JAZZBAAT 24 BANGLA
২৭ সেপ্টে ২০২৬, ০৫:০১ পিএম
Breaking
মেয়ের পাশে দাঁড়িয়ে নন্দিনী'কে কড়া কটাক্ষ সোহিনীর মায়ের চলন্ত ট্রেনের কামরায় প্রকাশ্যে প্রস্রাবের অভিযোগ, প্রতিবাদ করায় চরম উত্তেজনা ও হাতাহাতি ‘যে ওষুধে রোগ যাবে, সেটাই দেওয়া হবে’, নিরঞ্জন’কে কটাক্ষ অনীক ধরের ৫ মাসের পর গর্ভস্থ ভ্রূণের মৃত্যু ‘সন্তান হারানো’, দিতে হবে আলাদা ক্ষতিপূরণ! বড় রায় হাই ক... রড-পাইপ দিয়ে গেট ভাঙচুরের অভিযোগ, মাঝরাতে উত্তাল এলপিইউ উপনির্বাচনের আগেই‌ দুই তৃণমূল নেতার বাড়িতে পুলিশ, হল টা কি! সুন্দরবনের মহিলাদের প্রশংসায় মোদী ভারতের বিরুদ্ধে ড্রয়ের পর বেঙ্গালুরুকে কাঠগড়ায় পানামা কোচ মেয়ের পাশে দাঁড়িয়ে নন্দিনী'কে কড়া কটাক্ষ সোহিনীর মায়ের চলন্ত ট্রেনের কামরায় প্রকাশ্যে প্রস্রাবের অভিযোগ, প্রতিবাদ করায় চরম উত্তেজনা ও হাতাহাতি ‘যে ওষুধে রোগ যাবে, সেটাই দেওয়া হবে’, নিরঞ্জন’কে কটাক্ষ অনীক ধরের ৫ মাসের পর গর্ভস্থ ভ্রূণের মৃত্যু ‘সন্তান হারানো’, দিতে হবে আলাদা ক্ষতিপূরণ! বড় রায় হাই ক... রড-পাইপ দিয়ে গেট ভাঙচুরের অভিযোগ, মাঝরাতে উত্তাল এলপিইউ উপনির্বাচনের আগেই‌ দুই তৃণমূল নেতার বাড়িতে পুলিশ, হল টা কি! সুন্দরবনের মহিলাদের প্রশংসায় মোদী ভারতের বিরুদ্ধে ড্রয়ের পর বেঙ্গালুরুকে কাঠগড়ায় পানামা কোচ

'উপরওয়ালার তাড়াতাড়ি টিকিট কাটিয়ে দিক', ফের বিতর্কে জড়ালেন নওদার বিধায়ক

'উপরওয়ালার তাড়াতাড়ি টিকিট কাটিয়ে দিক', ফের বিতর্কে জড়ালেন নওদার বিধায়ক
ছবি: গ্রাফিক্স এবং এআই দ্বারা নির্মিত

কলকাতা, নিউজ ডেস্ক: ফের বিতর্কে জড়ালেন নওদার বিধায়ক তথা আমজনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবীর। রেজিনগর উপনির্বাচনকে ঘিরে রাজনৈতিক উত্তেজনার মধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিশানা করে অত্যন্ত কড়া মন্তব্য করলেন তিনি। প্রকাশ্যেই মুখ্যমন্ত্রীর দ্রুত মৃত্যু কামনা করার কথা জানিয়েছেন হুমায়ুন। তাঁর এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে চাপানউতোর।

রবিবার সংবাদমাধ্যমের সামনে মুখ্যমন্ত্রীকে কড়া ভাষায় নিশানা করে হুমায়ুন বলেন, 'ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রীর মধ্যে অহংকার তৈরি হয়েছে। তিনি হাতির পাঁচ পা দেখেছেন, সংখ্যালঘুদের উপর অত্যাচার চলছে এই আমলে। আমাদের অসম্মান করলে ক্ষমতাচ্যুত হতে হবে। আমি চাই মুখ্যমন্ত্রী থেকে উনি প্রাক্তন মুখ্যমন্ত্রী হয়ে যান। এরপরই ঈশ্বরের কাছে তাঁর দ্রুত পৃথিবী থেকে চলে যাওয়ার প্রার্থনা করবেন বলে জানান AJUP নেতা। নিজের বক্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে দেশের একাধিক প্রাক্তন রাজনৈতিক নেতার মৃত্যুর প্রসঙ্গও টেনে আনেন তিনি। ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী এবং মাধবরাও সিন্ধিয়ার মৃত্যুর উদাহরণও দেন হুমায়ুন।

