশি তরুণীর হাতে শ্রীগণেশ ট্যাটু, বেলজিয়ামের তরুণীর ভিডিও ছড়াল সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রীর সাজে কেক কাটল পড়ুয়ারা, শিলিগুড়ির স্কুলে মোদীর অভিনব জন্মদিন পালন

"দেশ আপনার পাশে", প্রধানমন্ত্রীর জন্মদিনে হিমন্তের শুভেচ্ছা

"দেশ আপনার পাশে", প্রধানমন্ত্রীর জন্মদিনে হিমন্তের শুভেচ্ছা
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

নিউজ ডেস্ক: বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন নরেন্দ্র মোদী। জন্মদিন উপলক্ষ্যে দেশে এবং বিদেশে শুভেচ্ছায় ভাসছেন ভারতীয় প্রধানমন্ত্রী। একদিকে যেমন তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। অন্যদিকে দুবাইয়ের বিখ্যাত বুর্জ খলিফায় ফুটে উঠেছিল মোদীর ছবি। তার সঙ্গে লেখা, 'হ্যাপি বার্থডে'। এ বার দেশের প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও। সমাজ মাধ্যমে একটি ভিডিয়ো শেয়ার করে মোদীকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন তিনি।

ভিডিয়োটিতে অসমের রাজপথ ধরে হাঁটতে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রীকে। হাঁটতে হাঁটতেই প্রধানমন্ত্রীকে দেশের সকল নাগরিকের প্রেরণার প্রতীক বলে উল্লেখ করেন তিনি। হিমন্তের কথায়, "আজ ভারতের সম্মানীয় প্রধানমন্ত্রী তথা আমাদের সকলের প্রেরণার প্রতীক নরেন্দ্র মোদীর জন্মদিন। তাই আমি অসমের সকল মানুষের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে জানাই জন্মদিনের শুভেচ্ছা।"

এর আগে প্রধানমন্ত্রীকে জন্মদিনের দীর্ঘ শুভেচ্ছা বার্তায় তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা তুলে ধরেছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেন, মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী হিসাবে নিজের দায়িত্বকালে মোদী সুশাসনের ক্ষেত্রে একাধিক নতুন মানদণ্ড তৈরি করেছেন। একই সঙ্গে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের ক্ষেত্রে তিনি নতুন গতি ও দিশা দিয়েছেন বলেও উল্লেখ করেন রাষ্ট্রপতি। এ ছাড়া মোদীকে শুভেচ্ছা জানিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও।

সোশ্যাল মিডিয়ায় এ দিন মোদীকে ‘বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতা’, ‘নিউ ইন্ডিয়া’র স্থপতি এবং ‘এক ভারত-শ্রেষ্ঠ ভারত’-এর দূরদর্শী রূপকার বলে উল্লেখ করে প্রধানমন্ত্রীর ‘নেশন ফার্স্ট’ নীতি এবং জনকল্যাণের প্রতি তাঁর দায়বদ্ধতার কথা তুলে ধরেছেন যোগী। ‘বিকশিত ভারত’-এর লক্ষ্য পূরণে প্রধানমন্ত্রীর এই অঙ্গীকার অনুপ্রেরণা জোগায় বলেও জানিয়েছেন তিনি। পাশাপাশি অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, "আপনি এভাবেই দেশের সেবা করতে থাকুন। আর ভারতকে বিশ্বগুরু বানানোর যে পরিকল্পনা আপনি করেছেন তাতে এগিয়ে চলুন। দেশ আপনার পাশে রয়েছে।"

সব মিলিয়ে জন্মদিনে দেশ-বিদেশ উভয় জায়গাতেই মোদীকে ঘিরে দেখা গেল বিশেষ আয়োজন ও শুভেচ্ছার আবহ। উল্লেখ্য, ১৯৫০ সালের ১৭ সেপ্টেম্বর গুজরাতের ভাডনগরে জন্ম নরেন্দ্র মোদীর। দীর্ঘ রাজনৈতিক জীবনে দেশের প্রধানমন্ত্রিত্ব সামলানোর আগে একটা বড় সময় গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবেও দেখা গিয়েছে তাঁকে।

25 Views 0 Likes 0 Comments

Related News

ভডনগর থেকে বারাণসী, জন্মদিনে মোদীকে ঘিরে ‘মেগা আয়োজন’! একইসঙ্গে দুই শহর থেকে ছুটবে বাইক র‍্যালি
দেশ

ভডনগর থেকে বারাণসী, জন্মদিনে মোদীকে ঘিরে ‘মেগা আয়োজন’! একইসঙ্গে দুই শহর থেকে ছুটবে...

নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়েছে। মোদীর জন্মস্থান গুজরাটের ভডনগর থেকে তাঁর লোকসভা কেন্দ্র উত্তরপ্রদেশের বারাণসী পর্যন্ত একটি বিশেষ বাইক র‍্যালি আয়োজন করা হচ্ছে। জন্...

১৭ সেপ্টে ২০২৬, ০১:০৯ পিএম · 1 মিনিট
‘চায়ের দোকান থেকে প্রধানমন্ত্রীর আসন’, মোদীর ২৫ বছরের যাত্রায় আবেগঘন শাহ
দেশ

‘চায়ের দোকান থেকে প্রধানমন্ত্রীর আসন’, মোদীর ২৫ বছরের যাত্রায় আবেগঘন শাহ

শাহের বক্তব্য অনুযায়ী, একজন সাধারণ দলীয় কর্মী থেকে গুজরাটের মুখ্যমন্ত্রী এবং পরে দেশের প্রধানমন্ত্রী হয়ে ওঠার এই যাত্রা সহজ ছিল না। তাঁর কথায়, মোদী ক্ষমতাকে কখনও নিজের লক্ষ্য হিসেবে দেখেননি; বরং দরিদ্র মানুষের কল্যাণ এবং দেশ গঠনের মাধ্যম হিসেবে দেখেছেন। জাতীয় সেবাকেই জীবনের মূল উদ্দেশ্য করে এগিয়ে গিয়েছেন প্রধানমন্ত্রী।

১৭ সেপ্টে ২০২৬, ০১:০৫ পিএম · 2 মিনিট
এক পড়ুয়ার জন্য প্রতিদিন ৫ কিলোমিটার জঙ্গলপথ পেরিয়ে স্কুলে যান শিক্ষক, বন্যপশুর ভয় উপেক্ষা করেই চলছে এই লড়াই
দেশ

এক পড়ুয়ার জন্য প্রতিদিন ৫ কিলোমিটার জঙ্গলপথ পেরিয়ে স্কুলে যান শিক্ষক, বন্যপশুর ভয়...

নিউজ ডেস্ক: মহারাষ্ট্রের কোলহাপুরের প্রত্যন্ত এক পাহাড়ি জঙ্গল। নেই বিদ্যুৎ, নেই যাতায়াতের উপযুক্ত রাস্তা, নেই কোনও যানবাহনের সুবিধা। অথচ প্রতিদিন ঠিক সময়েই সেখানে পৌঁছে যান ৫৫ বছর বয়সী শিক্ষক জীবন মিথারি। কারণ, তার অপেক...

১৭ সেপ্টে ২০২৬, ১২:০৮ পিএম · 3 মিনিট
চুরির চেষ্টায় তালাবদ্ধ বাড়ির গ্রিলে আটকে যুবক, সুরাটের ভাইরাল ভিডিও ঘিরে কৌতূহল
দেশ

চুরির চেষ্টায় তালাবদ্ধ বাড়ির গ্রিলে আটকে যুবক, সুরাটের ভাইরাল ভিডিও ঘিরে কৌতূহল

সুরাট, নিউজ ডেস্ক: প্রথমে যেন বোঝার উপায় ছিল না ঠিক কি ঘটেছিল সেখানে। একটি বাড়ির সামনে হঠাৎ মানুষের ভিড়, আর সকলের নজর আটকে রয়েছে একটি অস্বাভাবিক দৃশ্যে। কেউ বিষয়টি বোঝার চেষ্টা করেছেন, আবার কেউ সেই মুহূর্ত ক্যামেরাব...

১৭ সেপ্টে ২০২৬, ১১:৩১ এএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.