নিজের দলের কর্মীদের বিরুদ্ধে পুলিশি পদক্ষেপ নিয়ে বেশ কিছুদিন ধরেই সরব হন হুমায়ুন। তাঁর অভিযোগ, AJUP কর্মীদের একাধিক মামলায় জড়ানো হচ্ছে এবং পুলিশের তৎপরতার কারণে দলের কর্মীরা সমস্যায় পড়ছেন। সেই প্রসঙ্গেই এদিন মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেন তিনি। হুমায়ুনের কথায়, 'আমাদের পুলিশ দিয়ে রাতের ঘুম কেড়ে নিয়েছে, আমরা রাত জেগে জেগে লুকিয়ে বেড়াচ্ছি, চুরি করে বেড়াচ্ছে আমাদের কর্মীরা। তারা কী করবে? ওঁর জন্য উপরওয়ালার কাছে দোয়া চাইব, যত তাড়াতাড়ি পৃথিবী থেকে চলে যায়। আল্লা তার টিকিট কাটিয়ে দিক। এত অহংকার, অহংকারের পতন হবে।'

হুমায়ুনের এই মন্তব্য প্রকাশ্যে আসার পরেই শুরু হয়েছে রাজনৈতিক প্রতিক্রিয়া। বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচি তাঁর বক্তব্যের সমালোচনা করেছেন। তাঁর প্রশ্ন, রাজনৈতিক বিরোধিতা থাকলেও কোনও ব্যক্তির মৃত্যু নিয়ে এ ধরনের মন্তব্য করা যায় কি না। একইসঙ্গে, স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় বলেন, 'বাংলার রাজনীতিতে সৌজন্যতা এখন নিম্নমানে চলে গিয়েছে। এত নির্লজ্জভাবে কেউ এমন বলতে পারে, ভাবতেই পারিনি। হতে পারে উনি শুভেন্দু অধিকারীকে পছন্দ করেন না, ওঁর নীতি অপছন্দ হতে পারে। কিন্তু কারও মৃত্যুকামনা করা যায়? তীব্র নিন্দা করছি। 
এর আগেও হুমায়ুন কবীরের বিভিন্ন মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। এবার মুখ্যমন্ত্রীকে নিয়ে তাঁর এই বক্তব্য নতুন করে সেই বিতর্ককে সামনে নিয়ে এল।

বিজ্ঞাপনrrr
10 Views 0 Likes 0 Comments

Related News

উপনির্বাচনের আগেই‌ দুই তৃণমূল নেতার বাড়িতে পুলিশ, হল টা কি!
রাজ্য

উপনির্বাচনের আগেই‌ দুই তৃণমূল নেতার বাড়িতে পুলিশ, হল টা কি!

আগামী ৬ অক্টোবর নন্দীগ্রাম বিধানসভার উপ নির্বাচন তার আগেই তৃণমূলের দুই দাপুটে নেতার বাড়িতে পুলিশি হানা। এই ঘটনাকে ঘিরে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে।

২৭ সেপ্টে ২০২৬, ০৩:২১ পিএম · 2 মিনিট
সুন্দরবনের মহিলাদের প্রশংসায় মোদী
রাজ্য

সুন্দরবনের মহিলাদের প্রশংসায় মোদী

নয়াদিল্লি: ‘মন কি বাত’-এর ১৩৮তম পর্বে দেশের নানা প্রান্তের মানুষের উদ্যোগ, পরিবেশ সংরক্ষণ এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থান নিয়ে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন বিশেষভাবে পশ্চিমবঙ্গের সুন্দরবনের ...

২৭ সেপ্টে ২০২৬, ০৩:০৭ পিএম · 2 মিনিট
খুনের হুমকির পরই দোকানের ড্রাম থেকে উদ্ধার গুলির খোল
রাজ্য

খুনের হুমকির পরই দোকানের ড্রাম থেকে উদ্ধার গুলির খোল

খুনের হুমকির পর দোকানের পাশের ড্রাম থেকে উদ্ধার গুলির খোল। চাঞ্চল্য রানাঘাট থানা এলাকায়।

২৭ সেপ্টে ২০২৬, ০১:৪৪ পিএম · 2 মিনিট
কোটালের জলে ভাঙন, প্লাবনের আশঙ্কায় সুন্দরবনের উপকূলবাসী
রাজ্য

কোটালের জলে ভাঙন, প্লাবনের আশঙ্কায় সুন্দরবনের উপকূলবাসী

শনিবার রাতেই গঙ্গাসাগরের পুলিশ আধিকারিকেরা নদীর বাঁধ ঘুরে পাহারা দেন। সাহস যোগান এলাকার মানুষদের। রবিবার সাত সকালে পরিস্থিতি খতিয়ে দেখতে সেচ দফতরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারদের সঙ্গে নিয়ে ফ্রেজারগঞ্জের বিভিন্ন ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন করেন সাগরের বিধায়ক সুমন্ত মণ্ডল।

২৭ সেপ্টে ২০২৬, ১১:৪৪ এএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.